সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় ৩ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিএনপির বিনামূল্যে সবজি বিতরণবল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধনশাখরা কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠনসাতক্ষীরাবাসীকে ধর্মান্ধ আখ্যা দেওয়ার অভিযোগ : ডিসির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশকালীগঞ্জে তাঁতীদলের বিক্ষোভ মিছিলহাওয়ালখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ম্যানেজিং কমিটি গঠনসাতক্ষীরায় সাংবাদিকদের নিয়ে পিআইবির তিনদিনব্যাপি প্রশিক্ষণ শুরুনিষিদ্ধ আওয়ামীলীগ কর্মীদের প্রতিহত করতে সাতক্ষীরায় ছাত্রদলের মোটর সাইকেল শোডাউনসাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের জেলা কমিটি গঠনএবার সাতক্ষীরায় ২লক্ষ ৫৩ হাজার ৭২৩ জন শিশুকে এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

সোলায়মান হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নলতা প্রতিনিধি : আওয়ামীলগ নেতা সোলায়মানকে গত ১৯ নভেম্বর রবিবার গভীর রাতে নির্মম নৃশংসভাবে হত্যার প্রতিবাদে হত্যাকারীদের ফাঁসির দাবীতে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে ২২ নভেম্বর বুধবার বিকাল ৪ টায় সন্ন্যাসীরচক ফুটবল ময়দানে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বিক্ষোভ সমাবেশে নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ আনিছুজ্জামান খোকনে সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদী, জেলা আওয়ামীলীগের সদস্য মোজাহার হোসেন কান্টু, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি তারিকুল ইসলাম, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কুশলিয়া ইউপি চেয়ার‌্যান মেহেদি হাসান সুমন, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান সজল মুখার্জি, কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিএম সাইফুল ইসলাম, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ মোঃ আবুল হোসেন পাড়, কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি সাহাজালাল, ভুমিহীন আন্দোলন সংগ্রাম কমিটির সভাপতি আলহাজ্জ মোঃ ওহাব আলী সরদার, নলতা ইউনিয়ন আ’লীগের ৯ নং ওয়ার্ডের সভাপতি আঃ রহিম পাড়সহ কালিগঞ্জ, দেবহাটা ও আশাশুনির বিভিন্ন উপজেলা, ইউনিয়, ওয়ার্ড পর্যায়ের আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীরে সভাপতি, সম্পাদক ও বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, সোলায়মানের নির্মম নৃশংসভাবে হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নির্বাচন যখন ঘনিয়ে আসে তখন ঘাপটি মেরে থাকা চক্রকারী একটি মহল এই দেশকে অগছল করে লন্ড ভন্ড করে দেওয়ার জন্য এদেশের নির্বাচনকে,এদেশের সাধারণ মানুষের জীবনকে নিয়ে যারা ছিনিমিনি খেলে। এরা সেই ঘাপটি মেরে থাকা লোকেরা যারা সোলায়মানকে হত্যা করার উদ্যোশ্যে নয় এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিশ্বাসের সকল মানুষের মনে আতংক ছড়িয়ে দেওয়ার জন্য নির্বাচনের পূর্বমূহুর্তে এই হত্যাকান্ডটি ঘটিয়ে তারা এই দেশের মানুষকে আর একটি সতর্ক করে দিল যে,স্বাধীনতাগামী মানুষদেরকে আমরা আর এগুতে দেবোনা। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বলে আমরা আজ এই প্রতিবাদ সমাবেশে মিলিত হয়েছি। সোলায়মানের হত্যাকারীরা অবশ্যই একটি সু-পরিকল্পিত হত্যাকারী। কারণ যারা সোলাইমানের লাশ দেখেছেন তারা বলতে পারেন এটা কোন কাঁচা হাতের হত্যাকান্ড হতে পারেনা। এটি খুব সুকৌশলীর হাতের হত্যা। এই হত্যাকারীদের সনাক্ত করে বিচারের আওতায় এনে ফাঁসি দিতে হবে। আর যেন এই বাংলার মাটিতে এই ধরনের নির্মম হত্যাকান্ড না ঘটে সে জন্য হত্যাকারী ও তাদের সহযোগী যেই হোক তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তারেক রহমানের জন্মবার্ষিকীতে জেলা কৃষক দলের কেক কাটা অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে জেলা কৃষক দলের আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় কাটিয়াস্থ হালিমা খাতুন শিশু সদন প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা কৃষক দলের সভাপতি আবু জাহিদ ডাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রাজুর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শের আলী। এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সানাউল্লাহ সানা, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি আসাদুল ইসলাম সাবেক চেয়ারম্যান, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম বুুলবুল, জেলা তাতী দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, জেলা কৃষকদলের সহ-সভাপতি ইসমাইল বাবু, হাসান শাহরিয়ার রিপন, সদর থানা কৃষক দলের যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম, সদর থানা কৃষক দলের সদস্য সচিব আবু জাহেদ, পৌর কৃষক দলের আহবায়ক আব্দুল্লাহ আল মাসুম রাজ, সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, পৌর যুবদলের সভাপতি আলী শাহীন, শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক সুমন রহমান, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মধু, রেজাউল ইসলাম, রফিকুল, সাব্বির, সুমন, সাইদ, শরিফুল, একরামুল, সাজ্জাত হোসেন লাল্টুসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, তারেক রহমান বিএনপির তারুন্যের অহংকার, বাঙালী জাতীর অহংকার। তিনি আর কেউ নন তিনি বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছেলে। বক্তারা আরো বলেন, তারেক রহমান যাতে বাংলাদেশের মাটিতে আসতে না পারে সেজন্য তাকে বিভিন্ন মামলা দিয়ে রেখেছে। কিন্তু এভাবে হামলা- মামলা দিয়ে তারেক রহমানকে সারা জীবন বাইরে রাখা যাবে না। সে এদেশেরই সন্তান এবং সে যেকোনো সময় বাংলার মাটিতে আসবে। অনুষ্ঠান শেষে তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তারেক রহমানের জন্মবার্ষিকীতে পৌর স্বেচ্ছাসেবক দলের কেক কাটা অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্র-নায়ক তারেক রহমানের ৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় কাটিয়াস্থ হালিমা খাতুন শিশু সদন প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শের আলী। এসময় উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রাজু, সিনিয়র সহ-সভাপতি আসাদুল ইসলাম সাবেক চেয়ারম্যান, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম বুুলবুল, হাসান শাহরিয়ার রিপন, পৌর কৃষক দলের আহবায়ক আব্দুল্লাহ আল মাসুম রাজ, পৌর যুবদলের সভাপতি আলী শাহীন, পৌর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আলমগীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক বিল্লাহ, মফিজ, জাহিদ, ইসমাইল, সাইফুল, সোহরাব, লাল্টু, শাহীন, শাহাদাত, মিন্টু, খোকন, তুহিন খান, জাহির হোসেন ও তুহিনসহ নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, তারেক রহমান বিএনপির তারুন্যের অহংকার, বাঙালী জাতীর অহংকার। তিনি আর কেউ নন তিনি বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছেলে। বক্তারা আরো বলেন, তারেক রহমান যাতে বাংলাদেশের মাটিতে আসতে না পারে সেজন্য তাকে বিভিন্ন মামলা দিয়ে রেখেছে। কিন্তু এভাবে হামলা- মামলা দিয়ে তারেক রহমানকে সারা জীবন বাইরে রাখা যাবে না। সে এদেশেরই সন্তান এবং সে যেকোনো সময় বাংলার মাটিতে আসবে।

 

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক মাঠ মহড়া অনুষ্ঠিত

আশাশুনি ব্যুরো : আশাশুনিতে ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় উপজেলার বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল মাঠে এ মহড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষমা সুলতানার সভাপতিত্বে আয়োজিত মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রালয়ের যুগ্ম সচিব রাশেদা বেগম। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঘূর্ণিঝড়ে খয়ক্ষতির পরিমান কমাতে সরকার কাজ করে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগেরবশি ক্ষতি হয় বেড়িবাঁধ ভেঙে। বেড়িবাঁধের কাজটা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের না। তারপরও এ এলাকার বেড়িবাঁধ সংস্কারে আমার সার্বিক সহযোগিতা থাকবে। তিনি আরও বলেন, ১৯৭৩ সালে সিপিপির অনুমোদন দেন হাজার বছরের সেরা বাঙ্গালী শেখ মুজিবুর রহমান। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি আশাশুনি সিপিপি’র আয়োজনে সিপিপি কর্মকর্তা গোলাম কিবরীয়া ও আ’লীগ নেতা এসএম সেলিম রেজার যৌথ পরিচালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন ছিলেন সহকারী কমিশনার একি চাকমা, সিপিপি’র খুলনা আঞ্চলিক উপ-পরিচালকরগালাম কীবরিয়া, বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ দাউত হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর হান্নান, ইউপিরচয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছেলিম খান। এসময় বুধহাটা ইউনিয়নের বিভিন্ন এলাকার সিপিপি সদস্যবৃন্দসহ সহ্রাধিক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার ১১ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (সিপিপি)’র সদস্যবৃন্দ ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক মহড়ায় দুর্যোগের বিভিন্ন প্রদর্শনী প্রদর্শন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘আমি বিয়ে করতে চাই না, লেখাপড়া করে শিক্ষিত হতে চাই’

নিজস্ব প্রতিনিধি : আমি বিয়ে করতে চাই না, লেখাপড়া শিখতে চাই। অথচ আমার মা আমাকে জোর করে বিয়ে দেওয়ার জন্য খুব চাপ প্রয়োগ করছেন। আমার বয়স এখনো ১৮ হয়নি। কিন্তু আমার মা জোর করে একজন ঘের ব্যবসায়ীর সাথে আমার বিয়ে দিতে চাইছেন’- এমন অভিযোগ করে সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার তারালী গ্রামের আসাদুজ্জামানের মেয়ে শিউলী পারভীন সুমি আরো বলেন, জন্ম সনদ অনুযায়ী আমার বয়স ১৬ বছর তিন মাস। আমার নানা বাড়ি সাতক্ষীরা সদরের আলীপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামে। এসএসসি পরীক্ষায় পাশ করার পর বাবার পরামর্শ অনুযায়ী নানা কাসেদ আলী গাজীর বাড়ীতে থেকে সীমান্ত আদর্শ কলেজে ভর্তি হয়ে এইচএসসি প্রথম বর্ষে লেখাপড়া করছি। আমার বাবা চায় আমি লেখাপড়া করি কিন্তু মা লেখাপড়া বন্ধ করে দিয়ে আমাকে বিয়ে দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। গত ১৭ নভেম্বর আমাকে জোর করে নানার বাড়ি থেকে কালিগঞ্জে নিয়ে এসেছেন। মানষিকভাবে খুব চাপ প্রয়োগ করছেন বিয়ের জন্য। আমি বিয়ে করতে চাই না। লেখাপড়া করে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাই। নিজের পায়ে দাঁড়াতে চাই।
তবে এসব অভিযোগের বিষয়ে সুমির মা আফরোজা পারভীন বলেন, ‘আমার মেয়ের বয়স ১৯ বছর হয়েছে। সার্টিফিকেটে দুই বছর কম দেওয়া হয়েছিলো।
জোর পূর্বক অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ের বিষয়ে তিনি বলেন, প্রত্যেক মেয়ে বিয়ের আগে এমন করে। তবে তাকে জোর করা হচ্ছে না। তাছাড়া পরিবারের অন্যান্য সদস্যদেরও সুমির বিয়েতে সম্মতি আছে।
বিষয়টি অবহিত করা হলে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম মঈনুদ্দীন হাসান বলেন, ‘এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় দলিত’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালা প্রতিনিধি : বেসরকারি সংস্থা দলিত তালা উপজেলার প্রান্তিক ও সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের যুবক ও যুব-নারীদেরকে কারিগরি প্রশিক্ষণ প্রদান, উচ্চ শিক্ষায় অধ্যয়নরত মেয়ে শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান ও গ্রাম্য নারীদের জন্য উপার্জনমুখী প্রশিক্ষণ প্রদান এবং মানবাধিকার ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “টেকনিক্যাল এন্ড প্র্যাকটিক্যাল স্কিলস্ ফর ইয়ুথ এমপাওয়ারমেন্ট” শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করছে।
প্রকল্পটির চলমান কার্যক্রমের অংশ হিসেবে বুধবার সকালে তালা শিল্পকলা অ্যাকাডেমি হলরুমে স্টেকহোল্ডারদের সাথে মত বিনিময় সভার আয়োজন করা হয়। দাতা সংস্থা সানজিনো-ইতালী এর সহযোগিতায়, দলিত’র তালা শাখার আয়োজনে এবং টিপসি প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট প্রকল্প ব্যবস্থাপক ফাহমিদা খাতুন। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথির বক্তৃতা করেন, তালা থানার ওসি (তদন্ত) মো. শহিদুল ইসলাম, তালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমান, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইখতিয়ার হোসেন, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি সরদার জাকির হোসেন, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান রাজু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এস. এম. নজরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. হাদীউজ্জামান, তালা সরকারি কলেজের দর্শন বিভাগের প্রভাষক জয়দেব কুমার ঘোষ, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. ওবায়েদুল হক হাওলাদার, মহিলা বিষয়ক অফিসার মিসেস নাসরিন জাহান, তালা থানার এস.আই মো. রফিকুল ইসলাম ও তালা উপজেলা ছাত্রলীগ সভাপতি ও তালা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান। দলিত’র সিডিও গোপীনাথ দাশ’র পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে শিক্ষক জি. এম. মোস্তাফিজুর রহমান তিতু, তালা রিপোর্টার্স কøাবের সদস্য সচিব বি.এম. জুলফিকার রায়হান, তালা উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা তাওহিদুর রহমান, দলিত আন্দোলনের নেতা উদয় দাশ, ইউপি সদস্যা নাসিমা খাতুন ময়না, শিক্ষার্থী পুস্প রানী, দলিত’র উপকারভোগী মিতা রানী, এস.এম. মনিরুল ইসলাম, দলিত কর্মকর্তা মুকুল দাশ ও শাওন শাহা প্রমুখ বক্তৃতা করেন। এসময় শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, আইনজীবী, ধর্মীয় নেতা, ব্যবসায়ী নেতা ও কমিউনিটি প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায়, দলিত’র টিপসি প্রকল্পের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, বিগত বছরের কার্যক্রমের অর্জন ও সফলতা উপস্থাপন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাইকগাছায় এমপি সুজা’র সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার চাঁদখালী ইউনিয়নবাসীর উদ্যোগে খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম মোস্তফা রশিদী সুজা এমপি ও জাতীয় শ্রমিকলীগের জেলা শাখার সহ-সভাপতি আলম হাওলাদারের সুস্থ্যতা কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে কাটাখালী বাজার চত্ত্বরে ইউপি সদস্য নজরুল ইসলাম হিরার সভাপতিত্বে ও প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা জেলা আ’লীগের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ্যাডঃ সোহরাব আলী সানা। বক্তব্য রাখেন, আ’লীগনেতা মোঃ শফিকুল ইসলাম, ডাঃ শংকর দেবনাথ, আব্দুল হাকিম গোলদার, জিএম ইকরামুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ আবুল কালাম আজাদ, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মিজান, বিমল পাল, সরদার রমজান আলী, বিধান চন্দ্র মন্ডল, ছাত্রলীগনেতা মফিজুল ইসলাম, বিশ্বজিৎ দফাদার, শিমুল গাজী, মনজুরুল ইসলাম, মশিউর রহমান রাজু, শাহাজাদা আলম তুরাগ, শরিফুল ইসলাম লিটন, মিন্টু, বাধন, রাম কৃষ্ণ, সালাউদ্দীন, সাইফুল, জলিল, ধর্মেন্দ্র ও শিমুল। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, হাফেজ মাওঃ জামাল উদ্দীন ফারুকী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৭ মার্চের ভাষণের স্বীকৃতি উদযাপনে জেলা আ ‘লীগ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ জাতিসংঘের ইউনেষ্কা কর্তৃক ‘মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড’ এর স্বীকৃত প্রদান করায় আগামী ২৫ নভেম্ববর সকাল ৯.৩০ মিনিটে সমগ্র বাংলাদেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত আনন্দ মিছিলে অংশগ্রহণের লক্ষ্যে বৃধবার বিকাল ৪ টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ এর উদ্যোগে সদর উপজেলা আওয়ামীলীগ, সাতক্ষীরা পৌর আওয়ামীলীগ, জেলা শ্রমিক লীগ, জেলা যুবলীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, জেলা তাঁতী লীগ এর এক যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন- সাতক্ষীরা জেলা আ ‘লীগের সভাপতি মুনসুর আহমদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, আইন বিষয়ক সম্পাদক ও পাবলিক প্রসিকিউটর ওসমান গণি, সদর উপজেলা আ ‘লীগের সভাপতি এস এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহজান আলী, পৌর আ ‘লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুল করিম সাবু, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নান, জেলা তাঁতীলীগের সভাপতি মীর আজহার হোসেন শাহীন, পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest