সর্বশেষ সংবাদ-
আশাশুনির এসিল্যান্ডের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলাদ্রুত বিচার আইনের মামলায় জামায়াত নেতা আজহারুজ্জামান ‍মুকুল কারাগারেসাংবাদিক সামিউল মনিরের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর হামলা: আটক -০২তালার নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ভূগর্ভ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের শীর্ষে আশাশুনিদীর্ঘ দুই মাস নিষেধাজ্ঞা শেষ : কাঁকড়া আহরণ অনুমতি পেলো বনজীবীরাসাতক্ষীরা কারাগারে হাজতির মৃত্যুনার্সিং ভর্তি পরীক্ষা খারাপ হওয়ায় মায়ের বকুনিতে ছাত্রীর আত্ম#হত্যাশ্যামনগরে পূজা উদযাপন ফ্রন্টের নেতা ও তার পরিবারকে হুমকির প্রতিবাদে মানববন্ধন

রিজার্ভ চুরিতে ‘দোষ মিলল’ বাংলাদেশ ব্যাংকের ১০ কর্মকর্তার

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরি যাওয়ার ঘটনায় বাংলাদেশ ব্যাংকের ১৫ জন কর্মকর্তার জড়িত থাকার বিষয়টি সন্দেহ করেছিল তদন্ত সংস্থা। দেড় বছরের দীর্ঘ তদন্তে এ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের প্রায় ১২০ জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তের প্রায় শেষ পর্যায়ে ব্যাংকের ১০ জনের সংশ্লিষ্টতা সম্পর্কে নিশ্চিত হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

এদিকে রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানকে দুই দফায় জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। তদন্ত সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে আতিউর রহমানের আচরণগত দুর্বলতা পেয়েছে তারা। তদন্তসংশ্লিষ্ট দায়িত্বশীল একটি সূত্র দাবি করেছে, ‘দায়িত্বে অবহেলা’ এবং ‘ঊর্ধ্বতনদের অবগত না করার’ কারণে চার্জশিটে সাবেক গভর্নর ড. আতিউর রহমানের নাম থাকতে পারে। সব মিলিয়ে চার্জশিটে বাংলাদেশ ব্যাংকের কমপক্ষে ১০ জনের নাম থাকছে।

সূত্র জানায়, রিজার্ভ চুরির সময় ১৫ জন কর্মকর্তার কর্মকাণ্ড নিয়ে তদন্ত করা হয়। তাদের প্রত্যেকের একান্ত সাক্ষাৎকার গ্রহণ করেছে সিআইডি। তাদের দায়িত্ব কি ছিল এবং সেদিন (চুরির দিনগুলোতে) তারা কী করেছে সেগুলো বিশ্লেষণ করা হয়। তাদের তথ্যের পাশাপাশি সিআইডি কারিগরি তথ্য সংগ্রহ করে। সবকিছু পর্যবেক্ষণ করে এ পর্যন্ত ১০ কর্মকর্তার সংশ্লিষ্টতার বিষয়ে কনভিন্সড (নিশ্চিত) তদন্ত কর্মকর্তারা। চার্জশিটে সবার নাম এবং ভূমিকা তুলে ধরবে সিআইডি।

সিআইডির দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, ‘মামলার ৭৫ শতাংশ তদন্ত শেষ। আগামী ৪-৫ মাসের মধ্যে চার্জশিট দেয়া যাবে বলে আশা করছি।’

চার্জশিটে যাদের নাম থাকছে তাদের নাম পাওয়া না গেলেও জানা গেছে, ব্যাংকের সাবেক একজন উপ-পরিচালক (ডিডি), একজন সহকারী পরিচালক (এডি), একজন ডিজিএম, ব্যাক অফিস অব দ্য ডিলিং রুমের এক নারী কর্মকর্তাসহ ছয়জন, পেমেন্ট অফিসের এক কর্মকর্তা, একাউন্টস অ্যান্ড বাজেটিং শাখার সাবেক এক কর্মকর্তা, বাজেট শাখার সহকারী পরিচালক পদের এক কর্মকর্তা এবং গভর্নরের সচিবালয়ের তিন কর্মকর্তার নাম যুক্ত করা হচ্ছে।

তদন্তের অগ্রগতি সম্পর্কে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন খান বলেন, ‘তদন্ত নিজ গতিতে চলছে। শিগগিরই চার্জশিট দেয়া যাবে বলে আশা করা যাচ্ছে। তদন্তের এ পর্যায়ে এর চেয়ে বেশি কিছু বলা যাচ্ছে না।’

এর আগে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে সুইফট সিস্টেম ব্যবহার করে ভুয়া বার্তা পাঠিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের প্রায় ১০১ মিলিয়ন ডলার (প্রায় ৮৮০ কোটি টাকা) চুরির ঘটনা ঘটে। অর্থের একটি বড় অংশ ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের (আরসিবিসি) মাধ্যমে ফিলিপাইনের জুয়ার টেবিলে চলে যায়।

চুরির মাসখানেক পর বাংলাদেশ ব্যাংকের পক্ষে প্রতিষ্ঠানটির হিসাব ও বাজেট শাখার যুগ্ম পরিচালক জুবায়ের বিন হুদা বাদী হয়ে মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ (সংশোধনী ২০১৫)-এর ৪-সহ তথ্য ও প্রযুক্তি আইন ২০০৬-এর ৫৪ ধারায় ও বাংলাদেশ দণ্ডবিধি ৩৭৯ ধারায় একটি মামলা করা হয়। এতে ‘অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের’ আসামি করা হয়। সংবেদনশীল এই মামলাটির তদন্তের দায়ভার দেয়া হয় সিআইডিকে।

সিআইডির তদন্ত সংশ্লিষ্টতা সুত্র জানায়, দীর্ঘ দেড় বছরের তদন্তে সিআইডির তদন্ত সংশ্লিষ্টরা এ পর্যন্ত ফিলিপাইনের ৩০ জনকে চিহ্নিত করতে পেরেছে। তারা সবাই ফিলিপাইনের বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ও ভুয়া হিসাবধারী। তাদের মধ্যে বেশ কয়েকজনকে রিজার্ভ চুরির মামলায় সাক্ষী করা হবে। বাকিদের আসামি করে অভিযোগপত্র দেওয়া হবে।

এছাড়া বাংলাদেশের রিজার্ভ চুরির সঙ্গে হংকং, ম্যাকাও ২৩ জন জুয়াড়িকে চিহ্নিত করা হয়েছে। তাদের সবাইকে এ মামলায় আসামি করা হবে। চার্জশিটেও থাকছে তাদের নাম।

অভিযুক্তদের মধ্যে সবাই সরাসরি জড়িত নাকি কেউ কেউ দায়িত্ব অবহেলার কারণে অভিযুক্ত? এ বিষয়ে জানতে চাইলে সিআইডির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, আমরা অভিযুক্তদের ‘অপরাধ শনাক্ত ও অপরাধের মাত্রা’ নির্ণয় করে চার্জশিট দেব। বাকিটা আদালত বিবেচনা করবেন।

এদিকে রিজার্ভের অর্থ চুরির ঘটনায় এরই মধ্যে ফিলিপাইন, চীন, জাপান ও শ্রীলঙ্কার সন্দেহভাজন কয়েকজনের নাম-পরিচয় পেয়েছে সিআইডি। অর্থ চুরির কোনো না কোনো পর্যায়ে তাদের সংশ্লিষ্টতা ছিল। তাদের পূর্ণাঙ্গ নাম ও ছবি সংবলিত তথ্য নিজ নিজ দেশকে সরবরাহ করে তদন্তে সহায়তার অনুরোধ করা হয়েছে।

অভিযুক্তরা হচ্ছেন জাপানের নাগরিক সাসাকিম তাকাশি ও জয়দেবা, আরসিবিসি ব্যাংকের জুপিটার শাখা ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতো, ফিলিপাইনের ক্যাসিনো ইস্টার্ন হাওয়াই লেইসার কোম্পানির মালিক চীনের নাগরিক কিম ওং, চার হ্যাকার মাইকেল ফ্রান্সিসকো ত্রুক্রজ, জেসি ক্রিস্টোফার লাগোরাস, আলফ্রেড ভারগারা ও এনরিকো তায়েদ্রো ভাসকুয়েজ।

এছাড়াও সন্দেহভাজনের তালিকায় রয়েছে রেমিট্যান্স আহরণকারী কোম্পানি ফিলরিমের প্রেসিডেন্ট স্লুইড বাতিস্তা, ফিলিপাইনের ব্যবসায়ী উইলিয়াম গো সো, শ্রীলঙ্কার এনজিও শালিকা ফাউন্ডেশনের পরিচালক গামাজ শালিকা পেরেরা, সানজেবা টিসা বান্দরা, শিরানি ধাম্মিকা ফার্নান্দো, ডন প্রসাদ রোহিতা, নিশান্থা নালাকা ও ওয়ালাকুরুয়ারাচ্চি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাটির তৈরি পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ! (ভিডিওসহ)

আফ্রিকার উত্তরাঞ্চলে “জেনি” (Djenne) শহরে এই মসজিদটির অবস্থান। নাম “গ্র্যান্ড মস্ক অব ডিজেনি” (Great Mosque of Djenne)। পৃথিবীতে মাটির তৈরী এটিই সবচেয়ে বড় মসজিদ।

মসজিদটি প্রথম কবে নির্মাণ করা হয়েছিল সে সম্পর্কে সঠিক তথ্য জানা যায়নি। তবে ১২০০ শতাব্দী থেকে ১৩০০ শতাব্দীর মধ্যবর্তী মসজিদটি নির্মাণের পক্ষে অধিকাংশ মতের সমর্থন পাওয়া যায়।

মধ্যযুগে আফ্রিকার এই অঞ্চলে গুরুত্ব পূর্ণ ইসলামী শিক্ষা বিস্তারের প্রধান কেন্দ্র ছিল এই মসজিদটি। হাজার হাজার শিক্ষার্থী তখন কুরআন শিক্ষার জন্য এই মসজিদে আসা যাওয়া করত।

প্রতি বছর স্থানীয় মুসলিম সম্প্রদায়ের উদ্যোগে মসজিদটির সংস্কার কাজ চলে। ২০০৬ সালের ২০ জানুয়ারী মসজিদের ছাদের একটি অংশ এবং ২০০৯ সালের ৫ নভেম্বর এর দক্ষিণ দিকের টাওয়ার এর একটি অংশ ধ্বসে পড়লে “দি আগা খান ট্রাষ্ট কালচার” নিজস্ব খরচে এটির সংস্কার করে।

১৯৮৮ সালে ইউনেস্কো এই মসজিদটি সহ এর চারপাশের ঐতিহাসিক স্থান সমূহকে বিশ্ব ঐতিহ্য হিসেবে তালিকা

ভূক্ত করে। অসাধারণ গঠনশৈলীর কারণে মসজিদটি শুধু সাধারণ দর্শনার্থীদেরই নয়, স্থাপত্যশিল্পীদেরও নজর কাড়ে।

মসজিদটির ওপরিভাগের মাটির ছাদ রক্ষার কোনো বিশেষ ব্যবস্থা নেই। এতে এমনভাবে মাটির প্রলেপ দেওয়া আছে যে, প্রচণ্ড বৃষ্টিপাতেও ওই ছাদের কোনো ক্ষতি হয় না।

https://www.youtube.com/watch?v=3SI5NdNEosE

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে সনাক’র মতবিনিময় সভা

প্রেস বিজ্ঞপ্তি : প্রাথমিক শিক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে লক্ষ্যে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরা এর যৌথ আয়োজনে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৪ অক্টোবর ২০১৭ বিকাল ৪টা ৩০ মিনিটে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম এর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন সনাক সভাপতি কিশোরী মোহন সরকার, সনাক সহ-সভাপতি মো. তৈয়েব হাসান, সনাক বিষয়ক শিক্ষা উপ কমিটির আহবায়ক প্রফেসর আব্দুল হামিদ, সহকারি উপজেলা শিক্ষা অফিসার সন্দীপ কুমার রায়, গৌরাঙ্গ গাইন, এস, এম, মফিজুল ইসলাম, স্বজন সদস্য চায়না ব্যানার্জী প্রমুখ।
সভায় শিক্ষা খাতে সনাকের পরিচালিত কার্যক্রম সমূহ উপস্থাপন করা হয়। পাশাপাশি বদ্দিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধান করা, শিক্ষা সংক্রান্ত সকল তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার পদক্ষেপ গ্রহণ, উপবৃত্তি প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। এছাড়াও টিআইবি কর্তৃক প্রকাশিত ‘বর্ণমালায় নীতিকথা’ বইটি প্রযোজ্য শ্রেণির ক্ষেত্রে সহপাঠ হিসেবে পড়ানেরা অনুরোধ জানানো হয়। এসময় বদ্দিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক স্থাপন করার প্রস্তাব গৃহীত হয়। ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় তলায় উঠার জন্য ব্যবহার উপযোগী সিঁড়ি নির্মাণের জন্য তাগিদ প্রদান করা হয়। সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সক্রিয় মা দলের কার্যক্রম ছড়িয়ে দেয়ার বিষয়ে শিক্ষা কর্তৃপক্ষ ঐক্যমত পোষণ করেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম তাঁর বক্তব্যে ‘সনাক’র প্রদত্ত পরামর্শ ও প্রস্তাবগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করার’ প্রতিশ্রুতি প্রদান করেন।
এসময় অন্যান্যের মাঝে সহকারী জেলা শিক্ষা অফিসার মো. মহিউদ্দীন, সনাক সদস্য ড. দিলার বেগম, সনাক সহ-সভাপতি ভারতেশ^রী বিশ^াস, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সন্তোষ কুমার মন্ডল, টিআইবি এরিয়া ম্যানেজার আবুল ফজল মো. আহাদ, সহকারী ব্যবস্থাপক অর্থ ও প্রশাসন নারায়ন চন্দ্র দাশ সহ ইয়েস সদস্যগণ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পৌর ৭নং ওয়ার্ড যুবলীগের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মাহফিজুল ইসলাম আককাজ : ‘রাষ্ট্র নায়ক শেখ হাসিনার বিশ^ শান্তির দর্শণ, জনগণের ক্ষমতায়ন সুদৃঢ় করায় আমাদের অঙ্গিকার’ এই স্লোগানকে সামনে রেখে পৌর ৭নং ওয়ার্ড যুবলীগের বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে শহরের ইটাগাছা সংগ্রাম টাওয়ার চত্বরে ৭নং ওয়ার্ড যুবলীগের আয়োজনে ওয়ার্ড যুবলীগের সভাপতি ইলিয়াছ কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাহিদ উদ্দিন। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজান আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ শাহাঙ্গীর হোসেন শাহীন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তুহিনুর রহমান তুহিন, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুদকের মামলা: পিপিএম পদকপ্রাপ্ত সেই এসপি প্রত্যাহার

দুর্নীতির অভিযোগে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) সুভাষ চন্দ্র সাহাকে প্রত্যাহার করা হয়েছে। গত ২২ অক্টোবর তাঁকে প্রত্যাহার করে ঢাকায় পুলিশ সদর দপ্তরে ডেকে পাঠানো হয়।

ফরিদপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার জামাল পাশা আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

এদিকে, আজ রাজধানীর বংশাল থানায় এসপি সুভাষ চন্দ্র সাহা ও তাঁর স্ত্রী রীনা চৌধুরীর বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল ওয়াদুদ বাদী হয়ে মামলাটি করেন।

ফরিদপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার জামাল পাশা বলেন, ‘গত ২২ তারিখে তাঁকে (সুভাষ চন্দ্র সাহা) ঢাকায় পুলিশ সদর দপ্তরে ডেকে পাঠানো হয়। তিনি ওই দিনই ফরিদপুর পুলিশ সুপার হিসেবে আমাকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন।’

এর আগে গত বছরের ৫ নভেম্বর ফরিদপুরের এসপি হিসেবে যোগ দেন সুভাষ চন্দ্র সাহা। চলতি বছরের পুলিশ সপ্তাহে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পান তিনি।

ওয়ান ব্যাংকে সুভাষ চন্দ্র ও তাঁর স্ত্রীর নামে ১৯টি এফডিআরে প্রায় সাড়ে আট কোটি টাকা পাওয়ায় গত ১১ সেপ্টেম্বর তাঁদের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলার অনুমোদন দেয় কমিশন।

মামলার আরজিতে বলা হয়, দুদকের অনুসন্ধানে ফরিদপুরের পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা ও তাঁর স্ত্রী রীনা চৌধুরীর যৌথ নামে আট কোটি ৩৬ লাখ ৯ হাজার ৩৬৭ টাকার এফডিআর পাওয়া যায়। যা ওয়ান ব্যাংকের রাজধানীর বংশাল শাখা ও এলিফ্যান্ট রোড শাখা এবং যশোরের ওয়ান ব্যাংক শাখায় গচ্ছিত ছিল। কিন্তু পুলিশ সুপার ওই অর্থের কথা দুদকে দাখিল করা সম্পদ বিবরণী কিংবা আয়কর নথিতে উপস্থাপন না করে গোপন করেন। দুদকের অনুসন্ধানেও ওই আয়ের যথাযথ উৎস খুঁজে পাওয়া যায়নি।

গচ্ছিত অর্থের মধ্যে ওয়ান ব্যাংকের বংশাল শাখার ছয়টি এফডিআরে দুই কোটি ৮১ লাখ ১৪ হাজার ৪৬৭ টাকা, এলিফ্যান্ট রোড শাখায় একটি এফডিআরে ২১ লাখ ৪৪ হাজার ৪২ টাকা এবং যশোরের ওয়ান ব্যাংক শাখায় ১২টি এফডিআরে পাঁচ কোটি ৩৩ লাখ ৫০ হাজার ৮৫৮ টাকা পাওয়া যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাতৃ মৃত্যুহার কমাতে সংসদের শপথ কক্ষে মতবিনিময় সভা

তোষিকে কাইফু : জাতীয় সংসদের শপথ কক্ষে আজ মঙ্গলবার সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবলায় ও ইউএনএফপি এর আয়োজনে “রিডিউসিং ম্যাটেরনাল মরটিলিটি” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের চিপ হুইপ জনাব আ. স. ম ফিরোজ এমপি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- এ্যাড: সানজিদা খানম এমপি, মিসেস রেবেকা খানম এমপি, ইউএনএফপি এর প্রতিনিধি মি. লোরি ক্যাটো, সিনিয়র সচিব ডা. আব্দুর রব হাওলাদার, অতিরিক্ত সচিব গোলাম কিবরিয়া ও এসপিসিপিডি এর প্রকল্প পরিচালক এম কে কামাল বিল্লাহ প্রমূখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন- বাংলাদেশে মাতৃমৃত্যুর হার উল্লেখযোগ্য পরিমানে কমেছে। গত কয়েক বছরে বাংলাদেশে মাতৃমৃত্যুর হার কমেছে প্রায় ৭০ শতাংশ। বিভিন্ন জরিপে বলা হয়েছে সন্তান জন্মদানের হার কমে যাওয়াসহ কয়েকটি কারণে এই সাফল্য অর্জিত হয়েছে। তিনি বলেন, সন্তান জন্মদানের সময় এবং সন্তান জন্মের ছয় সপ্তাহের মধ্যে মায়ের মুত্যু হলে সেটা ‘মাতৃমৃত্যু’ হিসেবে গণ্য হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ

সফরকারী আয়ারল্যান্ড ‘এ’ দলকে ৮ উইকেটের ব্যবধানে উড়িয়ে দিয়েছে স্বাগতিক বাংলাদেশ ‘এ’ দল। মঙ্গলবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাওয়া এ জয়ে সিরিজের তৃতীয় ম্যাচ শেষে ২-০তে লিড নিল নাজমুল হোসেন শান্তর দল।

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। তবে দ্বিতীয় ম্যাচে আইরিশদের ৩ উইকেটে হারায় বাংলাদেশ।

এর আগে, টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩৫.৪ ওভারে অলআউট হওয়ার আগে সফরকারীরা তোলে মাত্র ১০৩ রান। জবাবে, ব্যাটিংয়ে নেমে ২৩ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

আয়ারল্যান্ডের দলপতি বালবিরনি ৯০ বলে তিনটি চার আর একটি ছক্কার সাহায্যে করেন ৫২ রান। আর গেটকাকে করেন ২৩ রান। এছাড়া আর কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের দেখা পাননি। বাংলাদেশের আবু হায়দার রনি তিনটি, সাঞ্জামুল ইসলাম দুটি, তানভীর হায়দার দুটি উইকেট পান।
একটি করে উইকেট নেন আল আমিন, সুভাষিশ রায় এবং আবুল হাসান রাজু।

১০৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ওপেনার এনামুল হক বিজয় ২৩ বলে একটি চার আর দুটি ছক্কায় ২০ রান করে সাজঘরে ফেরেন। আরেক ওপেনার সাদমান ইসলাম ২৪ রান করেন। তিন নম্বরে নামা দলপতি নাজমুল হোসেন শান্ত ৩৮ বলে সাতটি চারের সাহায্যে ৪১ রান করে অপরাজিত থাকেন। আল আমিন অপরাজিত থাকেন ১৪ রান করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাবমেরিন কেবল মেরামত শুরু

শুরু হয়েছে প্রথম সাবমেরিন ক্যাবল মেরামত। কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে ১১৫ কিলোমিটার দূরে একটানা তিন দিন রিপিটার স্থাপনের কাজ চলবে। মেরামত চলাকালীন, ব্যান্ডউইথ ঘাটতি মোকাবেলায় বিদেশি কোম্পানি কোজেন্ট থেকে এক মাসের জন্য ৪০ জিবিপিএস ব্যান্ডউইথ আমদানি করেছে বিএসসিসিএল।

গত ১২ বছরের মধ্যে প্রথমবারের মতো বন্ধ করা হলো দেশের প্রথম সাবমেরিন ক্যাবল। মেরামতের কাজ চলায়, তিন দিন প্রথম সাবমেরিন ক্যাবলের সেবা পাওয়া যাবে না।

এই সময়ে ইন্টারনেট ব্যবস্থায় ব্যান্ডউইথের কিছুটা ঘাটতি থাকবে। এতে ২৪ থেকে ২৬ অক্টোবর কিছুটা ধীরগতির ইন্টারনেট সেবা নিতে হবে। তবে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল দিয়ে ইন্টারনেট ব্যবস্থা স্বাভাবিক রাখার চেষ্টা করছে বিএসসিসিএল। ব্যান্ডউইথ ঘাটতিতে বিপর্যয়ের আশঙ্কা করছেন খাত সংশ্লিষ্টরা।

বর্তমানে দেশে ইন্টারনেট ব্যান্ডউইথের দৈনিক চাহিদা ৪৭০ জিবিপিএস। এরমধ্যে দু’টি সাবমেরিন ক্যাবল থেকে ২৭০ জিবিপিএস, আর বাকী ২০০ জিবিপিএস আইটিসি কোম্পানির মাধ্যমে আমদানি করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest