সর্বশেষ সংবাদ-
কালিগঞ্জে চেয়ারম্যান ফেরদৌস মোড়লের বাড়ি থেকে ১২শ লিটার ডিজেল উদ্ধারকলারোয়ায় সাপের কামড়ে তরুণীর মৃত্যুজেলা প্রশাসনের সিদ্ধান্তকে বৃদ্ধাআঙ্গুল : গার্লস স্কুলে ভর্তি নিচ্ছে না প্রধান শিক্ষকজাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা ইউনিটের সদস্য সচিব এবং সদস্য -এর বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিবৃতিদিবা-নৈশ কলেজের অধ্যক্ষের বাগান বাড়ির চার শতাধিক গাছ কেটে ক্ষতিসাধনআগামীকাল রবিবার থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটিসুন্দরবনে টহল চলাকালে ডাকাত সন্দেহে গুলিবর্ষণ-অস্ত্র উদ্ধারতালা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি সেলিম- সম্পাদক ফারুক জাতীয় দৈনিক বাণিজ্য প্রতিদিনে যুক্ত হলেন কাজী সাজেদুর রহমানA Guide to Understanding N1 Casino Deposit Bonus Terms and Conditions

গুনাকরকাটি কৃষি ব্যাংকের নিরাপত্তা প্রহরীকে পিটিয়ে জখম

আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার গুনাকরকটি কৃষি ব্যাংকের নিরাপত্তা প্রহরীকে কে বা কাহারা লোহার রডের আঘাতে জখম করেছেন। মঙ্গলবার গভীর রাতে তাকে আহত করে, ব্যাংকের কোন ক্ষয়ক্ষতি না করেই আক্রমনকারী নিরাপদে পালিয়ে যায়।
ব্যাংকের নিরাপত্তা প্রহরী গুনরাকরকাটি গ্রামের জহির উদ্দিন (জে এস এস সার্ভিসেস কর্তৃক নিয়োজিত) মঙ্গলবার রাতে ব্যাংকের দরজা-জানালা বন্দ করে ঘুমিয়ে পড়েন। রাত্র ১ টার দিকে তিনি প্রকৃতির ডাকে ব্যাংকের মূল কক্ষের দরজা খুলে সিঁড়ির নীচের বাথ রুমে যান। এসময় সিড়ি বেয়ে কাউকে নামার শব্দ শুনে জহির বার্থরুম থেকে বের হওয়া মাত্রই লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করা হয়। আঘাত করার পরপরই তিনি কক্ষের ভিতরে গিয়ে দরজা আটকে চিৎকার শুরু করেন। তখন আক্রমনকারীরা সিঁড়ি বেয়ে উপরে উঠে ছাদ থেকে ল্যাট্রিনের পাইপ বা আম গাছ বেয়ে নিচে নেমে নিরাপদে চলে যায়। তার চিৎকারে পাশের লোকজন এগিয়ে গিয়ে এবং ব্যাংকের অন্য কর্মকর্তা/কর্মচারী মোবাইলে খবর পেয়ে সেখানে গেলে তাকে ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। আক্রমণকারীরা কি উদ্দেশ্যে ব্যাংকে ঢুকে আক্রমণ করলো, ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় নিয়ে এলাকায় সমালোচনা চলছে। শাখা ব্যবস্থাপক আলতাফ হোসেন জানান, ঘটনাটি উর্ধ্বতন কর্তৃপক্ষ ও পুলিশকে জানানো হয়েছে। কর্তৃপক্ষের সিদ্ধান্ত মত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র প্রস্তুতি সভা

প্রেস বিজ্ঞপ্তি : শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে দলের অস্থায়ী কার্য্যালয়ে ১৮ অক্টোবর শহিদ শেখ রাসেলের জন্ম দিন উদ্যাপন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা সংগঠনের জেলা সভাপতি মোঃ রাশেদুজ্জামান রাশি-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মোঃ মঈনুল আহমেদ, সহ-সভাপতি আব্দুল আলিম, যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ জাহিদ হাসান, হারুণ-অর-রশিদ, কামরুল ইসলাম, আশিক জামান প্রমুখ। প্রস্তুতি সভায় ১৮ অক্টোরব শহিদ শেখ রাসেলের জন্ম দিন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচি সকাল ৭টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় কোরআন তেলওয়াত, সকাল ১০টায় সদর উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে শিশু কিশোর সমাবেশ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দিনের সকল অনুষ্ঠানে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর সকল নেতাকর্মীদের কে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করার জন্য আহ্বান করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ক্যান্সার আক্রান্ত দিবা-নৈশ কলেজের মেধাবী ছাত্র সাদ্দাম’র মৃত্যু

প্রেস বিজ্ঞপ্তি : মরণ ব্যাধী ক্যান্সারের কাছে হেরে গেলেন সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র সাদ্দাম।
সে জেলার আশাশুনি উপজেলার হিজলিয়া গ্রামের দাউদ আলী সরদার ও রোকেয়া খাতুন এর প্রথম সন্তান।
ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে বুধবার সকালে নিজবাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সাদ্দাম। (ইন্নালিল্লাহি—-রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২১ বছর। সাদ্দাম হুসাইন সাতক্ষীরা দিবা নৈশ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের একজন মেধাবী ছাত্র ছিল। সে পড়াশুনার পাশাপাশি খেলাধুলা ও সহপাঠ কার্যক্রম আগ্রহী ও দক্ষ ছিল। কলেজের আয়োজনে এ্যাথলেটিকস্, সাঁতার ও আন্ত:কক্ষ ক্রীড়া প্রতিযোগিতায় সে কৃতিত্বের স্বাক্ষর রাখে। তার অকাল মৃত্যুতে কলেজের ছাত্র-শিক্ষক , কর্মচারীবৃন্দ গভীরভাবে শোকাহত।
এদিকে মেধাবী ছাত্র সাদ্দাম হুসাইন এর মৃত্যুতে সাতক্ষীরা দিবা নৈশ কলেজের অধ্যক্ষ একে এম সফিকুজ্জামান, উপাধ্যক্ষ মোঃ ময়নুল হাসান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মিসেস তাহছিনা বেগমসহ শিক্ষক, ছাত্র-ছাত্রী ও কর্মচারীবৃন্দের পক্ষ থেকে গভীরভাবে শোকজ্ঞাপন করে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। একই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে ইঁদুর নিধন অভিযান উদ্বোধন

শ্যামনগর প্রতিনিধি : “ইঁদুর দমন সফল করি মাঠের ফসল গোলায় তুলি” এ প্রতিপাদ্যকে সামনে রেখেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শ্যামনগরের আয়োজনে বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে মাস ব্যপী জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০১৭ এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মহসীন উল মুলক, উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হোসেন মিঞা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হোসাইন সাগর, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা নুর আলী, চ্যানেল আই পদক প্রাপ্ত কৃষক সংগঠক শেখ সিরাজুল ইসলাম, উপ- সহকারী কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান প্রমুখ। উপ-সহকারী কৃষি কর্মকর্তা নুর আলী বিশ্বাসের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার কর্মরত সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও প্রগতিশীল কৃষক- কৃষাণী গন উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রতারণার অভিযোগে কালিগঞ্জে মধু ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারণাপূর্বক মধু বিক্রির অভিযোগে বুধবার বিকাল ৫ টায় এক পাইকারী মধু ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তিনি মৌতলা গ্রামের শেখ পাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে আব্দুল্যাহ আল মামুন (২৫)
সরেজমিন জানা যায়, আব্দুল্যাহ আল মামুন দীর্ঘ দিন যাবত পাইকারী ও খুচরা বিক্রেতা হিসেবে দেশের বিভিন্ন স্থানে মধু বিক্রির সাথে জড়িত। তিনি স্থানীয় পর্যায়ে মধু সংগ্রহ করে বোতলজাত করার পর ‘শিফা আন হানি’ নামক একটি কোম্পানির স্টিকার ওই বোতলের গায়ে লাগান। বিষয়টি এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরে কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর আহমেদ মাছুম ঘটনাস্থলে যেয়ে প্রতারণার বিষয়টি অবগত হয়ে এসময় তিনি ভোক্তা অধিকার সংরক্ষিত আইনে মধু ব্যবসায়ী আব্দুল্যাহ আল মামুনকে ১০ হাজার জরিমানা করেন।

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে ইঁদুর নিধন অভিযানে উদ্বোধন

কালিগঞ্জ ব্যুরো : “ইঁদুর দমন সফল করি, মাঠের ফসল গোলায় ভরি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে বুধবার সকাল ১১টায় কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে নবাগত কৃষি কর্মকর্তা কৃষিবীদ শেখ ফজলুল হক মনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান। উপ-সহকারী কৃষি কর্মকর্তা শফিউল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রাণী সম্পাদ কর্মকর্তা ডাঃ মনোজিৎ কুমার মন্ডল, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফারুক হোসেন প্রমুখ। এসময় ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সহ-সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু। এসময় বক্তারা বলেন, কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে ক্ষেতের ফসল উৎপাদন করে। আর সেই ফসল ঘরে তোলার পূর্বেই ইদুর নামক একটি ছোট্র স্তান্যপায়ি প্রাণী ক্ষতি সাধন করে। এই ছোট প্রাণীটি বছরে ৭৭ হাজার মে: টন ফসল খায় ও নষ্ট করে, অনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা। ইদুর জাতীয় শত্রু এরা সামনে যা পায় তাই খায় ও নষ্ট করে। ইদুর এতো চালাক প্রাণী বিষটোপ দিলেও খেতে চায়না। বাচ্চা প্রসবের পর ৪৮ ঘন্টার মধ্যে আবারও গর্ববতী হয় এবং বছরে তিন বার পর্যন্ত বাচ্চা প্রসব ও দ্রুত বংশ বিস্তার করে। ইদুর প্লে রোগের জীবানু বহন করে, এই প্রানীটি আমাদের চারীপাশে থাকে বিধায় সকলকে সচেষ্ঠ থাকতে হবে। বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার, কৃষকদের কল্যানে সার, বীজ, কীটনাশকসহ কৃষি সেবা কৃষকদের দোরগড়ায় পৌছে দিয়েছেন। জামায়াত বিএনপির শাষন আমলে কৃষকরা সারের অভাবে জীবন দিয়েছিল। আজ আর সেই দিন নেই, দিন বদলে গেছে দেশের কৃষকরা ফসল উৎপাদনে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। আর সেই কষ্টের ফসল ইদুর খেলে দু:খের সীমা থাকে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নবারুণ স্কুলের একাডেমিক ভবনের ছাদ ঢালাই উদ্বোধন

ননিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের একতলা একাডেমিক ভবনের (চারতলা ভীত বিশিষ্ট) ছাদ ঢালাইয়ের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে ছাদ ঢালাইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. আমিনুর রহমান উল্লাস, নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী, সহকারী প্রধান শিক্ষক মো. সেলিমুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী তানভীর আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী জাহিদ হাসান, সনি ইন্টারন্যাশনালের ঠিকাদার মো. শফিউল ইসলাম প্রমুখ। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৫৮ লক্ষ টাকা ব্যয়ে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের একতলা একাডেমিক ভবনের (চারতলা ভীত বিশিষ্ট) ভবনটি নির্মাণ করা হচ্ছে। এসময় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতিকে ‘জোরপূর্বক গৃহবন্দি রাখা এবং কৌশলে বিদেশে পাঠানো’র অভিযোগে সাতক্ষীরায় বিএনপিপন্থী আইনজীবীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা জজকোর্ট চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আবুল হোসেন-২। সাধারণ আইনজীবীগনের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. তোজাম্মেল হোসেন তুজাম, এড. আশরাফুল আলম, এড. আকবর আলী, এড. শাহরিয়ার হাসিব, এড. আবুল হাসান, এড. হেলালুজ্জামান হেলাল, এড. আল আমিন, এড. নুরুল আমিন, এড. জাহাঙ্গীর আলম, এড. আমজাদ হোসেন, এড. ফেরদৌসী আলম, এড. রেজাউল ইসলাম, এড. রফিকুল ইসলাম-৩, এড. সিরাজুল ইসলাম-৫, এড. শাজাহান আলী, এড. আলমগীর আশরাফ, এড. অসীম কুমার মন্ডল, এড. আমিনুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, একটি রায় সরকারের মতে না হওয়ায় আজ প্রধান বিচারপতিকে জোরপূর্বক বাড়িতে গৃহবন্দি ও কৌশলে বিদেশে পাঠানো হচ্ছে। নিজেদের স্বার্থে সরকার বিচার বিভাগের উপরও হস্তক্ষেপ করছে। আজ বাংলাদেশের সর্বোচ্চ বিচার বিভাগের প্রধানের যদি এই অবস্থা হয়। তাহলে সাধারণ মানুষের কিভাবে হয়রানি হতে হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। প্রধান বিচার প্রতি সুরেন্দ্র কুমার সিনহা স্বাক্ষরিত যে পত্র দেখিয়ে তাকে ছুটিয়ে পাঠিয়েছে ওই পত্রের স্বাক্ষরটি তার না। এছাড়া উক্ত পত্রে ৫টি বানান ভুল। একজন বিচারপতি ৫টি বানান ভুল করবে এটি হতে পারে না। জনগনের আর বুঝতে বাকী নেই রায়টি তাদের মতের না হওয়ায় চাপ প্রয়োগ করে প্রধান বিচারপ্রতিকে দেশের বাইরে পাঠানো হচ্ছে। অবিলম্বে বিচার বিভাগের নিজস্ব স্বাধীনতা দেওয়ার দাবি জানান বক্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest