দেবহাটা ব্যুরো : মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের যুগ্ন-সচিব সলিমুল্যাহ দেবহাটায় উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন মশু, সাবেক ডেপুটি কমান্ডার আবু বক্কার সিদ্দিক, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ও সংসাদ সদস্য মুক্তিযোদ্ধা মুনসুর আহম্মেদ, জেলা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সমিতির সভাপতি ও উপজেলা জাতীয়পার্টির সভাপতি আব্দুল মাবুদ গাজী, মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, উপজেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হামিদসহ ৫টি ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধাগন। সভা শেষে বহুল প্রতিক্ষিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ কাজ পরিদর্শন করে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল আসাদ, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা আব্দুল হামিদ মাহমুদ, সমাজসেবা কর্মকর্তা অধির কুমার গাইন যুগ্ন-সচিব সলিমুল্যা’র সাথে ছিলেন। নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার জন্য প্রকৌশলী বিভাগকে অনুরোধ জানান। পরে তিনি বিরঙ্গনা আছিয়ার নির্মানাধীন ঘর পরিদর্শন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : বৃহস্পতিবার বিকাল ৫টায় ভোমরাস্থল বন্দরে সড়ক পরিবহন শ্রমিকলীগের অফিস ভবনে আওয়ামীলীগের সভানেত্রী ও বঙ্গবন্ধুর জ্যোষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১ তম জন্মদিবস উপলক্ষ্যে এবং সম্প্রতি আমেরিকায় গলব্লাডারে অপারেশনে করাতে তার শারিরীক সুস্থ্যতা কামনা করে এক আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ গাজীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে জেলা শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ হারুন উর রশিদ বলেন, শেখ হাসিনার হাতে দেশ পরিচালনার ভার থাকলে কৃষক-শ্রমিকের মুক্তি আসবে। কৃষক-শ্রমিক মেহনতি মানুষের দরকার, শেখ হাসিনার সরকার। আরো বক্তব্য রাখেন,সহ-সভাপতি মুক্তিযোদ্ধা জুলমত আলী গাজী, রিয়াজুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক সাকিল হোসেন, আবিদ হোসেন, মেহেদী হাসান, কাওছার আলী। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ বিল্লাল হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা তাঁতীলীগের আয়োজনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭১তম শুভ জন্মদিন উপলক্ষ্যে জননেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া, কোরআন তেলাওয়াত ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় জেলা ছাত্রলীগ কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া ও আলোচনাসভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সমাজকল্যাণ সম্পাদক এড. আজহারুল ইসলাম, জেলা তাঁতীলীগের সভাপতি মীর আজহার আলী শাহীন,সহ-সভাপতি মোঃ নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আজিম হোসেন, সাংগঠনিক সম্পাদক তুহিন খান, জেলা স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকলীগের মহিলা সম্পাদিকা মোছাঃ শরিফা আসাদ, জেলা তাঁতীলীগের মহিলা সম্পাদিকা রাণী খাতুন, পৌর তাঁতীলীগের আহবায়ক নুর জাহান সাদিয়া, যুগ্ম আহবায়ক শেখ ফিরোজ হোসেন, সদস্য সচিব আনোয়ার হোসেন সুজন, সদস্য যথাক্রমে সাংবাদিক মাসুদ আলী, আছাদ হোসেন (রতœা), মোঃ ইদ্রিস আলী, মোঃ হেলাল উদ্দীন, মোঃ আহম্মাদ আলী, মোছাঃ চম্পা খাতুন, মোঃ দেলোয়ার হোসেন সহ তাঁতীলীগের বিভিন্ন অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাও. মিজানুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিবেদক : আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামের অসহায় ফনিন্দ্র মন্ডলের কন্যা শতাব্দীকে অপহরণের ৪ বছর পরও কোন খোঁজ মেলেনি। তাছাড়া প্রতিপক্ষের একের পর এক হুমকী-ধামকীতে চরম নিরপত্তাহীনতায় ভুগছে ফনিন্দ্র ও তার পরিবার। ফনিন্দ্র মন্ডল জানান, বুধহাটা সুন্দরবন পরিটেকনিক কলেজের শিক্ষার্থী শতাব্দী মন্ডলকে ২০১৩ সালের ১৩ জুলাই ১ম বার অপহরণ করা হয়। সে ঘটনায় আদালতে জিআর- ১৫ তাং ১২/০৮/১৩ নং মামলা দায়ের করেন তিনি। অনেক চরাই উৎরাই শেষে আদালতের নির্দেশে শতাব্দিকে তার জিম্মায় দেওয়া হয়। এরপর ২০১৩ সালের ৫ নভেম্বর তার বাড়িতে সন্ত্রাসী স্টাইলে আক্রমণ চালিয়ে পুনরায় শতাব্দীকে অপহরণ করা হয়। এনিয়ে আবার আশাশুনি থানায় মামলা করেন তিনি। মামলা নং-৮, তাং ১০/১১/১৩। তখন আসামীরা মেয়েকে জিম্মি করে বিভিন্ন কৌশলে বিয়ের সাজানো অভিনয় করিয়ে তাদের পক্ষে জবানবন্দি করিয়ে নেয়। এরপর তদানীন্তন তদন্ত কর্মকর্তা এসআই আকরাম তাকে ভুল বুঝিয়ে দু’টি সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নেন এবং ফাইনাল রিপোর্ট প্রদান করেন বলে ফনিন্দ্র দাবি করেন। এরপর থেকে শতাব্দিকে অজ্ঞাতে নিয়ে যাওয়া হয়। তাদের ধারনা তাকে অপহরণের পর গুম বা পাচার করা হয়েছে। তিনি পুলিশ সুপারকে বিষয়টি অবহিত করেন এবং ন্যায় বিচার পাওয়ার লক্ষ্যে মানব পাচার অপরাধ ট্রাইব্যুনাল সাতক্ষীরায় ৩২/১৪ নং মামলা রুজু করেন। এতে পাচারকারী চক্রের কচুয়া গ্রামরে জ্ঞানেন্দ্র ঢালী, রবীন্দ্র ঢালী, নির্মল মন্ডল, মহানন্দ মন্ডল ও আগরদাড়ী গ্রামের অহেদ আলিকে আসামী করা হয়েছে। এরপর থেকে আসামীরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ফনিন্দ্র ও তার পরিবারের উপর নানা ভাবে হুমকী ধামকী দিয়ে আসছে। বাধ্য হয়ে ফনিন্দ্র মন্ডল থানায় সাধারণ ডায়েরি (নং- ৮৩৫, তাং ২৪/১/১৫) করেন। এতে আরও ক্ষিপ্ত হয়ে তারা মামলা তুলে না নিলে তাদেরকে জীবনে শেষ করে দেওয়াসহ নানা হুমকী দিয়ে যাচ্ছে। কোন কুল কিনারা না পেয়ে তিনি মাননীয় প্রধানমন্ত্রীসহ উচ্চ পদস্থ কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরে হৃদয় ছেড়া আকুতি জানিয়ে আবেদন করেছেন। দীর্ঘ সময়ে কন্যার খোঁজ না পেয়ে পাগল পারা পরিবারটি বিচারের আশায় ছুটে ফিরলেও নিজেদের জীবনের নিরাপত্তার অভাবে অসহায় হয়ে পড়েছেন। এব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থা, প্রশাসন ও জন প্রতিনিধিসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক : দুর্গতিনাশিনী দুর্গা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা মন্দিরে জেলা মন্দির সমিতির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা মন্দির সমিতির সভাপতি বাবু বিশ্বানাথ ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম শওকত হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু সায়ীদ, পৌর কাউন্সিলর শেখ আব্দুস সেলিম। অনুষ্ঠানে মন্দির সমিতির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কলারোয়া প্রতিনিধি : শারদীয় দুর্গোৎসবে কলারোয়া পৌরসদরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাতক্ষীরা-১ (কলারোয়া-তালা) আসনের সাংসদ এড. মুস্তফা লুৎফুল্লাহ। বৃহস্পতিবার দিনভর সনাতন ধর্মাবলম্বীদের সর্ব বৃহত্তম এ ধর্মীয় উৎসবের মহা অষ্টমী দিনে তিনি এসব পূজা মন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শন কালে উপজেলার প্রত্যেকটি পূজা মন্ডপে আইন শৃঙখলা রক্ষাসহ সার্বিক বিষয় নিয়ে পূজা মন্ডপের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এ সময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মনোরঞ্জন সাহা, উপজেলা আ.লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু, উপাধ্যক্ষ মইনুল হাসান, এমপি’র পিএস জাহাঙ্গীর হোসেন প্রমুখ। পরিদর্শন ও মতবিনিময়কালে উপজেলার ৩৯টি পূর্জা মন্ডপে উৎসবমুখোর পরিবেশ বজায় রাখার জন্য পূজা ম-পে নিয়োজিত নিরাপত্তা বাহিনী ও মন্ডপের সভাপতি, সেক্রেটারিসহ সেচ্ছাসেবীদের’কে বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কাজে এলো না পাণ্ডে-কেদার ঝড়। বিরাটদের সিরিজ জয়ের স্বপ্ন অধরাই রয়ে গেল।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৩৫ রানের পাহাড় সমান টার্গেট তাড়া করতে নেমে আট উইকেট হারিয়ে ৩১৩ রানেই থেমে যায় ভারত। এর ফলে নয় ম্যাচ পর থামে কোহলির জয়ের রথ।

বৃহস্পতিবার বেঙ্গালুরুতে টসে জিতে প্রথমে ব্যাটিং নিয়ে তা করেও দেখালেন স্টিভ স্মিথরা।

নিয়মরক্ষার ম্যাচে শুরুতে দুই অজি ওপেনার ফিঞ্চ ও ওয়ার্নারই ২৩০ রানের পার্টনারশিপ করেন। সেঞ্চুরি করে দলকে অনেকটাই টেনে নিয়ে যান ডেভিড ওয়ার্নার। তার ১২৪ রানের সাজানো ইনিংস শেষ হয় কেদার যাদবের বলে। এদিকে মাত্র ৬ রানের জন্য সেঞ্চুরি হারান ফিঞ্চ। তার উইকেট তুলে নেন উমেশ যাদব।

এই ম্যাচে ভারতীয় বোলারদের মধ্যে উমেশের অবদান অনস্বীকার্য। ১০ ওভার বল করে ৪ উইকেট নেন তিনি। রানও ৭ প্রতি ওভার। বাকি প্রত্যেকেই অত্যাধিক মাত্রায় রান দেন।

শেষ ম্যাচে ইন্দোরের বাইশ গজে ১২৪ রানের ইনিংস খেলেন অজি ওপেনার। এদিন অবশ্য মাত্র ছয় রানের জন্য সেঞ্চরি হাতছাড়া করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মাহফিজুল ইসলাম আককাজ : ‘রাষ্ট্র নায়ক শেখ হাসিনার বিশ^ শান্তির দর্শণ, জনগণের ক্ষমতায়ন সুদৃঢ় করাই আমাদের অঙ্গিকার’ এই স্লোগানকে সামনে রেখে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মানবতাবাদী নেত্রী বিশ^ শান্তির দূত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭১ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে শহরের মুক্তিযোদ্ধা সংসদের হলরুমে জেলা যুবলীগের আয়োজনে জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। এসময় তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা ক্ষুধা, দারিদ্রমুক্ত একটি অসাম্প্রদায়িক চেতনা নিয়ে দূর্বার গতিতে এগিয়ে চলেছে। রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়ে জননেত্রী শেখ হাসিনা বিশে^র দরবারে মানবতার বাংলাদেশ হিসেবে পরিচিত করেছেন অসহায় রোহিঙ্গাদের পাশে দাড়িয়ে লক্ষ লক্ষ রোহিঙ্গার মুখে খাবার তুলে দিচ্ছেন তাই সারা বিশ^বাসী তাকে মানবতাবাদী নেত্রী বিশ^ শান্তির দর্শণ হিসেবে কাজ করে যাচ্ছেন। আগামীতে শান্তিতে নোবেল পেতে যাচ্ছেন। আমরা বাঙালী জাতি আজ গর্বিত।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু, সাধারণ সম্পাদক তুহিনুর রহমান তুহিন ও সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. গোলাম কিবরিয়া বাবু প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাওয়ার হাউজ জামে মসজিদের ইমাম জাহাঙ্গীর আলম। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest