ছুটিতে এসে নিখোঁজ কানাডার বিশ্ববিদ্যালয় ছাত্র

ঢাকায় এসে নিখোঁজ হয়েছেন কানাডার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ইশরাক আহম্মেদ (২০) নামে এক শিক্ষার্থী। শনিবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বের হয়ে তিনি আর বাড়ি ফিরেননি বলে রবিবার ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে তার পরিবার।

ধানমন্ডি থেকে নিখোঁজ হওয়া ইশরাক আহম্মেদের বাবার নাম জামালউদ্দীন আহম্মেদ। তিনি বন্ধুদের সঙ্গে খেতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফিরেননি বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানান, তথ্যপ্রযুক্তি ও মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ইশরাকের খোঁজ চলছে। তবে এখনো তার খোঁজ মেলেনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিম পাতার কিছু জাদুকরী ব্যবহার

পেটের সমস্যা, হজমে সমস্যা, খসখসে ত্বক। এসব সমস্যার সমাধানে কাঁচা নিমপাতা খান।
অব্যর্থ দাওয়াই। এমনকি ঘুম থেকে উঠে দুটো নিমপাতা চিবোলেই জব্দ সুগারও। ত্বকের উজ্জ্বল্য বাড়াতে নিমপাতার জুড়ি মেলা ভার।

লোকমুখে অতিপরিচিত একটি প্রবাদ ঘোরাফেরা করে। নিমগাছের ভয়ে এইডস কাঁপে। নিমপাতা নাকি এইডস ভাইরাসকে মেরে ফেলতে সাহায্য করে। বাড়িতে একটি নিমগাছ থাকলে ডাক্তারের কাছে নাকি যাওয়ার প্রয়োজন পড়ে না।

বিশেষজ্ঞরাই বলে থাকেন, কথাটা খুব একটা ভুল নয়। এটি একটি ঔষধি গাছ। ডাল, পাতা, রস, ফুল, ফল, তেল, ছাল, শিকড় সবই কাজে লাগে। স্বাদ তেতো। কিন্তু উপকার বহু।

ডায়াবেটিসের যম নিমপাতা। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন ১ টেবিল চামচ নিমপাতার রস সকালে খালি পেটে ৩ মাস খেলে ডায়াবেটিসে দারুণ উপকার। ১০টি নিমপাতা গুঁড়ো করে বা চিবিয়ে খেলেও দারুণ উপকার। নিমপাতার রস খেলে ইনসুলিন নেওয়ার প্রবণতাও অনেকটা কমে যায়।

জন্ডিস প্রতিরোধে নিমপাতা। ২৫ থেকে ৩০ ফোঁটা নিমপাতার রস একটু মধুর সঙ্গে মিশিয়ে সকালে খালি পেটে খেলে জন্ডিসে দারুণ উপকার।

ম্যালেরিয়ার যম নিমপাতা। নিমপাতার নির্যাস ব্যবহারে ম্যালেরিয়া ভাল হয়। জলের সঙ্গে মিশিয়েও খাওয়া যেতে পারে। নিমপাতা অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল। চিকেন পক্সে নিমপাতা বেটে লাগালে উপকার পাওয়া যায়।

মানসিক চাপ কমায় নিমপাতা। প্রতিদিন অল্প একটু নিমপাতার রস খেলেই অনেক উপকার পাওয়া যায়। আলসার সারায় নিমপাতা। নিমপাতা ও নিম বীজের রস পেপটিক ও ডিওডেনাল আলসারে দারুণ কাজ দেয়।

রক্ত পরিষ্কার ও চর্মরোগ সারায়। নিমপাতার রস প্রতিদিন ২-৩বার করে নিয়মিত প্রায় ২ মাস খেলে রক্ত পরিষ্কার হয়। নিমপাতার সঙ্গে সামান্য কাঁচা হলুদ বেটে ৭ থেকে ১০দিন লাগালে চর্মরোগ ও পুরনো ক্ষত সারে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় নিমপাতা। নিমপাতা স্কিন টোনার হিসাবে ব্যবহার করা যায়। নিমপাতা সেদ্ধ করে প্রতি রাতে মুখে লাগালে ব্রণ, ক্ষতচিহ্ন, মুখের কালো দাগ দূর হয়। এইভাবে চুলে ব্যবহার করলে খুসকি ও চুল পড়া বন্ধ হয়।

ফেসপ্যাক তৈরিতে নিমপাতা। ১০টি নিমপাতা ও একটি ছোট কমলালেবুর খোসা অল্প জলে জলে সেদ্ধ করতে হবে। অল্প পরিমাণ মধু ও দুধ পেস্টে মেশাতে হবে। ফেসপ্যাকটি সপ্তাহে ৩বার ব্যবহার করা যাবে। মধু ও নিম উন্নতমানের ময়শ্চারাইজার হিসাবে কাজ করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যে ৭ কারণে ফল বা সবজির রস খাওয়া দরকার

সুস্থ থাকতে, ওজন কমাতে অনেকেই ফল, সবজির রস খেলেও নিউট্রিশনিস্টরা জুস খাওয়ার ব্যাপারে বিশেষ উত্সাহ দেন না। কারণ, জুস করলে খাবারের ফাইবার নষ্ট হয়ে যায়।
তবে জুস মানেই কিন্তু খারাপ নয়, জুস খাওয়ার রয়েছে প্রচুর উপকারিতাও।

১। হজম: জুস করলে ফল, সবজির ফাইবার বেরিয়ে যায়। তাই তাড়াতাড়ি শোষিত হয় ও হজমও হয় তাড়াতাড়ি।

২। বেশি ফল ও সবজি: নিউট্রিশনিস্টরা দিনে অন্তত ৫-৬ রকমের ফল, সবজি খাওয়ার কথা বলে থাকেন। এত রকম ফল, সবজি এক দিনে খাওয়া সম্ভব হয় না। জুস করে খেলে যা সম্ভব।

৩। ডিটক্স: কোনও অনুষ্ঠানে ভারী খাওয়া দাওয়ার পর পাচনতন্ত্রের যখন বিশ্রামের প্রয়োজন হয় তখন ডিটক্স করার জন্য জুস খুবই উপকারি।

৪। ত্বক: জুস পুষ্টিগুণের কারণে ত্বকে ঔজ্জ্বল্য আনতে সাহায্য করে। আবার ভাজাভুজি, ফ্যাট জাতীয় খাবার খাওয়ার প্রবণতাও কমায়। ফলে ত্বক ভাল থাকে।

৫। স্ট্যামিনা: বিটরুট জুসের মতো বেশ কিছু জুস রক্ত সঞ্চালন বাড়িয়ে, রক্তে অক্সিজেনের মাত্রা বাড়িয়ে স্ট্যামিনা বাড়াতে সাহায্য করে। এই জুস অ্যাথলিটদের জন্য খুবই উপকারি।

৬। অনেক প্রকার সব্জি: জুস খেলে অনেক রকম সবজি রাখা যায় ডায়েটে। যে সবজি হয়তো রান্না করেন না বা স্যালাডে খান না, সেই সবও জুস করে খেতে পারেন।

৭। পুষ্টিগুণ: সবজির জুস খাওয়ার ভাল দিক হল এতে সবজির মাইক্রোনিউট্রিয়েন্ট বজায় থাকে। রান্না করলে বা গরম করলে যা নষ্ট হয়ে যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাকে হত্যা করে চাটনি দিয়ে মায়ের ‘হৃদপিণ্ড’ খেল ছেলে!

মাকে হত্যা করে হৃদপিণ্ড বার করে খেয়ে ফেলল ছেলে। গত সোমবার বিকেলে এই নারকীয় ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের কোলাপুরে।
সুনীল কুছাকুর্ণী নামে ২৭ বছরের সেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশি জেরায় নিজের দোষ স্বীকার করেছে সে।

শাহুপুরি পুলিশের এক সিনিয়ন ইন্সপেক্টর মিড-ডে’কে জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন সেই অভিযুক্ত। তখন বাড়িতে ছিলেন না সুনীলের মা ৬৫ বছরের ইলাভা। খুব ক্ষুধা পাওয়ায় প্রতিবেশী একজনের বাড়িতে খাবার চাইতে যান সুনীল। কিন্তু, মদ্যপ সুনীলকে খাবার দিতে চাননি ওই প্রতিবেশী। তার পর ফিরে এসে বাড়ির সামনেই বসেছিলেন অভিযুক্ত।

বেশ কিছু সময় বাদে তার মা বাড়িতে ফেরেন। তখনই তাকে মারধর শুরু করে ছেলে। তার প্রচণ্ড মারে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইলাভা দেবীর। তাতেও রাগ কমেনি ছেলের। এর পর মায়ের দেহ চিরে হৃদপিণ্ড বার করে আনে সে। মায়ের রান্না করা রাখা চাটনি দিয়ে সেই হৃদপিণ্ড খান সুনীল। সঙ্গে ছিল পাঁপড়ও।

মাকে মারধরের সময়ই পুলিশে খবর দিয়েছিলেন প্রতিবেশীরা। পুলিশ এসে যখন সুনীলকে গ্রেফতার করে, তখন তার গোটা শরীর রক্তের ছাপ। পাশে পড়ে রয়েছে মায়ের নিথর দেহ।

প্রতিবেশীরা জানিয়েছেন, স্থানীয় এক ঠিকাদারি সংস্থায় কাজ করেন সুনীল। প্রতি দিনই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে মাকে মারধর করতেন। তার অত্যাচারে মাস ছয়েক আগে তিন সন্তানকে নিয়ে মুম্বাইয়ে বাপের বাড়িতে চলে যান স্ত্রী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডেল স্টেনকে দলে নিল শাহরুখের নাইট রাইডার্স

মাত্র কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় নিজের বোলিংয়ের ভিডিও পোস্ট করে ডেল স্টেন লিখেছিলেন যে, খুব শীঘ্রই তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন। প্রায় ৯ মাস মাঠের বাইরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার এই ফাস্ট বোলার।

সেই ডেল স্টেইনকে এবার নিজেদের দলে নিল কেপ টাউন নাইট রাইডার্স। যে দলের মালিক বলিউডের বাদশা শাহরুখ খান। ভারতে ডেল স্টেন এতদিন ধরে আইপিএলে খেললেও কখনও, শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সে খেলেননি।

নিজের দেশ দক্ষিণ আফ্রিকা যখন ঢেলে নিজেদের ক্রিকেট প্রতিযোগিতা সাজাচ্ছে, সেখানে ডেস্ট স্টেন যোগ দিলেন শাহরুখের দলেই। সব ঠিক চললে আগামী ৩ নভেম্বর কেপটাউন নাইট রাইডার্সের হয়ে দক্ষিণ আফ্রিকার টি২০ গ্লোবাল লিগে খেলতে নামবেন স্টেন।

সেদিনের হাড্ডাহাড্ডি লড়াইয়ে একদিকে থাকবেন ডেল স্টেন, ক্রিস গেইল এবং জেপি ডুমিনির মতো তারকারা। আর তাদের উল্টোদিকে থাকবেন, এবি ডিভিলিয়ার্স, মর্নি মর্কেল এবং ডোয়েন ব্র্যাভোদের মতো তারকারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে জেলা শিক্ষা অফিসারকে সংবর্ধনা

আশাশুনি ব্যুরো : আশাশুনিতে নবাগত জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমানকে সংবর্ধনা এবং মাধ্যমিক শিক্ষার মনোন্নয়নের লক্ষ্যে মতবিনিময় ও অবসর ভাতা প্রদান অনুষ্ঠান করা হয়েছে। মঙ্গলবার সকালে এতিম ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবাগত জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান। শিক্ষক সমিতির সভাপতি নীলকণ্ঠ সোমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার অলোক কুমার তরফদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ ও একাডেমীক সুপারভাইজার হাসানুজ্জামান। প্রধান শিক্ষক এএসএম মোস্তাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, প্রধান শিক্ষক অরুন কুমার গাইন, এস এম আবু ছাদেক, পরিমল কুমার দাশ, কামরুন নাহার কচি ও অবঃ শিক্ষক রমেশ চন্দ্র সরকার। অনুষ্ঠানে ১৯ জন অবসর প্রাপ্ত শিক্ষক ও কর্মচারীকে সমিতির নিজস্ব তহবিল হতে ৭ লক্ষ ৫৩ হাজার টাকার অবসর ভাতা প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে পুষ্টি বিষয়ক প্রশিক্ষণের সমাপ্তি

কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জ মাঠ পর্যায়ে সেবাদানকারীদের পুষ্টি বিষয়ক মৌলিক প্রশিক্ষনের সমাপনি অনুষ্ঠান মঙ্গলবার দুপুর ১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে ও নবযাত্রা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় ৬ টি ব্যাচের প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান। পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিমের সভাপতিত্বে নবযাত্রা প্রকল্পের মিনহাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু প্রমুখ। ২৪ জুলাই থেকে ২৯ আগষ্ট পর্যন্ত ৬ টি ব্যাচে মোট ১৪৯ জন স্বাস্থ্য পরিদর্শক, সহকারী পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী, উপ-সহকারী মেডিকেল অফিসার ও পরিবার পরিকল্পনা পরিদর্শকদের পুষ্টি বিষয়ক মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়। এর পূর্বে সপ্তাহ ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক রওশনারা জামান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: শেখ আকছেদুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর সেলিম, ডা: ফয়সাল আহম্মেদ, নবযাত্রা ওয়াল্ড ভিশনের ফির্ল্ড কো-অডিনেটর আশিষ কুমার হালদার প্রমুখ। উপজেলার ১২ ইউনিয়নে ২৪ কেন্দ্রে মা ও শিশু স্বাস্থ্য সচেতনতা বাস্তবায়নে নাটক প্রদর্শন চলছে। যা সচেতনতা বিষয়ে মাঠ পর্যায়ে গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে উন্নয়নের শিক্ষা বৃত্তির টাকা বিতরণ

আশাশুনি ব্যুরো : আশাশুনিতে পল্লী কর্ম-সহায়ক ফাউ-েশনের সহযোগিতায় এবং উন্নয়ন সংস্থার আয়োজনে অতিদরিদ্র কার্যক্রমভুক্ত সদস্যর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি ২০১৫ এবং ২০১৬ প্রদান করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এর কার্যালয়ে ও শোভনালী ইউপি চেয়ারম্যান এর কার্যালয়ে পৃথক দুটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আশাশুনি সদরে বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আশাশুনি ইউপি চেয়ারম্যান, স ম সেলিম রেজা মিলন। সভাপতিত্ব করেন উন্নয়ন সংস্থার সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী আশাশুনি ইউনিয়ন, মো: তারিকুর রহমান। অন্যদের মধ্যে আশাশুনি ইউনিয়নের শাখা ব্যবস্থাপক অতীশ দিপঙ্কর মন্ডল, সহকারী হিসাবরক্ষক তাপসী তরফদার, সমৃদ্বি স্বাস্থ্য কর্মকর্তা ইকবাল কবির, সমাজ উন্নয়ন কর্মকর্তা জাবের হোসেন, মাঠকর্মী মিজান, করিম, শঙ্কর, রাজ্জাক, হানিফ এবং স্থানীয় মেম্বারগণ ও গুণীব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় ছয় জন মেধাবী ছাত্র ছাত্রীদের প্রত্যেকের হাতে বার হাজার টাকা করে সর্বমোট বাহাত্তর হাজার টাকার চেক তুলে দেন। শোভনালীতে পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শোভনালী ইউপি চেয়ারম্যান প্রফেসর ম. মোনায়েম হোসেন। সভাপতিত্ব করেন উন্নয়ন সংস্থার সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী আশাশুনি ইউনিয়ন তারিকুর রহমান। অন্যদের মধ্যে শোভনালী ইউনিয়নের শাখা ব্যবস্থাপক মো: আরাফাতুর রহমান, সহকারী হিসাবরক্ষক সাজ্জাদ হোসেন, মাঠকর্মী মিজান, করিম, শঙ্কর, রাজ্জাক, হানিফ এবং স্থানীয় মেম্বারগণ ও গুণীব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এগার জন মেধাবী ছাত্র ছাত্রীর প্রত্যেকের হাতে বার হাজার টাকা করে সর্বমোট এক লক্ষ বত্রিশ হাজার টাকার চেক তুলে দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest