বৈরি আবহাওয়ার কারণে বুধবার কোনো রকম মাতলামিতে গা ভাসাননি সাইমন ও অধরা। তবে বৃহস্পতিবার থেকে গাজীপুরে ফের তৈরি হয়েছেন তারা। আর শুক্রবার যাবেন বোটানিক্যাল গার্ডেনে। বলছি, নির্মাতা শাহীন সুমন পরিচালিত ‘মাতাল’ ছবির শুটিংয়ের কথা। এর আগে, মঙ্গলবার রাজধানীর উত্তরার একটি বাড়িতে ছবিটির দ্বিতীয় লটের শুটিং শুরু হয়। সেই ধারাবাহিকতায় গোটা ইউনিট এখন গাজীপুরে। টানা ১০ দিন চলবে এ ছবির শুটিং।
সাইমন বলেন, ‘বৈরি আবহাওয়ার কারণে মঙ্গলবার শুটিং হয়নি। আজ ফের ক্যামেরা অন হয়েছে। প্রথমবারের মতো অধরার সাথে কাজ করতে যাচ্ছি। ছবির গল্পটি বেশ দারুণ। আমার চরিত্রের উপস্থাপনাতেও থাকবে নতুনত্ব। আশা করছি এবারও দর্শকদের প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারবো। ’
অন্যদিকে অধরা বলেন, ‘সাইমন ভাইয়ের সাথে জুটি বাঁধতে চলেছি। আশা করি দর্শকরা আমাদের রসায়ন ভালোভাবেই গ্রহণ করবেন। এছাড়া চেষ্টা করছি নির্মাতার ভাবনা অনুযায়ী নিজেকে উপস্থাপন করতে। ডুবে যেতে চাচ্ছি চরিত্রের ভেতরে। ’
‘মাতাল’ ছবিতে সাইমন-অধরা ছাড়াও আরও অভিনয় করছেন- মিশা সওদাগর, অরিন, জয়রাজ, মঞ্জুর মোরশেদ প্রমুখ।

নাইজেরিয়ার বর্নো প্রদেশের মাগুমেরি এলাকায় চরমপন্থী সন্ত্রাসী সংগঠন বোকো হারামের হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন।
বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা বাঙালি কীর্তিমানদের পুরস্কৃত করে থাকে কলকাতাভিত্তিক দৈনিক আনন্দবাজার পত্রিকা। এবারও সেটি করছে জনপ্রিয় পত্রিকাটি। এবার `আনন্দবাজার সেরা বাঙালি-২০১৭’- এর সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
গুলশানের হলি আর্টিজানে হামলার ‘অন্যতম প্রধান পরিকল্পনাকারী’ ও সমন্বয়কারী আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে র্যাশকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট, পুলিশ সদর দফতরের একটি দল, বগুড়া ও নাটোর জেলা পুলিশ যৌথভাবে তাকে গ্রেফতার করেছে। শুক্রবার (২৮ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে নাটোরের সিংড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টের শুরুতেই হানা দিয়েছে বৃষ্টি। বার বার বৃষ্টির হানায় প্রথম দিন ৪ উইকেট হারিয়ে ১৭১ রান তুলতে পেরেছে ইংল্যান্ড।
দুই বছর ধরেই বিশ্বের শীর্ষ ধনীর খেতাবটি নিয়ে রীতিমতো রশি টানাটানি চলছিল মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ও ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মধ্যে।
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিএনপি নেতা সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত চলমান। আর বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের প্রাথমিক অনুসন্ধান অব্যাহত রয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি : ভাদড়ায় চারদলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা তরুনলীগের আয়োজনে বৃহস্পতিবার বিকালে ভাদড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার করেন সাতক্ষীরা জেলা তরুণলীগের সভাপতি শেখ তৌহিদুজ্জামান (চপল)।