সর্বশেষ সংবাদ-
আশাশুনির এসিল্যান্ডের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলাদ্রুত বিচার আইনের মামলায় জামায়াত নেতা আজহারুজ্জামান ‍মুকুল কারাগারেসাংবাদিক সামিউল মনিরের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর হামলা: আটক -০২তালার নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ভূগর্ভ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের শীর্ষে আশাশুনিদীর্ঘ দুই মাস নিষেধাজ্ঞা শেষ : কাঁকড়া আহরণ অনুমতি পেলো বনজীবীরাসাতক্ষীরা কারাগারে হাজতির মৃত্যুনার্সিং ভর্তি পরীক্ষা খারাপ হওয়ায় মায়ের বকুনিতে ছাত্রীর আত্ম#হত্যাশ্যামনগরে পূজা উদযাপন ফ্রন্টের নেতা ও তার পরিবারকে হুমকির প্রতিবাদে মানববন্ধন

উগ্র বৌদ্ধদের বিক্ষোভ, রাখাইনে ঢুকতে পারলেন না ত্রাণকর্মীরা

মিয়ানমারের উগ্রপন্থী বৌদ্ধদের বিক্ষোভের মুখে রাখাইনের প্রাণকেন্দ্রে বাস্তুচ্যুত রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় শিবির পরিদর্শনে যেতে পারেনি আন্তর্জাতিক একটি দাতা সংস্থার কর্মীরা। প্রায় দুই মাস আগের রাখাইনে শুরু হওয়া সহিংসতায় লাখ লাখ রোহিঙ্গা মুসলিম গৃহহীন হয়ে পড়েছে।

জাতিসংঘ বলছে, গত ২৫ আগস্ট রাখাইনে নিরাপত্তাবাহিনীর তল্লাশি চৌকিতে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর ভয়াবহ সামরিক অভিযান শুরু করেছে মিয়ানমার। রাষ্ট্রহীন সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনা অভিযানে এখন পর্যন্ত ৬ লাখ ৪০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়েছে। রোহিঙ্গারা বলছেন, রাখাইনে সেনাবাহিনী এবং স্থানীয় উগ্র বৌদ্ধরা গণহত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগ করছে।

মিয়ানমার সেনাবাহিনীর এই অভিযানকে জাতিগত নিধন হিসাবে চিহ্নিত করেছে জাতিসংঘ। তবে এসব অভিযোগের অধিকাংশই অস্বীকার করে মিয়ানমার বলছে, পালিয়ে আসা শরণার্থীরা যদি প্রমাণ দেখাতে পারেন যে, তারা সেখানকার বাসিন্দা তাহলে তাদের ফেরত নেয়া হবে।

আঞ্চলিক একজন প্রশাসক ও একজন মানবাধিকার কর্মী বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালে (আরআই) কাজ করেন এমন প্রায় ১০ জনের একটি দল রাখাইন থেকে ফিরতে বাধ্য হয়েছেন। রাখাইনের মাইবন শহরের কাছে জাতিগত রাখাইন বৌদ্ধদের প্রতিবাদের মুখে তাদের ফিরে যেতে হয়েছে।

চলতি মাসে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, উগ্র বৌদ্ধরা রাখাইনে বৌদ্ধ ও মুসলিমদের একঘরে করে রাখার প্রচেষ্টা জোরদার করেছে। জঙ্গিবাদের ভয় দেখিয়ে বৌদ্ধরা রাখাইনে মুসলিমদের সঙ্গে ব্যবসা-বাণিজ্য না করারও নির্দেশ দিচ্ছে।

এদিকে বৌদ্ধদের প্রতিবাদের মুখে রাখাইনের মাইবনে খাদ্য সহায়তা স্থগিত করেছে আরআই। মাইবন শহরের প্রশাসক তিন শোয়ে বলেন, আরআই’র ত্রাণকর্মীরা মাইবনের আশ্রয় শিবিরে যাওয়ার চেষ্টা করেছেন। তবে স্থানীয়রা তাদেরকে সেখানে যেতে বাধা দিয়েছে। বৌদ্ধদের বাধার মুখে বুধবার ত্রাণ কর্মীরা অফিসে ফিরে এসেছেন।

রিলিফ ইন্টারন্যাশনালের মিয়ানমার পরিচালক সামির মালেহ এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকার করেছেন। সূত্র : দ্য টাইমস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টি-টোয়েন্টিতে মুখোমুখি পাকিস্তান-শ্রীলঙ্কা

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ (বৃহস্পতিবার) মাঠে নামবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর থেকেই সীমিত ওভারের ক্রিকেটে দুর্দান্ত ফর্মে আছে পাকিস্তান। পাঁচ ম্যাচ সিরিজের ওয়ানডেতে শ্রীলঙ্কাকে দিয়েছে হোয়াইটওয়াশের লজ্জা। তাই অনেকটাই ফুরফুরে মেজাজে থেকেই টি-টোয়েন্টি খেলতে নামবে ফখর জামান, বাবর আজম, সরফরাজরা।

এদিকে টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিলো শ্রীলঙ্কা। সেই পারফরমেন্সের ধারাবাহিকতা ওয়ানডে সিরিজে ধরে রাখতে পারেনি লঙ্কানরা। মুদ্রার উল্টো পিঠ দেখে হোয়াইটওয়াশ হওয়ায় তাদের পরফরমেন্স নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। যদিও দলের সিনিয়র ক্রিকেটারদের ওপরই ভরসা রাখতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। তাই আজকের ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া দলটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাকার্তায় আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২৭

ইন্দোনেশিয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছে আরো কমপক্ষে ৩৫ জন।

বৃহস্পতিবার দেশটির পুলিশের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রাজধানী জাকার্তার পশ্চিমাঞ্চলের তেংগারাংয়ের একটি কারখানায় স্থানীয় সময় সকাল ৯টায় আগুনের সূত্রপাত হয়েছে।

তেংগারাং পুলিশের প্রধান হ্যারি কুর্নিয়াওয়ান বার্তাসংস্থা এএফপিকে বলেন, আমরা এখনো হতাহতদের উদ্ধার করছি।

অগ্নিকাণ্ডে হতাহতের শিকার সকলেই ওই কারখানার কর্মচারী। রাজধানী জাকার্তা লাগোয়া দক্ষিণ-পশ্চিমে কারাখানাটির অবস্থান বলে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তা ওনি সাহরনি মেট্রো টিভিকে জানিয়েছেন।

স্থানীয় পুলিশ বিবৃতিতে বলছে, অগ্নিকাণ্ড শুরুর আগে বিস্ফোরণে কারখানার ছাদ উড়ে গেছে। পুরোপুরি পুড়ে যাওয়ায় নিহতদের শনাক্ত কঠিন হয়ে পড়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় সংগীত চলাকালীন উঠে দাঁড়ানো জরুরি নয়!

বলিউডের পর্দা কাঁপানো সাবেক পর্নোস্টার সানি লিওন ঠিক জানেন, কী করে সংবাদের শিরোনামে থাকতে হয়। কিন্তু শিরোনামে থাকতে গিয়ে মাঝেমধ্যে যে বেফাঁস কথাও বলে ফেলেন সানি।
কিন্তু কী আর করা যাবে! লাস্যময়ীর আবেদনের কাছে সেই সব ছোটখাটো ভুল ভক্তরা নিজগুণেই ক্ষমা করে দেন। সম্প্রতি জাতীয় সংগীত নিয়েও মন্তব্য করলেন সানি।

তবে না, এমন কোন মন্তব্য তিনি করেননি, যাতে জাতীয় সংগীতের অবমানননা হয়। ঠিক কী বলেছেন সানি? কেনই বা জাতীয় সংগীতের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে মুখ খুলতে হল তাকে? আসলে নিজের ‘তেরা ইন্তেজার’ সিনেমার ট্রেলার লঞ্চে গিয়ে বিষয়টি নিয়ে প্রথমে মুখ খোলেন অভিনেতা ও প্রযোজক আরবাজ খান।

ভারতের সুপ্রিম কোর্ট সম্প্রতি এক নির্দেশে জানিয়েছে, সিনেমা হলে জাতীয় সংগীত বাজলে উঠে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন বাধ্যতামূলক নয়। এই প্রসঙ্গেই আরবাজ বলেন, জাতীয় সংগীত শুনলে আমি স্বেচ্ছায় উঠে দাঁড়াই। মনে মনে আমি এভাবেই তৈরি হয়েছি।

ওই কথার রেশ টেনেই সানি লিওন বলেন, আমার মনে হয় দেশপ্রেম এমন এক আবেগ, যা মানুষের ভিতর থেকে আসে। হৃদয় থেকে আসে।
আমার মনে হয়, আদালত যাই বলুক না কেন, আমাদের উচিত জাতীয় সংগীতের সময় উঠে দাঁড়ানো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘অনুপ্রবেশ ঠেকাতে’ বাংলাদেশ-আসাম সীমান্ত দ্রুত বন্ধ করছে ভারত

ভারতের সঙ্গে ৪০৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে বাংলাদেশের। আর অাসামের সঙ্গে সীমান্ত রয়েছে ২৬৩ কিলোমিটার।
২০১৯ সালের মার্চ মাসের মধ্যে এর পুরোটাই সিল করার কথা ছিল। কিন্তু তার আগেই ওই সীমান্ত সিল করার কাজ সম্পন্ন করা হবে বলে ঠিক হয়েছে।

‘অবৈধ অনুপ্রবেশ সমস্য দ্রুত মেটানোর লক্ষ্যে’ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার দিল্লিতে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও অাসামের মুখ্যমন্ত্রীর মধ্যকার বৈঠকেও এ নিয়ে আলোচনা হয়েছে।

অাসাম রাজ্য সরকারের এক কর্মকর্তা জানান সীমান্ত বরাবর বেশিরভাগ অঞ্চলেই কাঁটাতারের বেড়া লাগানো হয়েছে। কিন্তু করিমগঞ্জ-কাছাড় এবং মানকাচর-দক্ষিণ সালমারা’র মধ্যবর্তী এলাকা যথেষ্ট দুর্গম। এই অঞ্চলটি পাহাড়ি এলাকা ও এখানে গভীর খাদ রয়েছে এবং সেই কারণেই অন্য এলাকার চেয়ে এই নির্দিষ্ট অঞ্চলে কাঁটাতারের বেড়া দেওয়ার ক্ষেত্রে সময় বেশি লাগছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি যেন নগ্ন নৃত্য ও প্রকাশ্য জুয়ার স্বর্গরাজ্য, নেপথ্যে থাকে পুলিশ !

ডেস্ক রিপোর্ট : আশাশুনি উপজেলার এক জায়গায় বন্ধ হলে আরেক জায়গায় ঠিকই শুরু হয়ে যায় নগ্ন নৃত্য ও প্রকাশ্য জুয়ার আসর। আর অপসংস্কৃতির আসর বসাতে নেপথ্যে মদদ দেয় পুলিশ! আর পুলিশের সাথে পরিচালকদের যোগাযোগের দায়িত্ব পালন করে একজন পতিত সাংবাদিক! পেশাদার সাংবাদিক না হলেও পেশাদার দালাল এই সাংবাদিকের সাথে পুলিশের সখ্যতা সবাই জানে। সাতক্ষীরার সাধারণ দরিদ্র খেটে খাওয়া মানুষের সংসারে অশান্তি সৃষ্টি করা এবং গ্রামীণ এলাকার পরিবেশ নষ্ট করার মূল হোতাদের দোসর এই চক্রটি সম্প্রতি কাদাকাটি ও শ্রীউলা ইউনিয়নে পরপর দুটি জুয়া ও নগ্ন নৃত্যের আসর বসায়। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এগুলো বন্ধের নির্দেশ দেন সাতক্ষীরার জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন।
কিন্তু একের পর এক এধরনের নগ্নতা ও জুয়ার আসর বসাচ্ছে একই চক্র। মোটা অংকের আর্থিক লেনদেনের কারণে স্থানীয় জনপ্রতিনিধি ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্তারা চুপ থাকে। এরই ধারাবাহিকতায় আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের পিরুজপুর নতুন চর আর্দশ গ্রামের মাঠে চলছে চরম অশ্লীল নগ্ন নৃত্য ও প্রকাশ্য রমরমা জুয়ার আসর। আমাদের নিজস্ব প্রতিবেদক বশির আহমেদ সরেজমিন গিয়ে দেখতে পেয়েছেন অর্ধনগ্ন বিকৃত নৃত্য ও প্রকাশ্য জুয়ার বোর্ড বসেছে সেখানে। আর্দশ গ্রামের মাঠ দখল করে চলছে এসব অপকর্ম। আর দেখেও না দেখার ভান করছেন সংশ্লিষ্ট সকলেই। গত তিন দিন ধরে চলছে এসব রমরমা অবৈধ বেলেল্লাপনা। আশাশুনি উপজেলায় অশ্লীল নৃত্য ও জুয়া এখন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যাদের দায়িত্ব এগুলোর আয়োজনকারীদের আইনের আওতায় আনা তাদের অনেককেই গভীর রাতে এসব নগ্নতা উপভোগ করতেও দেখা যায়।
সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার খাজরা ইউনিয়নের পিরুজপুর আর্দশ গ্রামের মাঠে যাত্রা শো এর নাম করে ১০০ থেকে ৫০০টাকা টিকিটের বিনিময়ে দর্শকদেরকে ভিতরে প্রবেশ করানো হচ্ছে। কিন্তু ভিতরে প্রবেশ করে দেখা গেছে স্টেজে চলছে কয়েকজন স্থুলকায় তরুণীর অশ্লীল পোশাকে নগ্ন নৃত্য। এভাবে প্রতিদিন চলছে সারা রাতব্যাপী একটি শো। আর স্টেজের পাশেই সাজানো হয়েছে রমরমা জুয়ার আসর। নগ্ন নৃত্য পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষকে প্রলুব্ধ করে পাতানো জুয়ার আসরের ফাঁদে পকেট কেটে হাতিয়ে নেওয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা। এদিকে স্থানীয়রা জানাচ্ছেন, শুধু উৎসবের আড়ালে নয় উপজেলার কয়েকটি ইউনিয়নে প্রতিদিনই গোপনে বসছে জুয়ার আসর। এসকল আসরে সবকিছু হারিয়ে নিঃশ্ব হচ্ছে সাধারণ মানুষ আর লাভবান হচ্ছে বোর্ড মালিক ও আয়োজকরা। স্টেজে চলছে নগ্ন নৃত্য আর স্টেজের পিছনে দেহব্যবসার মত জঘন্য কারবার চলছে এমনটি অবশ্য দাবি মেলা মাঠের অনেকেরই।
এদিকে স্থানীয়রা জানাচ্ছেন, জুয়া ও নগ্ন নৃত্যের জমজমাট আসর পরিচালনা করছেন উপজেলার শ্রীউলা ইউনিয়নের শহিদুল ইসলাম ও আশাশুনি সদরের রজব আলী। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায় সব দিক ম্যানেজ করেই চলছে এসকল অবৈধ কারবার। উপজেলার সচেতন মহলের দাবি দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনে যে অস্থিরতা নেমে এসেছে সেখানে পরিবারের খাদ্য যোগাতে উপার্জনের অর্থ শেষ হয়ে যাওয়া দরিদ্র মানুষের সামান্য রোজগারের অর্থও চলে যাচ্ছে জুয়া ও অশ্লীলতায়। বেড়ে যাচ্ছে পারিবারিক অশান্তি। অসহায় সাধারণ মানুষ বাধ্য হয়েই জড়িয়ে পড়ছে চুরি, ছিনতাইসহ নানাবিধ অপকর্মের সাথে। অবনতি হচ্ছে উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির।
এই দুষ্ট চক্র যেন এভবে কথিত প্যন্ডেলের নামে নগ্ন নৃত্য ও জুয়ার আসর সাজিয়ে দরিদ্র মানুসের কষ্টে অর্জিত অর্থ পকেট কেটে খালী করতে না পারে সেদিকে জেলা প্রশাসনের সজাগ দৃষ্টি কামনা করেছেন উপজেলার সচেতন মহল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুদকের মামলায় সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানসহ ৯ মেম্বরের জামিন না মঞ্জুর

আসাদুজ্জামান : চাল বিতরণে অনিয়মের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইনসহ নয় সদস্যের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের বিচারক রাজীব রায় রায় চৌধূরী তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
জামিন বাতিলকৃতরা হলেন, চম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, ইউপি সদস্য গোলাম কাইয়ুম, আব্দুর রশিদ গাইন, মো. আবু বক্কর গাইন, মো আব্দুস সাত্তার খান, মো. আবু বক্কর, ঠাকুর দাস সরকার, সংরক্ষিত মহিলা সদস্য রাধা রানী অধিকারী, রাফেজা খাতুন ও শ্যামলী রানী সরকার।
এর আগে, খাদ্যশস্য নীতিমালা অনুসরন না করে ক্ষমতার অপব্যবহার করে হতদরিদ্র জনগনকে বাদ রেখে ৪৬ জন আর্থিকভাবে স্বচ্ছল ব্যক্তিকে তালিকাভুক্ত করে ১০টাকা কেজি চাল বিতরনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন খুলনার সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারি পরিচালক রাজ কুমার সাহা বাদি তাদের বিরুদ্ধে চলতি বছরের ১৪ই জুন কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, দেশের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিতকল্পে সরকারি বিতরণ ব্যবস্থার আওতায় পল্লী অঞ্চলের হত দরিদ্র জনসাধারণকে স্বল্পমূল্যে খাদ্য সহায়তা দেওয়ার জন্য সরকার কর্তৃক খাদ্যশস্য বিতরণ নীতিমালা, ২০১৬ প্রণয়ন করা হয়। এরই আলোকে ২০১৬-২০১৭ অর্থ বছরে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন তনং চম্পাফুল ইউনিয়নে হত দরিদ্রদের জন্য সরকার কর্তৃক নির্ধারিত ১০টাকা কেজি দরে মাসিক ৩০কেজি হারে (পরিবার প্রতি) চাল বিতরন নীতিমালার আওতায় ওই ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ এক হাজার ২৫৩ জন হত দরিদ্রের নামের তালিকা উপজেলা পরিষদে জমা দেন। ইউপি চেয়ারম্যান, ছয়জন ইউপি সদস্য ও তিনজন সংরক্ষিত নারী ইউপি সদস্য পরস্পর যোগসাজসে নিয়মবহির্ভূতভাবে ব্যবসায়ী, চাকুরিজীবী, ধনী এমন ৪৬জন আর্থিকভাবে স্বচ্ছল ব্যক্তিকে তালিকাভূক্ত করে ৪১ হাজার ৪০০ টাকা মূল্যের চার হাজার ১৪০ কেজি চাল আত্মসাৎ করেন। যা দন্ডবিধি ৪০৯/৪২০/১০৯ তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। গত বছরের ২৪ সেপ্টেম্বর থেকে ৬ নভেম্বরের মধ্যে এসব অপরাধ সংগঠিত হয় বলে মামলায় উল্লেখ করা হয়।
উক্ত মামলায় আসামীরা দীর্ঘ দিন উচ্চ আদালতের জামিনে ছিলেন। এর পর তাদের জামিনের মেয়াদ শেষ হলে আজ তারা সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে জামিন চাইলে আদালতের বিচারক রাজীব রায় চৌধুরী তাদের জামিন বাতিল করেন। এ মামলায় আসামী পক্ষের আইনজীবি ছিলেন, এড. এ.এস.এম আশরাফুল আলম। অপরদিকে, রাষ্ট্র পক্ষের আইনজীবি ছিলেন, দুদক পিপি এড. মোস্তফা আসাদুজ্জামান দিলু।
সাতক্ষীরা জজ কোর্টের পিপি ও জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এড. ওসমান গণি বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যেভাবে খাবারের ফরমালিন পুরোপুরি দূর করা যায়

ফরমালিনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সংক্রমিত হতে না দেয়া। অধিকাংশ ব্যাকটেরিয়া এবং ছত্রাককে মেরে ফেলতে পারে।
রং তৈরি, বস্ত্রখাতে কাপড় কুঞ্চিত হতে না দেয়া, সংরক্ষণ, বিস্ফোরণ এবং পলিমার তৈরিতে এটি ব্যবহৃত হয়। তবে ফরমালিন মানব স্বাস্থ্যের জন্যে অত্যন্ত ক্ষতিকারক পদার্থ হিসেবে বিবেচিত হয়েছে। যদিও আজকাল ফরমালিন ছাড়া খাবারজাতীয় কোনো কিছু পাওয়া এককথায় অসম্ভব হয়ে পড়ছে। ফলে ফরমালিনযুক্ত খাবার খেয়ে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। তবে একেবারে সহজ কিছু উপায় অবলম্বন করে খাদ্য থেকে ফরমালিন পুরোপুরি দূর করা যায়।

অনেকেরই ধারণা, ১৫ থেকে ২০ মিনিট বিশুদ্ধ পানিতে ডুবিয়ে রাখলে খাদ্যদ্রব্য থেকে ফরমালিন দূর হয় বা কমে যায়। অাসলে কমলেও তা অতটা কার্যকর নয়। তার চেয়ে বরং কাঁচা অবস্থায় খাবার থেকে ফরমালিন অপসারণ করতে চাইলে পানির কল ছেড়ে তার নিচে ১০ থেকে ১৫ মিনিট রাখতে হবে। কারণ কাঁচাসবজি ও ফলের ত্বকে অসংখ্য ছোট ছোট ছিদ্র রয়েছে।
অার পানিতে ডুবিয়ে রাখলে ফরমালিন আরো ভালোভাবে খাবারে মিশে যেতে পারে। তাই পানির কল ছেড়ে তার নিচে নির্দিষ্ট খাবার দ্রব্য বা ফলটি রেখে দিন।

ভিনেগার বা লেবুর রসে ১৫ থেকে ২০ মিনিট ভিজিয়ে রেখেও ফরমালিন দূর করা যায়। আগুনের তাপে ফরমালিন অনেকটাই নষ্ট হয়ে যায়। তাই রান্নার আগে ফরমালিন কমানোর পদ্ধতি ব্যবহার করে রান্না করলে খাবার পুরোপুরি ফরমালিন মুক্ত করা সম্ভব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest