নুসরাত ফারিয়া মাজহার একজন বাংলাদেশি অভিনেত্রী। অভিনয়ের দক্ষতা দিয়ে ওপার বাংলাতেও হয়েছেন বেশ জনপ্রিয়। নায়িকা মাহিয়া মাহীর সাথে জাজ মাল্টিমিডিয়ার সম্পর্কের অবনতি ঘটলে জাজ মাল্টিমিডিয়া তাদের নতুন নায়িকা হিসেবে নুসরাত ফারিয়াকে সবার সামনে তুলে ধরেন এবং বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি প্রেমী ও প্রেমী’র নায়িকা হিসেবে ঘোষণা করেন।
সম্প্রতি ‘ইন্সপেক্টর নটি.কে’ নামের নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন নুসরাত। আশোক পতি পরিচালিত ছবিটিতে টলিউডের নায়ক জিৎ’র বিপরীতে অভিনয় করবেন তিনি। আবার জিৎ’র সঙ্গে কাজ করতে যাচ্ছেন নুসরাত। ছবিতে পুলিশের চরিত্রে ফারিয়া অভিনয় করবেন। অন্যদিকে, জিতকেও ছবিটিতে পুলিশের ভূমিকায় দেখা যাবে।
ছবিটি প্রসঙ্গে ফারিয়া গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতে বলেন, ‘আমার প্রথম ছবি ‘আশিকী’র পরিচালক অশোক দাদার সঙ্গে আবার কাজ করতে যাচ্ছি। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা অনেক ভালো ছিল। আশা করছি, এই ছবিও অনেক ভালো হবে’।
আগামী ১৭ আগস্ট থেকে ইতালিতে ছবিটির শুটিং শুরু হবে বলে জানান ফারিয়া। ইতালি ছাড়াও বাংলাদেশ ও ভারতে ছবিটির শুটিং হওয়ার কথা রয়েছে। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে জিতের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান জিৎ ফিল্ম ওয়ার্কস ও ওয়ালজেন মিডিয়া। ভারতের যৌথ প্রযোজনার ছবি দুটি বেশ আলোচিত হয়।

পর্নো ভিডিও ধারণ করে নারীদের সাথে প্রতারণার অভিযোগে গ্রেফতার হওয়া কথিত পীর আহসান হাবীব পেয়ারকে (২৮) নিয়ে তার জন্মস্থান নোয়াখালীর চাটখিল উপজেলায়ও চলছে আলোচনা সমালোচনা। গত ১ আগষ্ট তাকে রাজধানীর খিলগাঁও থানা এলাকার তিলপাড়ার ৮১৯/এ এর ফ্ল্যাট থেকে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ সংস্থা তাকে গ্রেফতার করে।
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ মৃত্যু কীভাবে হলো, তা নিয়ে বিগত ২১ বছরেও ঘোর কাটছে না। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার নিউ ইস্কাটনের নিজ বাসা থেকে সালমানের লাশ উদ্ধারের ঘটনা নিয়ে এখন পর্যন্ত কম জল ঘোলা হয়নি। তবুও পরিষ্কার হচ্ছে না প্রয়াত এই অভিনেতার মৃত্যুর রহস্য।
মুক্তামণির অস্ত্রোপচার শুরু হয়েছে। আজ শনিবার সকাল সোয়া আটটায় অস্ত্রোপচারের কক্ষে নিয়ে যাওয়া হয় তাকে। পৌনে নয়টা থেকে অস্ত্রোপচার শুরু হয়েছে।
অপ্রতিম রহমান : বিরল রোগে আক্রান্ত ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সাতক্ষীরা সদর উপজেলার কামারবায়সা গ্রামের শিশু মুক্তামনির হাতে অস্ত্রোপচার করা হচ্ছে আজ। সকাল আটটায় তাকে অপারেশন থিয়েটারে নেয়া হবে। আর এজন্য সব দিক দিয়ে প্রস্তুত রয়েছেন চিকিৎসকরা। যদিও এতে অনেক ঝুঁকি ও রক্তপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে অস্ত্রোপচারের আগে শিশুটি যেন মানসিকভাবে শক্ত এবং খুশি থাকে, সে লক্ষ্যে প্রধানমন্ত্রী তার জন্য হাসপাতালে চকলেট ও টাকা পাঠিয়েছেন। মুক্তামনির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশ জাতীয় কিক্রেট দলের অধিনায়ক(টেস্ট) মুশফিকুর রহিম। অন্যদিকে, শুক্রবার সন্ধ্যায় মুক্তামনিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। এসময় তার সাথে ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-কৃষি বিষয়ক সম্পাদক ওসমান গনি, মাস্টার দা’ সূর্যসেন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিদ হাসান শাহিনসহ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃত্বে থাকা সাতক্ষীরা জেলার শিক্ষার্থীরা।
আন্তর্জাতিক ডেস্ক : মিসরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৬ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো শতাধিক যাত্রী। স্থানীয় সময় শুক্রবার দেশটির উত্তরাঞ্চলের সমুদ্রতীরবর্তী শহর আলেকজান্দ্রিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
ন্যাশনাল ডেস্ক : শরীয়তপুরের নড়িয়া উপজেলায় স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ গুলিবিদ্ধ হয়ে যুবলীগের এক নেতা নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় আরও অন্তত ২৫ জন গুলিবিদ্ধ হয়েছেন।
নাজমুল হক, পাটকেলঘাটা : পাটকেলঘাটায় ৫০ পিচ ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার হয়েছে। সুত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় পাটকেলঘাটা থানার খলিষখালী পুলিশফাড়ীর ইনচার্জ এস আই নিখিল সঙ্গীয় ফোর্স নিয়ে কৃষ্ণ নগর ব্রীজ এলাকা থেকে ৫০পিচ ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো জেলার মাগুরা গ্রামের আজিবর রহমানের পুত্র লিটন হোসেন, আশাশুনি থানার মহেশ্বরকাটী গ্রামের গফ্ফার সরদারের পুত্র বাহাদুর সরদার ও একই থানার উত্তর চাপড়ার নওশের সরদারের পুত্র ইয়াছিন ওরফে বাবু। পাটকেলঘাটা থানার নবাগত ওসি মোল্লা জাকির হোসেন ঘটনাটি নিশ্চিত করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পাটকেলঘাটা থানায় মামলার প্রস্তুতি চলছিল।