সর্বশেষ সংবাদ-
আশাশুনির এসিল্যান্ডের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলাদ্রুত বিচার আইনের মামলায় জামায়াত নেতা আজহারুজ্জামান ‍মুকুল কারাগারেসাংবাদিক সামিউল মনিরের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর হামলা: আটক -০২তালার নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ভূগর্ভ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের শীর্ষে আশাশুনিদীর্ঘ দুই মাস নিষেধাজ্ঞা শেষ : কাঁকড়া আহরণ অনুমতি পেলো বনজীবীরাসাতক্ষীরা কারাগারে হাজতির মৃত্যুনার্সিং ভর্তি পরীক্ষা খারাপ হওয়ায় মায়ের বকুনিতে ছাত্রীর আত্ম#হত্যাশ্যামনগরে পূজা উদযাপন ফ্রন্টের নেতা ও তার পরিবারকে হুমকির প্রতিবাদে মানববন্ধন

‘অখ্যাত’ তাজমহলেই আসতে হলো মুখ্যমন্ত্রী আদিত্যনাথকে

প্রতি বছর লাখ লাখ পর্যটক ভারতে শুধু তাজমহল দেখতেই আসেন। পৃথিবীর অন্যতম এ সপ্তাচর্যকে ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দিয়েছে ইউনেস্কো।
কিন্তু এ বছরেই উত্তর প্রদেশের ঐতিহ্যবাহী স্থানগুলোর তালিকা সম্বলিত বইয়ে স্থান হয়নি এই তাজমহলের। বিজেপি নেতৃত্বাধীন সরকারের এমন অবস্থান প্রকাশ পাওয়ার পর দলের অনেক নেতা তাজমহলকে ভারতীয় সংস্কৃতির ‘কলঙ্ক’ হিসেবেও উল্লেখ করেন।

এসব কারণে সমালোচনার মুখে পড়তে হয় যোগী আদিত্যনাথকে। এরপর দেয়া বিবৃতিতে তিনি সেই ক্ষোভ প্রশমনের চেষ্টাও করেছেন। বলেছেন, এটি ভারতীয়দের শ্রমে-ঘামে নির্মিত। তাই এটি সংরক্ষণে করণীয় সবকিছুই করবে উত্তর প্রদেশের সরকার।

এবার যোগী আদিত্যনাথ স্বয়ং তাজমহল প্রাঙ্গণে। মূখ্যমন্ত্রী হওয়ার পর আজ বৃহস্পতিবার প্রথমবারের মতো তিনি তাজমহল সফরে এসেছেন। এর আগেও তিনি আগ্রায় এসেছেন।
কিন্তু তাজমহলে যাননি। বৃহস্পতিবার তাজমহল এলাকা পরিচ্ছন্নতায় নেয়া কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সূত্র: হিন্দুস্থান টাইমস

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এক বছর পর সমাহিত হচ্ছেন থাই রাজা ভূমিবল

মৃত্যুর এক বছরের বেশি সময় পর অবশেষে সমাহিত হতে যাচ্ছেন থাইল্যান্ডের প্রয়াত রাজা ভূমিবল আদুলাদেজ। এজন্য বৃহস্পতিবার রাজধানী ব্যাংককের গ্র্যান্ড প্যালেসে তার শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
এজন্য বিপুল সংখ্যাক মানুষ ব্যাংককের রাস্তায় জড়ো হয়েছেন।

সিএনএনের খবরে বলা হয়েছে, এদিন প্রয়াত রাজার মরদেহ পরিবহনে করে মিছিলের মাধ্যমে গ্র্যান্ড প্যালেস থেকে বের করে রাজকীয় শ্মশান স্যানাম লংয়ে নেওয়া হবে। সেখানে দিনের নানা আনুষ্ঠানিকতা শেষে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে বৌদ্ধ ধর্মের রীতি অনুযায়ী তার পুত্র ও বর্তমান রাজা মহা ভাজিরালংকর্ন বাবার মরদেহে আগুন দেবেন।

শেষকৃত্যের পর শুক্রবার ভূমিবলের দেহভষ্ম সংগ্রহ করে তা আবারও গ্র্যান্ড প্যালেসে সমাহিত করা হবে। এরপর আরও দুদিন ধরে চলবে আনুষ্ঠানিকতা।

এর আগে, ৭০ বছর থাইল্যান্ড শাসন করার পর ২০১৬ সালের ১৩ অক্টোবর ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন ভূমিবল আদুলাদেজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৪০ হাজার কোটি পোনা ছেড়েছে মা ইলিশ

প্রজনন মৌসুমে ২২ দিন নদীতে মাছ ধরা বন্ধ থাকায় এবার নির্বিঘ্নে ডিম ছাড়তে পেরেছে মা ইলিশ। বিশেষ করে অতি বৃষ্টিপাত ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সমুদ্র থেকে অধিক মা ইলিশ ডিম ছাড়তে নদীতে এসেছে।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদীকেন্দ্র চাঁদপুরের ১১ সদস্য বিশিষ্ট গবেষণা দল দেশের ৯টি পয়েন্টে গবেষণামূলক জরিপ চালিয়ে জানিয়ছে, এবার ৪৪ দশমিক ৪৭ শতাংশ মা ইলিশ ডিম ছাড়তে সক্ষম হয়েছে। এ কারণে এবার ইলিশের পোনা বা জাটকা উৎপন্ন হবে ৪০ হাজার কোটি। যা গতবারের চেয়ে আড়াইগুণ বেশি। আগামী জাটকা মৌসুমে এসব পোনা সংরক্ষণ করা সম্ভব হলে প্রতিবছরই সহনশীল পর্যায়ে ইলিশ উৎপাদন হবে।

 বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদী কেন্দ্র চাঁদপুরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাসুদ হোসেন খান জানান, চাঁদপুরসহ দেশের দক্ষিণাঞ্চলের ৪টি প্রধান প্রজনন কেন্দ্রে ২২ দিন ইলিশসহ সব মাছ ধরা বন্ধ ছিল। মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণার বিজ্ঞানি দল মাঠ পর্যায়ের বিভিন্ন অংশ থেকে নমুনা ও তথ্য-উপাথ্য সংগ্রহ করে চূড়ান্ত জরিপ করে ফলাফল দিয়েছে। তাতে দেখা যায় এ বছর ডিম ছাড়ার ইলিশের পরিমাণ ৪৪.৪৭ শতাংশ যা বিগত বছরের তুলনায় আড়াইগুণ বেশি।

বিশেষ করে এ বছর প্রাকৃতিক পরিবেশ অর্থাৎ অধিক বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া এবং পানির প্রবাহ সব মিলে পরিবেশ ছিল স্বাভাবিক। যার কারণে অধিক পরিমাণ মা ইলিশ সমুদ্র থেকে নদীতে উঠে আসতে পেরেছে।

মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা তথা ইলিশ বিশেষজ্ঞ আনিছুর রহমান জানান, মা ইলিশের ডিম ছাড়ার হার পর্যবেক্ষণসহ পানির গুণাগুণ ও দক্ষিণাঞ্চলের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করতে ১৪ সদস্য বিশিষ্ট দল নিয়ে গবেষণা জাহাজসহ চাঁদপুর থেকে যাত্রা শুরু হয়। বিশেষ করে লক্ষ্মীপুরের রামগতি, হাতিয়া, মনপুরা, ভোলা, দৌলতখান, ইলিশা, মেহেন্দিগঞ্জ ও শরীয়তপুর এই ৯টি পয়েন্টে গবেষণামূলক জরীপ করে সেখানে পানির গুণাগুণ স্বাভাবিক পাওয়া যায়।

এছাড়া এ প্রজনন মৌসুমে পর্যাপ্ত বৃষ্টিপাত ও দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল। যার কারণে মা ইলিশের ডিম ছাড়ার সুযোগ সৃষ্টি হয়েছে এবং সফলভাবে ডিম ছাড়তে পেরেছে। এসব ডিম থেকে জাটকা তৈরি হবে যা সংরক্ষণ করতে পারলে বছরে সহনশীল পর্যায়ে ইলিশ উৎপাদন করা সম্ভব হবে। সরকার আগামী জাটকা মৌসুমে কঠোর ব্যবস্থা গ্রহণ করলে দেশে ইলিশের চাহিদা মিটিয়ে বিদেশেও ইলিশ রফতানি করা সম্ভব হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ প্রথম টি-২০ তে টাইগারদের সম্ভাব্য একাদশ

অনলাইন ডেস্ক : দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও অভিন্ন ফল। দলের এমন বাজে পারফরম্যান্সে গোটা দেশ মর্মাহত। আজ থেকে ব্লুমফন্টেইনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টি-২০ সিরিজ শুরু করতে যাচ্ছে টিম-টাইগাররা। এই ম্যাচ দিয়ে অধিনায়ক হিসেবে দ্বিতীয় অধ্যায় শুরু করবেন সাকিব আল হাসান। এই সিরিজকে সামনে রেখে গত শনিবার (২১ অক্টোবর) ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে মুমিনুল হক কে। দলে আছেন নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ ও সাইফুদ্দিন।
প্রোটিয়াদের বিপক্ষে শেষ সময়ে ভালো করতে চায় টাইগাররা। যার করণেই শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। আর টি-২০ ফরমেটে শেষের দিকে ভালো করতে পারে এমন খেলোয়ার দরকার। সে দিকে খেয়াল করলে সাইফুদ্দিন দলে থাকার খুবই সম্ভবানা। আর যেহেতু তামিম ইকবাল ইনজুরি কারনে দলের বাহিরে সেহেতু মুমিনুল হক থাকার সম্ভবনা।
অন্য দিকে পিঠে ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-২০ সিরিজে খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু- প্লেসিস। ডু-প্লেসিসের ইনজুরিতে দক্ষিণ আফ্রিকার তালিকাও বেশ বড় হলো। ইনজুরির তালিকায় আগেই নাম লিখেছে, ডেভিড মিলার, ওয়েন পার্নেল, মরনে মরকেল, ভারনন ফিলান্ডার, ডেল স্টেইন, ক্রিস মরিস, লুঙ্গি এনগিডি ও ডোয়াইন ওলিভার। তবে টি-২০ সিরিজের জন্য বিশ্রাম দেয়া হয়েছে পেসার কাগিসো রাবাদা ও স্পিনার ইমরান তাহিরকে। কিন্তু দলে আছেন অভিজ্ঞ খেলোয়াড় এবি ডি ভিলিয়ার্স ও হাশিম আমলা

সম্ভাব্য একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মুমিনুল হক, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শফিউল ইসলাম, সাইফুদ্দিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘মাশরাফী সারাবিশ্বেই সম্মানিত’

বিশ্বের হাই-প্রোফাইল কোচদের একজন টম মুডি। বিপিএলে রংপুর রাইডার্সকে কোচিং করাবেন এবার। অস্ট্রেলিয়ান কোচের দলটির নেতৃত্বে থাকছেন তিনবার বিপিএলের শিরোপা উঁচিয়ে ধরা মাশরাফী বিন মোর্ত্তজা। সেটা নির্ভারতাই যোগাচ্ছে মুডিকে। বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন তিনি।

দল প্রসঙ্গে অনেক কথার মাঝে তাই মুডির কণ্ঠে ঝরল মাশরাফী বন্দনাও, ‘শুধু এ দেশেই নয়, সারাবিশ্বেই মাশরাফী সম্মানিত একজন। মাশরাফী অনেক অভিজ্ঞ। আগে তার সঙ্গে কাজ করা হয়নি। আমি তার সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।’

বুধবার মিরপুরের একাডেমি মাঠে প্রথমবার অনুশীলন করেছে রংপুর রাইডার্সের ক্রিকেটাররা। সাউথ আফ্রিকায় ওয়ানডে সিরিজ খেলে ফেরা মাশরাফী ছিলেন না অনুশীলনে। স্থানীয় ক্রিকেটাদের বাকি সবাই অবশ্য ছিলেন। শাহরিয়ার নাফীস, আব্দুর রাজ্জাক, সোহাগ গাজী, ইলিয়াস সানি, শামসুর রহমান শুভর মত অভিজ্ঞরা ছিলেন।

অভিজ্ঞতায় পুষ্ট একটি দল দেখে খুবই খুশি মুডি, ‘যেকোনো ফরম্যাটেই খেলুন না কেন, অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ। আমার জন্য ভাল যে মাশরাফী ছাড়াও দলটাতে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে। আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হল, অভিজ্ঞতা ও ক্রিকেটীয় জ্ঞান তারা কতটা পুরো দলের মাঝে ছড়িয়ে দিতে পারে।’

বিদেশি ক্রিকেটার সংগ্রহেও সবার চেয়ে এগিয়ে রংপুর। টি-টুয়েন্টি স্পেশালিষ্ট ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, লাসিথ মালিঙ্গা খেলবেন রংপুরের হয়ে। বড় নামের খেলোয়াড় টানতে পারায় বিপিএলের প্রশংসা করলেন মুডি, ‘শুধু আমাদের দলই নয়, সব দলেরই সামর্থ্য আছে। এটাই বাংলাদেশ প্রিমিয়ার লিগের সার্থকতা। এটা এমন একটা টুর্নামেন্ট যেখানে বেশকিছু সেরা খেলোয়াড় আছে।’

ভারত ও শ্রীলঙ্কায় কাজ করার অভিজ্ঞতা থাকলেও বাংলাদেশে এবারই প্রথম কাজ করতে এসেছেন ৫২ বছর বয়সী মুডি। চ্যালেঞ্জ নিতে উৎসাহী বলেই বিপিএলে কাজ করতে আগ্রহী হয়েছেন, ‘আমি সবসময়ই উপমহাদেশে কাজ করতে পছন্দ করি। ২০০৫ সালে শ্রীলঙ্কার দায়িত্ব নিয়েছিলাম। আমি সহজেই অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে স্বস্তিদায়ক পরিবেশে কাজ করতে পারতাম। কিন্তু ভিন্ন পরিবেশ ও সংস্কৃতিতে নিজেকে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ নিয়েছি। শ্রীলঙ্কা এবং আইপিএলে সময়টা উপভোগ করেছি।’

এক মৌসুম আগেই বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদ মুডির কোচিংয়ে চ্যাম্পিয়ন হয়। অভিজ্ঞ এই কোচ এবার রংপুর রাইডার্সের ডেরায়। শিরোপার স্বপ্ন তো দেখতেই পারে রংপুর!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইরান-তুরস্ক ঐক্য: অস্বস্তিতে ইসরাইল

মধ্যপ্রাচ্যের নতুন শক্তি তুরস্ক-ইরান সম্পর্ক এখন সহযোগিতার দিকে যাচ্ছে। সম্পর্কের ‘নতুন অধ্যায়’ রচনায় দেশ দু’টি অত্যন্ত আগ্রহী হওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরি হয়েছে। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ছাড়াও আঞ্চলিক বিভিন্ন সঙ্কট নিরসনে তেহরান-আঙ্কারা ঘনিষ্ঠ হচ্ছে, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করছে, যৌথ উদ্যোগে মনোযোগী হচ্ছে। দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায় রচনা করছে প্রতিবেশী দেশ দু’টি।

তুরস্ক-ইরানের সম্পর্কের নতুন মেরুকরণের প্রমাণ- তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের ইরান সফর, ১১ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্যকে ভবিষ্যতে ৩০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার পরিকল্পনা, ইরাক ও সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য যৌথ উদ্যোগ গ্রহণ, সন্ত্রাসবিরোধী লড়াই ও আঞ্চলিক সঙ্কট সমাধানে অভিন্ন নীতি, ভূ-রাজনৈতিক পরিবর্তন ঠেকাতে সরকারের সর্বোচ্চ পর্যায়ে একতা, দ্বিপক্ষীয় সম্পর্কের সর্বাত্মক উন্নয়ন ও অঞ্চলের স্থিতিশীলতা রক্ষার সিদ্ধান্ত গ্রহণ, কাতারের সাথে বাণিজ্য সুবিধার লক্ষ্যে বিকল্প স্থলবাণিজ্য পথ তৈরি, সিরিয়ায় দীর্ঘমেয়াদে শান্তির জন্য সঙ্কট নিরসনে সহযোগিতা করতে একমত হওয়া, পারস্পরিক মতপার্থক্য কমিয়ে আনতে সংলাপের সদিচ্ছা, রাশিয়ার সাথেও একসাথে কাজ করতে প্রস্তুতি গ্রহণ, কাতারে সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো কর্তৃক অর্থনৈতিক অবরোধের ঘটনায় একই ধরনের প্রতিক্রিয়া প্রদর্শন ইত্যাদি।

ইসলামিক স্টেট-বিরোধী (আইএস) যুদ্ধ, আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা বিস্তারের ক্ষেত্রে ইরান ও তুরস্কের অভিন্ন স্বার্থ রয়েছে। ইরান-তুরস্ক সম্পর্কে নাটকীয় পরিবর্তন মধ্যপ্রাচ্যেও দুই দেশকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। মধ্যপ্রাচ্যের ঘটনাবলিতে ইরান ও রাশিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তুরস্কও সহযোগিতা ও গঠনমূলক ভূমিকা পালন করতে চায়; ইতোমধ্যে তা প্রমাণ হয়েছে।

সুন্নি মতাবলম্বী কাতার ও শিয়া মতাবলম্বী ইরানের সাথে সম্পর্ক স্থাপন মধ্যপ্রাচ্যে শান্তি আনার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ। এতে শিয়া-সুন্নি দ্বন্দ্ব প্রশমিত হবে। তুরস্ক ব্যবসার স্বার্থে মধ্যস্থতা করায় তিন দেশের মধ্যে ভবিষ্যতে সামরিক চুক্তি হওয়ার সম্ভাবনাও বাড়বে। তুরস্ক-ইরান স্থলপথ চালুর ফলেই কাতারবিরোধী অবরোধ ব্যর্থ হয়। কাতারকে একঘরে করার চেষ্টার কঠোর নিন্দা করে তুরস্কের প্রেসিডেন্ট বলেছিলেন, কাতারের ওপর এই অবরোধ অমানবিক এবং অনৈসলামিক। তাদের বিচ্ছিন্ন করার চেষ্টা ইসলামি মূল্যোধের বিরোধী। এটা কাতারকে মৃত্যুদণ্ড দেয়ার শামিল।

মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিতে অনেক চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে ইরান ও তুরস্কের সম্পর্ক এগিয়ে চলেছে। চলমান আঞ্চলিক সমস্যা ইরান ও তুরস্কের মধ্যকার সম্পর্কে প্রভাব ফেলতে পারেনি এবং তেহরান-আঙ্কারার সম্পর্ক বাড়ানোর পথে বাধা সৃষ্টি করতে পারেনি। কাতারের সাথে আরব বিশ্বের সাতটি দেশের কূটনৈতিতক সম্পর্ক ছিন্নের পর মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। অন্য দেশগুলোর সাথে সম্পর্কের তিক্ততা থেকে তুরস্ক-ইরানের দিকে ঝুঁকছে কাতার। কাতারের দুর্দিনে পাশে থেকেছে তুরস্ক। সমুদ্রপথে কাতারে খাবার পাঠিয়েছে ইরান।

আরব বিশ্বের এ রকম সিদ্ধান্তে কাতারের সাথে ইরান ও তুরস্কের সম্পর্ক আরো গাঢ় হয়েছে। তুরস্ক, ইরান ও কাতার যদি গ্যাস নিয়ে ভিন্ন চিন্তা করে, তাহলে অনেকটাই চাপে পড়ে যাবে আরব বিশ্বের দেশগুলো। কুর্দিস্তানের সদ্য সমাপ্ত গণভোট নিয়ে নতুনভাবে উত্তপ্ত হয়ে ওঠে মধপ্রাচ্য। ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান এলাকার কর্তৃপক্ষের বিরুদ্ধে একজোট হয় ইরাক-ইরান-তুরস্ক। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা খামেনি বলেছেন, ‘কিছু বিদেশী শক্তি মধ্যপ্রাচ্যে ইসরাইলের মতো আরেকটি অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। আমেরিকা ও ইসরাইলের স্বার্থ রক্ষার লক্ষ্যেই সম্প্রতি ইরাকের কুর্দিস্তানে বিচ্ছিন্নতাকামী গণভোট অনুষ্ঠিত হয়েছে।’

এ দিকে ইরান-তুরস্কের ঘনিষ্ঠতাকে উদ্বিগ্ন ইসরাইল ভালো চোখে দেখছে না। তুরস্কের সাথে ইরানের সম্পর্ক উন্নয়নে তেলাবিব যথেষ্ট অস্বস্তির মধ্যে পড়েছে। ইরান এ অঞ্চলে প্রভাব বিস্তারকে আরো শক্তিশালী করতে চাচ্ছে এবং হিজবুল্লাহ এবং লেবাননকে সহযোগিতা করতে ইরাক ও সিরিয়ার সাথে স্থলযোগাযোগ স্থাপন করতে চাচ্ছে। এ অঞ্চলের দেশগুলোর সাথে যদি ইরান সামরিক সম্পর্ক গভীর করতে সফল হয়, যার শীর্ষে রয়েছে আঙ্কারা; তাহলে তা ইসরাইলের জন্য চূড়ান্ত পর্যায়ের হুমকি হবে। সমরশক্তিতে প্রভাবশালী ইরান-তুরস্ক রাশিয়ার সাথে হাত মিলিয়ে অপ্রতিরোধ্য হয়ে উঠছে। তুরস্ক সরকার পাশ্চাত্যঘেঁষা নীতি থেকে সরে এসেছে। নানা দিক থেকেই ইরান-তুরস্ক-রাশিয়ার মধ্যে যোগাযোগ বেড়েছে। ইরান-রাশিয়ার কৌশলগত সহযোগিতায় তুরস্ক যুক্ত হওয়ায় আমেরিকাও কিছুটা চিন্তিত। যেকোনো বিচারেই ইরান-তুরস্কের একসাথে পথচলায় আন্তরিকতা ও আগ্রহ দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে যেন নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কারাগারে বসে ল্যাপটপে খাবার অর্ডার দিচ্ছে বন্দিরা!

যুক্তরাজ্যের ওয়েল্যান্ডের এইচএমপি কারাগারে মিলছে ডিজিটাল সেবা। সেখানকার বন্দিরা ল্যাপটপ ব্যবহার করে জেলে বসেই নানা রকম সুযোগ সুবিধা নিতে পারছে। এমনকি, আপনজনদের সঙ্গে যোগাযোগ করতে তাদের কক্ষে দেয়া হয়েছে টেলিফোন ব্যাবহারের সুযোগ।

এ খবর দিয়েছে যুক্তরাজ্যের প্রভাবশালী অনলাইন দ্য ইনডিপেন্ডেন্ট। নরফোকে অবস্থিত ক্যাটাগরি সি ফ্যাসিলিটির এই কারাগারে প্রায় ১০০০ বন্দি রয়েছে। এর মধ্যে শতাধিক যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী।

কারগারটি আধুনিকায়নের নমুনা উল্লেখ করেছে দ্য প্রিজন ওয়াচডগ। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এইচএম ইন্সপেক্টরেট অব প্রিজন্স (এইচএমআইপি)।

এ প্রতিবেদনে একজন কারাপরিদর্শক বলেন, এসব আধুনিক সুযোগ-সুবিধার ফলে কারাবন্দিদের জীবনে আমূল পরিবর্তন এসেছে। গতি পেয়েছে প্রাত্যহিক কাজকর্ম। তারা এখন কারাকক্ষে বসেই ল্যাপটপে খাবারের মেন্যু নির্বাচন করা থেকে কাপড়চোপড়ের ফরমায়েশ পর্যন্ত দিতে পারছে। ইন্টারনেটের সংযোগ ছাড়াই এসব সুবিধা দেয়া হচ্ছে। এছাড়াও, ২০১৩ সাল থেকে প্রতিটি কারাকক্ষে টেলিফোন সংযোগ দেয়া হয়েছে।

অবশ্য, যাতে কারাবন্দিদের কাজের সময় মনোযোগ ব্যাহত না হয় সে দিকে খেয়াল রেখে মূল কার্যদিবসগুলোতে ফোনের ব্যবহার সীমিত করে দেয়া হয়। এসব উদ্যোগে কারাবন্দিদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে। এ ধরনের ইতিবাচক উন্নয়নের উদ্যোগ গ্রহণ করার ফলে কারাব্যবস্থাপনা আরো গতিশীল হয়েছে বলে মত দেন তিনি।

এ বছরের কোন এক সময়ে সীমিতভাবে কারাবন্দিদের জন্যে ভিডিও কলের সুবিধা উন্মুক্ত করা হবে বলেও এ প্রতিবেদনে উল্লেখ করা হয়। তথ্য ও যোগাযোগ ব্যবস্থার বৈশ্বিক উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে চলার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সুধীজনরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুক্তি পেল ‘পদ্মাবতী’র প্রথম গান

শুটিং থেকে শুরু করে পোস্টার, ট্রেইলার, পদ্মাবতী চলচ্চিত্রের সবকিছুই সমানভাবে আলোচিত হয়েছে। আর এসবের পর ভক্তদের অপেক্ষা ছিল চলচ্চিত্রটির গানের জন্য।

অবশেষে ভক্তদের সেই অপেক্ষার অবসান ঘটল। জুম ইন্ডিয়ার খবরে প্রকাশ, আজ মুক্তি পেয়েছে পদ্মাবতী চলচ্চিত্রের প্রথম গান।

পদ্মাবতী চলচ্চিত্রের প্রথম গানটি রাজস্থানী লোকসংগীত। যার শিরোনাম ‘ঘুমার’। গানটির চিত্রায়নের জন্য মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে গোটা চিত্রগড়ের দুর্গ নির্মাণ করেন বানসালি। ভারতীয় একটি দৈনিক পত্রিকা জানায়, প্রায় ১০০ জন লোক ৪০ দিনের প্রচেষ্টায় গোটা সেটটি নির্মাণ করেন। গানটির চিত্রায়নে ব্যবহার করা হয়েছে প্রায় ৪০০টি প্রদীপ।

গানটির তালে নাচের প্রতিটি ধাপ মেলানোর জন্য ভারী গয়না এবং লেহেঙ্গা পরে প্রায় ৬৬টি দিন অনুশীলন করতে হয়েছে দীপিকাকে। গানটি সম্পর্কে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, ‘ছবিটির শুটিং শুরু হওয়ার আগের কয়েক মাস ধরেই আমি ছবিটি এবং চরিত্রের জন্য অনুশীলন করছিলাম। কিন্তু আমি শুটিং স্পটে প্রথম পা রাখি ‘ঘুমার’ গানটির চিত্রায়নের জন্য। ছবির শুটিং এই গান দিয়েই শুরু হয় এবং আমি দিনটি কোনোদিনও ভুলতে পারব না। আমার মনে আছে প্রথম শটের কথা। আমার মনে হচ্ছিল প্রায় পদ্মাবতীর আত্মা যেন আমার ভেতরে প্রবেশ করছে। আমি তাঁর অস্তিত্ব অনুভব করছি এমনকি আমি এখনো করি। এটা আসলে একজন অভিনেত্রীর জন্য দুর্লভ একটি মুহূর্ত।’

সাধারণত রাজস্থানের রানি এবং রাজকুমারীদের ‘ঘুমার’ নামের এই ঐতিহ্যবাহী নাচ তাদের গুণ ও সৌন্দর্যের প্রতীক হিসেবে ধরা হয়। তাই গানটির জন্য একচুলও ছাড় দেননি বানসালি। হিন্দুস্তান টাইমসের একটি সূত্র জানায়, ‘গানটির শুটিংয়ের জন্য গাঙ্গুর ঘুমার ডান্স একাডেমির সহকারী পরিচালক এবং ট্রাস্টি জ্যোতি ডি তোম্মার কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন দীপিকা। ছবিটির জন্য গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। গানটি সম্পাদনা করেছেন বানসালি নিজেই। চলতি বছরের ডিসেম্বরে ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest