সর্বশেষ সংবাদ-
কালিগঞ্জে বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতায়ের অভিযোগসাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিড়ির ইফতারজেনেভায় প্রবীনদের অধিকার সংক্রান্ত ওয়াকিং গ্রপের সভার অভিজ্ঞতা বিনিময় সভায় আশেক-ই-এলাহীসাতক্ষীরা ল স্টুডেন্টস ফোরাম এর ইফতারসাতক্ষীরার সুমি খুলনায় বিপুল পরিমাণ অস্ত্রসহ আটকজমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতারসাতক্ষীরায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়াআশাশুনির এসিল্যান্ডের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলাদ্রুত বিচার আইনের মামলায় জামায়াত নেতা আজহারুজ্জামান ‍মুকুল কারাগারেসাংবাদিক সামিউল মনিরের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশের আবদুল্লাহ

আবার সৌদি আরব জয় করে বিশ্বসেরা হলেন বাংলাদেশের কৃতী সন্তান হাফেজ আবদুল্লাহ আল মামুন। ৩৯তম ‘বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায়’ ৩০ পারা গ্রুপে ৮০ দেশের প্রতিযোগীদের মধ্যে সেরা হয়েছেন। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে বুধবার চূড়ান্ত প্রতিযোগিতা হয়।

পবিত্র মক্কার মসজিদুল হারামে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মক্কার গভর্নর আবদুল্লাহ বিন বন্দর বিন আবদুল আজিজ, সৌদি আরবের ধর্মমন্ত্রী শেখ সালেহ বিন আবদুল আজিজ মোহাম্মদ আল শেখ, মক্কার ইমাম শেখ ড. আবদুর রহমান বিন আবদুল আজিজ আল সুদেইসসহ আরো অনেকে।

গত ৩ অক্টোবর আন্তর্জাতিক এ কোরআন প্রতিযোগিতায় অংশ নিতে ওস্তাদ হাফেজ কারি নাজমুল হাসানের সঙ্গে সৌদি আরব আসেন আবদুল্লাহ আল মামুন। সঙ্গে ছিলেন একই মাদ্রাসার ১৫ পারা গ্রুপের আরেক প্রতিযোগী হাফেজ নাঈমুল হক সাদী। তিনি প্রতিযোগিতায় পঞ্চম স্থান অর্জন করেছেন।

এ নিয়ে তৃতীয়বার বিশ্বসেরা হলেন হাফেজ আবদুল্লাহ আল মামুন। এ বছরের এপ্রিলে মিসরের রাজধানী কায়রোয় ৫৫ দেশের প্রতিযোগীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ২৪তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে প্রথম স্থান অর্জন করেছিলেন তিনি।

এর আগে ২০১৬ সালে দুবাইয়ে অনুষ্ঠিত ২০তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় এবং ২০১৪ সালের জুলাই মাসে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিলেন আবদুল্লাহ আল মামুন।

হাফেজ আবদুল্লাহ আল মামুন রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচার তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ছাত্র। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের আবুল বাশারের ছেলে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফ্যানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হলে নিজ কক্ষের ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হওয়া মো. আদনান নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের বি ব্লকের ৪৫০ নম্বর কক্ষে আদনানকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

আদনান বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ৪১তম ব্যাচের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন।

ওই হলের আবাসিক কিছু শিক্ষার্থী জানান, রাতে জোনাইদ নামে একই বিভাগের ৪৩ তম ব্যাচের এক শিক্ষার্থী শিট নেওয়ার জন্য আদনানের কক্ষে গেলে দরজা ভেতর থেকে বন্ধ পান। সে সময় জোনাইদ ওই কক্ষের জানালা দিয়ে ভেতরে আদনানকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে জোনাইদের ডাকাডাকিতে পাশের অন্য কক্ষের শিক্ষার্থীরা জড়ো হন এবং আদনানকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। চিকিৎসাকেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক তাঁকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। পরে সেই হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আনায়ারুল কাদির নাজিম রাত সোয়া ১১টার দিকে আদনানকে মৃত ঘোষণা করেন।

সহপাঠীরা জানান, আদনানের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলায়। হলে তিনি নিয়মিত অবস্থান করতেন না। তিনি রাজধানীর যাত্রাবাড়ীতে থাকতেন।

বিভাগ সূত্র জানিয়েছে, আদনান তাঁর বিভাগের একজন নিয়মিত ছাত্র ছিলেন। তিনি কোনো সমস্যায় ভুগছিলেন কি না, এমনটা কেউ জানাতে পারেননি। তাই তিনি আত্মহত্যা করেছেন নাকি তাঁকে হত্যা করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যাচ্ছে না।

তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বিষয়টিকে আত্মহত্যা দাবি করে সাংবাদিকদের বলেন, ‘কী কারণে আদনান আত্মহত্যা করেছে, সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। তার পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইউনেস্কোতে থাকছে না যুক্তরাষ্ট্র

ইসরায়েলবিরোধী অবস্থানের অভিযোগ এনে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো থেকে সরে আসার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নুয়ার্ট এই ঘোষণা দেন।

আলজাজিরার খবরে বলা হয়, ফ্রান্সের প্যারিসভিত্তিক সংস্থাটিতে স্থায়ী প্রতিনিধির পরিবর্তে ‘পর্যবেক্ষক মিশন’ পাঠানোর কথা জানিয়েছেন নুয়ার্ট।

ইউনেস্কোর বিদায়ী মহাপরিচালক ইরেনা বোকোভা বলেন, যুক্তরাষ্ট্রের সরে যাওয়ায় তিনি ‘গভীরভাবে ব্যথিত’। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এই আচরণে বোঝা যাচ্ছে, ইউনেস্কো কখনোই দেশটির কাছে গুরুত্বপূর্ণ ছিল না।

এ বিষয়ে ফিলিস্তিনের পশ্চিম তীরভিত্তিক সেক্যুলার বুদ্ধিজীবীদের সংগঠন প্যালেস্টিনিয়ান ন্যাশনাল ইনিশিয়েটিভের (পিএনআই) মহাসচিব মুস্তফা বারগৌতি বলেন, এই সিদ্ধান্ত থেকে বোঝা যাচ্ছে যে, যুক্তরাষ্ট্রের প্রশাসন ইসরায়েলের প্রতি ‘সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট’।

বারগৌতি ফোনে আলজাজিরাকে বলেন, ‘এই ধরনের আচরণে কাঙ্ক্ষিত কোনো ফল আসবে না এবং এটি লজ্জাজনক।’

‘শিগগিরই বা দেরিতে হলেও তারা জাতিসংঘের প্রতিটি সংস্থায় ফিলিস্তিনকে দেখবে। এর পর কি যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বা বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (ডব্লিউআইপিও) থেকে নিজেদের সরিয়ে নেবে? এর মধ্য দিয়ে তারা নিজেদেরই ক্ষতি করবে।’

মিত্র রাষ্ট্র ইসরায়েলের বিরোধিতা সত্ত্বেও ২০১১ সালে ফিলিস্তিনকে ইউনেস্কোর পূর্ণ সদস্যপদ দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিল যুক্তরাষ্ট্র। ওই বছর তারা ইউনেস্কোতে অর্থ দেওয়া বন্ধ করে দিয়েছিল। তবে সেই সময় পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সংগঠনটি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয়নি। বৃহস্পতিবার দেশটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সংগঠন থেকে নিজেদের সরিয়ে নিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্রীলংকায় অক্ষম জনশক্তিকে কর্মশক্তিতে রুপান্তরের বাংলাদেশের পরিকল্পনা তুলে ধরলেন ডা. রুহুল হক এমপি

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার প্রখ্যাত ব্যক্তিত্ব, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও জাতীয় সংসদে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রফেসর ডা. আ ফ ম রুহুল হকের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় সংসদের একটি প্রতিনিধি দল শ্রীলংকা সফর শেষে দেশে ফিরেছেন বুধবার ।

The Asian Forum of Parliamentarians on Population and Development (AFPPD) এর দ্বাদশ সাধারণ সম্মেলনে শ্রীলংকার রাজধানী কলম্বোতে বিশ্বের অন্যান্য দেশের সংসদীয় দলের সাথে বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধি দলটি ৭অক্টোবর থেকে ৯অক্টোবর পর্যন্ত অবস্থান করে। বাংলাদেশের সংসদীয় দলটির নেতৃত্ব দেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. আ ফ ম রুহুল হক এমপি।

তিনি দেশে ফিরে AFPPD সম্পর্কে তিন সাংবাদিকদের বলেন, আমাদের সংসদ প্রতিনিধিদের পক্ষ থেকে আমি সম্মেলনে তিনটি বিষয় গুরত্ব সহকারে উপস্থাপন করি যার প্রথমেই ছিলো গড় আয়ু বৃদ্ধি নিয়ে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার মানুষের আয়ু বৃদ্ধি পাচ্ছে। এই আয়ুকে আমরা কিভাবে কর্ম শক্তিতে রুপান্তর করতে পারি সে বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা উত্থাপন করেছি ।

অপর দিকে নারী বৈষম্য দূর করে নারী ক্ষমতায়নে কিভাবে কাজ করা যায় সেই বিষয়ে প্রস্তাবনা করেছি । উদাহরণ হিসেবে বর্তমানে বাংলাদেশের নারী ক্ষমতাকে উল্লেখ করে বলি বর্তমান বাংলাদেশ সংসদে ৬০-৬২ জন নারী সংসদ রয়েছে সেই সাথে জেলা থেকে শুরু করে ইউনিয়ন পরিষদে নির্বাচিত সদস্য রয়েছে ।
তিনি আরো বলেন বর্তমান বিশ্বে যুবসমাজ কে কিভাবে ব্যাবহার করা হবে তার কর্ম পরিকল্পনা হিসেবে বাংলাদেশে ২০৪০ এবং শ্রীলংকায় ২০৩৭ সাল পর্যন্ত নির্ধারন করা হয়েছে ।কিন্তু পরবর্তিতে এই অক্ষম জনশক্তিকে কর্মশক্তিতে রুপান্তর করা যায় সে বিষয়ে পরিকল্পনা প্রস্তাবনা করেছি। এই সম্মেলনে প্রায় ৩৯টি দেশের সংসদ সদস্য,স্পিকার ,মন্ত্রীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাল্য বিবাহ নিরোধ দিবস; আশাশুনিতে র‌্যালি, আলোচনা ও মানববন্ধন

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে বাল্য বিবাহ নিরোধ দিবস’১৭ উদযাপনে র‌্যালি, আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সামনে মানববন্ধনের পর বর্ণাঢ্য র‌্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা। উপজেলা প্রশাসনের সহযোগীতায় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা। ‘বালিকা বধূ নয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সভায় বক্তব্য রাখেন, সমাজ সেবা অফিসার এমদাদুল হক, আরডিও বিশ্বজিত কুমার ঘোষ, ডাঃ সাইফুজ্জামান, পিআইও সেলিম খান, ইউপি চেয়ারম্যান দীপঙ্কর সরকার, আ’লীগ নেতা রফিকুল ইসলাম মোল্যা, কৃষকলীগ আহবায়ক সম সেলিম রেজা সহ বিভিন্ন মসজিদের ইমাম, পুরোহিত, মা ও কিশোর-কিশোরীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় হরতাল বিরোধী মোটরসাইকেল র‌্যালি

দেবহাটা ব্যুরো : দেবহাটায় জামায়াত-শিবির কর্তৃক হরতাল ডাকায়, হরতাল প্রতিরোধে মোটরসাইকেল র‌্যালি, শোডাউন ও সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা আওয়ামী যুবলীগ ও উপজেলা ছাত্রলীগের উদ্যোগে হরতাল বিরোধী মোটরসাইকেল রালী ও সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির সার্বিক ব্যবস্থাপনায় র‌্যালিতে অংশগ্রহণ করেন, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বাবু বিজয় ঘোষ, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, কেবিএ কলেজ সভাপতি সাইফুর রহমান সুমন, সাধারণ সম্পাদক সাগর হোসেনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা

মোঃ মনিরুজ্জামান মুকুল : বৃহস্পতিবার শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে যুদ্ধ অপরাধী ও জঙ্গি সংগঠন জামাত ইসলামীর ডাকা হরতালের বিরুদ্ধে বিক্ষোভ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদর্শন শেষে পুরাতন আওয়ামী লীগ অফিস বঙ্গবন্ধু মার্কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক এস, এম আতাউল হক দোলনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সংগ্রমী সভাপতি স ম জগলুল হায়দার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব লীগের সংগ্রামী সভাপতি গোলাম মোস্তফা (বাংলা), যুগ্ন-সাধারণ সম্পাদক জি,এম আব্দুল মজিদ, সেচ্ছাসেবক লীগের সভাপতি খলিলুর রহমান বাবু, সাধারণ সম্পাদক প্রভাষক সাইদ-উদ-জামান সাঈদ, উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি একরামুল লায়েছ, সাধারণ সম্পাদক জি. এম আ. হাকিম সবুজ প্রমুখ। সমগ্র আলোচনা অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সিনিয়ার সদস্য তুখোড় ছাত্র নেতা স ম আব্দুস সত্তার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় বাল্যবিবাহ নিরোধ দিবস পালন

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার তালায় বাল্যবিবাহ নিরোধ দিবস উপলক্ষ্যে র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র‌্যালীর শেষে উপজেলা চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক ও তালা তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, তালা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল রহমান, উপজেলা কৃষি অফিসার সামছুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান প্রমুখ।
এরপর জাতীয় মহিলা সংস্থা তালা শাখার উদ্যোগে “বাল্য বিবাহ রুখতে হলে, আওয়াজ তোলো দলে দলে” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা চত্ত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে সভাপতিত্ব করেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিমেষ বিশ্বাস। প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতীয় মহিলা সংস্থার তালা উপজেলা সংগঠক জাহাঙ্গীর হোসেন, মাঠ সম্বন্বয়কারী মাহমুদ হাসান, অফিস সহাকরী মাসকুরা খাতুন, তাসলিমা খাতুন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest