দেবহাটায় ১০০ পিচ ইয়াবাসহ ১ জন আটক

দেবহাটা ব্যুরো : দেবহাটা থানা পুলিশের অভিযানে এক মাদক বিরোধী ১০০ পিচ ইয়াবাসহ ১ জন আটক হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার এসআই মাজরিহা হোসাইন সঙ্গীয় এসআই আব্দুল কাদের ও এএসআই এমায়দুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ফৌস মঙ্গলবার রাত ১০ টার দিকে দেবহাটা উপজেলার কুলিয়া সোনালী ব্যাংকের সামনে পাকা রাস্তার উপর থেকে দক্ষিন কুলিয়া মাঝের পাড়া গ্রামের মৃত আলাউদ্দীন মোল্লার ছেলে সিরাজুল ইসলাম (৩৫) কে ১০০ পিচ ইয়াবাসহ আটক করে। এ ব্যাপারে এসআই মাজরিহা হোসাইন বাদি হয়ে দেবহাটা থানায় ১৪ নং মামলা দায়ের করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় দুর্যোগকালীন সময়ে প্রাইভেট সেক্টরের ভূমিকা নিয়ে সেমিনার

তালা প্রতিনিধি : জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যাংক কর্মকর্তা ও মোবাইল ব্যাংকিং এজন্টেসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অংশগ্রহণে “দুর্যোগকালীন সময়ে প্রাইভেট সেক্টরের ভূমিকা” শীর্ষক অ্যাডভোকেসি সভা বুধবার সকালে তালা উপজেলা পরিষদ সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক দাতা সংস্থা অক্সফাম’র অর্থায়নে, আশ্রয় ফাউন্ডেশন’র সহযোগিতায় এবং তালার বেসরকারি সংস্থা মুক্তি ফাউন্ডেশন’র আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, মুক্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোবিন্দ ঘোষ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আলাউদ্দীন জোয়াদ্দার, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার রফিকুল ইসলাম, ধানদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, জনতা ব্যাংক- তালা শাখার ব্যবস্থাপক মো. শাহিনুর রহমান ও আশ্রয় ফাউন্ডেশন’র সংশ্লিষ্ট প্রজেক্ট ব্যবস্থাপক মিজানুর রহমান। মুক্তি ফাউন্ডেশন’র প্রোগ্রাম অফিসার আবুল কালাম আজাদ’র পরিচালনায় এসময় সিনিয়র সাংবাদিক আব্দুল আলীম, গাজী জাহিদুর রহমান, বি.এম. জুলফিকার রায়হান, জাহাঙ্গীর আলম কবির, ইউপি সদস্য মইনুল ইসলাম, এনজিও আরা’র নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদ, ডিবিবিএল তালা এজেন্ট অফিসের মো. শফিকুল ইসলাম, ব্যবসায়ী রফিকুল ইসলাম, ইন্দ্রজীৎ কুমার, মুক্তি ফাউন্ডেশন’র কর্মকর্তা উত্তম কুমার ঘোষ ও আসমা আক্তার প্রমুখ বক্তৃতা করেন। সভায়- দুর্যোগকালীন এবং দুর্যোগের আগে ও পরে প্রাইভেট সেক্টরের করণীয় বিষয়ে আলোচনা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে হরিনগর তহশিলদারের বিরুদ্ধে নানা অভিযোগ

শ্যামনগর ব্যুরো : শ্যামনগরের হরিনগর তহশীলদার প্রদীপ কুমার গাইনের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টের স্টে অর্ডার অবমাননা, উৎকোচ গ্রহণ ও মৎস্য ঘের লুটের অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগটি দায়ের করেন- শ্যামনগরের চুনকুড়ি গ্রামের বাবর আলির পুত্র আবুল বাসার। অভিযোগ সূত্রে প্রকাশ, আবুল বাসারের হরিনগর মৌজার এস,এ,১/৫৭৬ দাগের ২৫৫১,২৫৫৩,২৫৫৪ খতিয়ানের মধ্যে ৩একর ৪৪শতক জমিতে দীর্ঘদিন শান্তিপূর্ণভাবে মৎস্য ঘের করে আসছে। এ জমি নিয়ে বিরোধ হওয়ায় মহামান্য হাইকোর্টের রিট পিটিশন নং ১১৯০৩/২০১৪ স্টে অর্ডারের আদেশ হয়। গত ২৫ মে ২০১৭ তারিখে ২০১৭ তারিখে তহশীলদার প্রদীপ কুমার গাইন ও এক শ্রেণির স্বার্থন্বেষী মহলের নিকট থেকে অবৈধ টাকা নিয়ে তাদের সাথে করে আবুল বাসারের মৎস্য ঘেরের বাধ কেটে ও মৎস্য লুটপাট করে ৩/৪ লক্ষ টাকার মাছ আত্মসাৎ ও ক্ষতি করে। এতে আবুল বাসারসহ ৩ টি পরিবার দারুনভাবে ক্ষতিগ্রস্ত হয়। তহশীলদার মহামাণ্য হাইকোর্টের স্টে অর্ডার জানা সত্ত্বেও খাস জমির বাধ অপসারনের অভিযোগ দেখিয়ে এ ক্ষতি করে। এ তহশীলদারের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অহরহ অভিযোগ রয়েছে। এ ব্যাপারে তহশীলদার প্রদীপ কুমার গাইন জানান, কর্তৃপক্ষের নির্দেশে তিনি তার ঘেরের বাধ কর্তন করেছিলেন, তবে অর্থের বিনিময়ে নয়।

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চন্দনপুর ফাইনালে

কলারোয়া ডেস্ক : কলারোয়ার কেঁড়াগাছিতে ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বলিয়ানপুর ফুটবল একাদশকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে চন্দনপুর আরএন প্রগতি ফুটবল একাদশ।
বুধবার বিকেলে কেঁড়াগাছি ফুটবল মাঠে অনুষ্ঠিত ওই খেলায় চন্দনপুর ১-০ গোলে বলিয়ানপুরকে পরাজিত করে। বিজয়সূচক একমাত্র গোলটি করেন চন্দনপুরের অধিনায়ক জিল্লুর রহমান। ম্যান অব দ্যা ম্যাচও নির্বাচিত হন তিনি।
খেলাটি পরিচালনা করেন মিয়া মো.ফারুক হোসেন স্বপন, খোকন ও মীর ইউনুস আলী। কেঁড়াগাছি সোনামাটি যুবসংঘ ৮দলীয় এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে।
খেলাটি উপভোগ করেন স্থানীয় কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র, মীর শওকত আলী, প্রভাষক অসীম কুমার বসু, মাস্টার ইদ্রিস আলীসহ বিপুল সংখ্যক দর্শক।
রবিবার দ্বিতীয় সেমিফাইনালে ভাদড়া ফুটবল একাদশ ও চুপড়িয়া আপন ফুটবল একাদশ পরষ্পরের মুখোমুখি হবে বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে চেক বিতরণ

শ্যামনগর ব্যুরো : বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের ধর্ম বিষয়ক মন্ত্রী ও সচিবের আর্থিক অনুদান তহবিল হতে নগত টাকা ও চেক বিতরন করা হয়েছে। বুধবার দুপুর ১২ টায় শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিজস্ব কার্যালয়ে শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের ১৬ টি মসজিদ ও মন্দিরে প্রত্যেক মসজিদে এ চেক বিতরণ করা হয়। ১ লাখ ৮৫ হাজার টাকা চেক বিতরণকালে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম, কৈখালী ইউনিয়নের বিভিন্ন মসজিদ ও মন্দিরের সভাপতি/সম্পাদক সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে স্কুল ছাত্রীদের উত্যক্ত করায় ভ্রাম্যমাণ আদালতে বখাটের সাজা

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ : কালিগঞ্জে দুই স্কুল ছাত্রীকে উত্যাক্ত করায় কিবরিয়া নামের এক বখাটে যুবককে সোমবার সকাল ১১ টায় দুই মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। থানা সুত্রে জানা যায় কালিগঞ্জ উপজেলার মথুরশেপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের ওয়রেশ হোসেনের বখাটে ছেলে গ্লাস মিস্ত্রী কিবরিয়া হোসেন (২১) দীর্ঘদীন যাবৎ কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিল্যালয়ে ৮ম শ্রেণিতে অধ্যয়নরত কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম রহিমপুর এলাকায় বসবাসকারী থানার পুলিশ কনস্টেবল অহেদুর রহমানের মেয়ে তৃশা আক্তার বৃষ্টি (১৩) ও একই এলাকার বাবর আলীর মেয়ে সাজিদা খাতুন (১৩) কে দীর্ঘদীন যাবৎ উক্তাক্ত করে আসছিল। রবিবার সকালে দুই ছাত্রী কিবরিয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে বুধ সকালে ওই দুই ছাত্রী সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য জিএম গোলাম রেজার বাজার গ্রাম রহিমপুর এলাকায় নির্মাণাধীন ভবনের সামনে আসলে কিবরিয়া তাদেরকে প্রতিদিনের ন্যায় উক্ত্যক্ত করতে থাকে। এসময় কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাকে হাতে নাতে আটক করে। এরই প্রেক্ষিতে নির্মাণাধীন ভবনের সামনে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুর আহম্মেদ মাছুম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কিবরিয়াকে দুই মাসের বিনাশ্রম কারাদ- প্রাদান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে মানব পাচার প্রতিরোধ ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধে সভা

আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলা মানব পাচার প্রতিরোধ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানার সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরার সঞ্চালনায় সভায় ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক, দিপংকর কুমার সরকার, আঃ আলিম মোল্যা, ওসি (তদন্ত) আখরাজ্জামান, সমাজ সেবা অফিসার জামাল উদ্দিন, শিক্ষা অফিসার শামছুন্নাহার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজিবুল হাসান, দারিদ্র বিমোচন কর্মকর্তা ফিরোজ আহমেদ, আরডিও বিশ্বজিৎ কুমার, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান, সাবেক চেয়ারম্যান স ম সেলিম রেজা, প্রভাষক মিজানুর রহমান, শিক্ষক কামরুন নাহার কচি, প্রদর্শক ইয়াহিয়া ইকবাল, নূরুল হুদা, শিক্ষক আবুল কালাম আজাদ বুলবুল প্রমুখ বক্তব্য রাখেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি উপজেলা পরিষদের সভা অনুষ্ঠিত

আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলা পরিষদের ’উন্নয়ন ও সমন্বয়’ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি এবিএম মোস্তাকিমের সভাপতিত্বে সভায় উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান এড. শহিদুল ইসলাম বাচ্চু, ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক, প্রভাষক ম. মোনায়েম হোসেন, দিপংকর কুমার সরকার, আঃ আলিম মোল্যা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজিবুল হাসান, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, শিক্ষা অফিসার শামছুন্নাহার, সমাজ সেবা অফিসার জামাল উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest