সর্বশেষ সংবাদ-
কালিগঞ্জে বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতায়ের অভিযোগসাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিড়ির ইফতারজেনেভায় প্রবীনদের অধিকার সংক্রান্ত ওয়াকিং গ্রপের সভার অভিজ্ঞতা বিনিময় সভায় আশেক-ই-এলাহীসাতক্ষীরা ল স্টুডেন্টস ফোরাম এর ইফতারসাতক্ষীরার সুমি খুলনায় বিপুল পরিমাণ অস্ত্রসহ আটকজমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতারসাতক্ষীরায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়াআশাশুনির এসিল্যান্ডের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলাদ্রুত বিচার আইনের মামলায় জামায়াত নেতা আজহারুজ্জামান ‍মুকুল কারাগারেসাংবাদিক সামিউল মনিরের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

ক্যান্সার প্রতিরোধ করবে ঘরের পাশের এই পাতা!

ভেষজের দুনিয়াতে থানকুনির স্থান রয়েছে অনেক উপরে। কারণ এর রয়েছে নানান গুণ। থানকুনি বর্ষজীবী উদ্ভিদ। কোনো প্রকার যত্ন ছাড়াই জন্মে। পাতা গোলাকার ও খাঁজকাটা। থানকুনির নানা ভেষজ গুণ রয়েছে।

আসুন জেনে নেওয়া যাক সেসব গুনাগুন সম্পর্কে-

১। স্ট্রেস দূর করেঃ একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত থানকুনি পাতা খেলে মস্তিষ্কের অন্দরে স্ট্রেস এবং অ্যাংজাইটির জন্ম দেওয়া কর্টিজল হরমোনের ক্ষরণ কমতে শুরু করে। ফলে স্বাভাবিকভাবেই মানসিক চাপ কমে যায়। ফলে ডিপ্রেশনের মতো মানসিক রোগের কবলে পরে যাওয়ার আশঙ্কা থাকে না।

২। ক্যান্সার প্রতিরোধ করেঃ থানকুনি পাতায় রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট। আর এই উপাদানটি শরীর থেকে নানা রকম ক্ষতিকর উপাদানদের বার করে দেয়। ফলে ক্যান্সার সেলের জন্ম আটকায়, তেমনি সার্বিকভাবে শরীরের কর্মক্ষমতা বাড়াতেও বিশেষ ভূমিকা নেয়।

৩। রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করেঃ থানকুনি পাতা খেলে শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি-এর মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে, যা রোগ প্রতিরোধ ব্যবস্থাকে জোরদার করে তুলতে সাহায্য করে।

৪। রক্তচাপ নিয়ন্ত্রনে রাখেঃ থানকুনি পাতা উচ্চ রক্তচাপকে স্বাভাবিক রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। সেই সঙ্গে ব্লাড প্রেসার হঠাৎ বেড়ে যাওয়ার কারণে যাতে কোনও ধরনের ক্ষতি না হয়, সেদিকেও খেয়াল রাখে।

৫। স্মৃতিশক্তি বৃদ্ধি করেঃ মনোযোগ বাড়াতেও থানকুনি পাতা বিশেষ ভূমিকা নেয়। কারণ ব্রেনের হিপোকম্পাস অংশটির ক্ষমতা বাড়াছে না কমছে, তার উপর মনোযোগের বাড়া-কমা অনেকাংশেই বৃদ্ধি পায়। থানকুনি পাতা খেলে ব্রেনের হিপোকম্পাস অংশটির ক্ষমতা এতটা বেড়ে যায় যে বুদ্ধি এবং স্মৃতিশক্তি অনেক টা বেড়ে যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যেখানে পুরুষরা যৌন নির্যাতনের শিকার!

বর্তমান বিশ্বে নারীদের মতো পুরুষেরাও কিন্তু খুব নিরাপদ নন। প্রতিদিনই বিশ্বের শত শত পুরুষ নির্যাতিত হচ্ছেন। অবাক করার ব্যাপার হচ্ছে, পুরুষ নির্যাতনের দিকে থেকে ব্রিটেনের পুরুষেরা সবার উপরে। কারণ ব্রিটিশ সরকারের এই সংক্রান্ত এক পরিসংখ্যানে দেখা গেছে, দেশটিতে প্রতিদিন গড়ে ২শ’ পুরুষ ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার হন৷

পরিসংখ্যানে দেখা গেছে, ব্রিটেনে এই পুরুষ নির্যাতনের হার দিন দিন বাড়ছেই। থেরেসা মে সরকারের পরিসংখ্যান থেকে আরো জানা যায়, ব্রিটেনে প্রতিবছর ৭২ হাজার ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনা ঘটে। যার ১০টির মধ্যে একটি ঘটে পুরুষের ক্ষেত্রে৷ ওই পরিসংখ্যানে বলা হয়েছে পুলিশের সংরক্ষিত তথ্য অনুযায়ী ২ হাজার ১৬৪ জন ১৩ বছর বয়সী কিশোর ধর্ষণ ও যৌনহয়রানির শিকার হয়েছেন৷

ব্রিটেনের এমন খারাপ পরিস্থিতি বিশ্বের গণমাধ্যমে উঠে এলে ব্রিটিশ সরকার প্রথমবারের মত নির্যাতিত পুরুষদের আর্থিক সহযোগিতার কথা ঘোষণা করে। এছাড়া নির্যাতিত কিশোরদের উপদেশ ও পরামর্শ দিতে বিশেষ কর্মসূচীও হাতে নিয়েছে ব্রিটিশ সরকার। এজন্যে নতুন আর্থিক বছরে প্রায় ৫ লাখ পাউন্ড বরাদ্দ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অর্থাভাবে সাতক্ষীরার মেধাবী ছঝাত্রী শামীমার মেডিকেল কলেজে ভর্তি অনিশ্চিত

নিজস্ব প্রতিবেদক : অনেক প্রচেষ্টার পর শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছালেও অর্থের অভাবে স্বপ্ন পূরণ হচ্ছে না মেধাবী শিক্ষার্থী শামীমা খাতুন’র । শামীমা খাতুন এ বছর রাজশাহী মেডিকেল কলেজে চান্স পেয়েছে কিন্তু তার মায়ের আর্থিক সামর্থ্য না থাকায় মেয়ের কলেজে ভর্তি করা ও তার লেখাপড়া চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে।
শামীমা খাতুন সাতক্ষীরার তালা উপজেলার মাছিয়াড়া গ্রামের হত দরিদ্র রাবেয়া বেগমের মেয়ে। তার মা গ্রামে গ্রামে ফেরি করে কাপড় বিক্রি করেন।
তার মা রায়েবা বেগম জানান, শামীমা ২০১৭ সালে তালা মহিলা কলেজ থেকে থেকে এইচ.এস.সি পরিক্ষায় জিপিএ-৪.৮৩ পেয়েছে, এস.এস.সি পরিক্ষায়ও সে গোল্ডেন “এ” প্লাস পেয়েছিলো। এ বছর রাজশাহী মেডিকেল কলেজে চান্স পেয়েছে। কিন্তুআর্থিক সামর্থ্য না থাকায় আমি তার লেখাপড়া খরচ যোগানো সম্ভব হচ্ছে না।
শামীমা খাতুন জানান, তালা মহিলা কলেজে পড়ার সময় কলেজ খরচ, হোষ্টেলে থাকা, খাওয়া খরচ দিত মহিলা কলেজ কতৃপক্ষ। আমার মা ও শিক্ষকদের সহযোগিতা ও নিজের মেধা, প্রচেষ্টায় আমি রাজশাহী মেডিকেল কলেজে চান্স পেয়েছি।
তালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান জানান, মেয়েটি অনেক মেধাবী ও তার পরিবার হতদরিদ্র তাই কলেজের কতৃপক্ষ তার সার্বিক সহযোগিতা করেছেন। মেয়েটি রাজশাহী মেডিকেল কলেজে চান্স পেয়েছে। ভর্তি এবং পড়াশুনা খরচ চালানোর জন্য অর্থের প্রয়োজন।
তাই সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তির আন্তরিক সাহায্য কামনা করেছেন মেয়েটির পরিবার। মেধাবী শিক্ষার্থী শামীমাকে আর্থিক সাহায্যে দিতে সরাসরি যোগাযোগ করুন – ০১৯৪৩-৫১৬৭৯২ নম্বরে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ধুলিহর ইউনিয়ন ছাত্রলীগের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : “বাংলা এবং বাঙালীর ছয় দশকের সংগ্রাম স্বপ্ন এবং সাহসের সারথী, বাংলাদেশের ইতিহাস আর ঐতিহ্যের গর্বিত অংশীদার বাংলাদেশ ছাত্রলীগ” সদর উপজেলা ধুলিহর ইউনিয়ন ছাত্রলীগ শাখার উদ্যোগে পরিচিতি ও আলোচনাসভা বুধবার বিকালে ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাধারণসম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম। প্রধান অতিথি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। আর এই সংগঠন রাজনৈতিক অঙ্গনে দেশরতœ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়ার কাজে অংশীদারিত্ব হিসাবে বলিষ্ট ভূমিকা পালন করে আসছে। ছাত্রলীগ মানুষের কল্যাণে কাজ করে। ছাত্রলীগের নেতাকর্মীরা কোন রক্তচক্ষুকে ভয় পায় না। ছাত্রলীগকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল ভেদাভেট ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ¦ এস.এম. শওকত হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী, যুগ্ন-সাধারণ সম্পাদক শেখ আঃ রশিদ, সাংগঠনিক সম্পাদক গনেশ চন্দ্র মন্ডল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন (মাসুম), ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক স.ম জালালউদ্দিন, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান (বাবু), সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হুসাইন (সুজন), সাধারণ সম্পাদক শেখ এহছান হাবীব (অয়ন), উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ আহসান হাবীব (লিমু), পৌর আওয়ামী যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু প্রমুখ। এছাড়াআ’লীগ, যুবলীগ,ছাত্রলীগ ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ফিংড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি খান আল ইমরান ও সহযোগিতায় ছিলেন ধুলিহর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হাছানুজামান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় উপজেলা চেয়ারম্যানের জনসংযোগ

কলারোয়া প্রতিনিধি : আগামি ১১তম জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চত করতে জনসংযোগ করেছন কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
বুধবার বিকেল থেকে তিনি উপজেলার জয়নগর ইউনিয়নের সরসকাটি বাজারসহ একাধিক স্থানে আলোচনা সভায় অংশ নেন।
জয়নগর ইউনিয়ন আ.লীগের সভাপতি মাস্টার আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, জয়নগর ইউপি চেয়ারম্যান সামসুদ্দিন আল মাসুদ বাবু, সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান মালি, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আশিকুর রহমান মুন্না, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক তাপস কুমার পাল, যুগ্ন সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, প্রচার সম্পাদক রওশন আলী খাঁ, কবি কফিলউদ্দিন, মোখলেছুর রহমান, কায়কোবাদ, আ.লীগ নেতা মোতালেব খাঁ, আব্দুল আজিজ বিশ্বাস, আব্দুর রহমান, বজলুর রশীদসহ শত শত নেতাকর্মী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বড়দলে এক কলেজ ছাত্রীর আত্মহত্যা

বড়দল প্রতিনিধি : বড়দলে মঙ্গলবার দিবাগত রাতে স্বপ্না অধিকারী (১৯) নামে এক কলেজ ছাত্রী বসত ঘরের আড়ায় গলায় উড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। সে আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের কেয়ারগাতী গ্রামের রবীন অধিকারীর কন্যা। জানাগেছে স্বপ্না অধিকারী আশাশুনি সরকারী কলেজের ছাত্রী ছিল। এ বছর এইচ,এস,সি পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হওয়ায় প্রায় মন খারাপ করে থাকতো বলে তার মা মিতা রানী জানান । তিনি আরো বলেন মঙ্গলবার রাতে মা-মেয়ে একসঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। পরে আনুমানিক রাত্র ৩ টার দিকে প্রকৃতির ডাকে বাইরে যেতে গিয়ে দেখি স্বপ্না আমার পাশে নেই। এরপর ঘরের লাইট জালিয়ে দেখি স্বপ্না ঘরের আড়ার সাথে ঝুলছে তখন আমি ঘরের বাহিরে এসে চিৎকার করলে পাশের বাড়ি থেকে লোকজন ছুটে আসে ততোক্ষনে তার মৃত্যু হয়। বুধবার সকালে মৃতার জ্যাঠা মশায় সংকর অধিকারী থানায় লিখিত ভাবে জানায়। এরপর বেলা ১২ টার দিকে এ এস পি মাসুদ রানা (প্রবিঃ) আশাশুনি থানার এস আই প্রদীপ কুমার সানা, এস আই ফতেওর রহমান, এস আই পিযুষ কান্তি, এ এস আই কামরুল ইসলাম এর উপস্থিতে ঘরের আড়া থেকে মৃতদেহটি নামানো হয়। পরে এস আই প্রদীপ কুমার সানা প্রাথমিক ভাবে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ বিষয়ে এস আই প্রদীপ কুমার সানার নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন মৃৃতদেহে গলায় ফাসের দাগ ছাড়া অন্য কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারন জানার জন্য লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে, মামলা নং-৪৫/১৭।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গুনাকরকাটি কৃষি ব্যাংকের নিরাপত্তা প্রহরীকে পিটিয়ে জখম

আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার গুনাকরকটি কৃষি ব্যাংকের নিরাপত্তা প্রহরীকে কে বা কাহারা লোহার রডের আঘাতে জখম করেছেন। মঙ্গলবার গভীর রাতে তাকে আহত করে, ব্যাংকের কোন ক্ষয়ক্ষতি না করেই আক্রমনকারী নিরাপদে পালিয়ে যায়।
ব্যাংকের নিরাপত্তা প্রহরী গুনরাকরকাটি গ্রামের জহির উদ্দিন (জে এস এস সার্ভিসেস কর্তৃক নিয়োজিত) মঙ্গলবার রাতে ব্যাংকের দরজা-জানালা বন্দ করে ঘুমিয়ে পড়েন। রাত্র ১ টার দিকে তিনি প্রকৃতির ডাকে ব্যাংকের মূল কক্ষের দরজা খুলে সিঁড়ির নীচের বাথ রুমে যান। এসময় সিড়ি বেয়ে কাউকে নামার শব্দ শুনে জহির বার্থরুম থেকে বের হওয়া মাত্রই লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করা হয়। আঘাত করার পরপরই তিনি কক্ষের ভিতরে গিয়ে দরজা আটকে চিৎকার শুরু করেন। তখন আক্রমনকারীরা সিঁড়ি বেয়ে উপরে উঠে ছাদ থেকে ল্যাট্রিনের পাইপ বা আম গাছ বেয়ে নিচে নেমে নিরাপদে চলে যায়। তার চিৎকারে পাশের লোকজন এগিয়ে গিয়ে এবং ব্যাংকের অন্য কর্মকর্তা/কর্মচারী মোবাইলে খবর পেয়ে সেখানে গেলে তাকে ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। আক্রমণকারীরা কি উদ্দেশ্যে ব্যাংকে ঢুকে আক্রমণ করলো, ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় নিয়ে এলাকায় সমালোচনা চলছে। শাখা ব্যবস্থাপক আলতাফ হোসেন জানান, ঘটনাটি উর্ধ্বতন কর্তৃপক্ষ ও পুলিশকে জানানো হয়েছে। কর্তৃপক্ষের সিদ্ধান্ত মত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র প্রস্তুতি সভা

প্রেস বিজ্ঞপ্তি : শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে দলের অস্থায়ী কার্য্যালয়ে ১৮ অক্টোবর শহিদ শেখ রাসেলের জন্ম দিন উদ্যাপন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা সংগঠনের জেলা সভাপতি মোঃ রাশেদুজ্জামান রাশি-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মোঃ মঈনুল আহমেদ, সহ-সভাপতি আব্দুল আলিম, যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ জাহিদ হাসান, হারুণ-অর-রশিদ, কামরুল ইসলাম, আশিক জামান প্রমুখ। প্রস্তুতি সভায় ১৮ অক্টোরব শহিদ শেখ রাসেলের জন্ম দিন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচি সকাল ৭টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় কোরআন তেলওয়াত, সকাল ১০টায় সদর উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে শিশু কিশোর সমাবেশ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দিনের সকল অনুষ্ঠানে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর সকল নেতাকর্মীদের কে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করার জন্য আহ্বান করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest