সর্বশেষ সংবাদ-
সুস্থ থাকতে হলে অবশ্যই বোতলজাত সায়াবিন তেল খেতে হবে– সাতক্ষীরায় এডভোকেসি সভায় বক্তারাদেবহাটায় এসিল্যান্ডের উপস্থিতিতে ৪৮ ক্যারেট ক্যামিক্যাল মিশ্রিত আম বিনষ্ট‘আমাদের দুর্ভাগ্য একজন দুর্নীতিবাজ, অপদার্থ এখনও রাষ্ট্রপতি’বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমকে তাড়াতে মিথ্যা অভিযোগ দিয়ে  হয়রানির অভিযোগকালীগঞ্জের নলতায় সড়ক ও জনপদ থেকে উচ্ছেদের পরেও পুনরায় অবৈধ স্থাপনা নির্মাণের হিড়িকসাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনসারা দেশে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস: নদীবন্দরে সতর্ক সংকেতKeuntungan Menggunakan Bonus Istana Casino untuk Meningkatkan Peluang MenangIemesli, kāpēc Spinight online kazino ir tik populārs Latvijas tirgūΗ πλήρης καθοδήγηση για το Buran Casino no deposit bonus και τις προσφορές του

বউয়ের কথা অমান্য করে কোটিপতি!

সংসার জীবনে সুখী হওয়ার শর্ত হলো সৎ থাকা এবং সবকিছু নিয়ে খোলামেলা আলোচনা করা। কিন্তু আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা হার্মেনিগিলদো বেলত্রান-মেজা করেছিলেন উল্টোটা।

স্ত্রী লটারি কেনার বিষয়ে লেকচার দিতেন। এটা কেনা ঠিক নয়, ইত্যাদি, ইত্যাদি। তাই বউকে লুকিয়েই টিকেট কিনতেন। বাড়িতে এসে বাথরুমে গিয়ে সেগুলো ক্র্যাচ করতেন।

সম্প্রতি তিনি ১০ লাখ মার্কিন ডলার মূল্যের পুরস্কার জিতেছেন। বউকে সেই সুখবর দিয়েছেন বেশ নাটকীয় ভঙ্গিতে। হার্মেনিগিলদো বলেন, ‘তুমি বলেছো আমি কখনই জিতব না। দেখ আমি জিতেছি। এই তার প্রমাণ। ‘ সূত্র : ক্যালিফোর্নিয়া স্টেট লটারি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গা ইস্যুতে আজ বাংলাদেশ-ভারত বৈঠক হতে পারে

রোহিঙ্গা সংকট পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্করের সঙ্গে কথা বলতে পারেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহিদুল হক। আজ বৃহস্পতিবার দুপুরে দিল্লিতে তারা বৈঠকে মিলিত হতে পারেন বলে খবর।

গত মঙ্গলবারই দিল্লি সফরে এসেছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব। এই সময়কালে রোহিঙ্গা সংকট নিয়ে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে শহিদুল হক আলোচনা সেরে নিয়েছেন বলে খবর।

রোহিঙ্গা ইস্যু ছাড়াও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের আসন্ন ঢাকা সফর সূচি নিয়েও দুইজনের কথা হতে পারে। কারণ আগামী ২২-২৩ অক্টোবর ঢাকায় শুরু হতে চলেছে জয়েন্ট কনসালটিভ কমিশন (জেসিসি)’এর বৈঠক, সেই বৈঠকেই উপস্থিত থাকবেন সুষমা।

সূত্রের খবর, দুই পররাষ্ট্র সচিবের মধ্যে আলোচনার অন্যতম বিষয় হিসাবে রোহিঙ্গা থাকলেও দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়টিও তাঁরা পর্যালোচনা করবেন।

উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন প্রদেশে নতুন করে সহিংসতার কারণে ২৫ আগস্টের পর থেকে গত এক মাসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় ৫ লাখ রোহিঙ্গা। এর আগেও বিভিন্ন সময়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংখ্যা প্রায় ৪ লাখের কাছাকাছি। মিয়ানমার ছেড়ে পালিয়ে আসা এই রোহিঙ্গাদের মোকাবিলা করাটাই এখন বাংলাদেশের কাছে বড় চ্যালেঞ্জ। এই সমস্যা সমাধানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক মহলকে এগিয়ে আসার জন্য একাধিকবার আর্জি জানিয়েছেন। এই প্রেক্ষিতে সাড়া দিয়ে ভারতের পক্ষ থেকেও বাংলাদেশকে কূটনৈতিক ও মানবিক দিক থেকে সবরকম সমর্থন করার ব্যাপারে পুনরায় আশ্বস্ত করা হয়েছে।

দুইদিন আগেই ঢাকায় অনুষ্ঠিত দুই দেশের স্বাস্থ্য সম্পর্কিত একটি অনুষ্ঠানে উপস্থিত থেকে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধণ শ্রিংলা জানান ‘আমরা পুরোপুরিভাবে বাংলাদেশকে সমর্থন জানাই। এই ইস্যুতে কূটনৈতিক ও মানবিক দিক থেকে আমরা বাংলাদেশের পাশে থাকবো’।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পুঁজিবাদী স্বার্থেই রোহিঙ্গাদের পাশে নেই রাশিয়া-চীন

‘পুঁজিবাদী স্বার্থের কারণেই রাশিয়া, চীন ও ভারত রোহিঙ্গাদের পাশে দাঁড়ায়নি। যে ঘটনা একাত্তরে আমরা দেখেছি, এখন তা দেখছে মিয়ানমারের রোহিঙ্গারা। চীন সবকিছুই জানে। কিন্তু দেশটির পুঁজিবাদী সরকার নিপীড়িত রোহিঙ্গাদের পাশে দাঁড়ায়নি, দাঁড়িয়েছে মিয়ানমারের পক্ষে। রাশিয়াও চীনের মতোই আচরণ করছে। যে ভারত একাত্তরে আমাদের দেশের এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছে, মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে, সেও দাঁড়িয়েছে মিয়ানমারের পক্ষে। কারণ একই পুঁজিবাদী স্বার্থ। ’ গতকাল দুপুরে রাজধানীর পুরানা পল্টনে মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে শিক্ষাবিদ ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এসব কথা বলেন। অক্টোবর বিপ্লবের শতবর্ষ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে অক্টোবর বিপ্লব শতবর্ষ উদ্যাপন জাতীয় কমিটি। সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় নেতা শুভ্রাংশু চক্রবর্তী, জাতীয় গণফ্রন্টের আহ্বায়ক টিপু বিশ্বাস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ প্রমুখ। সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, একাত্তরের হানাদার, বাংলাদেশের ধর্ষক ও মিয়ানমারের সেনাসদস্য সবাই একই আদর্শে দীক্ষিত। সেই আদর্শ হলো পুঁজিবাদ। অক্টোবর বিপ্লব এই পুঁজিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। পুঁজিবাদের মালিকানা থাকে পাঁচজনের হাতে, আর ৯৫ জন থাকে বঞ্চিত। বঞ্চিতরা দরিদ্র হয়। পুঁজিবাদ সবকিছুকেই বাজারে নিয়ে আসে। যাদের হাতে টাকা থাকে, তাদেরই বাজারে প্রবেশের অধিকার থাকে। অক্টোবর বিপ্লব শতবর্ষ উদ্যাপন জাতীয় কমিটির আরেকজন আহ্বায়ক হলেন ভাষাসংগ্রামী আহমদ রফিক। জাতীয় কমিটির সমন্বয়ক হিসেবে আছেন হায়দার আকবর খান রনো। সংবাদ সম্মেলনে শতবর্ষ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির কথা জানানো হয়। আগামী শুক্রবার বেলা ৩টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে উদ্বোধনী সমাবেশ করা হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে ৯ নভেম্বর হবে সমাবেশ ও লাল পতাকা মিছিল। এখনো সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত হয়নি মন্তব্য করে সংবাদ সম্মেলনে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘সভ্যতার বিবর্তনে ক্ষমতা এক শ্রেণির হাত থেকে অন্য শ্রেণির হাতে গেছে। দাসমালিকদের হাত থেকে ক্ষমতা চলে গেছে সামন্তপ্রভুদের হাতে। আবার সামন্তবাদীদের সরিয়ে পুঁজিবাদ এসেছে। এই তিনটি ব্যবস্থার মিল ব্যক্তিগত মালিকানা। তিনটির কোনোটিতেই সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত হয়নি। ’ সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ১৯১৭ সালের সমাজতান্ত্রিক বিপ্লব পুঁজিবাদের ক্রমবর্ধমান দুঃসহ দৌরাত্ম্যকে প্রতিহত করে একটি মানবিক বিশ্ব গড়ে তুলতে চেয়েছিল। অক্টোবর বিপ্লব দেখিয়েছে, মালিকানা যদি ব্যক্তিগত হতে থাকে তাহলে সব উদ্ভাবনা ও উন্নয়ন চলে যায় কতিপয় ব্যক্তির হাতে। পুঁজির মালিকেরা শোষণ ও লুণ্ঠনের কাজে জ্ঞান ও বিজ্ঞানকে ব্যবহার করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আবার সৌরভ ছড়াবেন পরীমণি

সিক্যুয়েল শব্দটি উচ্চারিত হলে চোখের সামনে ভেসে উঠে চলচ্চিত্রের দ্বিতীয় বা ধারাবাহিক কোনো পর্ব। বিশেষ করে এ সময়ের চলচ্চিত্রগুলোতে এ ক্রেজ একটু বেশিই পরিলক্ষিত হয়।
হোক সেটা হলিউড, বলিউড কিংবা ঢালিউড।

এবার এই সিক্যুয়েলে ফের সৌরভ ছড়াবেন পরীমণি। তবে কোনো চলচ্চিত্র বা নাটকে নয়, বিজ্ঞাপনে। প্রায় দুই বছর আগে একটি বিউটি সোপের বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন পরীমণি। সেই বিজ্ঞাপনে অনেকটা জমকালোভাবেই উপস্থাপন করা হয় এ লাস্যময়ীকে। কলকাতার একটি স্টুডিওতে সৌনক মিত্রের পরিচালনায় নির্মিত হয়েছিল এ বিজ্ঞাপনটি। এখনো এটি বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচার হচ্ছে। এছাড়া দেশের বিভিন্ন বিলবোর্ডেও জায়গা করে নেয় বিজ্ঞাপনটি। সেই ধারাবাহিকতায় এবার নির্মিত হচ্ছে স্যান্ডালিনা রোজ বিউটি সোপের টিভিসি। আগেরটি ছিল স্যান্ডাল ব্র্যান্ডের, আর এবার নতুন একটি সৌরভে।

গত শনিবার কলকাতায় গেছেন পরীমণি। আর সোমবার থেকে ক্যামেরা অন হয় এ শৈল্পিক কর্মযজ্ঞের। মুঠোফোনে কলকাতা থেকে বাংলাদেশ প্রতিদিনকে পরীমণি বলেন, ‘আগের বিজ্ঞাপনটিতে অভূতপূর্ব সাড়া পেয়েছিলাম। আশা করি, এবারের সিক্যুয়েলটি দর্শকদের হৃদয়ে গেঁথে থাকবে। ’

পরীমণি আরও বলেন, ‘চলচ্চিত্রের দর্শক প্রতিক্রিয়া একটু সময় নিয়ে পাওয়া যায়। আর বিজ্ঞাপনের প্রতিক্রিয়া খুব দ্রুত। এ মাধ্যমটিও বেশ ভালো লাগে আমার। চলচ্চিত্রের মতো এখানেও দীর্ঘমেয়াদে কাজ করতে চাই। ’ এর আগে একটি মিষ্টি কোম্পানি, কোমল পানীয়, রেফ্রিজারেটর, মেহেদি, গ্যাস স্টোভ ও চাটনির বিজ্ঞাপনে কাজ করেছেন পরীমণি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দ্বিতীয় টেস্ট থেকে তামিমের নাম প্রত্যাহার

ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশের তারকা ওপেনার তামিম ইকবাল। সিরিজের আগে বোনোনিতে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে বাম উরুতে পাওয়া আঘাত আরও বেড়ে যাওয়ায় ব্লোয়েমফন্টেইন টেস্ট থেকে নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হন এ ড্যাশিং ওপেনার।

পচেফস্ট্রুমে বাংলাদেশের ৩৩৩ রানে পরাজিত হওয়া প্রথম ম্যাচের প্রথম ইনংসে ৩৯ রান করলেও দ্বিতীয় ইনিংসে শূন্য রানে আউট হন তামিম।

প্রথম টেস্টের পর স্ক্যান করলে তার গ্রেড ১ ইনজুরি নিশ্চিত হওয়া গেছে। এ ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে সাধারণত চার সপ্তাহ সময় লাগে। তবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের আশা তামিম দ্রুত সেরে উঠে ওয়ানডে সিরিজের আগে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হবেন। তেমন আশা থেকে তাকে দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় রাখা হচ্ছে। দ্বিতীয় ম্যাচে তামিমের জায়গায় ওপেনার হিসেবে সৌম্য সরকারকে খেলানো হতে পারে।

চলমান টেস্ট সিরিজে বিশ্রাম দেয়ায় টাইগার দলে নেই অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার তামিমকে প্রত্যাহার করায় ২০১৩ সালের মার্চের পর প্রথমবার একই ম্যাচে দলের দুই সর্বোচ্চ রান সংগ্রহকারীকে মিস করছে বাংলাদেশ দল। ২০১৩ সালে শ্রীলংকার বিপক্ষে গল টেস্ট মিস করেছিলেন উভয়েই।

পক্ষান্তরে শুক্রবার শুরু হওয়া দ্বিতীয় টেস্টে ফাস্ট বোলার মরনে মরকেলকে ছাড়া মাঠে নামতে হবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে প্রভাস-আনুশকা!

চলতি বছরেই নাকি বিয়ে করছেন তারা। ডিসেম্বরেই নাকি চারহাত এক হচ্ছে প্রভাস ও আনুশকার।
‘বাহুবলী টু’-এর পর থেকেই এমন জল্পনাই হাওয়ায় উড়ছে। তাহলে এবার সত্যি বিয়ে পিঁড়িতে বসতে চলেছেন দক্ষিণের এই অভিনেতা ও অভিনেত্রী।

তবে আনুশকা শেঠির সঙ্গে তার বিয়ের খবরে প্রভাস বলেন, কোনও নায়িকার সঙ্গে একটির বেশি সিনেমা করলে বিভিন্ন ধরণের গুঞ্জন শুরু হয়। এই ক্ষেত্রেও সেই একই বিষয় ঘটেছে। তাদের দু’জনের বিয়ের কোনও পরকল্পনা নেই বলেও স্পষ্ট জানিয়েছেন প্রভাস। সেই সঙ্গে এই ধরণের গুজবে তার কিছু এসে যায় না বলেও স্পষ্ট জানিয়েছেন দক্ষিণের ওই নায়ক।

বর্তমানে ‘সাহো’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত প্রভাস। ওই সিনেমায় প্রভাসের বিপরীতে শ্রদ্ধা কাপুরকে দেখা যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাম রহিম-হানিপ্রীতকে নিয়ে টুইট করে বিতর্কে জাতিসংঘ

ধর্ষণের দায়ে জেলবন্দি ভণ্ড ধর্মগুরু রাম রহিম ইনসান ও তার ‘দত্তক কন্যা’ হানিপ্রীতকে নিয়ে টুইট করে চমকে দিল জাতিসংঘ। জাতিসংঘের খাবার পানি ও পরিচ্ছন্নতা সংক্রান্ত সংগঠন ‘ইউনাইটেড নেশন ওয়াটার’ দু’টি টুইট করেছে রাম রহিম ও হানিপ্রীতকে নিয়ে।
এরপরেই শুরু হয়েছে চাঞ্চল্য।

কী কারণে এক জেলবন্দি ধর্ষক ও পুলিশি হেফাজতে থাকা এক অভিযুক্তকে উদ্দেশ্য করে টুইট করল জাতিসংঘ, সেটা এখনও পরিষ্কার নয়। জাতিসংঘ কি ভুল করে এমনটা করল, নাকি তাদের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে, নাকি জেনে বুঝেই এই টুইট তাই নিয়ে প্রবল জল্পনা চলছে এখন নেটদুনিয়ায়।

গোটা দুনিয়ায় সকলেই যাতে পরিষ্কার পরিচ্ছন্ন শৌচাগার ব্যবহার করতে পারে, সেই উদ্দেশ্যেই পালিত হয় ‘ওয়ার্ল্ড টয়লেট ডে’। আর জাতিসংঘের সেই দু’টি টুইটেই রাম রহিম ও হানিপ্রীতকে আগামী ১৯ নভেম্বর ‘বিশ্ব শৌচাগার দিবস’-এ শামিল হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

রাষ্ট্রসংঘের সহায়তায় ‘ইউএন ওয়াটার’ এই প্রকল্পের আহ্বায়ক। কিন্তু রাম রহিম ও হানিপ্রীতের মতো দুই ‘কুখ্যাত দুষ্কৃতী’কে এই উদ্যোগে শামিল করার কী প্রয়োজন পড়ল আচমকা, সেটাই বুঝে উঠতে পারছেন না পরিবেশপ্রেমীরা।

তাদের একাংশের প্রশ্ন, সাধারণত এই ধরনের উদ্যোগের প্রচারে কোনও সেলিব্রিটি বা পরিচিত মুখের নাম উল্লেখ করে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়। কিন্তু যেভাবে ইউএন ওয়াটারের অফিসিয়াল ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে ওই দু’জন ‘অপরাধী’কে উদ্দেশ্য করে টুইট করা হয়েছে, দেখে তাজ্জব নেটিজেনরাও।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চলচ্চিত্র পরিচালনায় নামবেন আনুশকা

‘আমি বলতে নয়, করে দেখাতে আগ্রহী।’ কথাটি বলেছেন বলিউড তারকা আনুশকা শর্মা। কিন্তু কী করে দেখাতে চাচ্ছেন তিনি? ডিএনএ ইন্ডিয়ার খবরে প্রকাশ, ভবিষ্যতে চলচ্চিত্র পরিচালনায় হাত দিতে চান তিনি। আর সেটা এখনই সবাইকে জানাতে নারাজ ‘যাব হ্যারি মেট সেজাল’-খ্যাত এই তারকা। তাঁর সাফ জবাব, পরিচালনায় নামলে সবাইকে জানিয়েই নামবেন তিনি।

সম্প্রতি ‘নাশ’ নামের একটি ফ্যাশন হাউস খুলেছেন তিনি। যেখানে বিক্রি করা হবে পশ্চিমা ধাঁচের কাপড়। সেখানেই ভবিষ্যতে চলচ্চিত্র পরিচালনা প্রসঙ্গে জিজ্ঞেস করা হয় তাঁকে। উত্তরে আনুশকা বলেন, ‘আমি বলার চেয়ে করে দেখানোয় বিশ্বাস করি। বলার চেয়ে করে দেখানোটাই আমার কাছে সহজ। লোকের কাছে বলে বেড়ানোটা আমার কাছে কঠিন লাগে। তাই অপেক্ষা করুন। এখনো অনেক কিছু বাকি আছে, যেগুলো আমি ভবিষ্যতে করতে চাই।’

ভবিষ্যতে কোনো ফুটবল বা ক্রিকেট লিগে বিনিয়োগ করার ইচ্ছে আছে কি না? গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে আনুশকা বলেন, ‘আমার যদি অনেক টাকা আয় করার ইচ্ছা হয়, তাহলে আমি সেটাও করব। সবকিছুর জন্য অঙ্গীকার একই রকম। আমি যা-ই করি না কেন, সেটার সঙ্গে একেবারে সংযুক্ত হয়ে যাই। চলচ্চিত্র প্রযোজনা এবং নাশ তাঁরই ফসল।’

বর্তমানে ‘পরী’ ছবির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন আনুশকা। এ চলচ্চিত্রের মাধ্যমেই প্রযোজনায় নাম লেখাতে যাচ্ছেন আনুশকা। ‘পরী’ চলচ্চিত্রটি প্রযোজনা করছে আনুশকা শর্মার প্রযোজনা সংস্থা ক্লিন স্লেট ফিল্মস। চলচ্চিত্রটি আনুশকার বিপরীতে অভিনয় করছেন টালিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। প্রসিত রায়ের পরিচালনায় ২০১৮ সালের ৯ ফেব্রুয়ারি ‘পরী’ ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest