সর্বশেষ সংবাদ-
তালায় খামারিদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণসাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে রেড ক্রিসেন্ট ইউনিটের শুভেচ্ছাদেবহাটায় পূর্ব শত্রুতার জেরে এক শ্রমিককে পিটিয়ে চার জনের বিরুদ্ধে মিথ্যা চুরির মামলা : প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা পর্যায়ে মানব পাচার প্রতিরোধ কমিটির সম্মেলনদেবহাটায় কৃষকদের মাঝে অপসিজন তরমুজ বীজ বিতরণঅস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের তিন ডাকাত আটকনবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছাদেবহাটায় পুলিশের অভিযানে চোরাই গরুসহ আটক ১, থানায় মামলাআশাশুনিতে বিএনপির সাবেক আহবায়কের নেতৃত্বে সরকারি ইজারাকৃত জলমহল অবৈধভাবে দখলের অভিযোগ: প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনউন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে কলারোয়ায় খামারিদের জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

মাটির তৈরি পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ! (ভিডিওসহ)

আফ্রিকার উত্তরাঞ্চলে “জেনি” (Djenne) শহরে এই মসজিদটির অবস্থান। নাম “গ্র্যান্ড মস্ক অব ডিজেনি” (Great Mosque of Djenne)। পৃথিবীতে মাটির তৈরী এটিই সবচেয়ে বড় মসজিদ।

মসজিদটি প্রথম কবে নির্মাণ করা হয়েছিল সে সম্পর্কে সঠিক তথ্য জানা যায়নি। তবে ১২০০ শতাব্দী থেকে ১৩০০ শতাব্দীর মধ্যবর্তী মসজিদটি নির্মাণের পক্ষে অধিকাংশ মতের সমর্থন পাওয়া যায়।

মধ্যযুগে আফ্রিকার এই অঞ্চলে গুরুত্ব পূর্ণ ইসলামী শিক্ষা বিস্তারের প্রধান কেন্দ্র ছিল এই মসজিদটি। হাজার হাজার শিক্ষার্থী তখন কুরআন শিক্ষার জন্য এই মসজিদে আসা যাওয়া করত।

প্রতি বছর স্থানীয় মুসলিম সম্প্রদায়ের উদ্যোগে মসজিদটির সংস্কার কাজ চলে। ২০০৬ সালের ২০ জানুয়ারী মসজিদের ছাদের একটি অংশ এবং ২০০৯ সালের ৫ নভেম্বর এর দক্ষিণ দিকের টাওয়ার এর একটি অংশ ধ্বসে পড়লে “দি আগা খান ট্রাষ্ট কালচার” নিজস্ব খরচে এটির সংস্কার করে।

১৯৮৮ সালে ইউনেস্কো এই মসজিদটি সহ এর চারপাশের ঐতিহাসিক স্থান সমূহকে বিশ্ব ঐতিহ্য হিসেবে তালিকা

ভূক্ত করে। অসাধারণ গঠনশৈলীর কারণে মসজিদটি শুধু সাধারণ দর্শনার্থীদেরই নয়, স্থাপত্যশিল্পীদেরও নজর কাড়ে।

মসজিদটির ওপরিভাগের মাটির ছাদ রক্ষার কোনো বিশেষ ব্যবস্থা নেই। এতে এমনভাবে মাটির প্রলেপ দেওয়া আছে যে, প্রচণ্ড বৃষ্টিপাতেও ওই ছাদের কোনো ক্ষতি হয় না।

https://www.youtube.com/watch?v=3SI5NdNEosE

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে সনাক’র মতবিনিময় সভা

প্রেস বিজ্ঞপ্তি : প্রাথমিক শিক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে লক্ষ্যে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরা এর যৌথ আয়োজনে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৪ অক্টোবর ২০১৭ বিকাল ৪টা ৩০ মিনিটে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম এর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন সনাক সভাপতি কিশোরী মোহন সরকার, সনাক সহ-সভাপতি মো. তৈয়েব হাসান, সনাক বিষয়ক শিক্ষা উপ কমিটির আহবায়ক প্রফেসর আব্দুল হামিদ, সহকারি উপজেলা শিক্ষা অফিসার সন্দীপ কুমার রায়, গৌরাঙ্গ গাইন, এস, এম, মফিজুল ইসলাম, স্বজন সদস্য চায়না ব্যানার্জী প্রমুখ।
সভায় শিক্ষা খাতে সনাকের পরিচালিত কার্যক্রম সমূহ উপস্থাপন করা হয়। পাশাপাশি বদ্দিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধান করা, শিক্ষা সংক্রান্ত সকল তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার পদক্ষেপ গ্রহণ, উপবৃত্তি প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। এছাড়াও টিআইবি কর্তৃক প্রকাশিত ‘বর্ণমালায় নীতিকথা’ বইটি প্রযোজ্য শ্রেণির ক্ষেত্রে সহপাঠ হিসেবে পড়ানেরা অনুরোধ জানানো হয়। এসময় বদ্দিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক স্থাপন করার প্রস্তাব গৃহীত হয়। ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় তলায় উঠার জন্য ব্যবহার উপযোগী সিঁড়ি নির্মাণের জন্য তাগিদ প্রদান করা হয়। সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সক্রিয় মা দলের কার্যক্রম ছড়িয়ে দেয়ার বিষয়ে শিক্ষা কর্তৃপক্ষ ঐক্যমত পোষণ করেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম তাঁর বক্তব্যে ‘সনাক’র প্রদত্ত পরামর্শ ও প্রস্তাবগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করার’ প্রতিশ্রুতি প্রদান করেন।
এসময় অন্যান্যের মাঝে সহকারী জেলা শিক্ষা অফিসার মো. মহিউদ্দীন, সনাক সদস্য ড. দিলার বেগম, সনাক সহ-সভাপতি ভারতেশ^রী বিশ^াস, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সন্তোষ কুমার মন্ডল, টিআইবি এরিয়া ম্যানেজার আবুল ফজল মো. আহাদ, সহকারী ব্যবস্থাপক অর্থ ও প্রশাসন নারায়ন চন্দ্র দাশ সহ ইয়েস সদস্যগণ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পৌর ৭নং ওয়ার্ড যুবলীগের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মাহফিজুল ইসলাম আককাজ : ‘রাষ্ট্র নায়ক শেখ হাসিনার বিশ^ শান্তির দর্শণ, জনগণের ক্ষমতায়ন সুদৃঢ় করায় আমাদের অঙ্গিকার’ এই স্লোগানকে সামনে রেখে পৌর ৭নং ওয়ার্ড যুবলীগের বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে শহরের ইটাগাছা সংগ্রাম টাওয়ার চত্বরে ৭নং ওয়ার্ড যুবলীগের আয়োজনে ওয়ার্ড যুবলীগের সভাপতি ইলিয়াছ কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাহিদ উদ্দিন। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজান আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ শাহাঙ্গীর হোসেন শাহীন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তুহিনুর রহমান তুহিন, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুদকের মামলা: পিপিএম পদকপ্রাপ্ত সেই এসপি প্রত্যাহার

দুর্নীতির অভিযোগে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) সুভাষ চন্দ্র সাহাকে প্রত্যাহার করা হয়েছে। গত ২২ অক্টোবর তাঁকে প্রত্যাহার করে ঢাকায় পুলিশ সদর দপ্তরে ডেকে পাঠানো হয়।

ফরিদপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার জামাল পাশা আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

এদিকে, আজ রাজধানীর বংশাল থানায় এসপি সুভাষ চন্দ্র সাহা ও তাঁর স্ত্রী রীনা চৌধুরীর বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল ওয়াদুদ বাদী হয়ে মামলাটি করেন।

ফরিদপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার জামাল পাশা বলেন, ‘গত ২২ তারিখে তাঁকে (সুভাষ চন্দ্র সাহা) ঢাকায় পুলিশ সদর দপ্তরে ডেকে পাঠানো হয়। তিনি ওই দিনই ফরিদপুর পুলিশ সুপার হিসেবে আমাকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন।’

এর আগে গত বছরের ৫ নভেম্বর ফরিদপুরের এসপি হিসেবে যোগ দেন সুভাষ চন্দ্র সাহা। চলতি বছরের পুলিশ সপ্তাহে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পান তিনি।

ওয়ান ব্যাংকে সুভাষ চন্দ্র ও তাঁর স্ত্রীর নামে ১৯টি এফডিআরে প্রায় সাড়ে আট কোটি টাকা পাওয়ায় গত ১১ সেপ্টেম্বর তাঁদের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলার অনুমোদন দেয় কমিশন।

মামলার আরজিতে বলা হয়, দুদকের অনুসন্ধানে ফরিদপুরের পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা ও তাঁর স্ত্রী রীনা চৌধুরীর যৌথ নামে আট কোটি ৩৬ লাখ ৯ হাজার ৩৬৭ টাকার এফডিআর পাওয়া যায়। যা ওয়ান ব্যাংকের রাজধানীর বংশাল শাখা ও এলিফ্যান্ট রোড শাখা এবং যশোরের ওয়ান ব্যাংক শাখায় গচ্ছিত ছিল। কিন্তু পুলিশ সুপার ওই অর্থের কথা দুদকে দাখিল করা সম্পদ বিবরণী কিংবা আয়কর নথিতে উপস্থাপন না করে গোপন করেন। দুদকের অনুসন্ধানেও ওই আয়ের যথাযথ উৎস খুঁজে পাওয়া যায়নি।

গচ্ছিত অর্থের মধ্যে ওয়ান ব্যাংকের বংশাল শাখার ছয়টি এফডিআরে দুই কোটি ৮১ লাখ ১৪ হাজার ৪৬৭ টাকা, এলিফ্যান্ট রোড শাখায় একটি এফডিআরে ২১ লাখ ৪৪ হাজার ৪২ টাকা এবং যশোরের ওয়ান ব্যাংক শাখায় ১২টি এফডিআরে পাঁচ কোটি ৩৩ লাখ ৫০ হাজার ৮৫৮ টাকা পাওয়া যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাতৃ মৃত্যুহার কমাতে সংসদের শপথ কক্ষে মতবিনিময় সভা

তোষিকে কাইফু : জাতীয় সংসদের শপথ কক্ষে আজ মঙ্গলবার সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবলায় ও ইউএনএফপি এর আয়োজনে “রিডিউসিং ম্যাটেরনাল মরটিলিটি” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের চিপ হুইপ জনাব আ. স. ম ফিরোজ এমপি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- এ্যাড: সানজিদা খানম এমপি, মিসেস রেবেকা খানম এমপি, ইউএনএফপি এর প্রতিনিধি মি. লোরি ক্যাটো, সিনিয়র সচিব ডা. আব্দুর রব হাওলাদার, অতিরিক্ত সচিব গোলাম কিবরিয়া ও এসপিসিপিডি এর প্রকল্প পরিচালক এম কে কামাল বিল্লাহ প্রমূখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন- বাংলাদেশে মাতৃমৃত্যুর হার উল্লেখযোগ্য পরিমানে কমেছে। গত কয়েক বছরে বাংলাদেশে মাতৃমৃত্যুর হার কমেছে প্রায় ৭০ শতাংশ। বিভিন্ন জরিপে বলা হয়েছে সন্তান জন্মদানের হার কমে যাওয়াসহ কয়েকটি কারণে এই সাফল্য অর্জিত হয়েছে। তিনি বলেন, সন্তান জন্মদানের সময় এবং সন্তান জন্মের ছয় সপ্তাহের মধ্যে মায়ের মুত্যু হলে সেটা ‘মাতৃমৃত্যু’ হিসেবে গণ্য হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ

সফরকারী আয়ারল্যান্ড ‘এ’ দলকে ৮ উইকেটের ব্যবধানে উড়িয়ে দিয়েছে স্বাগতিক বাংলাদেশ ‘এ’ দল। মঙ্গলবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাওয়া এ জয়ে সিরিজের তৃতীয় ম্যাচ শেষে ২-০তে লিড নিল নাজমুল হোসেন শান্তর দল।

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। তবে দ্বিতীয় ম্যাচে আইরিশদের ৩ উইকেটে হারায় বাংলাদেশ।

এর আগে, টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩৫.৪ ওভারে অলআউট হওয়ার আগে সফরকারীরা তোলে মাত্র ১০৩ রান। জবাবে, ব্যাটিংয়ে নেমে ২৩ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

আয়ারল্যান্ডের দলপতি বালবিরনি ৯০ বলে তিনটি চার আর একটি ছক্কার সাহায্যে করেন ৫২ রান। আর গেটকাকে করেন ২৩ রান। এছাড়া আর কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের দেখা পাননি। বাংলাদেশের আবু হায়দার রনি তিনটি, সাঞ্জামুল ইসলাম দুটি, তানভীর হায়দার দুটি উইকেট পান।
একটি করে উইকেট নেন আল আমিন, সুভাষিশ রায় এবং আবুল হাসান রাজু।

১০৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ওপেনার এনামুল হক বিজয় ২৩ বলে একটি চার আর দুটি ছক্কায় ২০ রান করে সাজঘরে ফেরেন। আরেক ওপেনার সাদমান ইসলাম ২৪ রান করেন। তিন নম্বরে নামা দলপতি নাজমুল হোসেন শান্ত ৩৮ বলে সাতটি চারের সাহায্যে ৪১ রান করে অপরাজিত থাকেন। আল আমিন অপরাজিত থাকেন ১৪ রান করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাবমেরিন কেবল মেরামত শুরু

শুরু হয়েছে প্রথম সাবমেরিন ক্যাবল মেরামত। কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে ১১৫ কিলোমিটার দূরে একটানা তিন দিন রিপিটার স্থাপনের কাজ চলবে। মেরামত চলাকালীন, ব্যান্ডউইথ ঘাটতি মোকাবেলায় বিদেশি কোম্পানি কোজেন্ট থেকে এক মাসের জন্য ৪০ জিবিপিএস ব্যান্ডউইথ আমদানি করেছে বিএসসিসিএল।

গত ১২ বছরের মধ্যে প্রথমবারের মতো বন্ধ করা হলো দেশের প্রথম সাবমেরিন ক্যাবল। মেরামতের কাজ চলায়, তিন দিন প্রথম সাবমেরিন ক্যাবলের সেবা পাওয়া যাবে না।

এই সময়ে ইন্টারনেট ব্যবস্থায় ব্যান্ডউইথের কিছুটা ঘাটতি থাকবে। এতে ২৪ থেকে ২৬ অক্টোবর কিছুটা ধীরগতির ইন্টারনেট সেবা নিতে হবে। তবে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল দিয়ে ইন্টারনেট ব্যবস্থা স্বাভাবিক রাখার চেষ্টা করছে বিএসসিসিএল। ব্যান্ডউইথ ঘাটতিতে বিপর্যয়ের আশঙ্কা করছেন খাত সংশ্লিষ্টরা।

বর্তমানে দেশে ইন্টারনেট ব্যান্ডউইথের দৈনিক চাহিদা ৪৭০ জিবিপিএস। এরমধ্যে দু’টি সাবমেরিন ক্যাবল থেকে ২৭০ জিবিপিএস, আর বাকী ২০০ জিবিপিএস আইটিসি কোম্পানির মাধ্যমে আমদানি করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খেলা শুরু! ফরিদপুরের এসপি ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

অনলাইন ডেস্ক : দেশে কিছু অসাধু পুলিশ কর্মকর্তার জন্য সমস্ত পুলিশ বিভাগের বদনাম হয়। এতে করে সৎ কর্মকর্তারাও হতাশায় ভোগেন। কিছু পুলিশ কর্মকর্তার দুর্নীতি নিয়ে অভিযোগের কোন কমতি নেই। নামে-বেনামে এরা কোটি কোটি টাকার বাড়ি-গাড়ি সম্পত্তি করেন(কিছুদিন আগে প্রথম আলোর এক্সক্লুসিভ প্রতিবেদনে দেখা গেছে বগুড়ায় অসংখ্য পুলিশ কর্মকর্তার বিপুল সম্পত্তি কেনার চিত্র)। সরকারি চাকুরিরত অবস্থায় তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে শত শত লোককে আপ্যায়ন করেন। যেন বহুজাতিক কোম্পানির বার্ষিক জেনারেল মিটিং! জনগণের চোখের সামনেই এসব হয়। কেউ কেউ ১৮/২০টা করে গরু জবাই করে ভূরিভোজ করান। কিন্তু জনগণের জানার উপায় থাকে না এত অর্থ কোথা থেকে আসে! শুধু চায়ের দোকানে-টেবিলে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। সেই ঝড়ে আবার বাতাস দেন এসব অনুষ্ঠানে ভূরিভোজ করে আসাদের অনেকে! কিন্তু অবৈধ সম্পদের খোঁজ যাদের নেয়ার কথা সেই দুর্নীতি দমন কমিশন কদাচিৎ এসব ক্ষেত্রে তাদের ভূমিকা রাখে। কিন্তু ইদানীং এর ব্যতিক্রম শুরু হয়েছে। আগে যেসব জায়গায় কোন হাত দেয়া হত না- সেসব জায়গায় হাত দিতে শুরু করেছে বর্তমান দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরই ধারাবাহিকতায় সাড়ে আট কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করায় ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) সুভাষ চন্দ্র সাহা ও তার স্ত্রী রীনা চৌধুরীরর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।

মঙ্গলবার সকাল সাড়ে দশটায় বংশাল থানায় দুদক সমন্মিত জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আবদুল ওয়াদুদ বাদি হয়ে এ মামলা দায়ের করেন। মামলার নম্বর ৩৭।

দুদক কর্মকর্তারা ভাষ্য মতে, ওয়ান ব্যাংক বংশাল শাখার ছয়টি হিসাবে সুভাষ চন্দ্র সাহা ও তার স্ত্রী রীনা চৌধুরীর যৌথ নামে দুই কোটি ৮১ লাখ চৌদ্দ হাজার ৪৬৬ টাকার, এলিফ্যান্ট রোড শাখার একটি এফডিআর-এ ২১ লাখ ৪৪ হাজার ৪২ টাকা এবং ওয়ান ব্যাংকের যশোর শাখায় বারোটি এফডিআর-এর ৫ কোটি ৩৩ লাখ টাকা অবৈধ অর্থ রয়েছে।

দুদকের জিজ্ঞাসাবাদে এসপি ও তার স্ত্রী এসব অর্থের বৈধ কোনো পন্থা না দেখাতে পারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

এখন দেখার অপেক্ষা দুদক এর এ ধরনের প্রচেষ্টা কতদূর স্বার্থক হয়। তবে জনগণের প্রত্যাশা দুদক এর এই অভিযান অব্যাহত থাকবে এবং দেশে দুর্নীতির প্রকোপ কমবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest