সর্বশেষ সংবাদ-
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতারসাতক্ষীরায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়াআশাশুনির এসিল্যান্ডের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলাদ্রুত বিচার আইনের মামলায় জামায়াত নেতা আজহারুজ্জামান ‍মুকুল কারাগারেসাংবাদিক সামিউল মনিরের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর হামলা: আটক -০২তালার নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ভূগর্ভ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের শীর্ষে আশাশুনিদীর্ঘ দুই মাস নিষেধাজ্ঞা শেষ : কাঁকড়া আহরণ অনুমতি পেলো বনজীবীরাসাতক্ষীরা কারাগারে হাজতির মৃত্যু

আবারও সাতক্ষীরা জেলা তরুণলীগ’র কমিটির করুণ বিলুপ্তি!

ডেস্ক রিপোর্ট : আওয়ামী তরুণ লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রে স্বীকৃত অঙ্গ-সহযোগীর সংগঠন নয় এটি। আ ’লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বীকৃত অঙ্গ-সহযোগী সংগঠনের বাইরে বিভিন্ন সংগঠনের কার্যক্রম নিয়ে একাধিকাবর উদ্বেগ প্রকাশ করেছেন। তার কারণও আছে বৈকি। সাতক্ষীরায় তরুণ লীগ নিয়ে একের পর এক নাটক চলে আসছে। কেন্দ্র থেকেই প্যাডের উপর কমিটি দেয়া হয়, কোন ধরনের গণতান্ত্রিকতার বালাই নেই! পেন্ডুলামের মত দোলে এর পদে থাকা চেয়ারগুলো! এর বাইরে অসংখ্য অভিযোগ রয়েছে বিশেষ সুবিধা নিয়ে কমিটি ভাঙা-গড়ার খেলার।

এরই ধারাবাহিকতার আবারও বিলুপ্ত করা হয়েছে সাতক্ষীরা জেলা তরুণ লীগের কমিটি! এধরনের ঘটনায় বাংলাদেশ আ ’লীগ ও এর স্বীকৃত অঙ্গ-সহযোগী সংগঠনের অনেকেই এধরনের কার্যকলাপ বন্ধে আ ’লীগ সভানেত্রী প্রশানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্প্রতি আ’লীগের নাম ব্যবহার করা ভুঁইফোঁড় সংগঠনের ‘দোকান-ব্যবসা’ বন্ধের আহ্বান জানান দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় শ্রমিক লীগ আয়োজিত ঐতিহাসিক ৭ মার্চের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি তরুণ লীগের নাম উচ্চারণ করে এটিসহ অসংখ্য ভূঁইফোড় সংগঠনের কথা বলেন।
তিনি বলেন, এসব সংগঠন আওয়ামী লীগের সুনাম নষ্ট করছে। এসব প্রতিষ্ঠান জনগণের কাছে, পার্টির ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।
ওবায়দুল কাদের বলেন, ‘রাজনীতিতে আওয়ামী লীগের নাম ব্যবহার করে কিছু কিছু দোকান খোলা হচ্ছে। এই দোকানগুলো বন্ধ করা দরকার। এসব দোকান বন্ধ করতে হবে। এখানে আসতে আসতে অনেক জায়গায় দেখলাম আওয়ামী প্রচার লীগ। আরেক জায়গায় দেখলাম আওয়ামী প্রজন্ম লীগ। তরুণ লীগ, আর যে কত নাম আছে, জানি না। এই দোকান; আমরা স্বীকৃতি দেবো না। আওয়ামী লীগের যে কয়টি স্বীকৃত সহযোগী সংগঠন আছে- তার বাইরে অন্য কোনো সংগঠন বঙ্গবন্ধুর ছবি, নেত্রীর ছবি, জয়ের ছবি এবং আমাদের নেতাদের ছবি ব্যবহার করলে; এদেরকে প্রতিরোধ করুন’।
‘এসব দোকানের ব্যবসা চলবে না। এরা দোকান খোলে চাঁদাবাজি করে। একটা দিবস আসে, আর এদের চাঁদাবাজির উৎসব শুরু হয়ে যায়। এদের চাঁদাবাজি বন্ধ করতে হবে। এসব দোকানের কোনো আদর্শ ও রাজনীতির লক্ষ্য নেই। এদের লক্ষ্য হচ্ছে, টেলিভিশনে ছবি তোলা, আর চাঁদাবাজি করা।’
গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘দাওয়াত দিলেই চলে যাবেন না। এসব ব্যাঙের ছাতার মতো অজানা-অচেনা সংগঠনকে মদদ দেবেন না।’

এদিকে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগ এনে আওয়ামী তরণলীগ সাতক্ষীরা জেলা শাখার কমিটি আবারও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার ২৫ বঙ্গবন্ধু এভিনিউ (২য় তলা) বাংলাদেশ আওয়ামী তরুণলীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভার সিদ্ধান্তের কথা উল্লেখ করে কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম বাবলু এবং সাধারণ সম্পাদক জি এম শফিউল¬াহ স্বাক্ষরিত এক পত্রে এ কমিটি বিলুপ্ত করা হয়। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাতক্ষীরা জেলা কমিটি আওয়ামী তরুণলীগের কোন কার্যক্রম পরিচালনা করতে পারবে না বলেও উল্লে¬খ করা হয়। সভায় প্রেসিডিয়াম সদস্যসহ দলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম বাবলু এবং সাধারণ সম্পাদক জি এম শফিউল¬াহ উপস্থিত ছিলেন বলে প্রেস রিলিজে দাবি করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জামার্নির মিউনিখে ছুরি হামলা

জার্মান পুলিশ বলছে ছুরি নিয়ে মিউনিখ শহরে পথচারীদের ওপর হামলার চালানোর এক ঘটনায় সন্দেহভাজন একজন ব্যক্তিকে তারা গ্রেপ্তার করেছে।

পুলিশ বলছে মিউনিখ শহরে এক ব্যক্তি ছুরি নিয়ে হঠাৎ আক্রমণ চালালে অন্তত পাঁচ ব্যক্তি আহত হয়েছে।

হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং পুলিশ এখন সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যার সঙ্গে প্রত্যক্ষদর্শীদের দেওয়া চেহারার মিল পাওয়া গেছে।

তবে পুলিশ বলছে ওই ব্যক্তিই হামলাকারী কিনা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

স্থানীয় সময় সকাল ছ’টা নাগাদ হামলাকারী ছুরি নিয়ে শহরের পূব দিকে রোজেনহাইমার প্লাজা এলাকায় পথচারীদের আঘাত করতে শুরু করে।

আক্রমণকারীর উদ্দেশ্য জানা যায় নি।

এলাকার বাসিন্দাদের পুলিশ ঘর থেকে না বেরনর পরামর্শ দিয়েছিল।

পুলিশ বলছে হামলাকারীর বয়স চল্লিশের কোঠায় এবং একটি কালো রঙের সাইকেলে করে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

হামলাকারী এলাকার পাঁচটি আলাদা জায়গায় পথচারীদের ওপর ছুরি নিয়ে হামলা করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে এইডস রোগীর সংখ্যা

রোহিঙ্গা ক্যাম্পগুলোতে এইচআইভি ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিন কে দিন বেড়েই চলেছে। বুধবার (১৮ অক্টোবর) পর্যন্ত ৩৩ জন রোগী শনাক্তের খবর পাওয়া গিয়েছে। এতে করে উখিয়া ও টেকনাফের মানুষের মধ্যে আতঙ্ক বেড়েছে। চিকিৎসকরাও বিব্রত বোধ করছেন দ্রুত হারে রোহিঙ্গা এইডস রোগীর সংখ্যা বৃদ্ধির ফলে।

গত এক সপ্তাহে ১৯ জন এইডস রোগী থেকে বেড়ে ৩৩ জন হয়েছে। এদের মধ্যে ১৮ জন নারী, ১০ জন পুরুষ ও ৫ জন শিশু রয়েছে।

জানা গেছে, যেসব রোগী পরীক্ষার জন্য চিকিৎসা ক্যাম্পে এসেছে শুধুমাত্র তাদের রোগ শনাক্ত করা হয়েছে। এ ছাড়া বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠীর মাঝে এই রোগ আরো থাকতে পারে। ইতোমধ্যে একজন এইডস রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

সমন্বিত টিকাদান কার্যক্রমের সমন্বয়কারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজবাহ উদ্দিন বলেছেন, রোহিঙ্গারা প্রাণ বাঁচাতে এ দেশে পালিয়ে এসেছে ঠিকই। কিন্তু তারা অনেকেই সঙ্গে নিয়ে এসেছে এইচআইভি এইডসসহ বিভিন্ন সংক্রামক রোগ।

ডা. মিজবাহ উদ্দিন আরো বলেন, রোহিঙ্গাদের মধ্যে প্রায় সব রোগই রয়েছে। তবে আতঙ্কের বিষয় হলো এ পর্যন্ত চিহ্নিত ৩৩ জন এইডস রোগীর চিকিৎসা নিয়ে। এ রোগ দিন দিন বাড়তে থাকায় এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এইডস রোগ যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য আক্রান্তদের নিবিড় পরিচর্যা ও তাদের চলাচল সীমিত রাখা হয়েছে বলে জানান তিনি।

শারীরিক মেলামেশা জনিত কারণে এই রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কায় উখিয়া টেকনাফের বৃহত্তর জনসাধারণের মাঝে দেখা দিয়েছে উদ্বেগ উৎকণ্ঠা, বাড়ছে আতঙ্ক। তবে সিভিল সার্জন বলছেন, মাঠ পর্যায়ে স্ক্যানিং করে এইডস রোগী সনাক্ত করণের কাজ চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সার্কিট হাউজে আগুন, ভিআইপি কক্ষ পুড়ে ছাই

আব্দুল জলিল : সাতক্ষীরা সার্কিট হাউজের একটি ভিআইপি কক্ষ আগুনে পুড়ে গেছে। আগুনে একটি এসি, ছোপা সেট, ও জানালার ব্যাপক ক্ষতি হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনাটি ঘটে।

সাতক্ষীরা ফায়ার সার্ভিস কর্মকর্তা নজরুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। ঘটনাটি শোনার পর ফায়ার সার্ভিস ইউনিট টিম ঘটনাস্থলে যেয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে সার্কিট হাউজের শিমুল নামের ভিআইপি কক্ষের এসি, সোফা সেটসহ জানালা পুড়ে গেছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ্আবু তালেব বলেন, আমরা ধারনা করছি বৈদ্যতিক সর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। আমরা এ ঘটনায় তদন্ত টিম গঠন করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

সার্কিট হাউজে আগুন লাগার খবর শুনে সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়া সীমান্তের সোনাই নদীতে অজ্ঞাত যুবকের লাশ

কলারোয়া ডেস্ক : কলারোয়া উপজেলার কেঁড়াগাছির বাংলাদেশ-ভারত সীমান্তের সোনাই নদীতে অজ্ঞাত যুবকের লাশ ভেসে উঠেছে। তার বয়স আনুমানিক ২৫ থেকে ৩০বছর। বিএসএফ লাশ তুলে নিয়ে গেছে। লাশের যুবকটি বাংলাদেশি নাকি ভারতীয় তা জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে- শনিবার সকাল ৬টার দিকে কেঁড়াগাছির শ্রীশ্রী ব্রক্ষ্ম হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রম-মন্দির সংলগ্ন সোনাই নদীর ভারতীয় পাড়ে ওই যুবকের লাশ দেখে ভারতীয় নাগরিককরা হৈচৈ ও চিৎকার শুরু করে। এসময় লাশ ভাসতে ভাসতে নদীর মাঝ বরাবরও চলে আসে। সেসময় টহলরত কাকডাঙ্গা বিওপির বিজিবি সদস্যরা ও কাকডাঙ্গা কোম্পানি কমান্ডার সেখানে উপস্থিত হন। লাশ দেখতে ভিড় করেন স্থানীয় বাংলাদেশি নাগরিকরাও। পরে বেলা সাড়ে ১১টার দিকে সোনাই নদীর ভারতীয় পাড়ে উপস্থিত তারালী ক্যাম্পের বিএসএফ সদস্যরা লাশ উদ্ধার করে নিয়ে যায়।
এ বিষয়ে কাকডাঙ্গা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার হায়দার জানান- ‘সোনাই নদীতে স্প্রিডবোর্ডে টহলরত বিজিবি সদস্যরা অজ্ঞাত ওই লাশটি দেখতে পায়। লাশটি ছিলো নদীর ভারতীয় কিনারায়। লাশ আমরা না নিলে বিএসএফ নিয়ে যাওয়ার আগ্রহ দেখালে আমাদের সম্মতিতে তারালী ক্যাম্পের বিএসএফ সদস্যরা লাশ উত্তোলন করে নিয়ে যায়। লাশের ব্যক্তিটির বয়স আনুমানিক ২৫ থেকে ৩০বছর।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত ৫ শিক্ষককে ঢাকায় সম্মাননা দিল প্রাক্তন শিক্ষার্থীরা

কলারোয়া ডেস্ক : রাজধানী ঢাকায় কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত ৫ জন শিক্ষককে সম্মাননা জানালো এক্স-স্টুডেন্টস সোসাইটি।
শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত সংবর্ধনার অনুষ্ঠানস্থল ঢাকা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়াম চত্বর মুখোরিত হয়ে ওঠে কলারোয়া সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায়।
সংবর্ধনা অনুষ্ঠানে কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব মো. আবু নসর, প্রফেসর মো. নজরুল ইসলাম, সহযোগী অধ্যাপক এমএ ফারুক, সহযোগী অধ্যাপক নুরুল ইসলাম ও সহযোগী অধ্যাপক সিরাজুল ইসলাম নুরানীকে সম্মাননায় ভুষিত করা হয়। প্রাক্তন শিক্ষার্থীদের কাছে পেয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দও আবেগাপ্লুত হয়ে ওঠেন।
কলারোয়া সরকারি কলেজের এক্স-স্টুডেন্টস সোসাইটির দ্বি-বার্ষিক সাধারণ সভা (এজিএম) উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলারোয়া সরকারি কলেজ এক্স-স্টুডেন্টস সোসাইটির সিনিয়র সহ-সভাপতি সিজিএম আসাদুজ্জামান মিলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে ঢাকায় অবস্থানরত কলারোয়া সরকারি কলেজের প্রাক্তনবহু প্রতিথযশা শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বর্তমানে যার যার কর্মব্যস্ততাকে সামান্য একপাশে রেখে মিলনমেলায় অংশ নেন তারা।
অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আজমল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম সাইফুল ইসলাম, সমাজকল্যাণ অনুষদের শিক্ষক ড. মো. রবিউল ইসলাম, কর-কমিশনার আবুল কালাম কায়কোবাদ, গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সচিব মো.জিল্লুর রহমান, উপ-সচিব ড. মনিরুজ্জামান, দুদকের উপ-পরিচালক খাঁন মিজানুল ইসলাম সেলিম, ঢাকা মেডিকেলের বিশিষ্ট চিকিৎসক ডা. ইউনুস আলী, আ.লীগ নেতা সরদার মুজিব, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মহাসীন কবির, ব্যাংকার জাভীদ ইকবাল, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. অলোক কুমার পাল, রাজশাহী মেডিকেলের শিক্ষক ডা. আইয়ুব আলী, তোফায়েল হোসেন, ব্যাংকার আসাদুজ্জামান, পুলিশের সার্কেল এএসপি মাসুদ রানা জুয়েল, আজহারুল ইসলাম, আফসানা বানু, প্রকৌশলী আবু তাহের খাঁন, প্রকৌশলী মো. শরিফুল ইসলাম, আশরাফুজ্জামান পলাশ, বেনজীর আহমেদ, শামীমুজ্জামান খান বাবু, আমজাদ হোসেন, রফিকুল ইসলাম জয়তু, ব্যবসায়ী জাহাঙ্গীর কবির ছোট, মিহির কুমার চক্রবর্তী, এডভোকেট ছফেদ আলী রাশেদ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা জাফর উল্লাহ কাজল, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)’র উপ-পরিচালক ডিএম ইউসুফ হোসেন, কার্গো এক্সপ্রেসের কর্মকর্তা মুনতাসির রহমান, আবু সাইদ, তৌহিদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ হোসেন, কাজী চন্দনাসহ বিভিন্ন পেশায় নিয়োজিত প্রাক্তন শিক্ষার্থীরা তাদের প্রিয় স্যারদের কাছে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। তাদের অনেকে আবেগময়ী বক্তব্যও রাখেন।
অনুষ্ঠানটি য়ৌথভাবে সঞ্চালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ্যাসিসট্যান্ট রেজিস্ট্রার স্বর্ণময়ী সাহা ও সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট ইয়ারুল ইসলাম।
পরে সোসাইটির নতুন কমিটি নাম ঘোষণা করা হয়। বিশিষ্ট ব্যাংকার কাজী আসাদুজ্জামানকে সভাপতি, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিমকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট নয়া কমিটি ঘোষিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খানবাহাদুর আহছান উল্লা কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রজতজয়ন্তী পালিত

কেএম রেজাউল করিম : সারাদেশের ন্যায় একযোগে উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তি পালিত হয়েছে। শনিবার সকাল ১১টায় কলেজ চত্বর হতে বিশাল আনন্দ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় সমাবেত হয়। পরে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আকবর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যাক্ষ রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ আলহাজ্ব আব্দুল মজিদ। বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক শেখ মিজানুর রহমান, কামিদুল হোসেন, শেখ হাবিবুল্লাহ, আকরাম হোসেন, শরিফুল ইসলাম, মনিরুজ্জামান মহসিন, ভিআরডিএফ প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মুজাহিদুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন প্রভাষক সাংবাদিক আবু তালেব। পরে জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত কুইজ প্রতিয়োগিতায় কলেজের বিভিন্ন বর্ষের ছাত্রছাত্রীরা অংশ নেয়। এতে বাংলা অনার্স বিভাগের ছাত্র আব্দুল কাদের প্রথম, বিজ্ঞান বিভাগের ছাত্র মাহবুবুর রহমান ২য় এবং মানবিক বিভাগের ছাত্রী জান্নাতুল ৩য় স্থান অধিকার লাভ করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা মুন্সিপাড়া প্রাইমারির দপ্তরী সোহাগকে প্রকাশ্যে কুপিয়েছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় পূর্ব শক্রুতার জের ধরে শহরের মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন কাম নৈশ প্রহরী নাজির হোসেন সোহাগ (২৭)-কে প্রকাশ্য দিবালোকে এলোপাতাড়িভাবে ধারালো রামদা ও চাইনিজ কূড়াল দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার সকাল ৮টার দিকে মুনজিতপুর কেন্দ্রীয় ঈদ গাহের পাশে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় সোহাগকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোহাদের পারিবারিক সূত্র জানায়, শহরের মুনজিতপুর এলাকার মঈনুল ইসলামের ছেলে দ্বীপসহ তার সন্ত্রাসী বাহিনী পূর্ব শক্রুতার জের ধরে মুন্সিপাড়া এলাকার ফজলুল হক মোল্যার ছেলে মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন কাম নৈশ প্রহরী নাজির হোসেন সোহাগ প্রতিদিনের ন্যায় মটর সাইকেলযোগে মুনজিতপুরের বাড়ি থেকে ঐ পথ দিয়ে স্কুলে যাচ্ছিল। এসময় দুর্বৃত্তরা তার গতিরোধ করে প্রথমে সোহাগের হাতে কোপ দেয়। তখন সে মটরসাইকেল থেকে পড়ে গেলে সন্ত্রাসীরা তার পায়ের পাতা ও হাঁটুতে কোপ দেয়। এসময় সোহাগ উঠতে গেলে গলায় ও মাথায় কোপ দিয়ে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।
সাতক্ষীরা সদর হাসপাতালের ডা. রুহুল কুদ্দুস জানান, “কোপানোর ধরন দেখে বোঝা যায় যে, তাকে হত্যার উদ্দেশ্য ছিল। সে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। তার গলার আঘাতটি অল্পের জন্য শিরা কাটেনি। তবে তার ডান পায়ের ২টি আঙুল চাইনিজ কুড়ালের কোপে কেটে যাওয়ায় আঙুলের অবস্থা ভালো না। আঙুল দুটি সেলাই করে দেওয়া হয়েছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমি সদর হাসপাতালে আহত সোহাগকে দেখতে গিয়েছিলাম। সে এখন আশংঙ্খামুক্ত। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”
এ রিপোর্ট লেখা পর্যন্ত আসামিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে এবং কেউ গ্রেফতার হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest