পারমাণবিক চুক্তি সিরিয়া সঙ্কটসহ কয়েকটি বিষয়ে আলোচনা করতে ইরানে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, তেহরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন পুতিন। বৈঠকে আঞ্চলিক সঙ্কট সিরিয়া সংঘাত, পারমাণবিক চুক্তি এবং অর্থনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করবেন তিনি।
পারমাণবিক চুক্তি ইস্যুতে ওয়াশিংটন ও মস্কোর অবস্থান বিপরীতমুখী। ইরানের সঙ্গে ২০১৫ সালে স্বাক্ষরিত ছয় জাতি রাষ্ট্রের পারমাণবিক চুক্তি থেকে গত ১৩ অক্টোবর যুক্তরাষ্ট্রের সমর্থন প্রত্যাহার করে নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সিরিয়া সংঘাতে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে দেশটিতে যুদ্ধরত ইরান এবং রাশিয়া। এ দুই দেশই সিরিয়ার প্রেসিডেন্টকে সহায়তা দিয়ে আসছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, তুরস্ক ও আরব উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশ বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করতে চাওয়া সিরীয় বিরোধীদের সমর্থক। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, রাশিয়া, ইরান এবং আজারবাইজানের ত্রি-পক্ষীয় একটি সম্মেলনেও অংশ নেবেন পুতিন। সূত্র: রয়টার্স।

এদিকে, কলারোয়ায় জাতীয় যুব দিবস ২০১৭ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।
জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত আনন্দ মিছিলে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আ ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দীন, আইন বিষয়ক সম্পাদক এড. ওসমান গনি পিপি, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম শওকত হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন। সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন পৌর যুবলীগের আহবায়ক মনোয়ার হোসেন অনু, যুগ্ম আহবায়ক তুহিনুর রহমান তুহিন, যুবলীগ নেতা শেখ সাগরসহ জেলা, সদর, পৌর ও ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, ৭ই মার্চের ভাষণ ছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার ভাষণ। এই ভাষণের মাধ্যমে সমগ্র বাঙালি জাতি অনুপ্রাণিত হয়ে মহান মুক্তিযুদ্ধে স্বতঃফুর্তভাবে অংশগ্রহণ করেছিল। ৩০ লক্ষ বাঙালি ও ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশ নামক রাষ্ট্রের স্বাধীনতা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাঙালি জাতির নেতা ছিলেন না। তিনি ৭মার্চের এই ভাষণের মাধ্যমে সারা বিশ্বে জনপ্রিয়তা লাভ করেছিলেন।
