সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধনদেবহাটায় চোর সন্দেহে ধাওয়া : মালামাল ফেলে পালালেন কয়েকজনকালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন বিএনপির হেমায়েত স্থায়ী বহিষ্কার

দীর্ঘদিন বিচারকাজ বন্ধ থাকার পর সচল করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নতুন চেয়ারম্যান নিয়োগের মাধ্যমে এ ট্রাইব্যুনালের কার্যক্রম সচলের উদ্যোগ নিয়েছে আইন মন্ত্রণালয়।

আইন মন্ত্রণালয় ও সুপ্রিম কোর্ট সূত্রে জানা যায়, পুনর্গঠিত ট্রাইব্যুনালে বর্তমান ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি শাহীনুর ইসলামকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান এবং সদস্য হিসেবে হাইকোর্টের বিচারপতি মো. আমির হোসেন এবং সদ্য অবসরে যাওয়া নিম্ন আদালতের বিচারক আবু আহমেদ জমাদারের নাম প্রস্তাব করা হয়েছে। সুপ্রিম কোর্টের অনুমোদনক্রমে আইন মন্ত্রণালয়ের তৈরীকৃত এ প্রস্তাবনাটি বর্তমানে প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর রাষ্ট্রপতি তাদের নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করবেন। এবং আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবেন।

এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘বিষয়টি চূড়ান্ত হওয়ার পথে। আশা করি শীঘ্রই ট্রাইব্যুনালের পুনর্গঠনের প্রক্রিয়া শেষ হবে।’

এ বিষয়ে সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ বলেন, ট্রাইব্যুনালের কাজ ত্বরান্বিত করতে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কয়েকজন বিচারকের নাম অনুমোদন করা হয়েছে। এটি এখন আইন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে।

ট্রাইব্যুনাল ঘুরে জানা যায়, দীর্ঘদিন চেয়ারম্যান না থাকায় স্থবির হয়ে পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম। কোরাম সংকটের কারণে রায়ের অপেক্ষায় থাকা একটি মামলার রায় ঘোষণা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। আর ঝুলে আছে ৩৩ মামলার কার্যক্রম।

বিচার কার্যক্রম না চললেও কারাগারে বন্দি আছেন ৮৮ আসামি। আসামিদের বয়স ৭০ থেকে ৮০ বছর। প্রত্যেকে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন বলে দাবি করেছেন তাঁদের আইনজীবীরা।

শুধু তাই নয়, মামলার কার্যক্রম না থাকায় আতঙ্কে রয়েছেন রাষ্ট্রপক্ষের (প্রসিকিউশন) সাক্ষীরা। ট্রাইব্যুনালের কার্যক্রম না থাকায় এরই মধ্যে সাতটি মামলার সাক্ষীদের দীর্ঘদিন ঢাকায় রাখার পর গ্রামের বাড়িতে ফেরত পাঠানো হয়েছে। গ্রামে চলে যাওয়ায় এই সাক্ষীদের আবার হাজির করা কঠিন বলে আশঙ্কা করছে রাষ্ট্রপক্ষ।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে তিনজন বিচারপতি ছাড়া রায় ঘোষণার সুযোগ নেই। গত ১৩ জুলাই ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ার উল হক মারা যান। এরপর এক মাস পেরিয়ে গেলেও ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়নি। এর আগে তিনি অসুস্থ থাকায় দীর্ঘদিন ট্রাইব্যুনালের কার্যক্রম প্রায় বন্ধ ছিল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা যায়, ট্রাইব্যুনালের বিচারপতি আনোয়ার উল হক মারা যাওয়ার কয়েক মাস আগে থেকেই কার্যক্রম বন্ধ ছিল। তিনি হাসপাতালে থাকা অবস্থায় ট্রাইব্যুনালের দুই বিচারপতি শুধু বিভিন্ন মামলার নতুন তারিখ দিয়ে যাচ্ছিলেন। এখনো সে রকমই। কোনো কার্যক্রম শুরু করতে পারছেন না। ট্রাইব্যুনালের নিয়ম অনুযায়ী কোনো রায় বা মামলার কার্যক্রম এগিয়ে নিতে হলে তিনজন বিচারপতির সমন্বয়ে কোরাম পূরণ করতে হয়। কিন্তু ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ার উল হক মারা যাওয়ার পর থেকে কোরাম সংকট দেখা দিয়েছে।

ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ের দেওয়া তথ্যমতে, বর্তমানে ট্রাইব্যুনালে ৩৩টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে সাতটি সাক্ষ্য পর্যায়ে, ১০টি মামলার অভিযোগ গঠনের পর্যায়ে এবং ১৬টি মামলা শুনানির অপেক্ষায় রয়েছে। এ ছাড়া একটি মামলা রায়ের জন্য অপেক্ষমাণ রয়েছে। এসব মামলায় আসামির সংখ্যা দেড় শতাধিক। এর মধ্যে ৮৮ আসামি কারাগারে আটক রয়েছেন।

ট্রাইব্যুনালের অচলাবস্থা সম্পর্কে জানতে চাইলে ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার কেশব রায় চৌধুরী বলেন, ‘চেয়ারম্যান মারা যাওয়ার পর থেকে ট্রাইব্যুনালের কার্যক্রম অকেজো অবস্থায় রয়েছে। এখানকার সব কর্মকর্তা-কর্মচারী রুটিন অনুযায়ী শুধু অফিস করে যাচ্ছেন। যুদ্ধাপরাধীদের বিচারকে ত্বরান্বিত করতে শিগগিরই ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিয়োগ দেওয়া উচিত।’

ডেপুটি রেজিস্ট্রার আরো বলেন, ‘আমাদের চেয়ারম্যান যখন অসুস্থ ছিলেন, তখন থেকেই ট্রাইব্যুনাল অকেজো। নিয়ম অনুযায়ী তিনজন রায় দিতে হয়। দুজন শুধু শুনানি। একেবারে স্থবির অবস্থা চলছে। টুকটাক কাজ চলছে।’

এ বিষয়ে ট্রাইব্যুনালের অন্তত ২০টি মামলায় আসামিপক্ষের আইনজীবী গাজী এম এইচ তামিম বলেন, ‘ট্রাইব্যুনালের চেয়ারম্যান না থাকায় বিচারপ্রার্থী ও আসামি উভয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে বিচারহীনতায় অনেক বয়স্ক আসামি দিনের পর দিন জেলে পড়ে আছেন। বর্তমানে আটক আসামিদের সবাই ৭০ থেকে ৮০ বছর বয়সের। সবাই বার্ধক্যজনিত কারণে অসুস্থ রয়েছে। ট্রাইব্যুনাল বন্ধ থাকায় বিচার চাওয়ার জায়গা নেই। জামিন চাওয়া যাচ্ছে না। এ অচলাবস্থার নিরসন হওয়া উচিত।’

ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ বলেন, ‘ট্রাইব্যুনালের কার্যক্রম না থাকায় প্রসিকিউটরের সদস্যরা অলস সময় পার করছেন। অন্যদিকে অনেক বয়োজ্যেষ্ঠ আসামি রয়েছেন, যাঁরা বিচারহীনতার কারণে দিনের পর দিন কারাগারে রয়েছেন। তাঁদের মামলার কোনো অগ্রগতি হচ্ছে না।’

তুরিন আফরোজ জানান, বর্তমানে চিফ প্রসিকিউটরসহ মোট ১৮ জন রাষ্ট্রপক্ষ প্রসিকিউটর রয়েছে। তিনি বলেন, ‘যদি নতুন করে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়, তাহলে রায়ের জন্য অপেক্ষমাণ থাকা গাইবান্ধার সুন্দরগঞ্জ জামায়াতের সাবেক এমপি আবদুল আজিজের (ঘোড়ামারা আজিজ) মামলাটির কার্যক্রম আবার শুরু করতে হবে। অর্থাৎ আইন অনুযায়ী এ মামলার যুক্তিতর্ক পুনরায় করতে হবে।’

ট্রাইব্যুনালের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, আইন মন্ত্রণালয় ও প্রধান বিচারপতির সঙ্গে সম্পর্কের টানাপড়েনের কারণে ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না।

চলতি বছর সাত বছর পূর্ণ করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নানা প্রতিকূলতা ও বাধা পেরিয়ে দীর্ঘ এ সময়ে ট্রাইব্যুনাল ২৯ মামলায় অর্ধশতাধিক আসামির বিচার শেষে মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ২০১০ সালের ২৫ মার্চ গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছয় যুদ্ধাপরাধীর চূড়ান্ত দণ্ড কার্যকর হয়েছে। তাঁরা হলেন জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামী, সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা, সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলী এবং বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী।

এ ছাড়া ট্রাইব্যুনালের ৯০ বছরের দণ্ড মাথায় নিয়ে বন্দি অবস্থায় মারা গেছেন গোলাম আযম। আমৃত্যু কারাদণ্ড নিয়ে কারাগারে আছেন দেলাওয়ার হোসাইন সাঈদী।

তদন্ত সংস্থায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে ৫৩১টি। তবে প্রয়োজনীয় জনবল না থাকায় ধীরগতিতে এসব অভিযোগ যাচাই-বাছাই করা হচ্ছে।

অন্যদিকে, সর্বোচ্চ আদালতে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় আছে ১৯টি আপিল। তবে সাত বছরে এসে ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমে এখন অনেকটা অচলাবস্থা দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন, শীর্ষ অপরাধীদের বিচার শেষ হয়ে যাওয়ায় ট্রাইব্যুনালের এখন আর সেই জৌলুস নেই।

২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল-১ পুনর্গঠন করে ট্রাইব্যুনাল-২ নিষ্ক্রিয় করা হয়। এর কারণ সম্পর্কে তখন আইন মন্ত্রণালয় জানায়, মামলার সংখ্যা কম থাকায় একটি ট্রাইব্যুনাল নিষ্ক্রিয় করা হয়েছে। তবে এটি বিলুপ্ত হচ্ছে না। প্রয়োজন হলে আবার এটিকে সক্রিয় করা হবে।

প্রথম ট্রাইব্যুনাল গঠনের দুই বছর পর বিচারে গতি আনতে ২০১২ সালের ২২ মার্চ দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। সাত বছরে তদন্ত সংস্থা ৪৯টি প্রতিবেদন দাখিল করেছে। এখনো বিপুলসংখ্যক (৭৫ জন) সাজাপ্রাপ্ত আসামি পলাতক। তাদের গ্রেপ্তারে পুলিশের যথাযথ তৎপরতা নেই।

এ বিষয়ে ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী জেয়াদ আল মালুম বলেন, ‘চুয়াল্লিশ বছর পর বিচার শুরু হয়। এতে দেশের শহীদ পরিবারগুলো আশায় বুক বাঁধে। এ পর্যন্ত ট্রাইব্যুনালে ২৯টি মামলা নিষ্পত্তি হয়েছে। এ ছাড়া তদন্ত সংস্থা প্রতি মাসে তিন থেকে চারটি নতুন করে প্রসিকিউশনে জমা দিচ্ছে। কিন্তু ট্রাইব্যুনাল বন্ধ। আমরা মনে করি, ট্রাইব্যুনালকে সচল করা উচিত।’ তিনি বলেন, ট্রাইব্যুনালের চেয়ারম্যান আনোয়ার উল হক মারা যাওয়ার পর পাঁচটি মামলার সাক্ষীকে প্রসিকিউশন টিম দীর্ঘদিন ঢাকায় রাখার পর গ্রামে পাঠিয়ে দিয়েছে। এই সাক্ষীদের পরবর্তী সময়ে হাজির করা কঠিন হয়ে পড়বে। কেননা, দেশে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হচ্ছে। গ্রামে গিয়ে সাক্ষীরা প্রতিনিয়ত ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তোষিকে কাইফ/তরিকুল ইসলাম লাভলু : ধর্ম যার যার উৎসব সবার এবং অশুভ শক্তিকে দমন করে শুভ শক্তির উদয় হোক এমনি প্রত্যয়ে ঘরে ঘরে খ্্্্ুঁশির আমেজ নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় দেবহাটার ২১ টি পূজা মন্ডপ পরিদর্শন করলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি।
তিনি আরও বলেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ক্ষেত্রে দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। নানামুখী সাফল্যে বাংলাদেশ ২০২১ সালে মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালে উন্নত দেশের কাতারে দাঁড়াবে বলে আমরা বিশ্বাস করি। দক্ষিণাঞ্চলে পদ্মাপারের মানুষ আমরা চিরকাল অবহেলিত ছিলাম। এই এলাকায় যখনি আপনারা নৌকায় ভোট দিয়েছেন তখনি আপনাদের উন্নতি হয়েছে। কাজেই আমি আপনাদের কাছে ওয়াদা চাই। আগামী নির্বাচন সামনে। ২০১৯ সালে নির্বাচন হবে, সেই নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আমরা যাতে আমাদের উন্নয়নের কাজ অব্যাহত রাখতে পারি তার জন্য আপনাদের কাছে নৌকায় ভোট চাই। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ২০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে।
এছাড়া যার যার ধর্ম পালনে যাতে কোনো ধরণের বিঘœ না ঘটে সেজন্য মুসলিম সম্প্রদায়ের আযান ও নামাজের সময় পূজা মন্ডপগুলোতে নিরবে উৎসব পালন, পূজাকে কেন্দ্র করে কোনো জুঁয়ার আসর না বসানো,শান্তিপূর্ণ পরিবেশে পূজা সম্পন্ন করতে বিশেষ করে সন্ধ্যার পর মন্ডপগুলোতে নারী-পুরুষ চলাচলে বাড়তি দৃষ্টি রাখা, নিরাপত্তার প্রয়োজনে পূজার সময় গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসি ক্যামেরার ব্যবস্থা করার মাধ্যমে এক অপরের মধ্যে সম্প্রীতির ভাব বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি উদাত্ম আহবান জানিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল, দেবহাটা উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম খোকন,দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্জ মো.মুজিবর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি,সাংগঠনিক সম্পাদক ও সুুখপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক ও সখিপুর ইউপি সদস্য নির্মল কুমার মন্ডলসহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

এম বেলাল হোসাইন/বশির আহমেদ : ঘন ঘন লোড শেডিং দিয়ে সাতক্ষীরার জনজীবন বিষিয়ে তোলা আবাসিক প্রকৌশলী রোকনুজ্জামান স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। বুধবার বিকালে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির একটি নির্দেশে আবাসিক প্রকৌশলী রোকনুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ করা হয় এবং বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা বিদ্যুৎ বিভাগের এস.ডি.ই খালিদক হাসানকে ভারপ্রাপ্ত আবাসিক প্রকৌশলী হিসাবে দায়িত্বভার বুঝিয়ে দেওয়া হয়েছে। দৈনিক আজকের সাতক্ষীরা ও ডেইলি সাতক্ষীরায় ঘন ঘন লোড শেডিং নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হলে টনক নড়ে কর্তৃপক্ষের। আর এ কারণে আবাসিক প্রকৌশলী রোকনুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ করে খালিদ হাসানকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে।

এবিষয়ে সদ্য যোগদানকৃত আবাসিক প্রকৌশলী খালিদ হাসান বলেন, কি কারণে তার বদলি করা হয়েছে তা আমার জানা নেই। তবে কোম্পানির সদর দপ্তরের একটি অর্ডারে তাকে বদলি হয়েছে এটুকু বলতে পারি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কক্সবাজারের ইনানীতে রোহিঙ্গা বহনকারী নৌকা ডুবে ১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এঁদের মধ্যে নয়জন শিশু ও পাঁচজন নারী।

মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে ইনানী সমুদ্রসৈকত এলাকা পর্যন্ত পৌঁছালে আজ বৃহস্পতিবার বিকেলে ঢেউয়ের তোড়ে নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে অন্তত অর্ধশত রোহিঙ্গা ছিল বলে জানা গেছে।

ইনানী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা স্টালিন বড়ুয়া জানান, মিয়ানমার থেকে রোহিঙ্গা বোঝাই নৌকাটি বঙ্গোপসাগরের ইনানী সৈকত পয়েন্ট পর্যন্ত পৌঁছালে ঢেউয়ের আঘাতে ডুবে যায়। স্থানীয়দের সহায়তায় ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। কিন্তু ১৪ জন রোহিঙ্গার মৃতদেহ পাওয়া গেছে। এর মধ্যে নয়জন শিশু ও পাঁচজন নারী রয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, নজিরবিহীনভাবে সাতক্ষীরা থেকে প্রকাশিত কয়েকটি সংবাদপত্রের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত ষঢ়যন্ত্র শুরু হয়েছে। এবং এই পত্রিকাগুলো সরাসরি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির হওয়ায় একটি স্বার্থানেষ্বী মহল ‌’শকুনি’ মামার ভূমিকায় অবতীর্ণ হয়ে সংবাদপত্রগুলোর কণ্ঠরোধ করে সাময়িকভাবে যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ টাইব্যুনালে বিচারাধীন সাতক্ষীরার শীর্ষ ৪ মানবতাবিরোধী ও তাদের দোসরদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। এই বিচার চলাকালীন যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি করাই এই চক্রটির মূল লক্ষ্য। একই সাথে সাতক্ষীরার মানুষের বিপুল পরিমাণ অর্থ নানাভাবে লুণ্ঠন করা, প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে যেন কেউ মুখ খুলতে না পারে এবং তাদের অপকর্মকে পাঠকের সামনে তুলে ধরতে না পারে সেজন্য এই চক্রটি গভীর ষঢ়যন্ত্রে লিপ্ত।

সাতক্ষীরা জেলার প্রায় সকল সম্মানিত সংসদ সদস্য ও জেলায় স্থানীয় সরকারের সর্বোচ্চ পদে আসীন জনপ্রতিনিধি কারও প্রতি নূন্যতম শ্রদ্ধা না দেখানো এই চক্রটির বিরুদ্ধে মফস্বলের সকল সাংবাদিক ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের সর্বস্তরের রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে সাতক্ষীরায় মানববন্ধন ও কুশপুত্তলিকা দাহের মত কর্মসূচি দেয়ার সময় সম্ভবত সমাগত।

সাতক্ষীরা জেলার ২২ লক্ষ মানুষকে যখন-তখন অপমানজনক কথা বলা, সাংবাদিক ও সংবাদপত্র সম্পর্কে নিয়মিত বিষোদগার করা- এই অপশক্তিকে ঝেটিয়ে বিদায় করতে না পারলে এই জেলার সমস্ত অগ্রগতি ব্যাহত হবে। এই অপশক্তির কারণে সাতক্ষীরা জেলায় বর্তমান সরকারের ভাবমূর্তি শূন্যের কোঠায় নেমে আসবে। স্বাধীনতাবিরোধী এই চক্রটি বর্তমান সরকারকে অজনপ্রিয় করার ষঢ়যন্ত্রের অংশ হিসেবে সাতক্ষীরায় একের পর এক অপকর্ম চালিয়ে যাচ্ছে। সময় এসেছে এদের বিষদাঁত ভেঙে দেয়ার।
সকলে প্রস্তুত থাকুন, রাজপথে এদের বিচার হবে। ২০১৩ সালের স্মৃতি অনেকে ভুলে গেলেও আমরা ভূলিনি। এই সাতক্ষীরার রাজপথে স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে সেদিনের আন্দোলনে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা আমাদের রয়েছে। সেদিনের সেই অপশক্তি যেমন আমাদের কাছে পরাজিত হয়েছিল আজকের এই নয়া রাজাকার চক্রও পরাজিত হবেই। বিজয় আমাদের সুনিশ্চিত।
জয় বাংলা।

হাফিজুর রহমান মাসুম

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ম্যাচ শুরুতে মার্করামের দারুণ প্রশংসা করেছিলেন ডিন এলগার। বাংলাদেশের বিপক্ষে ওপেনিংয়ে দারুণ খেলছিলেন দুজন, শতকের খুবই কাছে ছিলেন তাঁরা। তবে ডিন এলগার তিন অঙ্কে পৌঁছালেও হতাশ করেছেন মার্করাম। এলগারের সঙ্গে ভুল বোঝাবুঝির শিকার হয়ে ৯৭ রান করে সাজঘরে ফিরেছেন এই ব্যাটসম্যান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৫৫ ওভারে ১৪২/১। এলগার ১০১ রানে অপরাজিত রয়েছেন। মার্করাম আউট হওয়ার পর উইকেটে এসেছেন হাশিম আমলা।

দুই সেশন মিলিয়ে বাংলাদেশের বোলাররা কেবল একটি মাত্র উইকেট নিতে পেরেছেন। বলাই বাহুল্য, পেসবান্ধব উইকেটে প্রোটিয়া ব্যাটসম্যানদের ওপর এখন পর্যন্ত কোনো প্রভাব বিস্তার করতে পারেননি মুস্তাফিজ-শফিউল-মিরাজরা।

আজ ম্যাচের শুরুতেই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। প্রোটিয়াদের হয়ে ব্যাটিংয়ের শুরুটা করেন এইডেন মার্করাম ও ডিন এলগার। শুরুটা সাবধানের সঙ্গেই করে স্বাগতিকরা। প্রথম সেশনে কোনো উইকেট হারায়নি দলটি। বিনা উইকেটে ৯৯ রান নিয়ে মধ্যাহ্নভোজনে যায় দক্ষিণ আফ্রিকা। বিরতির পর থেকে ফিরেও বাংলাদেশের বোলারদের ওপর আধিপত্য ধরে রাখেন প্রোটিয়া ওপেনাররা।

চা বিরতির ঠিক কিছুক্ষণ আগে দিনের প্রথম সফলতা পায় বাংলাদেশ। মার্করামকে রান আউট করে ফেরত পাঠান মেহেদী হাসান মিরাজ। ১৫২ বলে ৯৭ রান করেন অভিষিক্ত এই ব্যাটসম্যান।

এর আগে তিনজন পেসার নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ। মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদের সঙ্গে আছেন অভিজ্ঞ পেসার শফিউল ইসলাম।

ব্যাটিং অর্ডারেও এসেছে বেশ কিছু পরিবর্তন। বাদ পড়েছেন ওপেনার সৌম্য সরকার। তামিম ইকবালের সঙ্গে ব্যাটিংয়ের সূচনা করতে দেখা যাবে ইমরুল কায়েসকে। দলে ফিরেছেন মুমিনুল হক ও মাহমুদউল্লাহ। স্পেশালিস্ট উইকেটরক্ষক হিসেবে দলে নেওয়া হয়েছে লিটন দাসকে।

চার পেসার নিয়ে নেমেছে দক্ষিণ আফ্রিকা। মরনে মরকেল ও কাগিসো রাবাদার সঙ্গে ডুয়েন অলিভারকে পেস বোলিং বিভাগের দায়িত্ব সামলাতে হবে। চতুর্থ পেসার হিসেবে অভিষেক হয় অ্যানদিলে ফেলুকায়োর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক : তিনি ২০০৭-০৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলের আবাসিক ছাত্র ছিলেন। প্রাণিবিদ্যা বিভাগে পড়াশোনা করেছেন। চলতি বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একই বিভাগে প্রভাষক হিসেবে যোগ দিয়েছেন তিনি। কিন্তু এখনো তিনি থাকছেন ফজলুল হক হলে!
তাঁর নাম মাসুদ রানা। তিনি বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক! ওই হলের একাধিক শিক্ষার্থী ও দায়িত্বরত একাধিক কর্মচারী নিশ্চিত করেছেন যে মাসুদ রানা এখনো ওই হলেই থাকেন।
চলতি বছরের ৪ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রাণিবিদ্যা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন মাসুদ রানা। যোগদানের পর বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে না থেকে তিনি থাকেন ঢাবির এই আবাসিক হলে।
হলের প্রধান ভবনের ৩৩৩ নম্বর রুমের শয্যা দখলে আছে মাসুদের। সেখানে টেবিলের উপরে মাসুদের নাম ও শিক্ষাবর্ষের সাল উল্লেখ করা আছে। বেডের মাথার কাছে আছে তাঁর স্বাক্ষর ও তারিখ। সেখানে চলতি বছরের মার্চ মাসের ১৪ তারিখ উল্লেখ আছে। এ ছাড়া ওই রুমের এক আলমারির মধ্যে তাঁর কিছু জামা কাপড়ও আছে।
মাসুদ রানাকে গত সোমবারও হলে দেখা যায় বলে জানিয়েছেন ফজলুল হক মুসলিম হলের একাধিক আবাসিক শিক্ষার্থী। তিনি নিয়মিত থাকেন কি না, জানতে চাইলে কয়েকজন শিক্ষার্থী বলেন, ‘তাঁকে মাঝেমধ্যে হলে দেখা যায়। তবে তাঁর দখলে হলের একটা রুম আছে। তিনি এই হলে ছাত্রলীগের সাবেক সদস্য ছিলেন।’

বনফুলের অভিযোগ
সম্প্রতি মিষ্টির দোকান বনফুলের চাঁনখারপুল শাখা ফজলুল হক হল প্রশাসনের কাছে একটি লিখিত অভিযোগ করে। বনফুলের অভিযোগ, গত ২৩ সেপ্টেম্বর ফজলুল হক হলের ছাত্রলীগের বড় নেতা পরিচয়ে তিনজন যুবক এক লাখ টাকা চাঁদা দাবি করেন এবং দোকানের ম্যানেজারকে মারধর করেন।
বনফুল তিনজনের নাম দেয়। এর মধ্যে একটি নাম মাসুদ। ছাত্রলীগের একাধিক সূত্র নিশ্চিত করেছে তিনিই মাসুদ রানা।
গত ২৪ সেপ্টেম্বর হল প্রভোস্ট ড. মিজানুর রহমান বরাবর লিখিত অভিযোগ জমা দেন বনফুল অ্যান্ড কোং চানখাঁরপুল শাখার ব্যবস্থাপক মো. আল আমিন। ওই অভিযোগপত্রে তিনজনের নাম উল্লেখ করা হয়। ওই তিনজনের নাম হচ্ছে, জিসান, রাকিব ও মাসুদ।
ছাত্রলীগের একাধিক সূত্র জানিয়েছে, জিসান হচ্ছেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপসম্পাদক মো. আরিফুল ইসলাম জিসান; রাকিব হচ্ছেন, হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম এবং মাসুদ হচ্ছেন সাবেক হল ছাত্রলীগ সদস্য মাসুদ রানা। মাসুদ রানা বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
গত শনিবার বিকেলে একদল ছেলে ফজলুল হক মুসলিম হল থেকে এসে ছাত্রলীগের বড় নেতা দাবি করে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়াতে ম্যানেজারসহ দুজনকে মারধর শুরু করেন এবং একজনকে ছুরিকাঘাত করেন। তারপর আমাকে ও আমার সহকর্মী গিয়াস উদ্দিনকে ফজলুল হক মুসলিম হলের গেস্টরুমে নিয়ে যান এবং অমানবিকভাবে মারধর করেন। পরে চাপাতি ও রামদা দিয়ে কুপিয়ে মেরে ফেলার হুমকি দেন। এ সময় সাংবাদিক সমিতিতে খবর যাওয়ায় আমাদের ছেড়ে দেন। অপরাধীদের মধ্যে তিনজনের নাম ছিল- জিসান, রাকিব, মাসুদ।
বিষয়টি তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করেছে হল প্রশাসন। হলের আবাসিক শিক্ষক অধ্যাপক ড. মমিনুল ইসলামকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হল প্রশাসন।

‘আমাকে ফাঁসানো হয়েছে’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শফিউল ইসলাম বলেন, ‘মাসুদ এক বছর হয়েছে জবিতে যোগ দিয়েছে। তবে সে কোথায় থাকে জানি না।’ চাঁদাবাজির অভিযোগের বিষয়ে জানতে চাইলে এ ব্যাপারে কিছু জানেন না বলে জানান তিনি।
এদিকে হলে থাকার অভিযোগ অস্বীকার করেন মাসুদ রানা। তিনি বলেন, ‘আমি এখন জবির শিক্ষক। এখন আর হলে থাকি না।’ হলে তাঁর দখলে একটা সিট আছে সে বিষয়ে জানতে চাইলে তিনি সেটিও অস্বীকার করেন।
চাঁদাবাজির অভিযোগের বিষয়ে মাসুদ বলেন, ‘আমি তাঁদের কাছে চাঁদা চাইনি।’ বনফুলের অভিযোগনামায় তাঁর নাম উল্লেখ আছে। এ ব্যাপারে জানতে চাইলে মাসুদ বলেন, ‘আমাকে ফাঁসানো হয়েছে।’
হলের আবাসিক শিক্ষক অধ্যাপক ড. মমিনুল ইসলাম বলেন, ‘প্রত্যেক হলেই এমন অবস্থা দেখা যায়। তবে যেসব আবাসিক শিক্ষকদের দায়িত্ব থাকে তাঁদের এটা দেখা উচিত। এখন তথ্য পাওয়া গেছে আমরা হল প্রশাসন থেকে ব্যবস্থা নেব।’
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ বলেন, ‘এটা হলের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ ভালো বলতে পারবেন।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, ‘জবির শিক্ষক হওয়ার পরও তিনি হলে থাকেন, বিষয়টি খুবই দুঃখজনক। এটি হল প্রশাসন দেখবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ডোকালাম ইস্যুতে ভারত-চীনের মধ্যে একটা দফারফা হলেও ভারত মহাসাগরে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠায় মরিয়া দু’দেশ।

এবার ভারত মহাসাগরে ঘাঁটি সাজাচ্ছে চীনা নৌসেনা।
আর তাদের কার্যকলাপ ভারতের নজরে এসেছে।

ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ভারত মহাসাগর অঞ্চলে চীনা যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। আমরা তা ক্রমাগত পর্যবেক্ষণ করছি। তবে আমরাও যুদ্ধবিমান, ডুবোজাহাজ, নৌসেনাকে তৈরি রেখেছি। আমরা দেখতে চাই চীনা অগ্রাসন আমাদের কীভাবে চ্যালেঞ্জের মুখে ফেলে। আমরা সবসময় তৈরি।

যদিও ইতোমধ্যে ভারত মহাসাগরে রণসজ্জা সাজাচ্ছে ভারতীয় নৌবাহিনী। সাগরে যুদ্ধবিমান থেকে শুরু করে সাবমেরিন মোতায়েন করা রয়েছে। যা কিনা যথেষ্ট উদ্বেগের চীনের কাছে। আর সেজন্যেই পালটা ভার‍ত মহসাগরে বাহিনী সাজাচ্ছে বেইজিং।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest