সর্বশেষ সংবাদ-
ভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোকশ্যামনগরে প্রতিপক্ষের দায়ের কোপে আহতের একদিন পর এক ব্যক্তির মৃত্যুকপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিসাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগসাতক্ষীরা জেলা জাসদের আলোচনাসভা ও সম্মেলন

প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশনা উপেক্ষা করে সাতক্ষীরায় কার্যক্রম চালাচ্ছে জামাত-শিবিরের এনজিও স্টাফ

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা উপেক্ষা করে সাতক্ষীরায় অবৈধ কার্যক্রম পরিচালনা করছে জামায়াত-শিবিরের এনজিও স্টুডেন্টস ট্যালেন্ট এ্যাসিস্টেন্স ফোরাম (স্টাফ)। যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন সাতক্ষীরা জামাতের আমির মাওলানা আব্দুল খালেক ও সাতক্ষীরার শ্যামনগর অঞ্চলের তৎকালীন জামাত দলীয় এমপি গাজী নজরুল এর লিখিত সুপারিশে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া রাজাকার শিরোমনি আলী আহসান মোহাম্মদ মুজাহিদ মন্ত্রী থাকাকলীন তার মন্ত্রণালয় থেকে নিবন্ধন পায় সাতক্ষীরার এই বিতর্কিত এনজিও স্টাফ।

শুরু থেকেই তারা নিবন্ধনের শর্ত ভেঙে লক্ষ লক্ষ টাকার কথিত বৃত্তি বাণিজ্য চালিয়ে আসছিল সাতক্ষীরার হাজার হাজার স্কুল পড়–য়া শিশুদের নিয়ে। নিবন্ধনের শর্তে স্পষ্টতই বলা আছে, সেবা প্রদানের বিনিময়ে এই সংস্থা কোন প্রকার ফিস গ্রহণ করতে পারবে না। অথচ কথিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মাথাপিছু ১৫০ টাকা করে প্রত্যেক শিশু পরীক্ষার্থীর নিকট থেকে গ্রহণ করে স্টাফ। বিনিময়ে এককালীন ট্যালেন্টপুলে ৬০০ ও সাধারণ গ্রেডে ৪০০ টাকা করে বৃত্তি দেয়। অর্থাৎ মাছের তেলে মাছ ভেজেও বিপুল পরিমাণ উদ্বৃত্ত পরীক্ষা কার্যক্রমের সাথে সংশ্লিষ্টরা নিজেদের মধ্যে ভাগ করে নেয়। উপড়ি হিসেবে থাকে সমাজের বিত্তশালীদের নিকট থেকে গ্রহণ করা অনুদান। আর এই অনৈতিক কার্যক্রমে এদেরকে মদদ দেয় বিভিন্ন কিন্ডারগার্টেন ও সরকারি-বেসরকারি স্কুলের কোচিং বাণিজ্যের সাথে জড়িত শিক্ষকরা। ৪ দলীয় জোট সরকারের পতনের পর এরাও গিরগিটির মত রং বদলে আওয়ামীলীগ সরকারের বিভিন্ন জনপ্রতিনিধি ও প্রভাবশালীদের উপর ভর করতে শুরু করে। তাদেরকে বিভিন্ন অনুষ্ঠানে অতিথি করা, পরিচালনা কমিটিতে স্থান দিয়ে সম্মানিত করাÑ ইত্যাদির মাধ্যমে তারা নিজেদের রাজনৈতিক পরিচয় ও অনৈতিক কার্যকলাপকে আড়াল করার চেষ্টা করে। সম্প্রতি দেশের একটি শীর্ষ ও প্রভাবশালী গোয়েন্দা সংস্থা যেটিকে সরকারে চোখ ও কান বলা হয় তাদের সাতক্ষীরা অফিসের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য। সংস্থাটির প্রতিবেদনের ভিত্তিতে ১৩ আগস্ট’১৭ তারিখে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে ০৩.০৭৯.০১৬.০৪.০০১২.০২০১৬-৮৪৪(৩) নং স্মারকে সমাজকল্যাণ মন্ত্রনালয়কে স্টাফের সকল কার্যক্রম স্থাগিত করে এর নিবন্ধন বাতিলে ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দেয়া হয়। এর প্রেক্ষিতে গত ১৬ নভেম্বর ’১৭ তারিখে ৪১.০০.০০০০.০৩৪.০০১.১৫.১৬-১১৮৮ নং স্মারকে সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়কে স্টাফ এর সকল কার্যক্রম স্থগিত করে তাদের নিবন্ধন বাতিলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়। এর সূত্রে সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয় গত ৭ ডিসেম্বর ২০১৭ তারিখে ৪১.০১.৮৭০০.০০০.২৭.০০৬.১২ নং স্মারকে স্টাফ’র চেয়ারম্যান/সেক্রেটারিকে তাদের যাবতীয় কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দেয়।
এসব নিদের্শ উপেক্ষা করে স্টাফ কর্তৃপক্ষ সাতক্ষীরা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের এজেন্ট শিক্ষকদের মাধ্যমে কথিত বৃত্তি পরীক্ষার ফরম বিক্রি করেছে ১৫০টাকা হারে। হাজার হাজার শিক্ষার্থীর কাছ থেকে তারা এভাবে কয়েক লক্ষ টাকা সংগ্রহ করেছে। আগামিকাল ২০ ডিসেম্বর তারা এসব শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা নেয়ায় চেষ্টা চালাচ্ছে। অভিযোগ রয়েছে সরকারি দলের একজন মহিলা এমপিসহ অনেকেই গোপনে এই জামাত-পন্থীদের মদদ দিচ্ছেন।
সংগঠনটির বিরুদ্ধে এসব অভিযোগ থাকায় কারণে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের ভবন বরাদ্দ না দিলেও সাতক্ষীরা নাবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক তাদেরকে কেন্দ্র করার জন্য ভবন বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বিশেষ সুবিধা পাওয়ার প্রত্যাশায় বিতর্কিত এই সংস্থাকে স্কুল ভবন ব্যবহারে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
স্টাফ’র কথিত বৃত্তি বাণিজ্যে অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেছেন প্রায় আড়াই হাজার শিক্ষার্থী। অথচ বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা পাবেন শিক্ষার্থী প্রতি এককালীন মাত্র ৪০০ থেকে ৬০০ শত টাকা। যে টাকা শিক্ষার্থীদের নিকট থেকে ফি বাবদ গ্রহণ করা হবে প্রায় সেই পরিমাণ টাকা বৃত্তি বাবদ দেয়া হবে। কিন্তু বিভিন্ন ব্যক্তি ও সংস্থার নিকট থেকে পাওয়া লক্ষ লক্ষ টাকা অনুদান আত্মসাৎ করবে এই সংস্থার পরিচালক অথবা যাবে জামাত-শিবিরের মতাদর্শ প্রচারের ফান্ডে।
এ বিষয়ে স্টাফ’র পরিচালক শফিকুল ইসলামের (০১৭২০ ৫২৯৪১৩) সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে। কি কারণে করা হয়েছে এবং কোথা থেকে করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি উর্ধ্বতন নেতৃবৃন্দের সাথে কথা বলতে বলে সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।
এবিষয়ে নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক বলেন, তারা আমাকে ডিসি স্যারের একটি অনুমতি পত্র দেখিয়েছিলো। সেখানে সরকারি বালিকা বিদ্যালয়ে করার অনুমতি ছিলো। সেখানে আমরা অনুমতি দিয়েছিলাম।
অন্যদিকে সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন বলেন, স্টাফের কার্যক্রম স্থাগিত করার নির্দেশ এসেছে। এটি আসার পরে তারা আমার কাছে এসছিলো আমি তাদের কোন অনুমতি দেই নি। তবে বালিকা বিদ্যালয়ের পরীক্ষ কেন্দ্র করার অনুমতির বিষয়ে তিনি বলেন, সেটি অনেক আগের।
জেলা সমাজ অধিদপ্তরের উপ-পরিচালক দেবাশিষ সরদার জানান, আমরা মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক ব্যবস্থা নিয়েছি এবং স্টাফ কর্তৃপক্ষকে তাদের সকল প্রকার কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়েছি। এরপরও তারা যদি কোন প্রকার নির্দেম অমান্য করে তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বাংলাদেশ যুব গেমস’র খেলোয়াড় বাছাই উদ্বোধন

মাহফিজুল ইসলাম আককাজ : ‘ জয় হোক জয় হোক সবখানে চাই খুশির পরিবেশ, বিশ^ জয়ের স্বপ্ন দেখা আমার বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ যুব গেমস্-২০১৮ এর খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, বাংলাদেশের সকল জেলার মধ্যে ক্রীড়াঙ্গণে সাতক্ষীরা জেলা দ্বিতীয়। বাংলাদেশ যুব গেমস্ এ সাতক্ষীরা জেলার খেলোয়াড়রা ভাল খেলা উপহার দিয়ে বিজয়ী হয়ে জেলার সুনাম ধরে রাখবে। ভালভাবে প্রশিক্ষণ নিয়ে এবং জয়ের লক্ষ্য নিয়ে খেলতে হবে। ক্রীড়াঙ্গণকে উজ্জীবিত করতে জননেত্রী শেখ হাসিনা সরকার বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন।’
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.এক.এম আনিছুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ শাহ আলম শানু, ভলিবল সম্পাদক মো. রুহুল আমিন, নির্বাহী সদস্য ইকবাল কবির খান বাপ্পি, কামরুজ্জামান কাজী, হাফিজুর রহমান খান বিটু, জেলা ফুটবল এসোসিয়েশনের ট্রেজারার শেখ মাসুদ আলীসহ ক্রীড়াপ্রেমীরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন খন্দকার আরিফ হাসান প্রিন্স। উল্লেখ্য যে, ১৮ ডিসেম্বর সোমবার থেকে ১৮ মার্চ ২০১৮ পর্যন্ত চলবে। বাংলাদেশ যুব গেমস্-২০১৮ এর উদ্বোধনী দিনে ১৮ ও ১৯ ডিসেম্বর সাতক্ষীরা স্টেডিয়ামে ভলিবল খেলা । ২০ ডিসেম্বর -২০১৭ কাবাডি, ২১ ডিসেম্বর এ্যাথলেটিকস্, ২২ ডিসেম্বর দাবা ও টেবিল টেনিস, ২৩ ডিসেম্বর কুস্তি ও ২৪ ডিসেম্বর তায়কোয়ানডো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মাহফিজুল ইসলাম আককাজ : ‘নিরাপদ অভিবাসন যেখানে, টেবসই উন্নয়ন সেখানে’ এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১৭ উদ্যাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সাতক্ষীরার যৌথ আয়োজনে জেলা অফিসার্স ক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘বৈদেশিক আয় উপার্জন করতে বিদেশে বৈধভাবে প্রশিক্ষণ নিয়ে যেতে হবে। এ দেশের শ্রমিকরা বিদেশে গিয়ে সততার সাথে কাজ করে দেশে টাকা পাঠাচ্ছে। এটা দেশের উন্নয়নে সাফল্যের একটি অর্জন বলেও উল্লেখ করেন তিনি। বিশ্বের সব দেশে এখন বাংলাদেশের দুতাবাস আছে। বিদেশে কোনো কারণে প্রবাসীরা অসুবিধায় পড়লে সেখানে দূতাবাসের সার্বক্ষনিক সহযোগিতা দেবে। তবে কোনো অভিবাসী যাতে দালালদের হাতে না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে।’ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনতা ব্যাংক সাতক্ষীরা কর্পোরেট শাখার এজিএম রঞ্জন কুমার, অগ্রণী ব্যাংক আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহা-ব্যবস্থাপক ছদরউদ্দিন আহমেদ, সহকারী কমিশনার শাম্মী আক্তার, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসির)’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছাব্বেরুজ্জামান প্রমুখ। অন্যান্যদের মধ্যে রাখেন ক্রিসেন্ট এনজিও’র প্রজেক্ট অফিসার মো. আছাফুর রহমান, অগ্রগতি সংস্থার অসিত ব্যাণার্জী ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের জরিপ অফিসার মো. আব্দুল মজিদ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব শেখ মুশফিকুর রহমান মিল্টন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পদপিষ্ট হয়ে নিহত ১০

মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সদ্য প্রয়াত সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পদদলিত হয়ে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত অর্ধশত আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

সোমবার চট্টগ্রামের আসকার দিঘী এলাকায় মহিউদ্দিন চৌধুরীর কুলখানি উপলক্ষে মিলাদ ও মেজবানে এ ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চমেক সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা আরও বাড়তে বলেও জানানো হয়েছে।

নিকটস্থ চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, প্রসঙ্গত, শুক্রবার ভোরে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান রাজনীতিবীদ এবিএম মহিউদ্দিন চৌধুরী। তার কুলখানি উপলক্ষে বন্দর নগরীর ১২টি কমিউনিটি সেন্টারে লক্ষাধিক লোকের জন্য ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেরুজালেম ইস্যুতে মার্কিন পণ্য বর্জনের আহ্বান ইন্দোনেশিয়ার

সম্প্রতি জেরুজালেম শহরকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। যার বিরুদ্ধে পথে নামল ইন্দোনেশিয়ার সাধারণ মানুষ। বিক্ষোভকারীরা মার্কিন পণ্য বর্জনের ডাক দিয়েছে। স্থানিয় সূত্রে জানা গেছে, গত সপ্তাহের বৃহস্পতিবার থেকে জাকার্তায় শুরু হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প বিরধী বিক্ষোভ। রবিবার চতুর্থ দিনের মাথায় এই বিক্ষোভের মাত্রা অনেকগুণ বৃদ্ধি পায়। দেশটির পুলিশের হিসেবে এদিন প্রায় ৮০ হাজার বিক্ষোভকারী হাজির ছিলেন জাকার্তার পথে।

চলতি মাসের ছয় তারিখে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির সিদ্ধান্ত ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের মার্কিন দূতাবাস তেলআবিব থেকে সরিয়ে জেরুজালেমে নিয়ে যাওয়ার প্রস্তুতির কথাও জানান তিনি। এই নিয়ে বিশ্বজুড়ে তুমুল নিন্দা ও প্রতিবাদ জারি রয়েছে। ট্রাম্পের ঘোষণার পর থেকে পশ্চিম তীর, জেরুজালেমসহ বিশ্বজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। সেই বিক্ষোভের ধারাবাহিকতায় রবিবার ইন্দোনেশিয়ায় চতুর্থ দিনের মতো বিক্ষোভ আয়োজিত হয়।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার প্রধান মসজিদ থেকে মিছিল নিয়ে মার্কিন দূতাবাসের সামনে একটি স্কয়ারে জড়ো হন। পবিত্র বায়তুল মুকাদ্দাস বিষয়ে নেওয়া বিতর্কিত সিদ্ধান্ত থেকে সরে আসতে বিক্ষোভকারীরা ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন।

ইন্দোনেশিয়া সরকারের পাশাপাশি বিভিন্ন মুসলিম সম্প্রদায় এবং ইসলামি সংস্থার সমর্থনে দেশটির সর্বোচ্চ ধর্মীয় সংগঠন ‘ইন্দোনেশিয়া ওলামা পরিষদ’ এ বিক্ষোভ মিছিল আয়োজন করে। বিক্ষোভকারীরা ‘আল্লা-হো-আকবর’ স্লোগান দেওয়ার পাশাপাশি ফিলিস্তানি পতাকা এবং শান্তি, ভালোবাসা এবং ফিলিস্তিন মুক্তি সম্বলিত প্ল্যাকার্ড বহন করছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত সব ধরনের মার্কিন পণ্য বর্জন অব্যাহত রাখতে ইন্দোনেশিয়ার উলেমা পরিষদের মহাসচিব আনয়োর আব্বাস তার দেশের নাগরিকদের কাছে আবেদন করেছেন। এদিকে, ট্রাম্পের ঘোষণার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে আটটি দেশ এই ইস্যুতে জরুরি সভা আহ্বান করেছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, আরব লিগ, সৌদি আরব, জর্ডান, তুরস্ক, ফ্রান্স এবং জার্মানিসহ বিভিন্ন দেশ ও সংস্থার সতর্ক বাণী উপেক্ষা করেই জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করেন ট্রাম্প। আর তার এরকম একপেশে সিদ্ধান্ত নেয়ার পর ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। কলকাতা টুয়েন্টিফোর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বের সবচেয়ে দামি বাড়ির মালিক সৌদি যুবরাজ!

বিশ্বের সবচেয়ে দামি বাড়ির মালিক সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। দুই বছর আগে বাড়িটি কিনেছিলেন তিনি। তবে এতোদিন ক্রেতার নাম জানা না গেলেও রবিবার মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এ খবর প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, দুই বছর আগে ফ্রান্সের ‘শ্যাটো লুইস ফোরটিন’ নামের বাড়িটি ৩০ কোটি ডলারে (প্রায় ২৪০০ কোটি টাকায়) বিক্রি হয়েছিল। তখন ফরচুন ম্যাগাজিন একে বিশ্বের সবচেয়ে দামি বাড়ি হিসেবে আখ্যা দেয়। ৫৭ একরের ল্যান্ডস্কেপে রয়েছে স্বর্ণপাতার ঝরনা, মার্বেলের ভাস্কর্য এবং আঁকাবাঁকা গাছের বেড়ার দেয়াল, যা গোলক ধাঁধার সৃষ্টি করে। প্রাসাদের চোখ ধাঁধানো এসব তথ্য জানা গেলেও তখন একটি তথ্য কেউই জানতে পারেননি। আর সেটি হল এর ক্রেতার নাম।

তবে এই সংক্রান্ত নথি বিশ্লেষণের মধ্য দিয়ে নিউইয়র্ক টাইমস দাবি করেছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানই এর ক্রেতা। একে সৌদি যুবরাজের অসংযত ক্রয়গুলোর একটি বলে উল্লেখ করেছে নিউ ইয়র্ক টাইমস। ৫০০ মিলিয়ন ডলার মূল্যের ইয়ট এবং ভিঞ্চির আঁকা ৪৫০ মিলিয়ন ডলার মূল্যের চিত্রশিল্প ক্রয় নিয়ে সৌদি যুবরাজের বিরুদ্ধে বিতর্ক রয়েছে।

দেশের ভেতরে দুর্নীতিবিরোধী অভিযান চালানোর মধ্য দিয়ে নিজের ভাবমূর্তি স্বচ্ছ করে বিদেশে বিলাসিতা করছেন বলে উল্লেখ করেছে নিউইয়র্ক টাইমস।

সিআইএর সাবেক পরিচালক এবং লেখক ব্রুস ও লেইডেল বলেন, ‘তিনি নিজের সাফল্যমণ্ডিত ভাবমূূর্তি গড়ার চেষ্টা করছেন। তিনি দেখাতে চাচ্ছেন তিনি আলাদা চরিত্রের, তিনি একজন সংস্কারক, অন্তত সমাজ সংস্কারক এবং তিনি দুর্নীতিবাজ নন। তবে এটা (এসব বিলাসী কেনাকাটা) তার ভাবমূর্তির ওপর একটি ভয়াবহ আঘাত। ’

সপ্তদশ শতকে নির্মিত প্রাসাদটিতে একবিংশ শতাব্দীর প্রযুক্তির মিশেলে আধুনিকায়ন করা হয়েছে। এখানে রয়েছে মদপানের কক্ষ, মুভি থিয়েটার, পানির নিচে স্বচ্ছ চেম্বারসহ নানা বিনোদনমূলক ব্যবস্থা। এর ঝরনা, সাউন্ড সিস্টেম, লাইট এবং নিঃশব্দের এয়ার কন্ডিশনারগুলো আইফোনের মাধ্যমে দূর নিয়ন্ত্রিত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টি-টেন শিরোপা সাকিবদের

টি-টেন লিগের জমকালো ফাইনালে পাঞ্জাবি লিজেন্ডসকে হারিয়ে শিরোপা জিতেছে সাকিব-মরগানদের কেরালা কিংস।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ১২১ রানের টার্গেট দেয় মিসবাহর পাঞ্জাবি লিজেন্ডস। জবাবে ব্যাট করতে নেমে পল স্টার্লিংয়ের ২৩ বলে ৫২ এবং অধিনায়ক ইয়ন মরগানের ২১ বলে ৬৩ রানের সুবাদে ১২ বল আর ৮ উইকেট হাতে রেখে টপকে যায় কেরালা। ফলে ব্যাটিংয়ে নামতে হয়নি সাকিব আল হাসানের।

এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন পাঞ্জাবি লিজেন্ডসের লুক রঞ্চি। ৩৪ বলে ৫ চার ও ৫ ছক্কায় ৭০ রানে অপরাজিত থাকেন এই কিউই ব্যাটসম্যান। এছাড়া ১৪ বলে ২৬ রান করেন শোয়েব মালিক। সাকিব ২ ওভারে দেন ৩১ রান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হোটেলে পতিতাবৃত্তির অভিযোগে দুই ভারতীয় অভিনেত্রী গ্রেপ্তার

অভিনয়ের পাশাপাশি যৌন ব্যবসায় জড়িত ছিলেন ভারতীয় ইন্ডাস্ট্রির দুজন অভিনেত্রী। তাদের মধ্যে একজন বলিউডের রিচা সাক্সেনা এবং এক বাঙালি অভিনেত্রী শুভ্রা চট্টোপাধ্যায়। হায়দ্রাবাদে যৌন ব্যবসা চালাতে গিয়ে ধরা পড়লেন এই দুই অভিনেত্রী। শনিবার রাতে হায়দ্রাবাদের একটি হোটেল থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

ঘটনায় জড়িত থাকার অভিযোগে হায়দ্রাবাদের ওই হোটেল মালিক সহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, গ্রেফতা হওয়া রিচা সাক্সেনা নামে ওই অভিনেত্রী তেলেগু ও বলিউডের বিভিন্ন কম বাজেটের ছবিতে অভিনয় করেছেন। সম্প্রতি তেলেগু ছবিতেও অভিনয় করেন রিচা। বাঙালি অভিনেত্রী শুভ্রা চট্টোপাধ্যায়কেও দেখা যায় বিভিন্ন হিন্দি ধারাবাহিকে।

এই দুই অভিনেত্রীই গত সোমবার মুম্বাই থেকে হায়দ্রাবাদে পালিয়ে আসেন বলে বিশেষ সূত্রে খবর পেয়েই পুলিশ শনিবার রাতে হায়দ্রাবাদের এই নামী হোটেলে তল্লাশি চালায়। আর তখনই পুলিশের হাতে ধরা পড়েন এই দুই অভিনেত্রী। তাদের কাছ থেকে উদ্ধার হয় নগদ ৫৫ হাজার টাকা। এছাড়াও  এক তেলেগু ফ্যাশন ডিজাইনারকেও আটক করেছে পুলিশ। যদিও এই ব্যবসায়ের পেছনে থাকা আসল আসামীকে গ্রেফতার করা যায়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest