সর্বশেষ সংবাদ-
সাংবাদিক জিন্নাহর উপর হামলাকারী মামুনকে কারাগারে পাঠালো আদালতসাতক্ষীরায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ১১ লক্ষ ৯৫ হাজার টাকার চেক বিতরণসাতক্ষীরায় জ্বালানি তেল মজুদের দায়ে ব্যবসায়ীর জেল জরিমানালবণাক্ততা দূরীকরণ ও লবণ পানি অনুপ্রবেশ প্রতিরোধে আটুলিয়ায় গণতান্ত্রিক সংলাপসাতক্ষীরায় পহেলা বৈশাখে মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলে বর্ণাঢ্য আয়োজনদেবহাটার ১০ ফুটের খাল কাটার উদ্বোধনসাতক্ষীরায় মাটি বহনকারী ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যুErfahrungen und Bewertungen von Spielern über das Casino Spinnandoইছামতি নদীতে সংগ্রাম করে বেঁচে থাকা রেজাউলের জীবন যুদ্ধগণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের মিছিল ও সমাবেশ

আশাশুনিতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মুক্তিযুদ্ধের শহিদ স্মৃতিসৌধ চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা সমাজ সেবা অফিসার ইমদাদুল হকের সভাপতিত্বে ও সাবেক মুক্তিযোদ্ধা আঃ হান্নানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা। উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত সভায় বিশেষ অতিথি ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি স ম সেলিম রেজা, উপজেলা ডেপুটি কমান্ডার লিয়াকত আলি, সহকারী কমান্ডার সামছুল হুদা, নুরুল হুদা, জেলা কার্যকরী সদস্য আঃ করিম, ইউনিয়ন কমান্ডার নিরঞ্জন বিশ্বাস, শেখ আরব আলি, আকের আলি, শাহরুজ্জামান, আঃ সামাদ, মোক্তার হোসেন, আঃ আজিজ ফকির, ডেপুটি কমান্ডার আঃ গফফার ও সায়েদ আলি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

দেবহাটা ব্যুরো : দেবহাটায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল-আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গণি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন। এসময় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা শেষে পুরস্কার বিতরন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে চেক বিতরণ

দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলা বনবিভাগের আয়োজনে বৃহষ্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন যথাক্রমে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বন কর্মকর্তা আবুল হাশেম। সামাজিক বন বিভাগ যশোর অধিক্ষেত্রাধীন সাতক্ষীরা এসএফএনটিসির আওতায় সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার শিবনগর হতে টাউনশ্রীপুর পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার বাগানের গাছ বিক্রির টাকার ৫৫ শতাংশ টাকা ২০০২-২০০৩ সালের ৯ জন উপকার ভোগীদের মাঝে বিতরন করা হয়েছে। উক্ত ৯জন উপকারভোগীদের প্রতিজনকে ২২ হাজার ৯শত ২ টাকা করে বিতরণ করা হয়েছে। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল-আসাদ। বৃহস্পতিবার বেলা ১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে কর্মরত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা, প্রভাষক আবু তালেব, আ.কে বাপ্পা, অধ্যাপক ইয়াসিন আলী, প্রভাষক রাজু আহম্মেদ, মাহমুদুল হাসান শাওন, আজিজুল হক আরিফ, এসএম নাসির উদ্দীন, দিপঙ্কর বিশ্বাস, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সহ-সভাপতি আবু সাঈদ, কেএম রেজাউল করিম, সাধারণ সম্পাদক আব্দুর রব লিটু, যুগ্ন-সাধারণ সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন ডাবলু, অর্থ সম্পাদক এম.এ মামুন, নির্বাহী সদস্য গোপাল কুমার দাস, আরাফাত হোসেন লিটন, ফরহাদ হোসেন সবুজ প্রমুখ।
এসময় আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন উপলক্ষ্যে কর্মরত সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। তাছাড়া ১৬ ডিসেম্বরের দিন বিভিন্ন কর্মসূচির মধ্যে বীর মুক্তিযোদ্ধোদের সম্মানিত করা, কর্মরত সাংবাদিকদের ক্রেস্ট প্রদান, বিকালে ৪ দলীয় প্রীতি ফুটবল খেলার আয়োজনের প্রস্তুতি গ্রহণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নুরনগরে দুঃস্থ মাঝে কম্বল বিতরণ

পলাশ দেবনাথ : বৃহস্পতিবার শ্যামনগর উপজেলার নুরনগরে বোটারী ক্লাব অব মেট্রোপলিটন ঢাকা এর সৌজন্যে আমেনা আরশাদ ফাউন্ডেশনের আয়োজনে এবং দক্ষিণ হাজীপুর গ্রাম উন্নয়ন কমিটির সহযোগীতায় দুঃস্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আগে থেকে তালিকা করে দুঃস্থ ও অসহায়দের এই কম্বল দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিন হাজীপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি চেয়ারম্যান পতœী রাহেলা আহমেদ, কাটুনিয়া রাজবাড়ী কলেজের অব. অধ্যক্ষ আবু সাইদ, সুশীলন নবযাত্রার সুশাসন অংশের মনিরুল ইসলাম ও আব্দুল হান্নানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাটকেলঘাটায় জামায়াত-শিবির কর্মী পিতা-পুত্র আটক

পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটা থানা পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের দু’কর্মীকে গ্রেফতার করেছে। থানা সূত্রে জানা যায়, বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মী যুগিপুকুরিয়া গ্রামের মৃত আজগার আলী সরদার পুত্র আশরাফুল ইসলাম আছা (৪৮) ও তার পুত্র বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কর্মী শওকত হোসেন (১৭)-কে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাত্র ৩ জন চিকিৎসক দিয়ে চলছে কলারোয়া হাসপাতাল!

কলারোয়া ডেস্ক : কলারোয়া উপজেলায় সরকারিভাবে প্রদত্ত স্বাস্থ্য সেবার অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু কলারোয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কমপ্লেক্স, সংক্ষেপে যেটাকে সবাই সরকারি হাসপাতাল হিসেবেই চেনেন। আর সেই হাসপাতাল বর্তমানে চলছে মাত্র তিনজন ডাক্তার দিয়ে। ফলে চিকিৎসক শুন্যতায় স্বাস্থ্যসেবা পড়েছে হুমকির মুখে, ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাদের স্বজনরা।
হাসাপাতালের জরুরি বিভাগ, আউটডোর, ইনডোরসহ ভর্তিকৃত রোগীদের চিকিৎসাসেবা দিতে রীতিমত হিমশিম খাচ্ছেন দায়িত্বরত ৩জন চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার (আর.এম.ও) ডা.শফিকুল ইসলাম, ডা. গোপাল চন্দ্র ও ডা. তন্দ্রা ঘোষ। এ ৩ জনের মধ্যে আবার আর.এম.ও’কে অফিসিয়াল কাজের পাশাপাশি চিকিৎসাসেবা প্রদানে নিয়োজিত থাকতে হয়।
এছাড়া শুধুমাত্র প্রশাসনিক কাজে দায়িত্বপালন করেন স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা (টি.এইচ.ও) ডা. কামরুল ইসলাম।
এ বিষয়ে আর.এম.ও ডা.শফিকুল ইসলাম জানান- ‘একদিকে অফিসিয়াল কাজ, অন্যদিকে জরুরি বিভাগ-আউটডোর নিয়ে চরম দুর্ভোগের মধ্যে নিজেরাই বিপদে আছি। কোনটা ছেড়ে কোনটা করবো।’
তিনি বলেন- ‘আমরাও চাচ্ছি পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক পদায়ন করা হোক যাতে রোগীদের সুষ্ঠুভাবে চিকিৎসাসেবা প্রদান করা যায়।’
এদিকে, গত ১১ ডিসেম্বর প্রসুতি বিশেষজ্ঞ ডা. কান্তি মোহন ভদ্র অবসরে গেছেন। ফলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে হাসপাতালে গিয়ে প্রসুতি মায়েরা বিপাকে পড়ছেন।
এছাড়া দীর্ঘ ৩ বছর যাবৎ কলারোয়া হাসপাতালে সিজারিয়ান অপারেশন কার্যক্রম বন্ধ আছে। পাশাপাশি এ্যানাসথেসিয়া ডাক্তার বা অজ্ঞানের ডাক্তারসহ বিশেষজ্ঞ সার্জন না থাকায় ছোট-বড় অন্যান্য অপারেশনও রয়েছে বন্ধ। যে কারণে ক্লিনিকগুলো বেশ রমরমিয়ে ‘স্বাস্থ্য ব্যবসা’ করছে।
যেখানে এক সময় এই হাসপাতালে ২০ জন ডাক্তার কর্মরত ছিল। কিন্তু বর্তমানে কর্মরত আছেন মাত্র তিনজন ডাক্তার। কখনও কখনও আউটডোরে ডাক্তারদের সময়মত পাওয়া যায় না। বেডে থাকা রোগীরাও সময়মত ডাক্তারের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ফলশ্রুতিতে সাধারণ জনগণ সরকারি এই হাসপাতালের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আর এগুলোর অন্যতম প্রধান কারণ ডাক্তার স্বল্পতা।
সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এলাকার সচেতন মহলের দাবি- দ্রুতত পর্যাপ্ত চিকিৎসক পদায়ন করা হোক কলারোয়া হাসপাতালে।
জনগনের মনে প্রশ্ন- দেখার কি কেউ নেই? কবে হবে এই অবস্থার অবসান?

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার সিভিল সার্জনকে শুভেচ্ছা

কলারোয়া ডেস্ক : সাতক্ষীরার সিভিল সার্জন ডা. তওহীদুর রহমান জেলার ম্যাটস্ এবং আইএইচটি এর অধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন।
এ উপলক্ষ্যে বৃহষ্পতিবার সাতক্ষীরা সদর হাসপাতালের মাসিক সমন্বয় সভায় তাকে ফুলেল শুভেচ্ছা জানান কর্মরত চিকিৎসকরা।
এসময় বিশেষজ্ঞ চিকিৎসক ডা.আসাদুজ্জামানসহ সাাতক্ষীরা সদর হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা সিভিল সার্জন ডা.তওহীদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান।
সাতক্ষীরা জেলার উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো), ল্যাব টেকনিশিয়ান, এক্সরে টেকনিশিয়ানসহ স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট বিভিন্ন টেকনিশিয়ান পদে নিয়োগকৃতদের অধ্যক্ষ হিসেবে সিভিল সার্জন ডা. তওহীদুর রহমান অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest