মুক্তিযুদ্ধে নবম সেক্টরের সাব-সেক্টর কমান্ডার ও দুবলা ফিশারমেন গ্রুপের চেয়ারম্যান মেজর (অবঃ) জিয়াউদ্দিন আহমেদ আর নেই। শুক্রবার (২৮ জুলাই) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মেজর (অবঃ) জিয়াউদ্দিনের ভাগ্নে শাহানুর রহমান শামীম এই তথ্য নিশ্চিত করেছেন।
গত ১ জুলাই মেজর জিয়াউদ্দিন অসুস্থ হলে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা পরীক্ষা করে জানান, তার দুটি কিডনি অচল ও লিভারের অবস্থা খারাপ। জুলাইয়ের মাঝামাঝিতে তাকে এয়ার এম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়। তার বয়স হয়েছিল প্রায় ৬৭ বছর।
সুন্দরবনের ‘মুকুটহীন সম্রাট’নামে খ্যাত জিয়াউদ্দিন আহমেদ পিরোজপুর শহরের শহীদ ফজলুল হক সড়কের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা অ্যাডভোকেট আফতাব উদ্দীন আহমেদ পিরোজপুর পৌরসভার চেয়ারম্যান ছিলেন।
বর্ণাঢ্য জীবনের অধিকারী জিয়াউদ্দিন আহমেদ ১৯৬৯ সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করেন এবং সেকেন্ড লেফটেন্যান্ট পদে যোগদান করেন। তিনি ১৯৭১ সালে সেনাবাহিনীর মেজর হিসেবে পশ্চিম পাকিস্থানে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে জুলাই মাসে পাকিস্তান থেকে পালিয়ে এসে যোগ দেন মহান মুক্তিযুদ্ধে। দায়িত্ব পান ৯ নম্বর সেক্টরের সুন্দরবন অঞ্চলের সাব সেক্টর কমান্ডার হিসেবে। মুক্তিযুদ্ধে সুন্দরবন অঞ্চলে শত্রুদমনে বীরত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তাকে ‘মুকুটহীন সম্রাট’ উপাধী দেওয়া হয়। দেশ স্বাধীন হওয়ার পর তিনি ব্যারাকে ফিরে যান।
পরে মেজর হিসেবে পদমর্যাদা পান। ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু যখন সপরিবারে নিহত হন তখন তিনি ঢাকায় ডিজিএফআইতে কর্মরত ছিলেন। ৭ নভেম্বর কর্নেল তাহেরের নেতৃত্বে সিপাহি- জনতার বিপ্লবে তিনি অংশ নেন। এরপর সামরিক শাসনের বিরুদ্ধে কর্নেল তাহেরের সৈনিক সংস্থার পক্ষে অবস্থান নিয়ে তার অনুসারীদের নিয়ে সুন্দরবনে আশ্রয় নেন। ১৯৭৬ সালের জানুয়ারিতে সুন্দরবনে সেনা অভিযানে মেজর জিয়াউদ্দিন গ্রেফতার হন। সামরিক আদালতে গ্রেফতারকৃতদের মধ্যে কর্নেল তাহেরকে ফাঁসি ও আ স ম আবদুর রব, মেজর জলিলসহ অন্যদের সঙ্গে মেজর জিয়াউদ্দিনকেও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ নিয়ে তখন সারাদেশের মুক্তিযোদ্ধারা আন্দোলন শুরু করলে আ স ম আবদুর রব, মেজর জলিলসহ অন্যদের সঙ্গে মেজর জিয়াউদ্দিনও ১৯৮০ সালে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় মুক্তি লাভ করেন। ১৯৮৩ সালে জেনারেল এরশাদের সময় মেজর জিয়াউদ্দিন দেশ ছেড়ে আশ্রয় নেন সিঙ্গাপুরে।
এরপর ১৯৮৪ সালের অক্টোবরে ছোটভাই কামালউদ্দিন আহমেদ, ভাগ্নে শাহানুর রহমান শামীম ও কয়েককজন মুক্তিযোদ্ধাকে নিয়ে চলে যান সুন্দরবনের দুবলার চরে। বনদস্যু বাহিনীগুলোর হাতে প্রতিনিয়ত নির্যাতিত সুন্দরবনের জেলেদের সংগঠিত করে শুরু করেন শুঁটকি মাছের ব্যবসা।
১৯৮৯ সালে জিয়াউদ্দিন পিরোজপুর পৌরসভার চেয়ারারম্যান নির্বাচিত হন। এরপর গড়ে তুলেন ‘সুন্দরবন বাঁচাও’ কর্মসূচি নামে একটি অরাজনৈতিক সংগঠন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দুবলা ফিশারমেন গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। কখনও জেলেদের নিয়ে, কখনও প্রশাসনকে সহায়তা দিয়ে ডাকাতদের নির্মূলে অবদান রেখেছেন তিনি। এ কারণে সুন্দরবনের একাধিক ডাকাত গ্রুপ বিভিন্ন সময়ে ক্ষিপ্ত হয়ে ওঠে। এসব ডাকাত গ্রুপ জিয়াউদ্দিনকে মেরে ফেলার চেষ্টা করে। তিনি একাধিকবার হামলার শিকার হয়েছেন।
সর্বশেষ মোর্তজা বাহিনীর সদস্যরা পূর্ব সুন্দরবনের হারবাড়ীয়া ও মেহেরালীর চর এলাকার মাঝামাঝি চরপুঁটিয়ায় মেজর জিয়াকে লক্ষ্য করে গুলি চালায়। বন্দুকযুদ্ধে মোর্তজা বাহিনীর চার সদস্য নিহত ও মেজর জিয়া গুলিবিদ্ধ হয়ে আহত হন।
মেজর জিয়া মুক্তিযুদ্ধে নিজের ও অন্যদের অংশগ্রহণ এবং যুদ্ধের বিভিন্ন দিক নিয়ে ‘সুন্দরবন সমরে ও সুষমায়’ নামে একটি বই লিখেছেন।

পাকিস্তানের সর্বোচ্চ আদালত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে সরকারী কোন দপ্তর পরিচালনার জন্য অযোগ্য ঘোষণা করার ঘণ্টা খানেকের মধ্যে তিনি পদত্যাগ করেছেন।
আসাদুজ্জামান : সাতক্ষীরায় ৯ বছরের এক শিশুর পায়ু পথে আইসক্রিম ঢুকিয়ে নির্যাতনের অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা শহর উপকণ্ঠের ডাঙ্গীপাড়ার আশিক সুপার আইসক্রিম ফ্যাক্টরীতে এ ঘটনাটি ঘটে। নির্যাতনের শিকার শিশুটির নাম ডাবলু মিয়া। সে সদর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের বাবলু মিয়ার ছেলে। এ ঘটনায় পুলিশ আইসক্রিম ফ্যাক্টরির দুই কর্মচারিকে আটক করেছে।
মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় অলিম্পিক ডে পালিত হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আলতাফ হোসেন। আরো উপস্থিত ছিলেন সাবেক ফিফা রেফারী ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য তৈয়ব হাসান বাবু, সদর থানার অফিসার ইনচার্জ মারুফ আহমেদ, ট্রেজারার মো. শাহ্ আলম সানু, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পি, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আলতাফ হোসেন, মো. হাফিজুর রহমান খান বিটু, খন্দকার আরিফ হাসান প্রিন্স, শেখ রফিকুল আলম লাল্টু, কাজী কামরুজ্জামান, স.ম সেলিম রেজা, কিরণময় সরকার, মমতাজ খাতুন মিরাসহ জেলা ক্রীড়া সংস্থা, ফুটবল এসোসিয়েশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের প্রতিনিধিবৃন্দ।
সব শ্রেণীর মানুষের জন্য সরকারি সেবা নিশ্চিত করতে সরকারী কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এ কথা মনে রাখতে হবে যে দেশের জনগণের টাকায় সরকারী কর্মকর্তা কর্মচারীদের বেতন হয়।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আইনে বেশ কিছু সংস্কার চায় নির্বাচন কমিশন। আইনকে যুগোপযোগী এবং নির্বাচনকে স্বচ্ছ করার জন্য মাঠের কর্মকর্তাদের মতামত নিয়েছে ইসি। কমিশনের এক সুপারিশে কর্মকর্তাদের অবসরে যাবার ৩ বছরের পরিবর্তে ৫ বছর পর্যন্ত নির্বাচনে অংশ নেয়ার সুযোগ না রাখার সুপারিশও আসছে।
শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও গাবুরা ইউপি চেয়ারম্যান জি,এম, আলি আযম টিটো ইন্তেকাল করেছেন (ইন্নালি………রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল( ৪৩)। তার দুটি সন্তান রয়েছে।একটি মেয়ে ও একটি ছেলে। টিটো আ ‘লীগ নেতা শফিউল আযম লেনিনের ভাই।
বর্তমানে ভাইরাস জ্বর একটি অন্যতম স্বাস্থ্য সমস্যা। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই এ জ্বরে আক্রান্ত হচ্ছেন। ভাইরাস জ্বরে রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল হয়ে পড়ে। ফলে অন্যান্য সংক্রমণ হওয়ার আশঙ্কাও বেড়ে যায়। তবে এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। এর সমাধান আছে আপনার রান্না ঘরেই। মশলা ও বিভিন্ন হারবাল উপাদান দিয়ে তৈরি চা খেয়েই এই ভাইরাসজনিত জ্বরের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তবে আর দেরি না করে চলুন জেনে নেই সেসব হারবাল চা সম্পর্কে।