শওকত আলী, ঝাউডাঙ্গা : সদর উপজেলার ঝাউডাঙ্গা ডিগ্রী কলেজে ৪২তম জাতীয় শোক দিবস উপলক্ষে কবিতা আবৃত্তি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে অধ্যক্ষ মো. খলিলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারি অধ্যাপক আব্দুল মান্নান, জেসমিন নাহার, গোপাল চন্দ্র সরদার, পরিমল কুমার ঘোষ, প্রভাষক মো. অহিদুল ইসলাম প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন, প্রভাষক আখতারুজ্জামান, মনিরুজ্জামান, নাসিমা খাতুন, রিনা সালমা, ননী গোপাল মন্ডল, পরমেশ চন্দ্র ঘরামি প্রমুখ। আলোচনা শেষে কবিতা আবৃত্তিতে প্রথম স্থান অধিকার করে শিক্ষার্থী সীমান্ত সরদার, ২য় স্থান অধিকার করে মুরশিদ, ৩য় স্থান অধিকার করে মিল্টন সানা। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, প্রভাষক মনিরুজ্জামান।

নিজস্ব প্রতিবেদক : জাতীয় শোক দিবস উপলক্ষ্যে পৌর ৬নং ওয়ার্ড যুবলীগের পক্ষ থেকে খাদ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ওয়ার্ডের কুখরালী এলাকায় এ খাদ্য বিতরণ করা হয়। অতিথি হিসাবে উপস্থিত থেকে খাদ্য বিতরণের উদ্বোধন করেন, জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান। এছাড়া উপস্থিত ছিলেন, পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু, সাধারণ সম্পাদক, তুহিনুর রহমান, ৬নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক হাসিব সরকার, শেখ সাব্বির আহমেদ, রাজু, ফজর আলী, রানা, জাহাঙ্গীর, বিল্লাল, আকাশ, সিকন, আরিজুল, যুব নেতা শাহিনুর রহমান বিপ্লব।
নিজস্ব প্রতিবেদক : জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মর্নিং সান প্রি ক্যাডেট স্কুলের পক্ষ থেকে চিত্রাংকণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে স্কুল চত্বরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করে স্কুলের পরিচালক ও অধ্যক্ষ শেখ আমিনুর রহমান কাজল। এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট চিত্র শিল্পী এম এ জলিল, কাউন্সিলর ফারহা দিবা খান সাথী।
নিজস্ব প্রতিবেদক : ইতিহাসের মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী ১৫ আগষ্ঠ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেডের উদ্যোগে দোয়া অনুষ্ঠান ও বিনামূল্যে ডায়াবেটিস চেকআপ, রোগী দেখা ক্যাম্প ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল চত্বরে এ দোয়া অনুষ্ঠান ও বিনামূল্যে ডায়াবেটিস চেকআপ, রোগী দেখা ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. হামিদুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। এসময় তিনি বলেন বঙ্গবন্ধু, শিশু রাসেলসহ তার পরিবারকে যারা নির্মম ভাবে হত্যা করেছিল ইতিহাস তাদের কখনও ক্ষমা করবেনা। বিশেষ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা, চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. শাহাজান আলী, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর ভাইস প্রেসিডেন্ট আব্দুস সালাম, প্রশাসনিক কর্মকর্তা মো. আনোওয়ারুল হুসাইন, আরএমও ডা.রুহুল আমিন,মেডিকেল অফিসার ডা. সিরাতুন তাসকিরা বাধন,আওয়ামীলীগ নেতা মনিরুল ইসলাম মাছুম, আব্দুর রশিদ,মার্কেটিং অফিসার আবু হেনা মোস্থফা কামাল প্রমুখ। উল্লেখ্য ক্যাম্পে ৮৫ জন রোগীকে ফ্রি ডায়াবেটিস পরিক্ষা ও চিকিৎসা পত্র প্রদান করা হয়। চিকিৎসা প্রদান করেন ডা. দেবী প্রসাদ নয়ন, ডা. মো. খায়রুল বাসার। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. তৌহিদুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মার্কেটিং অফিসার মো. রাশেদুল ইসলাম।