সর্বশেষ সংবাদ-
আশাশুনির কাকবাসিয়ায় পাউবো’র বেড়ী বাঁধে আবারও ভয়াবহ ভাঙ্গনভালোবাসার একযুগ এতিম শিশুদের হাসি আর ভ্যানচালকদের পাশে যমুনা টেলিভিশনসাংবাদিক জিন্নাহর ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনজংধরা ও ভাঙা ফ্লোরে ঝুঁকি নিয়ে পারাপার : সাধারণ মানুষের দুর্ভোগ চরমেআশাশুনির খাজরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চুকে অপসারন ও শাস্তির দাবিতে মানববন্ধনসাতক্ষীরায় কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষার বৃত্তিপ্রদান ও পুরস্কার বিতরণীসাতক্ষীরায় কলেজের অধ্যক্ষকে পিটিয়ে বাড়ি ভাংচুর ও লুটপাটের পর উল্টো বিভিন্ন অনলাইনে অপপ্রচারInstant casino’s bieden meer dan alleen snelheid: een diepgaande analysePianificazione Strategica del Cool‑Off nel Gioco d’Azzardo Online – Come Trasformare le Pause in Strumenti di Benessereการเลือกเกมที่ตอบโจทย์สไตล์การเล่นของคุณใน playbet casino

পছন্দের জীবনসঙ্গী না পাওয়ায় কুকুরকে বিয়ে!

বিয়ে নিয়ে সবারই কিছু না কিছু স্বপ্ন থাকে। জীবনসঙ্গী বানাতে উপযুক্ত পাত্র পাত্রী খুঁজে বেড়ান। তবে উপযুক্ত সঙ্গী না পেলে কী বিয়েই নয়? না। উপযুক্ত পাত্র নেই তো কী হয়েছে?

নিজের অনুগত পালিত কুকুরই তো অনেকাংশে মানুষের চেয়ে যোগ্য। এমনটাই মনে করেন এক ইউরোপীয়ান নারী। ফলে জীবনসঙ্গী হিসাবে বেছে নিলেন কুকুরকেই।

ইয়ার্ক শায়েরের অধিবাসী মারগান কালঘান (৪৩)। আগামী ২০ নভেম্বর কুকুরের সঙ্গে তিনি অষ্টম বিবাহ বার্ষিকী পালন করতে যাচ্ছেন। স্বামী কুকুরকে তিনি বাদশাহ নামে ডাকেন।

মার্গান বলেন, তিনি ২০০৯ সালে কুকুরকে বিয়ের সিদ্ধান্ত নেন। সে সময়ে তার কোনো চাকরি কিংবা অর্থ সম্পত্তিও ছিল না। তবুও বিপদের এ কঠিন মুহূর্তে বাদশাহ (কুকুরের ডাক নাম) তাকে ছেড়ে যায়নি। কোনো মানুষও তো এতটা অনুগামী হয় না যা আমার স্বামী কুকুর হয়েছে।

এ নারীকে কুকুর বিয়ে করার জন্য সার্টিফিকেটও দেওয়া হয়েছে। তবে এ সার্টিফিকেটের কোনো আইনি বৈধতা নেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নলতায় ব্যাপক লোডশেডিংয়ে শিক্ষার্থীদের পড়ালেখায় ব্যাঘাত

তরিকুল ইসলাম লাভলু : পল্লী বিদ্যুতের অতিরিক্তি লোডশেডিংয়ের কারনে শিক্ষার ব্যাঘাট ঘটছে নলতার ইন্দ্রনগর ফাজিল মাদ্রাসা ও কাজলা গরিবুল্লাহ বিশ্বাস দাখিল মাদ্রাসাসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে। শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষ্যানুযায়ী শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নাইট কোচিং চালু করা হলেও সন্ধা হলেই রিতিমত পোহাতে হচ্ছে বিদ্যুতের ভেলকিবাজি। আর অল্পকিছুদিন পরেই তথা আগামী ১ নভেম্বর থেকে সারাদেশব্যাপি শুরু হতে যচ্ছে জেএসসি ও জেডিসি এবং ১৯ নভেম্বর থেকে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনি পরিক্ষা শুরু হতে যাচ্ছে। পরিক্ষার্থীরা তাদের শেষ মূহুর্তে নিচ্ছে ব্যাপক প্রস্তুতি। অথচ নলতার ইন্দ্রনগর ফাজিল মাদ্রাসা ও কাজলা গরিবুল্লাহ বিশ্বাষ দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা তাদের শেষ মূহুর্তে পরিক্ষার সঠিক প্রস্তুতি নিতে ব্যর্থ হচ্ছে। এদিকে ৫ম ও ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের ভাল ফলাফলের উপহার দিতে বছর জুড়ে ব্যবস্থা করে নাইট কোচিং এবং তা থেকে শিক্ষার্থীরা একটি ভাল ফলাফল উপহার দিতে পারে। কিন্তু পরিক্ষার মুখোমুখি অতিরিক্ত লোড শেডিংয়ের কারণে শিক্ষার্থীদের নাইট কোচিং এর মাধ্যমে পাঠদান করাতে হিমশিম খেয়ে যাচ্ছে শিক্ষকরা। বিদ্যুতের এমন ভেলকিবাজি থেকে পরিত্রান চেয়েছেন এসব এলাকার শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী,ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।
এ বিষয়ে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কালিগঞ্জ জোনাল অফিসের এজিএম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, পল্লী বিদ্যুতের কালিগঞ্জ পারওয়ার হাউজ থেকে বিদ্যুৎ সাপ্লাইয়ের ওভার লোডিং হওয়ার কারণে আমরা দেবহাটা পাওয়ার হাউজ থেকে নলতার আংশিক এলাকায় বিদ্যুৎ সাপ্লাই দিচ্ছি। তবে নলতার মাটিকোমরা এলাকা থেকে তারালী পর্যন্ত বিদ্যুৎ লাইনটি কালিগঞ্জ এরিয়ার ভিতরে পড়েছে। তিনি খুব দ্রুত এর সমাধানের আশ্বাষ দিয়েছেন।
এদিকে এলাকার সকল মানুষের দাবী নলতা এলাকার নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহ থাকে তাই তাদের ছেলে-মেয়েদের পরিক্ষা পর্যন্ত এসব এলাকার বিদ্যুৎ সংযোগটি নলতার বিদ্যুতের লাইনের সাথে সংযুক্ত করে ছাত্র-ছাত্রীদের এ দূর্ভোগ থেকে পরিত্রান দেওয়া হোক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জ শ্রমিকলীগের সম্মেলন অনুষ্ঠিত; সভাপতি শাহাজালাল, সম্পাদক সবুর

কালিগঞ্জ ব্যুরো : সকল ভেদাভেদ ভুলে দলকে সু-সংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে নেতাকর্মীদের কাজ করতে হবে। বর্তমান সরকার শ্রমিক বান্ধব সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের সার্বিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা বিএনপি ও জামায়াতের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আগামি নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী যেই হোকনা কেন তৃণমূল পর্যায় থেকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার প্রার্থীকে জয়ী করতে হবে। বুধবার দুপুর ১২টায় খানবাহাদুর আহছানউল্লা সেতু সংলগ্ম বঙ্গবন্ধু‘র ম্যুরালের পাদদেশে জাতীয় শ্রমিকলীগ কালিগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান এ কথা গুলো বলছিলেন। জাতীয় শ্রমিকলীগ উপজেলা শাখার আহবায়ক শেখ শাহাজালালের সভাপতিত্বে সম্মেলনে প্রথম পর্বে উদ্বোধনী বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগ জেলা শাখার সভাপতি সাইফুল করিম সাবু। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল আহসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগ জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ খালেক, সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সরদার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি জিএম মাহাতাব উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি গৌতম লস্কর, বিষ্ণপুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি ইফতেয়ার আলম সুমন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের অধিবেশনে জাতীয় শ্রমিকলীগ জেলা শাখার সভাপতি সাইফুল করিম সাবু‘র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমএ খালেকের সঞ্চালনায় সর্ব সম্মতিক্রমে শেখ শাহাজালাল সভাপতি, আব্দুর সবুর সাধারণ সম্পাদক ও মাহবুবুর রহমান মুকুলকে সাংগঠনিক সম্পাদক করে ৪৫ জনের মধ্যে ৯ সদস্য বিশিষ্ট জাতীয় শ্রমিকলীগের উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্যান্যরা হলো সহ-সভাপতি মনিরুল ইসলাম মনি, যুগ্ম সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম, শেখ জামসেদ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ তৈয়বুর রহমান, শেখ আশরাফুল ইসলাম কদম ও মহিলা বিষয়ক সম্পাদিকা মিনা পারভীন। অনুষ্ঠানে আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাবৃন্দ ও জাতীয় শ্রমিকলীগের ১২ ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খোর্দ-বাটরা পূজা মন্ডপে তালা, পূজা অর্চনা বন্ধ

কলারোয়া ব্যুরো : কলারোয়ার জয়নগর ইউনিয়নের খোদ্দ-বাটরা সার্বজনীন পূজা মন্ডপে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।
ওই মন্ডপের দুই পরিবারের দ্বন্দের জের ধরে পাল্টা-পাল্টি দুইটি তালা ঝুলিয়ে দেওয়া হয়। আর এ কারনে ওই পুজা মন্ডপে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ও পূজা অর্চনা বন্ধ রয়েছে।
বুধবার সরেজমিনে গেলে জানা যায়- ওই মন্ডপের দায়িত্বে থাকা মধু সদন রায় চৌধুরী বৃহস্পতিবার একটি তালা ঝুলিয়ে দেয়। পরে মন্দিরে ঢুকতে না পেরে ক্ষিপ্ত হয়ে গত মঙ্গলবার সকালে পরেশ রায় চৌধুরী আরেকটি একটি তালা মেরে দেয়। এনিয়ে এলাকায় হিন্দুদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় ওই মন্দিরকে কেন্দ্র করে এলাকায় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।
জয়নগর ইউপি চেয়ারম্যান সামসুদ্দিন আল মাসুদ বাবু জানান, তিনি ঘটনাটি শুনে দুই পক্ষের সাথে কথা বলেছেন এবং সমাধানের চেষ্টা চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে কলেজ ছাত্রীকে অশ্লীল ছবি পাঠানোয় ব্যাংক কর্মকর্তাকে মারধর!

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ : কালিগঞ্জ উপজেলার রতনপুর গ্রামে এক কলেজ ছাত্রীর ফেসবুক ম্যাসেনজারে ব্যাংক এশিয়া লিমেটেডের রতনপুর ব্রাঞ্চের ক্যাশিয়ার তার নিজের নগ্ন ছবি পাঠানোয় কলেজ ছাত্রীর পিতা ক্ষিপ্ত হয়ে ওই ব্যাংক কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রতনপুর বাজরে এশিয়া ব্যাংকের নিচে বুধবার সকাল ১১ টায়। প্রত্যক্ষ দর্শী ও সরেজমিনে জানা যায় উপজেলার রতনপুর ইউনিয়নের কদমতলা দূলাবালা গ্রামের নুর ইসলাম গাজীর ছেলে এশিয়া ব্যাংকে কর্মরত মোস্তফা নুর মোহাম্মদ, রতনপুর গ্রামের আব্দুল আজিমের কলেজ পড়ুয়া মেয়েকে মঙ্গলবার রাতে মোবাইল ম্যাসেনজারে মোস্তফা তার নিজের উলঙ্গ ছবি পাঠায় মেয়েটি সাথে সাথে তার বাবা মাকে বিষয়টি অবগত করে। মেয়ের বাবা আজিম বুধবার সকালে মোস্তফা ব্যাংকে আসার সাথে সাথে তাকে মারধর করে এ সময় উপস্থিত জনতা মোস্তাফাকে মারের হাত থেকে বাচিয়ে ব্যাংকে পৌছিয়ে দেয়। এসময় স্থানিয়রা আজিমের কাছে মারের কারণ জানতে চাইলে মোস্তফার উলঙ্গ ছবি দেখিয়ে বিষয়টি সবাইকে অবগত করেন। ব্যাংক কর্মকর্তাকে মারপিটের কারণ মেয়ের বাবা আজিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার মেয়েকে অশ্লীল ছবি পাঠিয়ে ছিল এজন্য আমি তাকে মারধর করেছি। এ বিষয়ে ব্যাংক কর্মকর্তা মোস্তফার কাছে মারের কারণ জানতে চাইলে তিনি বলেন, আমার সাথে ওই মেয়ের সাথে আট মাস যাবৎ প্রেমের সম্পর্ক এজন্য আমি তাকে আমার নিজের অশ্লীল ছবি পাঠিয়েছি। বিষয়টি স্থানীয় পর্যায়ে মীমাংসার চেষ্টা চলছে বলে জানা যায়। ব্যাংক কর্মকর্তার এমন আচারণে হতবাক হয়েছে সুধী সমাজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিজ অর্থ দিয়ে পঙ্গু ব্যক্তির পাশে কাউন্সিলর সাগর

নিজস্ব প্রতিবেদক : নিজ অর্থ দিয়ে অসহায় পঙ্গু ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান করলেন পৌর কাউন্সিলর সাগর। বুধবার বিকালে সাতক্ষীরা টেনিস ক্লাব মাঠে ০৯ নং ওয়ার্ডের রসুলপুর এলাকার বাসিন্দা অসহায় পঙ্গু আনছার আলীকে চলাচেলের জন্য হুইল চেয়ার দিয়ে আত্ম মানবতার পরিচয় দিলেন। পৌরসভার ০৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর বলেন, রসুলপুর ফুটবল মাঠ এলাকার আনছার আলী দীর্ঘদিন ধরে পঙ্গু হয়ে বাড়িতেই থাকতো। পঙ্গু অসহায় মানুষটির অবস্থা দেখে আমি আমার নিজস্ব অর্থায়নে হুইল চেয়ারটি দিয়ে তার দুঃখ ভাগাভাগি করে নিলাম। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন অসহায় গরীব দুঃখি মানুষের পাশে থেকে তাদের সেবা করবো। এসময় হুইল চেয়ার পেয়ে অসহায় পঙ্গু ব্যাক্তি আনন্দে ও খুশিতে কেঁদে ফেলেন এবং কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগরকে মন থেকে দোয়া করেন। বলেন, পৌর কাউন্সিলর সাগর একজন মানব দরদী মানুষ। সে অনেক অসহায় পঙ্গু মানুষকে হুইল চেয়ার দিয়েছেন। সে একজন মানব দরদী। আল্লাহ তাকে অনেক বড় করবেন। এসময় উপস্থিত ছিলেন শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সাপ্তাহিক সূর্যের আলো সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, সাতক্ষীরা টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক এড. শফিকুল ইসলাম খোকন, আমরা ২৭ সংগঠনের সদস্য আব্দুল্লাহ, শহর সমাজসেবা অফিসের সমাজ কর্মী টিপু সুলতান ও মো. আরফুর রহমান খান বাপ্পিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুলিয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের ২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১১ টার দিকে কুলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে চরবালিথা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোবরাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮০ জন শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিকাশ সরকার। এসময় অন্যান্যের মধ্যে ইউপি সদস্য আলহাজ¦ আসাদুল ইসলাম, ইউপি সচিব ফারুক হোসেন, ইউপি সদস্য আমিরুল ইসলাম, ইউপি সদস্য আমিরুল ইসলাম, ইউপি সদস্যা ফতেমা খাতুন, ইউপি সদস্যা শ্যামলী রানীসহ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কেরালকাতায় বাওড়ে মাছের পোনা অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক : কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের (দরবাসা-ফাজিলকাটি) মনোশাদাহ বাওড়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বুধবার দুপুরের দিকে বিভিন্ন প্রজাতির ৮’শত কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা মৎস্য অফিস এ উদ্যোগ গ্রহণ করে।এসময় উপস্থতি ছিলেন জেলা মৎস্য অফিসার সহিদুল ইসলাম সরদার, কলারোয়া উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন ও সেলিনা আনোয়ার ময়না, মৎস্য অফিসার নৃপেন্দ্র নাথ বিশ্বাস, কৃষি অফিসার মহাসীন আলী, প্রাণী সম্পদ অফিসার ডা. আতিকুজ্জামান, সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন, সমবায় অফিসার নওশের আলী, কেরালকাতা ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার, সহকারী মৎস্য অফিসার বজলুর রহমান, অতি.মৎস্য অফিসার পঙ্কজ বাহাদুর, উপ-সহকারী কৃষি অফিসার সোহাগ, ক্ষেত্র সহকারী সুমন, মনিরুজ্জামান শিমুল, কলারোয়া পৌর আ.লীগের সা. সম্পাদক সহিদুল ইসলাম, মৎস্যজীবী সমিতিরি সভাপতি বিমল কুমার পোদ্দার, আ.লীগ নেতা আব্দুর রউফ সরদার প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest