সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা-৪ আসনের এমপি জামায়াত নেতা গাজী নজরুল ইসলামকে অবাঞ্চিত ঘোষনাসাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল:  ব্ল্যাকমেইল করার অভিযোগ সাতক্ষীরা জেলার জলাবদ্ধতা ও পরিবেশগত সংকট নিরসনে করনীয় শীর্ষক গণতান্ত্রিক সংলাপসাতক্ষীরায় প্রাথমিক ছাত্রীর মরদেহ উদ্ধার: জনরোষে অভিযুক্ত নারীর মৃত্যুআশাশুনিতে গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতারদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাতক্ষীরার সন্তান সাইদুর রহমানসাতক্ষীরা কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনাসাতক্ষীরায় মৎস্যঘের থেকে এক যুবকের মরদেহ উদ্ধার: পরিবারের দাবি হত্যাসাতক্ষীরায় ফাইনাল খেলা দেখে ফেরার পর আর্জেন্টিনা সমর্থকের মৃত্যুসাতক্ষীরায় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: তিন প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা

আবার হারল রিয়াল মাদ্রিদ

গত মৌসুমে ফুটবলের প্রায় সবগুলো ট্রফি নিজেদের করে নেওয়া রিয়াল মাদ্রিদ নতুন মৌসুমে খেই হারিয়ে ফেলেছে। ভ্যালেন্সিয়া-লেভান্তের মতো দলগুলোর বিপক্ষে ড্র করেছে জিনেদিন জিদানের দল। হেরে গেছে রিয়াল বেটিসের বিপক্ষে। এবার জিরোনার বিপক্ষেও পেরে উঠলেন না ক্রিস্টিয়ানো রোনালদোরা। জিরোনার মাঠে ২-১ গোলে হেরেছে আসরে বর্তমান শিরোপাধারীরা। এই হার রিয়ালের লা লিগার শিরোপা ধরে রাখার মিশনটা আরো কঠিন করে তুলল। কারণ চিরপ্রতিপক্ষ বার্সেলোনার চেয়ে আট পয়েন্টে পিছিয়ে পড়েছে লস ব্লাঙ্কোসরা।

জিরোনার মাঠে প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদই। ১২তম মিনিটে রোনালদোর নেওয়ার শট আটকে দেন জিরোনার গেলরক্ষক বোনু। তবে বলটা ধরে রাখতে পারেননি তিনি। বল পেয়ে যান কাছেই থাকা রিয়াল তারকা ইসকো। সহজ বলটাকে জালে জড়াতে ভুল করেননি স্প্যানিশ তারকা।

২১তম মিনিটে গোল শোধের দারুণ সুযোগ পায় জিরোনা। তবে বোজো গার্সিয়ার শটটা রিয়ালের সাইডবারে লেগে ফিরে আসে। এই অর্ধে গোলের আরো কয়েকটি সুযোগ পেয়েছিল স্বাগতিক জিরোনা। সেখান থেকে গোল আদায় করতে পারেনি দলটি। বিরতির পর গোল শোধ করে স্বাগতিকরা। ৫৪ মিনিটে গোল করে সমতা ফেরান ক্রিস স্টুয়ানি। রিয়ালের ডি বক্সে বোজো গার্সিয়ার সঙ্গে ওয়ান টু ওয়ানে গোল করেন উরুগুয়ের ফরোয়ার্ড স্টুয়ানি।

মিনিট পাঁচের পর রিয়ালকে আবার হতাশা উপহার দেয় জিরোনা। ৫৮তম মিনিটে রিয়ালে জালে বল জড়ান পুর্তো। পাবলো মাফিয়োর বুলেট গতির শটে পা লাগান এই স্প্যানিশ ফরোয়ার্ড। ২-১ গোলে পিছিয়ে পড়া রিয়াল শোল শোধের চেষ্টা করেছিল তবে নিষ্প্রভ রোনালদো-বেনজেমা-অ্যাসেনসিওদের কোনো চেষ্টাই ফলপ্রসু হয়নি। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় রিয়াল মাদ্রিদকে।

লা লিগায় ১০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভ্যালেন্সিয়া। আর ১০ ম্যাচে ৬ জয় পাওয়া রিয়ালের সংগ্রহ ২০ পয়েন্ট। বার্সেলোনা পথ না হারালে এই মৌসুমে শিরোপা ধরে রাখা বেশ কষ্টসাধ্যই হবে রিয়ালের জন্য।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্যর্থতার ষোলকলা পূর্ণ করল বাংলাদেশ

লক্ষ্য ২২৫ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই বিশাল সংগ্রহ তাড়া করতে নেমে খুব এক সুবিধা করতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। শুরুতেই নির্ভরযোগ্য ব্যাটসম্যানদের হারিয়ে চাপে পড়ে যায় লাল-সবুজের দল। এর পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারী দলটি। তাই শেষ পর্যন্ত ৮৩ রানের বড় ব্যবধানে হেরে সিরিজ শেষ করে তারা।

পচেফস্ট্রুমে আজ রোববার অনুষ্ঠিত এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার করা ২২৪ রানের জবাবে বাংলাদেশের ইনিংস থেমে যায় ১৪১ রানে।

এই হারে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করল বাংলাদেশ। সিরিজের সাত মাচের সবকটিতেই হেরেছে তারা। টেস্টে ২-০, ওয়ানডেতে ৩-০ ব্যবধানে হারের এবার টি-টোয়েন্টিতেও ২-০তে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।

এদিনের ম্যাচে বাংলাদেশ বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২১ রানের মাথায় ওপেনার ইমরুল কায়েসের উইকেট হারিয়ে বসে। তখন তিনি ঝুলিতে নিয়েছেন মাত্র ৬ রান। এরপর সাকিব (২), মুশফিকুর রহিম (২) ও সাব্বির রহমানও (৫), মাহমুদউল্লাহ (২৪), লিটন দাস (৯) ও মেহিদী হাসান মিরাজ (১৩) সাজ ঘরে ফিরেন। আর ওপেনার সৌম্য সরকার ৪৪ রান করে আউট হন।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ শুরুতেই স্বাগতিক দুই ব্যাটসম্যান মাঙ্গালিসো মোসেলে ও অধিনায়ক জেপি ডুমিনিকে সাজ ঘরে ফেরত পাঠান। এই জোড়া আঘাত হানেন অধিনায়ক সাকিব আল হাসান।

ইনিংসের ২.৩ ওভারে সাকিব সরাসরি বোল্ড করেন প্রোটিয়া ওপেনার মাঙ্গালিসো মোসেলেকে। তখন তিনি করেন মাত্র ৫ রান। দলীয় রান ছিল ২৩। এরপর অধিনায়ক জেপি ডুমিনিকেও আউট করেন সাকিব। তিনিও নিজের ইনিংসটাকে খুব একটা বড় করতে পারেননি। মাত্র ৪ রান করে সাজ ঘরে ফিরেন।

তারপরও প্রোটিয়াদের রানের চাকা সচল ছিল। দশম ওভারের পঞ্চম বলে ডি ভিলিয়ার্সকে (২০) তরুণ সাইফুদ্দিন প্যাভিলিয়নে ফেরত পাঠালেও এক পাশ আগলে রাখেন আমলা। তিনি ৫১ বলে ৮৫ রানের চমৎকার একটি ইনিংস খেলে দলকে এই সংগ্রহ গড়ে দিতে অন্যতম অবদান রাখেন। ১১টি চার ও একটি ছক্কার মার ছিল তাঁর এই ইনিংসে।

এদিন ডেভিড মিলার ছিলেন আরো বেশি উজ্জ্বল। তিনি ৩৬ বলে ১০১ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন। বিশেষ করে ইনিংসের ১৯তম ওভারে সাইফুদ্দিনের প্রথম পাঁচ বলে পাঁচটি ছক্কা মেরে তিনি রীতিমতো ঝড় বইয়ে দেন বাংলাদেশের বোলিংয়ের ওপর।

বাংলাদেশের পক্ষে সাকিব ও সাইফুদ্দিন দুটি করে উইকেট নেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দ্রুততম সেঞ্চুরির রেকর্ড মিলারের

রায় ছয় বছর এই রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন রিচার্ড আর্নেস্ট লেভি। দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৫ বলে দারুণ একটি সেঞ্চুরি করেছিলেন। ২০১২ সালের ফেব্রুয়ারিতে লেভির করা এই রেকর্ডকে এবার ভেঙেছেন তাঁরই এক স্বাদেশি ডেভিড মিলার। বাংলাদেশের বিপক্ষে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে নতুন এই রেকর্ড গড়েন তিনি।

পচেফস্ট্রুমে রোববার বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে এই রেকর্ড গড়েন মিলার। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৩৬ বলে তিনি করেন ১০১ রান।

আরেক প্রোটিয়া ব্যাটসম্যান ফাফ দু প্লেসি ৪৬ বলে সেঞ্চুরি করেন ২০১৫ সালের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের লোকেশ রাহুলও ৪৬ বলে সেঞ্চুরি করেছিলেন। এদিন তাঁদের সবাইকে ছাড়িয়ে গেলেন মিলার।

মিলারের এদিনের ঝড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে বাংলাদেশের সামনে বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। তারা করেছে ২২৪ রান। মিলারের এই ইনিংসে সাতটি চার এ নয়টি ছক্কার মার ছিল। তাঁর মধ্যে সাইফুদ্দিনের এক ওভারেই পাঁচটি ছক্কা মারেন তিনি।

কম যাননি হাশিম আমলাও, তিনি ৫১ বলে ৮৫ রানের দারুণ একটি ইনিংস খেলেন। তাঁর এই ইনিংসে ১১টি চার ও একটি ছক্কার মার ছিল। এ ছাড়া আর কেউ খুব একটা ভালো করতে পারেননি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘অতিরিক্ত পরিশ্রমে’ ফ্যাশন শোতে মডেলের মৃত্যু

চীনে ফ্যাশন শো চলাকালে রাশিয়ার এক মডেলের মৃত্যু হয়েছে। অতিরিক্ত পরিশ্রমের কারণে ওই কিশোরী মডেল চরম অবসাদগ্রস্ত হয়ে পড়ে। একপর্যায়ে সে কোমায় চলে যায়। এরপর আর তার জ্ঞান ফেরেনি।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য সানের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

ভ্লাদা ডিজিউবা নামের ১৪ বছর বয়সী ওই রাশিয়ার মডেল চরম অবসাদ ও মস্তিষ্কের প্রদাহজনিত রোগে ভুগছিল।

রাশিয়ার পার্ম মডেলিং এজেন্সির পক্ষ থেকে মডেলিংয়ের কাজে তিন মাসের জন্য চীনে গিয়েছিল ভ্লাদা।

সাংহাইয়ে ১২ ঘণ্টার একটি ফ্যাশন শোতে কঠোর পরিশ্রমের কারণে অবসন্ন হয়ে ঢলে পড়ে ডিজিউবা। পরে সে কোমায় চলে যায়। এর দুদিন পর তার মৃত্যু হয়।

বেশ কিছু সংখ্যক রাশিয়ান মডেলকে চীনে পাঠানো হয়েছে। কিন্তু ভ্লাদার এই মর্মান্তিক ঘটনার পর অতিরিক্ত পরিশ্রমের বিষয়টি মডেলদের মধ্যে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।

দ্য সাইবেরিয়ান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই কিশোরী মডেল যখন ক্যাটওয়াক করতে যাচ্ছিল, এর ঠিক আগ মুহূর্তেই তার শরীরের তাপমাত্রা অনেক বেড়ে যায়।

ভ্লাদার মা ওকসানা জানান, সে ফোনে কান্নায় ভেঙে পড়েছিল এবং বাড়ি ফিরতে চেয়েছিল।

শোকাহত ওকসানা বলেন, ‘সে ফোন করে বলেছিল, মা আমি খুব ক্লান্ত, আমার অনেক ঘুম দরকার।’ তিনি আরো বলেন, ‘আমি ঘুমোতে পারছিলাম না, তাকে বারবার ফোন দিতে থাকি, তাকে হাসপাতালের যাওয়ার জন্য বলি।’

ভ্লাদাকে বৈধভাবে সপ্তাহে তিন ঘণ্টা কাজের অনুমতি দেওয়া হয়েছিল। সে মারা যাওয়ার আগে তার ছোট বোনের সঙ্গে পালিয়ে যাওয়ার জন্য ভিসা পাওয়ার চেষ্টা করছিল।

পার্ম মডেলিং এজেন্সির প্রধান এলভিরা জাইটশেবা বলেন, এমন ঘটনা ঘটবে তা কেউই আশা করেনি।

এদিকে, এ ঘটনার পর ওই মডেলের কাজের পরিস্থিতির বিশ্লেষণের দাবি জানিয়েছে মস্কো। কিশোরী মডেল ভ্লাদা এশিয়ায় থাকাকালে কেমন পরিশ্রম করেছে সেটার বিশ্লেষণই এখন প্রস্তুত করছে রাশিয়া।

তবে ক্রেমলিনের মানবাধিকারকর্মী পাভেল মিকভ ব্যক্তিগতভাবে ওই কিশোরীর মৃত্যুর বিষয়টি তদন্ত করছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অতিরিক্ত ডিওডোরেন্ট মারাত্মক ক্ষতির কারণ!

নিয়মিত ডিওডোরেন্ট এবং অ্যান্টিপারসপিরেন্ট ব্যবহারের ফলে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে! কেননা, ডিওডোরেন্টের সবটাই কেমিক্যাল দিয়ে তৈরি এবং খুবই টক্সিক বা ক্ষতিকারক। প্রতিদিন ডিওডোরেন্ট ব্যবহারের কারণে ত্বক এই কেমিক্যাল শুষে নেয়‚ ফলে বিভিন্ন ধরনের শারীরিক ক্ষতি হতে পারে।
সাম্প্রতিক গবেষণায় ডিওডোরেন্টের সঙ্গে স্তন ক্যান্সারের সম্পর্কের বিষয়টি প্রমাণিত হয়েছে। আরও জেনে নিন-

ঘাম গ্রন্থি বন্ধ করে দেয়: ডিওডোরেন্ট আর অ্যান্টিপারসপিরেন্ট ব্যবহারের ফলে রোমকূপ বন্ধ হয়ে যেতে পারে। ঘামের সঙ্গে শরীর থেকে বহু ক্ষতিকারক টক্সিনস বেরিয়ে যায়। কিন্তু রোমকূপ বন্ধ থাকলে তা শরীরের ভিতর জমতে থাকে। এতে শরীরের কোষ নষ্ট হয়ে যেতে পারে। এমনকি ক্যানসারের আশঙ্কাও উড়িয়ে দেয়া যায় না।

বিভিন্ন ত্বকের সমস্যা: সাধারণত ডিওডোরেন্টে প্রোপেলিন গ্লেকল (Propylene Glycol) নামের কম্পাউন্ড থাকে বলে বিভিন্ন ধরনের ত্বকের সমস্যা হতে পারে। যেমন: গায়ে লাল গুটি দেখা যেতে পারে বা ত্বক জ্বালা করতে পারে। একই সঙ্গে এই কম্পাউন্ড নিউরোটক্সিক।
ফলে আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ক্ষতি করতে পারে। রোল অন বা স্টিক ডিওডোরেন্টে প্রোপেলিন গ্লেকলের মাত্রা বেশি থাকে।

অ্যালঝাইমারস ডিজিজ: অ্যান্টিপারসপিরেন্টের প্রধান উপদান হলো অ্যালুমিনিয়াম। এর ফলে হতে পারে ডিমনেশিয়া এবং অ্যালঝাইমারস ডিজিজ। বারবার ডিওডোরেন্টের গন্ধ শুকলে অ্যাজমাও হতে পারে।

হরমোনাল ইমবালেন্স: বেশিরভাগ ডিওডোরেন্টে প্রিজারভেটিভ হিসেবে প্যারাবেনস (Parabens) ব্যবহার করা হয়। এর ফলে শরীরে হরমোনাল ইমব্যালেন্স থেকে অনিয়মিত ঋতুচক্রের সমস্যা তৈরি হয় এবং মেয়েরা উপযুক্ত বয়েসের আগেই ঋতুমতী হয়ে যেতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্বাসরুদ্ধকর জয় পেল ভারত

কানপুরে সিরিজ নির্ধারণী শ্বারুদ্ধকর ম্যাচে ৬ রানের জয়ে পেয়েছে ভারত। সফরকারী কিউইরা শেষ ম্যাচে ঝলক দেখালেও শেষ পর্যন্ত বুমরাহ ও ভুবনেশ্বরে বোলিং চমকে জয় তুলে নেয় স্বাগতিকরা।

ভারতের দেওয়া ৩৩৭ রানে জবাবে ৩৩১ রানেই থামে ব্ল্যাক ক্যাপসদের ইনিংস। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৭৫ রান করেন কলিন মুনরো। উইলিয়ামসন ৬৪ ও টম ল্যাথাম করেন ৬৫। এছাড়া ছোট ছোট স্কোরে অবদান রেখেছেন অন্যরাও। ভারতের হয়ে জাসপ্রিত বুমরাহ ৩টি, যুবেন্দ্র চাহাল ২টি ও ভুবনেশ্বর কুমার ১টি উইকেট নেন।

এর আগে ওপেনার রোহিত শর্মার ১৪৭ ও অধিনায়ক বিরাট কোহলির ১১৩ রানের ইনিংসের ওপর ভর করে ৬ উইকেটে ৩৩৭ রান তুলে ভারত। নিউজিল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মিচেল স্যান্টনার,টিম সাউদি ও অ্যাডাম মাইল।

এদিকে ওই ম্যাচে নতুন মাইলফলক স্পর্শ করেছেন অধিনায়ক বিরাট কোহলি। তিনি পৌঁছে গেছেন ৯ হাজার রানের অভিজাত ক্লাবে।
আর একই সঙ্গে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৩২তম ওয়ানডে শতক। আর রোহিত শর্মা ১৫তম শতক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ার কাশিয়াডাঙ্গা-ত্রিমোহীনি ব্রিজের অভাবে হাজারো মানুষ দুর্ভোগে

নিজস্ব প্রতিনিধি : একটি ব্রিজের অভাবে ভাঙ্গাচোরা সাঁকো দিয়ে হাজারো মানুষ ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে, পার করছে ভ্যান, বাইসাইকেল ও মোটরসাইকেল।
পাশাপাশি দীর্ঘদিন ধরে কপোতাক্ষ নদের তলদেশ ভরাট ও পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
কলারোয়া উপজেলার ১১নং দেয়াড়া ইউনিয়নের কাশিয়াডাঙ্গা ও যশোর জেলার কেশবপুরের ত্রিমোহিনী মধ্যবর্তী কপোতাক্ষ নদের উপরে এ ব্রিজের প্রয়োজনীয়তা যেমন জনগুরুত্বপূর্ণ ও সময়ের দাবি তেমনি নিয়মিত নদের পানির উপরিভাগে স্থায়ীরূপে স্তুপাকৃত শ্যাওলা অপসারণ ও নদের তলদেশে পলি অপসারণও অত্যন্ত জরুরী।
জানা গেছে- বর্তমান আওয়ামী লীগ সরকারের শাসনামলে কপোতাক্ষ নদ খনন খনন করার ফলে নদের পানি প্রবাহে যৌবন ফিরে এসেছে। কিন্তু নদের পানির উপরিভাগে স্তুপাকৃত শ্যাওলা আর কচুরপিনা অপসারণের অভাবে এবং যত্রতত্র বাশের ব্যারিকেড দেয়ার ফলে নদের উপকারিতা যেমন অনেকটা ম্লান হয়ে পড়েছে তেমনি কাশিয়াডাঙ্গা-ত্রিমোহিনী ব্রিজের অভাবে চরম দূর্ভোগে রয়েছে এলাকার জনসাধারণ। কারণ প্রয়োজনের তাগিদে বাধ্য হয়ে ভাঙ্গাচোরা বাঁশের সাকো দিয়ে তাদের নদ পারাপার হতে হয়।
জীবনের ঝুকি নিয়ে সেই বাঁশের সাকো দিয়ে নদ পারাপারের ক্ষেত্রে অনেক সময় পানিতে পরে যাওয়ার ঘটনাও ঘটছে। ভ্যান, সাইকেল, মোটরসাইকেলসহ হালকা যানবাহন ওই সাঁকো দিয়ে ঝুকি নিয়ে পারাপার করতে হচ্ছে প্রতিদিন হাজারো মানুষকে।
সেখানকার ব্রিজ তৈরি হওয়াটা এতটাই জনগুরুত্বপূর্ণ যে, কলারোয়া থেকে সনেট কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়িসহ কেশবপুর, মনিরামপুর ও পার্শ্ববর্তী এলাকায় যাতায়াতে অত্যন্ত সহজলভ্য কম সময় ও কম দূরত্বের পথ। এটা ব্যতিরেকে অনেকটা পথ অতিক্রম করতে হয় সেক্ষেত্রে সময় ও খরচও বেশি পড়ে।
এছাড়াও দেয়াড়ার কাশিয়াডাঙ্গা এলাকা থেকে খোরদো বড় বাজার ও দেয়াড়ার একটি ছোট্ট বাজার থেকে ত্রিমোহীনি বাজার এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীদের কাছে খুবই নিকটবর্তী। কলারোয়া ও কেশবপুরের ব্যবসা বানিজ্যও প্রসারিত হওয়ার ক্ষেত্রেও কাশিয়াডাঙ্গা-ত্রিমোহীনি মধ্যবর্তী স্থানে ব্রিজটি সম্পন্ন হলে কষ্ট লাঘব হবে।
প্রয়োজনের তাগিদে চলাচলের জন্য অস্থায়ী সাকো তৈরি করে ও মাঝেমধ্যে নৌকা দিয়ে পারাপার করে থাকে।
এখানে উল্লেখ্য যে, কলারোয়া ও কাজিরহাট রাস্তাটি সম্পুর্ন কার্পেটিং রাস্তা হয়ে কাশিয়াডাঙ্গা-ত্রিমোহীনি ঘাট পর্যন্ত পৌঁছে গেছে। ফলে সেখানে ব্রিজ তৈরি হলে যাতায়াতের দূর্ভোগ হ্রাস পাবে ও পরিপূর্ণতা লাভ করবে- এমনটাই মনে করেন স্থানীয়রা।
এ ব্যাপারে দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল মান্নান জানান- ‘নি:সন্দেহে কাশিয়াডাঙ্গা-ত্রিমোহীনি মধ্যবর্তী কপোতাক্ষ নদীর উপরে ব্রিজটি জনগুরুত্বপূর্ণ। দ্রুত ব্রিজটি সম্পন্ন হলে জনসাধারণের দুর্ভোগ লাঘব হবে। সস্তি পাবে হাজারো মানুষ।’
স্থানটিতে ব্রিজ নির্মাণের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য স্থানীয় বাসিন্দা সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য মতিয়ার রহমান গাজীসহ ঊর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা

কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জ মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা রোববার সকাল ১১টায় নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) নুর আহম্মেদ মাছুমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান, ডেপুটি কমান্ডার জিএম আব্দুল হাকিম, ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদ রনজু, উপজেলা প্রকৌশলী শাহাবুল আলম, সিনিয়ার মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা জাতীয় পাটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাহবুবর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়র মেহেদী হাসান সুমন, আজিজুর রহমান পাড়, শেখ রিয়াজ উদ্দিন, মিজানুর রহমান গাইন, আশরাফুল হোসেন খোকন, প্রশান্ত কুমার সরকার প্রমুখ। মাসিক আইন শৃঙ্খলা সভায় সরকারি কর্মকর্তা, বিজিবি‘র ক্যাম্প কমান্ডার, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest