সর্বশেষ সংবাদ-
আশাশুনির কাকবাসিয়ায় পাউবো’র বেড়ী বাঁধে আবারও ভয়াবহ ভাঙ্গনভালোবাসার একযুগ এতিম শিশুদের হাসি আর ভ্যানচালকদের পাশে যমুনা টেলিভিশনসাংবাদিক জিন্নাহর ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনজংধরা ও ভাঙা ফ্লোরে ঝুঁকি নিয়ে পারাপার : সাধারণ মানুষের দুর্ভোগ চরমেআশাশুনির খাজরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চুকে অপসারন ও শাস্তির দাবিতে মানববন্ধনসাতক্ষীরায় কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষার বৃত্তিপ্রদান ও পুরস্কার বিতরণীসাতক্ষীরায় কলেজের অধ্যক্ষকে পিটিয়ে বাড়ি ভাংচুর ও লুটপাটের পর উল্টো বিভিন্ন অনলাইনে অপপ্রচারInstant casino’s bieden meer dan alleen snelheid: een diepgaande analysePianificazione Strategica del Cool‑Off nel Gioco d’Azzardo Online – Come Trasformare le Pause in Strumenti di Benessereการเลือกเกมที่ตอบโจทย์สไตล์การเล่นของคุณใน playbet casino

কুশখালী হাইস্কুলে রোটারাক্ট ক্লাব’র বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক : সদর উপজেলার কুশখালী মাধ্যমিক বিদ্যালয়ে রোটারাক্ট ক্লাব অব সাতক্ষীরা’র উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে। রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র সহযোগিতায় বুধবার সকালে কুশখালী মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আমলকি, জলপাই, লেবু ও মেহগনিসহ বিভিন্ন প্রজাতির ২৬টি গাছের চারা রোপণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন রোটারাক্ট ক্লাব অব সাতক্ষীরা’র প্রেসিডেন্ট রোটা. জি.এম আবুল হোসাইন, ভাইস- প্রেসিডেন্ট রোটা. ইজাজ আহমেদ, সেক্রেটারি শেখ কাইয়ুম রহমান, দৈনিক যুগের বার্তার স্টাফ রিপোর্টার রোটা. আব্দুল্লাহ আল মামুন, কুশখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল জব্বার, সহ-প্রধান শিক্ষক এ.এস.এম আব্দুল করিম, শিক্ষক মো. মুজিবর রহমান, বিকাশ চন্দ্র সরকার, মো. আক্তারুল ইসলাম, শিউলি শিশু ক্লাবের সভাপতি মোছা. মিথিলা পারভীন মেঘলা, বিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি মো. মেহেদী হাসান, ছাত্র সংসদের সদস্য মোছা. জিনিয়া পারভিন, রোকাইয়া সুলতানা, সামিয়া খাতুন সহ স্কুলের স্কাউট নেতৃবৃন্দ। বৃক্ষরোপনের পূর্বে গাছ লাগানোর উপকারিতা সম্পর্কে আলোচনা করেন বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক এ.এস.এম আব্দুল করিম, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, রোটারাক্ট ক্লাব অব সাতক্ষীরা’র প্রেসিডেন্ট রোটা. জি.এম আবুল হোসাইন প্রমুখ। বক্তারা বলেন, গাছ আমাদের বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ অপরিহার্য। প্রত্যেকেরই সামর্থ অনুযায়ী একটি বা দুটি গাছের চারা রোপণের আহবান জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় মেধাবী ছাত্রী শামীমা’কে আর্থিক সহায়তা

তালা প্রতিনিধি : তালা মহিলা কলেজের কৃতি ছাত্রী শামীমা’কে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার সকালে তালা মহিলা কলেজের আয়োজনে শামীমা খাতুন রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি উপলক্ষে বিশেষ দোয়া ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
তালা মহিলা কলেজে অধ্যক্ষ মো: আব্দুল রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ।
বিষেশ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, মুক্তিযোদ্ধ কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু।
তালা মহিলা কলেজের প্রভাষক আছাদুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন তালা মহিলা কলেজের উপাধক্ষ্য শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল রশিদ মোড়ল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, খলিলনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ ইমান আলী,তালা সদর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস, তালা মহিলা কলেজের কৃতি ছাত্রী শামীমা খাতুন, তিথি মন্ডল প্রমুখ।
এসময় সংসদ সদস্য শামীমা খাতুনকে মেডিকেল ভর্তির জন্য ৫৮ হাজার টাকা তুলে দেন। বক্তব্য শেষে দোয়া পরিচালনা করেন তালা মহিলা কলেজের প্রভাষক মোজ্জামেল হক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সরকারের শেষ মুহূর্তে দুর্নীতিতে জড়াচ্ছে ক্ষমতাসীন নেতাকর্মীরা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহনের প্রত্যাশা করছে ইসি ও বিভিন্ন ছোট বড় রাজনৈতিক দলের নেতাকর্মীরা। নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের এক শ্রেণীর নেতাকর্মীরা দুর্নীতিতে জড়াচ্ছে বলে অভিযোগ রয়েছে।

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, ক্ষমতাশীন দল আওয়ামী লীগের স্থানীয় পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ের কিছু নেতাকর্মী বিভিন্ন ভাবে দুর্নীতিতে জড়াচ্ছে। দলের সু-নাম ক্ষুন্ন করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই নিজেদের আখের গোছাতে ব্যস্ত অনেকে। উপজেলা পর্যায়ের কাবিখা থেকে শুরু করে জেলা পর্যায়ের বাধঁ নির্মাণসহ বিভিন্ন সরকারী বরাদ্ধ থেকে দুর্নীতি করছে অনেক নেতাকর্মী।

বন্যায় হাওরের পানিতে সুনামগঞ্জের হাজার কোটি টাকা ফসল নষ্ট হয়ে গেছে। সেই বাধঁ নির্মাণের জন্য সরকার কোটি কোটি টাকা বরাদ্ধ দিয়েছিলেন। সুনামগঞ্জে হাওরে ফসলহানি ও ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতি করেছে এক জেলা যুবলীগ নেতা। তিনি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদেও ছিলেন। তাকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিভিন্ন সময়ে দুর্নীতিবাজদের দল থেকে মনোনয়ন না দেয়ার কথা বলেছেন। সেই কারণে মনোনয়ন না চাওয়া প্রার্থীরা বেশি করে দুর্নীতি করছে বলে জানান রাজনীতিক বিশ্লেষকরা। তাছাড়া রয়েছে এমপি ও মন্ত্রীদের বিরুদ্ধে নানান অভিযোগ।
এছাড়ও এমপি-মন্ত্রীদের নাম ভাঙিয়ে অনেকে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। অনেকে সরকারি চাকুরি দেওয়ার কথা বলে টাকা নিচ্ছেন। এ বছরের শুরুতেই রাজবাড়ির এক এমপির স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তিনি চাকরি দেয়ার কথা বলে দলের বিভিন্ন লোকজনদের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন মোটা অংকের টাকা। এর মধ্যে উল্লেখ্যযোগ্য হলো, নজের মওলা নাজু নামের এক যুবলীগ নেতা তার চাচাতো ভাইয়ের চাকরির জন্য এমপির স্ত্রীকে ৫ লাখ টাকা দিয়ে ছিলেন। শেষ পর্যন্ত সেই যুবকের চাকুরি হয়নি।

এ বিষয়ে রাজনীতিবিদ গোলাম মাওলা রনি বলেন, যে কোনো দল ক্ষমতা থাকলে একটা সুবিধা শ্রেণী সব জায়গাতে সৃষ্টি হয়। এটা যে আওয়মী লীগের ক্ষেত্রে তা নয়। বিএনপি যদি ক্ষমতা থাকতো তাদের ক্ষেত্রেও একই হতো। দুর্নীতিবাজদের হাতে যদি সমস্ত ক্ষমতা হয় তাহলে দলের জন্য দুর্ভাগ্যজনক। আমি দলের লোক হিসেবে বলতে পারবো না, বাহিরের লোক নির্ণয় করবে। দুর্নীতিবাজরা যদি দলের মূল কেন্দ্রে থাকে তাহলে দলের জন্য দু:সংবাদ। দলের বেশি ভাগ এমপি মন্ত্রী যদি দুর্নীতি মুক্ত থাকেন তাহলে দুর্নীতিবাজ দলের জন্য সমস্যা হবে না।

আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার বলেন, দুর্নীতি এখন একটা ক্যান্সারের পরিণত হয়েছে। দুর্নীতি যারা করবে তারা নিজ দায়িত্বে করছে। দুর্নীতিবাজদের আওয়ামী লীগ কোনো দিন সাপোর্ট দেয়নি এবং ভবিষ্যতেও সাপোর্ট দিবে না।

এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল মতিন খসরু বলেন, আওয়ামী লীগ বিশাল বড় দল। এখানে ভালো মানুষ থাকতে পারে আবার কিছু খারাপ মানুষ থাকতে পারে। তদন্ত সাপেক্ষে আইন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যুক্তরাষ্ট্রে ট্রাম্পের রিয়েল স্টেট ব্যবসায় ধস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিয়েল এস্টেট ব্যবসায় গত এক বছরে প্রায় ৫০ হাজার কোটি টাকা লোকসান হয়েছে। এর মধ্যে, শুধু ম্যানহাটনেই ৩০ হাজার কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়েছে।
খবর আনাদলু এজেন্সির।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাময়িকী ফোর্বসের জরিপে দেশটির ৪০০ শীর্ষ ধনীর মধ্যে ৯২তম ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তার সম্পদের পরিমাণ ছিল ৩ দশমিক ১ বিলিয়ন। গত ১ বছরে লোকসানের মুখে পড়ে তার সম্পদের পরিমাণ কমেছে প্রায় ৫০ হাজার কোটি টাকা। বুধবার ফোর্বস ম্যাগাজিনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এ ক্ষতির কারণ হিসেবে নিউইয়র্কে ব্যয়বহুল রিয়েল স্টেট ব্যবসা এবং নির্বাচনে ট্রাম্পের অস্বাভাবিক ব্যয়কে দায়ী করেছে ফোর্বস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শালীনতার মাত্রা ছাড়ালেন আরশি খান!

বিতর্ক যেন সব সময় ঘিরে থাকে তাঁকে। কখনও পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদির সন্তানের মা হতে চলেছেন দাবি করে বিতর্কে জড়ান। আবার কখনও ভারতীয় ক্রিকেটারদের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করেন।

সব কিছু মিলিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ে না আরশি খানের। আর বিগ বস হাউজে প্রবেশ করার পর থেকে ফের চড়তে শুরু করেছে আরশিকে নিয়ে বিতর্কের মাত্রা। কিন্তু এসবের মাঝেই আরশি কি করলেন জানেন?

সম্প্রতি সোশ্যাল সাইটে পর পর ২টি ভিডিও পোস্ট করেন আরশি খান। যেখানে শালীনতার মাত্রা আরশি ছাড়িয়ে গিয়েছেন বলে নেটিজেনদের একাংশ অভিযোগ করেছেন। এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম জি নিউজ।

‘দ্য রিয়েলিটি শোস’ বলে একটি টুইটার হ্যান্ডেলে প্রকাশ করা হয় আরশি খানের ওই ভিডিও। আর তা প্রকাশ্যে আসার পর থেকেই জোর গুঞ্জন শুরু হয়েছে।

যদিও, তাতে কিছু যায় আসে না আরশির। বর্তমানে বিগ বসের ঘরে বেশ বহাল তবিয়তেই রয়েছেন আরশি খান।

বিগ বস ১১-এ টিআরপি-র মাত্রা বাড়ানোর জন্যই আরশি নতুন করে বিতর্কিত ভিডিও পোস্ট করতে শুরু করেছেন বলেও অনেকের মত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইরান ইস্যুতে পাশ্চাত্য জোটে ভাঙন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতার বিরুদ্ধে একের পর এক বক্তব্য দিলেও ইউরোপীয় দেশগুলো পরমাণু সমঝোতার প্রতি সমর্থন দেয়া অব্যাহত রেখেছে। প্রেসিডেন্ট ট্রাম্প মঙ্গলবার ইরানকে অত্যন্ত বিপজ্জনক দেশ হিসেবে অভিহিত করে দাবি করেছেন, ইরানের ব্যাপারে তার প্রধান উদ্দেশ্যই হচ্ছে দেশটি যেন কোনোভাবেই পরমাণু অস্ত্রের অধিকারী হতে না পারে। একই সঙ্গে তিনি সন্ত্রাসীদের প্রতি সমর্থন দেয়ার জন্য তেহরানকে অভিযুক্ত করেন।

এদিকে, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি এক বিবৃতিতে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার প্রতি সমর্থন জানিয়ে এটিকে টিকিয়ে রাখার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, এই সমঝোতায় ইরানি জনগণের পাশাপাশি বিশ্ববাসীর বিজয় অর্জিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান মোগেরিনি ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত ইরানের পরমাণু সমঝোতাকে উইন-উইন বা সব পক্ষের বিজয় হিসেবে অভিহিত করে বলেছেন, আইএইএ’র দেয়া প্রতিবেদন অনুযায়ী ইরান এখন পর্যন্ত পরমাণু বিষয়ে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে।

ইরান ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীরাও মঙ্গলবার বিকালে দ্বিতীয় টেলিফোন সংলাপে পরমাণু সমঝোতার বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনও এর আগে বলেছিলেন, প্যারিস তেহরানের ব্যাপারে ওয়াশিংটনের নীতির সঙ্গে একমত নয়। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনও সেদেশের পার্লামেন্টে বলেছেন, কোনো রকম পরিবর্তন ছাড়াই পরমাণু সমঝোতা টিকে থাকবে। তিনি, এ সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার আশঙ্কার কথা উল্লেখ করে বলেছেন, আমরা চাই ফ্রান্স, জার্মানি, চীন, রাশিয়াসহ ইউরোপের অন্য দেশও পরমাণু সমঝোতা টিকিয়ে রাখার ক্ষেত্রে সহযোগিতা করুক।

প্রথম থেকেই পরমাণু সমঝোতা একটি বহুপক্ষীয় চুক্তি এবং এর প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদেরও সমর্থন রয়েছে। কিন্তু আমেরিকা প্যারিস আন্তর্জাতিক জলবায়ু চুক্তি এবং ইউনেস্কোর সদস্য পদ থেকে বেরিয়ে যাওয়ার পর এখন পরমাণু সমঝোতা থেকেও বেরিয়ে যাওয়ার পায়তারা করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পরমাণু কর্মসূচির অজুহাতে ইরানের অর্থনৈতিক উন্নতির চাকাকে থামিয়ে দেয়াই আমেরিকার প্রধান উদ্দেশ্য। কিন্তু ওয়াশিংটনের এ ষড়যন্ত্র সত্ত্বেও ইউরোপ ও এশিয়ার বড় বড় কোম্পানিগুলো ইরানের সঙ্গে সহযোগিতা বিস্তারে গভীর আগ্রহ প্রকাশ করেছে।
ফ্রান্সের টোটাল কোম্পানির পরিচালক প্যাট্রিক পুইয়ানে বলেছেন, আমেরিকা যদি পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যায় তারপরও তারা ইরানের বিভিন্ন প্রজেক্টে পুঁজি বিনিয়োগ করবে।

যাইহোক, বর্তমানে শুধু যে পরমাণু সমঝোতা নিয়ে আমেরিকা ও ইউরোপের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে তাই নয় একই সঙ্গে বিশ্ব বাণিজ্য, পরিবেশ রক্ষা ও নিরস্ত্রীকরণের মতো বিষয়গুলোতেও তীব্র মতপার্থক্য শুরু হয়েছে। বিশেষ করে আমেরিকা পরমাণু সমঝোতার বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে তাতে এটা প্রমাণিত হয়েছ, ওই দেশটির ওপর আস্থা রাখা যায় না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ ৫ জনের ৩ জন নিহত হয়েছেন। এতে আহত অপর দুইজনের অবস্থাও আশঙ্কাজনক। বুধবার (১৮ অক্টোবর) স্থানীয় সময় সকালে রাজ্যের এজহুডের এমোরটন বাণিজ্যিক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ম্যারিল্যান্ডে বাণিজ্যিক এলাকায় গুলিতে আহত ৫

এদিকে সন্দেহভাজন হামলাকারীর ছবি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। তার নাম রাদি লাবিব প্রিন্স বলে জানিয়েছে পুলিশ। তবে সে কোন দেশের নাগরিক সে তথ্য জানা যায়নি। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, আতঙ্কে এজউড এলাকার অনেক স্কুল বন্ধ করে দেওয়া হয়। সবাইকে আপাতত বাইরে বেরোনো থেকে বিরত থাকতে বলা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মসজিদের আলোয় আলোকিত যে গ্রাম!

গ্রামের বেশির ভাগ ঘরেই পৌঁছেছে বিদ্যুৎ, আর সেই বিদ্যুতের উৎস একটি মসজিদ। উত্তর আফ্রিকার দেশ মরক্কোর অজপাড়াগাঁ তাদমামেত এ গ্রামটিতে বাসিন্দার সংখ্যা মাত্র ৪০০। বেশিরভাগ মানুষের নেই কোনো গাড়ি, মোবাইল ফোন বা ইন্টারনেট সুবিধা। বিদ্যুৎ সুবিধাও ছিল নাগালের বাইরে। ফলে শীতের দিনে তীব্র কষ্টের মধ্যে যেত গ্রামবাসীর জীবন। তবে এখন পরিস্থিতি পাল্টে গেছে। গ্রামের বেশির ভাগ ঘরেই পৌঁছেছে বিদ্যুৎ। প্রায় সাড়ে তিন কোটি মানুষের দেশ মরক্কো মসজিদের সংখ্যা ৫১ হাজার।

বিবিসির খবরে বলা হয়, মরক্কোর অ্যাটলাস পর্বতমালায় অবস্থিত গ্রামটির মসজিদের ছাদে বসানো হয়েছে সোলার প্যানেল। সেগুলো থেকে উৎপাদিত সৌরবিদ্যুৎ মসজিদটির চাহিদা মিটিয়ে আলো পৌঁছে দিচ্ছে গ্রামের বেশিরভাগ ঘরে।

এ বিষয়ে জার্মানির সরকারি সংস্থা জার্মান করপোরেশন ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জিআইজেড) কর্মকর্তা জ্যান-ক্রিস্টোফার কুন্টজ জানান, এটা মরক্কোর প্রথম পরিবেশবান্ধব শক্তিচালিত মসজিদ। তাদমামেতের এই মসজিদ একেবারেই আলাদা। এটি বিদ্যুৎশক্তি ব্যবহারে অন্য মসজিদগুলোকে পথ দেখাবে। তিন বছর আগে মরক্কো সরকারের ‘গ্রিন মস্ক প্রজেক্টের’ অধীনে মসজিদটি নির্মাণ করা হয়।

তাদমামেত গ্রামের প্রধান ইব্রাহিম বলেন, ‘আগে স্কুলে আলোর ব্যবস্থা ছিল না। এখন আলো থাকে। তাই শিক্ষার্থীরা যেকোনো সময়ে পড়ালেখা করতে আসতে পারে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest