সর্বশেষ সংবাদ-
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতারসাতক্ষীরায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়াআশাশুনির এসিল্যান্ডের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলাদ্রুত বিচার আইনের মামলায় জামায়াত নেতা আজহারুজ্জামান ‍মুকুল কারাগারেসাংবাদিক সামিউল মনিরের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর হামলা: আটক -০২তালার নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ভূগর্ভ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের শীর্ষে আশাশুনিদীর্ঘ দুই মাস নিষেধাজ্ঞা শেষ : কাঁকড়া আহরণ অনুমতি পেলো বনজীবীরাসাতক্ষীরা কারাগারে হাজতির মৃত্যু

নারীসহ ধরা পড়া সাতক্ষীরার সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার !

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদর উপজেলার ৮নং ধুলিহর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি বায়দুল্লাহ সরদারকে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। শনিবার সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব লিমু ও সাধারণ-সম্পাদক হাসানুজ্জামান শাওন স্বাক্ষরিত একপত্রে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, সম্প্রতি এক নারীসহ জনতার হাতে ধরা পড়ে ধুলিহর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ও এনজিও কর্মী বায়দুল্লাহ।পর পুলিশের হস্তক্ষেপ ও উভয়কে বিয়ে দেয়ার মাধ্যমে ঘটনার সমাপ্তি ঘটে। বিষয়টি গণমাধ্যমে ব্যাপক আলোচিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বর্ণকন্যা সাদিয়া অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে

তাঁর হাতধরে অনেক সাফল্য পেয়েছে বাংলাদেশের শুটিং। সাউথ এশিয়ান (এসএ) গেমস ও কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছিলেন সাদিয়া সুলতানা। এরপর ২০১৩ সালে বাংলাদেশ গেমসের পর শুটিং থেকে অনেকটাই দূরে সরে যান তিনি। পরিবারের সঙ্গে চট্টগ্রামে বসবাস করছিলেন। খেলা নিয়ে কোনো আলোচনায় না থাকলেও হঠাৎ খবরে এলেন তিনি, এক দুর্ঘটনায়। অগ্নিদগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি।

গত ১৫ অক্টোবর বিকেলে গ্যাসের চুলা থেকে তাঁর শরীরে আগুন ধরে যায়। চট্টগ্রামের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তখন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে নিয়ে আসা হয়েছে ঢাকায়। তাঁর শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। রান্না করতে গিয়েই তাঁর শরীরে আগুন লেগে যায়।

২০১০ সালে এসএ গেমসের শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেলের দলগত ইভেন্টে স্বর্ণপদক জিতেছিলেন সাদিয়া। একই বছর দিল্লিতে কমনওয়েলথ শুটিংয়েও স্বর্ণপদক পান তিনি। সেই স্বর্ণকন্যা এখন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় অস্ত্র ও ইয়াবাসহ কৃষকদল নেতাসহ ৪ ব্যক্তি আটক

এম. বেলাল হোসাইন : ওয়ান শুটারগানসহ তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার রাত পৌনে সাতটার দিকে সাতক্ষীরা সদর উপজেলা কাথন্ডা বাজারের কবীরের কাঠগোলার সামনে থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার খলিলনগর গ্রামের আহসান সরদারের ছেলে ও ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার (৪০), একই উপজেলার শিকড়ি গ্রামের অজিয়ার রহমানের ছেলে আবুল হোসেন(৪৫) ও শহরের ইটাগাছার সামছুদ্দিনের ছেলে রবিউল ইসলাম (৫০)।
এ ব্যাপারে গোলাম সরোয়ার বলেন, তিনি দোষী নন রবিউল ইসলাম ফাঁসিয়ে দিয়েছে।
গোয়েন্দা পুলিশের পরিদর্শক কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে কাথন্ডা বাজারের কবীরের কাঠগোলার সামনে থেকে অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে। তারা কি উদ্দেশ্য অস্ত্র নিয়ে বাজারে ঘোরাফেরা করছিল। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়াও একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাতানী মোড় থেকে ১৫০ পিচ ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক করে ডিবি পুলিশ। আটককৃত ব্যবসায়ী ভবানীপুর গ্রামের মৃত হোসেনুর রহমানের ছেলে মিজানুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মালয়েশিয়ায় ভূমিধসে ৩ বাংলাদেশি নিহত, নিখোঁজ ১০

মালয়েশিয়ার পেনাং প্রদেশে ভূমিধসে একটি নির্মাণাধীন ভবন বিধ্বস্ত হয়ে চাপা পড়ে চার শ্রমিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিন জন বাংলাদেশি শ্রমিক। এছাড়া ভবন ধসের ঘটনায় নিখোঁজ আছেন আরও ১০ জন।

শনিবার স্থানীয় জর্জ শহরের এই ভূমিধসের ঘটনা ঘটে। কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে নিখোঁজ শ্রমিকদের অধিকাংশই বাংলাদেশি, ইন্দোনেশীয়। এক পাকিস্তানি ও এক রোহিঙ্গা শরণার্থীও আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া নির্মাণকাজের সুপারভাইজার এক মালয়েশীয় ব্যক্তি চাপা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

কর্মকর্তারা জানান, তিন বাংলাদেশির মরদেহ শনাক্ত করা হয়েছে। নিহতদের মধ্যে অজ্ঞাত এক শ্রমিক রয়েছেন।  সামান্য আঘাত প্রাপ্ত দুই শ্রমিক ভবন ধস থেকে বেঁচে গেছেন।

উদ্ধার অভিযান সম্পর্কে পেনাং ফায়ার সার্ভিস ও উদ্ধার বিভাগের পরিচালক সাদন মোখতার জানান, ৩৫ মিটার গভীরে আমাদের উদ্ধার কাজ চালাতে হচ্ছে। কে-নাইন ইউনিট মোতায়েন করা হচ্ছে। আটকে পড়াদের খোঁজে তিনটি কুকুরও কাজ করছে।

রবিবার দিনের আলোতে পুনরায় উদ্ধার অভিযান শুরু হবে বলে জানিয়েছেন মোখতার।

৪৭ বছরের বাংলাদেশি মোহাম্মদ বুলুমুলাহ মোহাম্মদ আতেলমুল্লাহ ঘটনাস্থলের পাশে একটি রাস্তায় বসে আছেন। তার চোখে পানি। তিনি এসেছেন তারা ভাইপো নুরুল্লার (৩৫) খোঁজে। ধারণা করা হচ্ছে, ভবন ধসে নুরুল্লা চাপা পড়েছেন।

আতেলমুল্লাহ বলেন, কী করব আমি জানি না। সকাল আটটায় সে কাজে আসে। এই ঘটনা ঘটেছে সাড়ে আটটায়। আমার মনে হয় সে বেঁচে নাই।

আরেক বাংলাদেশি মোহাম্মদ আওয়াল জাফরা আলমা (২১) জানান, আমার এক বন্ধু জানিয়েছে এখানে ছোট ভাই আব্দুল রহমান (১৮) ভূমি ধসে চাপা পড়েছে।

ধসের সময় ভবনটিতে থাকা বাংলাদেশি এক শ্রমিক পালিয়ে বেঁচে গিয়েছেন। মোহাম্মদ জসিম হুসেইফ আহমদ (২৭) নামের ওই শ্রমিক জানিয়েছেন, ধসের সময় ভবনটিতে প্রায় ২০জন শ্রমিক কাজ করছিল। সূত্র: রয়টার্স, স্ট্রেইট টাইমস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুর্ঘটনায় পুরুষত্ব হারানো তরুণের ‘আত্মহত্যা’

রাজধানীর উত্তরখানে আরিফুর রহমান ইমন (২০) নামের এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে এই লাশ উদ্ধার করা হয়।

ইমন কুমিল্লা শহরের কালিয়াজুরি এলাকার মো. আমান উল্লাহর ছেলে। তিনি ঢাকার উত্তরখানের আবদুল হামিদ রোডের একটি বাসায় পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন।

উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুব হোসাইন জানান, এক তরুণের আত্মহত্যার খবর পেয়ে পুলিশ গতকাল দিবাগত রাত ১২টার দিকে উত্তরখানের আবদুল হামিদ রোডের ভাড়া বাসা থেকে ইমনের ঝুলন্ত লাশ করে। লাশ ময়নাতদন্তের জন্য আজ শনিবার ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

এসআই মাহাবুব হোসাইন আরো জানান, চার বছর আগে গ্রামের বাড়িতে আমগাছ থেকে পড়ে গুরুতর আহত হন ইমন। পরে তাঁর পরিবার বিভিন্ন হাসপাতালে তাঁর চিকিৎসা করায়। পরে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। কিন্তু চিকিৎসকরা জানিয়েছিলেন, ইমন আর বিয়ে করতে পারবেন না। কারণ গাছ থেকে পড়ার পর তাঁর পুরুষত্ব ক্ষতিগ্রস্ত হয়েছে। বিয়ে করতে না পারায় ইমন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ মর্গে কথা হয় ইমনের ভাই খোকন মিয়ার সঙ্গে। তিনি জানান, গাছ থেকে পড়ে বেঁচে গেলেও ইমন পুরুষত্ব হারিয়ে ফেলেন। অনেকে তাঁর বিষয়টি জানতে পেরে ব্যঙ্গ করত। এই অপমান সইতে না পেরে ইমন আত্মহত্যা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টি-২০ দল ঘোষণা করলো বাংলাদেশ

প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজ আগামীকাল শেষ হচ্ছে। এরপর থেকেই শুরু হবে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজকে সামনে রেখে শনিবার (২১ অক্টোবর) ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে মুমিনুল হক কে। দলে আছেন নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ ও সাইফুদ্দিন।

১৪ সদস্যের বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), মুমিনুল হক, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ ও সাইফুদ্দিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় টানা বর্ষায় জলবদ্ধতা নিরসনে ইউএনও’র হস্তক্ষেপ কামনা

আরাফাত হোসেন লিটন : টানা দু”দিনের প্রবল বর্ষণে তলিয়ে গেছে দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামটির নিন্মঞ্চল। স্থবির হয়ে পড়েছে জনজীবন। এর সাথে যোগ হয়েছে চরমদুর্ভোগ। গ্রামটির রাস্তা, পুকুর ও ফসলী জমি বৃষ্টির পানিতে ডুবে একাকার হয়েগেছে। বর্ষা মৌসুমে গ্রামটিতে বৃষ্টির পানি নিষ্কাশন নিয়ে একটি জটিল সমস্যা দেখা দেয়। গ্রামের পানি নিষ্কাশনের স্থানটিতে কিছু অসাধু ব্যক্তির বাধা সৃষ্টির ফলে মানুষের বাড়ীর উঠান ও ফসলী জমি প্লাবাহিত হচ্ছে। সরজমিনে দেখা গেছে, পূর্বের নিষ্কাশনের স্থানে মৃত. নছিমউদ্দীন মিস্ত্রির ছোট ছেলে আফসার উদ্দীন সরকারী জমি বিভিন্ন পন্থায় ভেড়ি বাঁধ ও গাছ লাগিয়ে ভোগ দখল করে আসছে। যার ফলে এই জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানায়, ইতিপূর্বে জলবদ্ধতা নিরসনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকতার উপস্থিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পানি নিষ্কাশন জন্য সকলেই অঙ্গিকারবদ্ধ হলেও আফসারের কৌশালে পানি নিষ্কাশন প্রকল্প স্থগিত হয়ে যায়। জলবদ্ধতায় যখন সাধারন মানুষ দিশেহারা তখনই অত্র গ্রামের সাবুর আলী পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে ব্যতিক্রমধর্মী পদক্ষেপ গ্রহন করেন। সেই সাথে উল্টো পথে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলে পাশ্ববর্তী হাসিনাসহ অনেকের বাসতঘর, রান্নাঘর ও সবজি ক্ষেত পানিতে তলিয়ে যায়। এমন অবস্থায় ক্ষতি সাধিত ভূক্তভোগীদের দাবী গ্রামটির পানি যাতে নির্দিষ্ট স্থান দিয়ে নিষ্কাশন কারা হয়। সেই সাথে খেজুরবাড়িয়া গ্রামের জলাবদ্ধতা দূরকরণ করতে সঠিক ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উদ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টর্নেডোর আঘাতে শ্যামনগরে শতাধিক কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত

আসাদুজ্জামান : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় টর্নেডোর আঘাতে শতাধিক কাচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় বাজারের ২৮টি দোকান। এতে গৃহহীন হয়ে পড়েছে অনেকেই। পুঁজি হারিয়ে পথে বসেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।
শনিবার ভোর রাতে উপজেলার গাবুরা ইউনিয়নের তিনটি গ্রামের উপর দিয়ে বয়ে যায় টর্নেডো।টর্নেডোয় ক্ষতিগ্রস্ত গ্রামগুলো হলো, চকবারা, খোলপেটুয়া ও গাবুরা।

চকবারা গ্রামের আবু মুছা জানান, শনিবার ভোররাতে হঠাৎ বৃষ্টির সাথে সাথ প্রচণ্ড বেগে ঝড়ো বাতাস শুরু হয়। এতে তারসহ অনেকের বাড়ি ঘর ধ্বসে পড়ে। উড়ে যায় ঘরের চালের টিন। অনেকেই এখন খোলা আকাশের নিচে জীবনযাপন করছেন।
খোলপেটুয়া গ্রামের আব্দুস সামাদ জানান, ভোররাতে প্রচণ্ড ঝড়ে তার বাড়িসহ গাবুরা বাজারের ব্যবসায়িক প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। একই সাথে বাড়ি ঘর দোকান বিধ্বস্ত হওয়ায় পথে বসা ছাড়া কোন উপায় নেই।

এ দিকে, খবর পেয়ে সকালেই গাবুরা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত গ্রাম তিনটি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান। তিনি জানান, গাবুরায় টর্নেডোয় শতাধিক কাচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। স্থানীয় বাজারের বেশ কিছু দোকান পাটও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে তিনি আরো জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest