সর্বশেষ সংবাদ-
সুস্থ থাকতে হলে অবশ্যই বোতলজাত সায়াবিন তেল খেতে হবে– সাতক্ষীরায় এডভোকেসি সভায় বক্তারাদেবহাটায় এসিল্যান্ডের উপস্থিতিতে ৪৮ ক্যারেট ক্যামিক্যাল মিশ্রিত আম বিনষ্ট‘আমাদের দুর্ভাগ্য একজন দুর্নীতিবাজ, অপদার্থ এখনও রাষ্ট্রপতি’বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমকে তাড়াতে মিথ্যা অভিযোগ দিয়ে  হয়রানির অভিযোগকালীগঞ্জের নলতায় সড়ক ও জনপদ থেকে উচ্ছেদের পরেও পুনরায় অবৈধ স্থাপনা নির্মাণের হিড়িকসাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনসারা দেশে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস: নদীবন্দরে সতর্ক সংকেতDe Meest Winstgevende Spellen Bij Jaabet Die U Moet ProberenKeuntungan Menggunakan Bonus Istana Casino untuk Meningkatkan Peluang MenangIemesli, kāpēc Spinight online kazino ir tik populārs Latvijas tirgū

যশোরের জঙ্গি আস্তানা থেকে ৩ শিশুসহ খাদিজার আত্মসমর্পণ

যশোরের জঙ্গি আস্তানায় মারজানের বোন খাদিজা তিন শিশুসহ আত্মসমর্পণ করেছেন। সোমবার বিকেল ৩টা ৫মিনিটে খাদিজা আত্মসমর্পণ করেন।
আত্মসমর্পণ করার আগে খাদজিা তার পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন।

এদিকে যশোরের ঘোপ নোয়াপাড়া রোড জামে মসজিদের পেছনে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা দোতলা বাড়িটিতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে বোম্ব ডিসপোজাল ইউনিটের।

এর আগে জঙ্গি আস্তানা সন্দেহে সেই দোতলা বাড়িটি ঘিরে রাখে আইন-শৃঙ্খলা বাহিনী। কুষ্টিয়ার মশিউর রহমান নামের এক ব্যক্তি নিজেকে হারবাল কোম্পানির চাকরিজীবী পরিচয়ে ফ্লাটটি ভাড়া নিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, মশিউর হলি আর্টিসানে জঙ্গি হামলার অন্যতম পরিকল্পনাকারী মারজানের বোন খাদিজার স্বামী।

এসময় ঘটনাস্থলে পুলিশ, র‌্যাব ছাড়াও ঢাকা থেকে আসা সোয়াট, বোমা ডিসপোজাল ইউনিট এবং কাউন্টার টেরোরিজম (সিটিইউ) সদস্যরা উপস্থিত ছিলেন

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা হামলার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৭৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার দুপুরে কুমিল্লার জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম এ রায় দেন।
আদালতের পিপি অ্যাডভেকেট মোস্তাফিজুর রহমান গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে ৮ যাত্রী দগ্ধ হয়ে মারা যান। আহত হন আরও ২০ জন যাত্রী।

এ ঘটনায় চৌদ্দগ্রামের সাবেক সংসদ সদস্য এবং জামায়াত নেতা ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে প্রধান আসামি করে ৫৬ জনের নাম উল্লেখ ও ২০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়। মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ৬ নেতাকে হুকুমের আসামি করা হয়। ২০১৭ সালের ৬ মার্চ খালেদা জিয়াসহ ৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ইব্রাহীম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিক্ষিকাকে বাঁচাতে জীবন দিল কম্পিউটার বিজ্ঞানের ছাত্র তালহা

রাজধানীর টিকাটুলি এলাকার স্থানীয় ছেলে তালহা। মামা রাজনীতি করায় এলাকায় যথেষ্ট প্রভাব রয়েছে তাদের। রোববার ভোরে এলাকার মোড়ে যখন বেসরকারি স্কুলের এক শিক্ষিকা ছিনতাইয়ের শিকার হয়েছেন তখন থেমে থাকেননি তালহা।

এই ঘটনার প্রতিবাদে ছিনতাইকারীদের ধাওয়া করে একজনকে রুখতে পেরে কিল ঘুষি মেরে মারাত্মক জখমও করে বসে। কিন্তু ছিনতাইকারী চক্রের অন্য দুই সদস্য তালহার উপর পাল্টা আঘাত করে। ছুরি দিয়ে এলোপাতারি কোপানোর কারণে মৃত্যু হয় তালহার। পুলিশ জানিয়েছে, ছিনতাইকারীদের ধরতে অভিযান চলছে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স দ্বিতীয় বর্ষের ছাত্র আবু তালহা (২২) তিন ভাইবোনের মধ্যে সবার বড় ছিলেন। তার বাবা নূর উদ্দিন একজন ব্যবসায়ী। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার বুররা থানায়। তারা টিকাটুলি কে এম রহমত লেনে থাকতেন।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন: রোববার ভোরে টিকাটুলি এলাকা দিয়ে রিক্সায় যাচ্ছিলেন একটি বেসরকারি স্কুলের একজন শিক্ষিকা ও তার ভাই। এসময় তিনজন ছিনতাইকারী তাদের পথরোধ করে। পেছনের রিক্সায় ছিলেন তালহা।

‘এক পর্যায় সে ছিনতাইকারীদের ধাওয়া করে। এতে একজন ছিনতাইকারী পড়ে যায়। তাকে কিল ঘুষি মেরে মারাত্মক জখমও করে তালহা। একজন পড়ে গেছে দেখে ওই দু’জন আবার ফিরে তালহাকে ছুরি দিয়ে নির্দয়ভাবে কোপাতে থাকে। পরে তিন ছিনতাইকারীই দৌড়ে পালিয়ে যায়।’

ছুরিকাঘাতের পরে রক্তাক্ত অবস্থায় তালহা নিজেই বাসায় যান। পরিবারের সদস্যরা তাকে ঢামেকে নিয়ে আসে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তালহার ডান পায়ের উরুতে ছুরিকাঘাত করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে ডাক্ত‍ারের বরাত দিয়ে ওসি জানান।

তিনি আরও জানান, ছিনতাইকারীদের ধরতে অভিযান এবং মামলার প্রক্রিয়া চলছে|

রোববার সকালে ওয়ারীর কে.এম দাস লেনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৮টার দিকে তালহার মৃত্যু হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইয়াসিরের বিরল কীর্তির ম্যাচে লঙ্কার মহাবিপদ

পাকিস্তান। সকালে এক রকম তো বিকেলে আরেক রকম। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বড় ব্যবধানে পিছিয়ে থাকার পর দ্বিতীয় ইনিংসে ৩৪ রানের ভেতর প্রতিপক্ষের পাঁচ উইকেট ফেলে দিয়েছে দলটি। ওয়াহাব রিয়াজের আগুনে বোলিংয়ের আগে বিরল এক কীর্তি গড়েছেন স্পিনার ইয়াসির শাহ।

ইয়াসিরই প্রথম স্পিনার যিনি একটানা পাঁচ টেস্টে কমপক্ষে পাঁচ উইকেট করে নিলেন।

সংযুক্ত আরব আমিরাতে টস জিতে ব্যাট নিয়ে প্রথম ইনিংসে ৪৮২ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে পাকিস্তান গুটিয়ে যায় ২৬২ রানে।

দ্বিতীয় ইনিংসে বল করতে নেমেই কী এক জাদুমন্ত্রে বদলে যায় আজহার আলীরা। ৩ রানের মাথায় কুশল সিলভাকে দিয়ে শুরু করেন মোহাম্মদ আব্বাস। এরপর আঘাত হানেন ওয়াহাব রিয়াজ। আগের ইনিংসে ১৯৬ রান তোলা দিমুথ করুনারন্তেকে ৭ রানে সাজঘরে ফেরান। রিয়াজ পরে দ্রুত আরও দুজনকে ফেরান। মাঝখানে এক উইকেট নেন ইয়াসির। এই টেস্টে এখন পর্যন্ত সাতটি উইকেট নিলেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাতালোনিয়ার স্বাধীনতার বিরুদ্ধে বার্সেলোনায় বিশাল সমাবেশ

কাতালোনিয়ার স্বাধীনতার বিরোধিতা করে দেশের ঐক্যের পক্ষে সমাবেশ করেছে স্পেনের সাড়ে তিন লাখ মানুষ। কাতালোনিয়ার রাজধানী বার্সেলোনায় এক সমাবেশে স্পেনের একতার পক্ষে মিছিল করে নানামুখী স্লোগান তুলে ধরেন তারা।

কাতালোনিয়ার নেতারা আগামী সপ্তাহে স্পেন থেকে স্বাধীনতা ঘোষণা করবেন, এমন ঘোষণার পর এটিই সবচেয়ে বড় সমাবেশ। অবশ্য বার্সেলোনার আগে শনিবারও স্পেনজুড়ে স্প্যানিশ ঐক্যের পক্ষে মিছিল-সমাবেশ হয়েছে।

স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় বলেছেন: আইনগতভাবে কাতালোনিয়ার স্বাধীনতা রুখতে কোন পদক্ষেপই নাকচ করবেন না তিনি।

কিছুদিন আগে স্পেন সরকারের বিরোধিতার মুখেও কাতালোনিয়ার স্বাধীনতার পক্ষে ২৩ লাখ মানুষ ভোট দিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উচ্চ মাধ্যমিকের পাঠ্যবইয়ে স্টিফেন হকিংয়ের বদলে অভিনেতার ছবি!

শিক্ষা ডেস্ক : উচ্চ মাধ্যমিকের পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ে পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের জায়গায় একজন অভিনেতার ছবি ছাপিয়ে দেয়া হয়েছে। ওই অভিনেতার নাম এডি রেডমেইন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অনুমোদিত পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের ৬৩৪ নম্বর পৃষ্ঠায় স্টিফেন হকিংয়ের জায়গায় এ অভিনেতার ছবি দেয়া হয়।

বইটি যৌথভাবে রচনা করেন ড. শাহজাহান তপন, মুহম্মদ আজিজ হাসান এবং ড. রানা চৌধুরী। তবে ড. শাহজাহান তপন গত বছরের এপ্রিলের দিকে মারা গেছেন বলে জানা যায়।

অভিনেতা এডি রেডমেইন The Theory of Everything সিনেমায় স্টিফেন হকিংয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। তার ছবিটি হকিংয়ের জায়গায় ছাপা হয়। এদিকে ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে এ নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

জানতে চাইলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নারায়ন চন্দ্র সাহা বলেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না। বিভিন্ন অজুহাতে বিষয়টি তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।

বোর্ডের সদস্য (কারিকুলাম) ও সদস্য (পাঠ্যপুস্তক) এবং প্রধান সম্পাদকদের মতামত জানতে চেয়েও পাওয়া যায়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আম পাতায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ !

ফলের রাজা আম, স্বাদ ও গুণের অনন্যতায় এমন খেতাব ফলটির। আম পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন।
পাকা হোক বা কাঁচা আম সবারই প্রিয় ফল। সুস্বাধু ও রসালো এই ফলটির স্বাস্থ্যকর উপকারীতা কম-বেশি সবাই জানি। কিন্তু রসালো এই ফলটির পাশাপাশি এর পাতাও বেশ উপকারী!

সম্প্রতি বিশেষজ্ঞরা দাবি করেছেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে প্রাচীনকাল থেকেই এ পাতার ব্যবহার হয়ে আসছে। গবেষণায় দেখা গেছে, কচি আমপাতায় ট্যানিনস নামক অ্যান্থোসায়ানিডিন থাকে, যা ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারী। এ পাতা শরীরে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে ও হাইপারগ্লাইসেমিয়া কমাতে সাহায্য করে।

এছাড়া আমের পাতা উচ্চ রক্তচাপ হাঁপানি, ব্রংকাইটিস, স্থায়ীভাবে স্ফিত বা বর্ধিত শিরা, উদ্বিগ্নতা, অনিদ্রা, জ্বর, ডায়রিয়া ও ক্লান্তি দূর করার মহৌষধ হিসেবে প্রমাণিত।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে আমপাতার চা কীভাবে তৈরি করবেন, তার প্রস্তুত প্রণালী দেওয়া হল-

উপকরণ: ১১-১২টি কচি আমপাতা ও দেড় গ্লাস পানি।

প্রস্তুত প্রণালী: প্রথমে আমপাতাগুলো ধুয়ে নিন। এরপর একটি পাত্রে দেড় গ্লাস পানি ঢেলে চুলায় ফুটতে দিন। এর ৫ মিনিট পর আমপাতাগুলো ওই পানিতে দিয়ে ১৫ মিনিট হালকা আঁচে ফুটতে দিন। এরপর চুলা বন্ধ করে সারা রাত এই মিশ্রণটি ঢেকে রাখুন।

পরদিন সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে আমপাতার চা পান করুন। এই পানীয়টি এক মাস একটানা পান করতে হবে। তাহলে দেখবেন ডায়াবেটিস সব সময় আপনার নিয়ন্ত্রণেই থাকছে। এর সঙ্গে আপনার মেজাজও থাকবে চনমনে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মিয়ানমার সেনাবাহিনীর ওপর আসছে পশ্চিমা নিষেধাজ্ঞা

রোহিঙ্গা নিধন ইস্যুতে মিয়ানমারের শীর্ষ সেনাবাহিনীর কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ওয়াশিংটন, ইয়াঙ্গুন ও ইউরোপভিত্তিক বেশ কিছু কূটনীতিক ও সরকারি কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

মূলত রোহিঙ্গা নিধন বন্ধে বারবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, ইইউ, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, কানাডা ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো দাবি জানালেও এই সহিংসতা বন্ধে কর্ণপাত করেনি মিয়ানমার সেনাবাহিনী। তাই এ ধরনের সিদ্ধান্তের কথা ভাবছে পশ্চিমা বিশ্ব।

নিষেধাজ্ঞা আরোপ হলে মিয়ানমার সেনা কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ, যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষিদ্ধ এবং এদের সঙ্গে আমেরিকানদের ব্যবসা-বাণিজ্য বন্ধসহ বিভিন্ন সিদ্ধান্ত আসতে পারে।

তবে রয়টার্স জানায়, এ বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ওয়াশিংটন ও ব্রাসেলস এ জন্য আরও কিছু দিন সময় নিতে পারে। রাখাইনে সহিংসতায় ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা বাড়ানোরও আলোচনা চলছে। বিষয়টি নিয়ে ইউরোপ, জাপান ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে আলোচনার কারণে ওয়াশিংটন এ বিষয়ে সাবধানতার সঙ্গে এগোচ্ছে বলে জানায় রয়টার্স।

প্রসঙ্গত, মিয়ানমার সেনাবাহিনীর চলমান সহিংসতার কারণে এ পর্যন্ত সাড়ে ৫ লাখের মতো রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে পালিয়ে এসেছে। এখনও প্রতিদিন অন্তত দুই হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসছে। জাতিসংঘ মনে করছে, আবারো বাংলাদেশে রোহিঙ্গা ঢল নামতে পারে।

উল্লেখ্য, মিয়ানমারে সেনাবাহিনী প্রত্যক্ষভাবে দেশ শাসন থেকে সরে আসার পর ২০১২ সালে মিয়ানমারের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ইইউ। তবে নব্বইয়ের দশক থেকে চলে আসা অস্ত্র নিষেধাজ্ঞা এখনও রয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র মিয়ানমারের ওপর থেকে বেশিরভাগ নিষেধাজ্ঞা তুলে নিলেও অস্ত্র নিষেধাজ্ঞা রেখেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest