বিনোদন ডেস্ক : গল্পটা অনেক আগের। ভালোবাসা দিবস এলেই থরোথরো আবেগ হাতে বাসার দরজায় ফুল রেখে এসে মিথিলাকে ফোন করতেন তাহসান খান। দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গভীর প্রেম, অতঃপর বিয়ের আনুষ্ঠানিকতায় বাঁধা। সালটা ২০০৬। তাদের এমন ভালোবাসার গল্পে নাটকও নির্মাণ হয়েছে। ঈর্ষা জাগানো এ জুটি বৃহস্পতিবার সকালে এক ক্ষুদে বার্তায় জানালেন মন খারাপের তথ্য। তারা আর একসঙ্গে থাকছেন না। দুজনে বিয়ে বিচ্ছেদ করতে যাচ্ছেন। ইতোমধ্যে এর আনুষ্ঠানিকতা শুরুও হয়ে গেছে।
বার্তায় তাহসান ও মিথিলা বলেন, ‘বেশ কয়েকমাস ধরে নিজেদের মধ্যকার দ্বন্দ্ব বা মতবিরোধ নিরসনের চেষ্টার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, সামাজিক চাপে একটা সম্পর্ক ধরে রাখার চেয়ে আমাদের আলাদা হয়ে যাওয়াই মঙ্গলজনক।’ ভক্তদের উদ্দেশে তারা বলেন, ‘আমরা বুঝতে পারছি যে, এটা আপনাদের খুব খারাপ লাগবে। সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা সবসময় নিজেদের সম্পর্ক সম্মান ও মর্যাদার সঙ্গে বজায় রেখেছিলাম, ভবিষ্যতেও তাই থাকবে। আমরা আশা করি, আপনারা আমাদের পাশে থাকবেন।’
এদিকে বিষয়টি নিয়ে তাহসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিচ্ছেদ নিয়ে নিয়ে খুবই কষ্টের মধ্যে আছি আমরা। এরমধ্যে অনলাইনে নানা ধরনের সংবাদ ছড়াচ্ছে। আসলে বিস্তারিত কথা বলার মতো অবস্থায় আমরা নেই। তবে আমরা আমাদের শুভাকাঙ্ক্ষীদের পাশে চাই।’ ২০১৩ সালের ৩০ এপ্রিল এ তারকাদ্বয়ের ঘরে আসে একমাত্র কন্যাসন্তান আইরা তাহরিম খান। জানা গেছে, তারা সমঝোতার মাধ্যমে আইরার দেখভাল করবেন।নাটকের কাজে ফটোসেশন করেছিলেন তাহসান ও মিথিলা। তাহসান মিথিলার পরিচয় গানের মাধ্যমে। তাহসান তখন ব্ল্যাক ব্যান্ডের গায়ক। এক বন্ধুর সঙ্গে তাহসানের আড্ডায় গান শুনতে যান মিথিলা। এরপর পর ধীরে ধীরে সম্পর্ক পরিণয়ে গড়ায়। বিয়ের পর এ জুটি একাধিক নাটকে উপস্থিত হয়েছেন। সর্বশেষ চলতি বছরের ভালোবাসা দিবসের বিশেষ নাটকের জন্য কাজ করেন তারা। এটির নাম ‘আমার গল্পে তুমি’। নাটক ছাড়াও এ জুটি একসঙ্গে গানও গেয়েছেন।

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল। তার ব্যাটে কথা বলে। তার ব্যাটিং স্টাইল বিশ্বকে ভাবাই। বাংলাদেশের ব্যাটিং ভরসার নাম তামিম ইকবাল। দীর্ঘদিন যাবৎ তিনি এ দেশের ক্রিকেটকে তার ব্যাটিং দিয়ে সাহায্য করে আসছেন। আর ওপেনিংয়ে তো তাকে ছাড়া এখন চিন্তাও করা যায় না। এবার ড্যাশিং এ ব্যাটসম্যানের সাফল্যের যোগ হচ্ছে আরও একটি পালক। পরিসংখ্যানে বর্তমানে বিশ্বের তৃতীয় সেরা ওপেনার তিনি।
ভিন্ন স্বাদের সংবাদ : ভালোবেসে মারিয়ানাকে চুমু খেয়েছিলেন তার বাবা-মা, আত্মীয়রা। সবাই চেয়েছিলেন আদর-ভালোবাসায় শিশুটিকে জড়িয়ে রাখতে। কিন্তু সেই ভালোবাসার চুমুই যে কাল হবে, ছিনিয়ে নেবে একরত্তি মেয়েটাকে তা ছিল কল্পনারও অতীত। সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট করেছেন মারিয়ানার মা নিকোল। সেখানেই তিনি জানিয়েছেন মারিয়ানার বেঁচে না থাকার সেই খবর।
ভিন্ন স্বাদের সংবাদ : মানুষ দ্বিপদ প্রাণী এটা আমাদের সবার জানা। অবিশ্বাস্য হলেও সত্যি, তুরস্কে এমন একটি পরিবারের সন্ধান পাওয়া গেছে, যে পরিবারের পাঁচ সদস্য হাঁটার জন্য শুধু দুই পা নয়, দুই হাত আর দুই পা এক সঙ্গেই ব্যবহার করে। দক্ষিণ তুরস্কের হাতাই প্রদেশের এক প্রত্যন্ত গ্রামে উলাস নামের এই কুর্দিশ পরিবারটির সন্ধান মিলেছে যে পরিবারের ছ’জন চতুষ্পদ। কেউই দুই পায়ে হাঁটতে পারেন না। তাদের হাঁটতে হলে পায়ের পাশাপাশি দুই হাত ব্যবহার করে হাঁটতে হয়।
কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জের ভদ্রখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান বাবলু উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। সে উপজেলা সদরের বাজারগ্রাম রহিমপুরের মৃত আব্দুর রহিম পাড়ের ছেলে। তিনি দীর্ঘ ১০ বছর সহকারী শিক্ষক ও ১৭ বছর প্রধান শিক্ষক হিসেবে সুনামের সাথে বিভিন্ন বিদ্যালয়ে দায়িত্ব পালন করছেন। জানা যায়, তিনি ৩ কন্যা সন্তানের জনক। প্রথম কন্যা ফারহানা তাসনিম গোপালঞ্জ জেলার শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের ৩য় বর্ষের ছাত্রী, দ্বিতীয় কন্যা ফারজানা তাসনিম দশম শ্রেণির ছাত্রী এবং তৃতীয় কন্যা ওয়াহিদা জামান পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবম শ্রেণিতে লেখাপড়া করছে। শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, সদস্য ও স্কুলের শিক্ষক-শিক্ষিকা অভিনন্দন জানিয়েছেন।
শ্যামনগর ব্যুরো : শ্যামনগরের কাশিমাড়ীর ঝাপালী সংলগ্ন মোমিন নগরে আবারো বেড়ীবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এলাকাবাসী স্বেচ্ছা শ্রমের মাধ্যমে সংস্কারের কাজ করছে। আতংকে ১৫গ্রামের মানুষ। গত ২০ জুলাই খোলপেটুয়া নদীর প্রবল জোয়ার ও ভারী বর্ষণের ফলে ঝাপালী সংলগ্ন মোমিন নগরের প্রায় ৪০০ফুট দীর্ঘ বেড়ীবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এলাকায় বেড়ীবাঁধ ভাঙন আতংকে স্থানীয় ইউপি চেয়ারম্যান ডা: এস, এম, আব্দুর রউফ এর নেতৃত্বে প্রায় ২শত লোক স্বেচ্ছা শ্রমের মাধ্যমে বাধ সংস্কার করছে। ভাঙন এতই ভয়াবহ যে, যে কোন মূহূর্তে নদীর লবণাক্ত পানি লোকালয়ে প্রবেশ করতে পারে। পানি লোকালয়ে প্রবেশ করে মৎস্য ঘের, বসতবাড়ি, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ আসন্ন আমন ধানের বীজ ক্ষেত প্লাবিত হয়ে কোটি কোটি টাকার সম্পদ ও জান মালের অপূরণীয় ক্ষতি হতে পারে। সরকারি ও বে-সরকারি প্রতিষ্ঠান জরুরি ভিত্তিতে এগিয়ে না আসলে ক্ষতির পরিমাণ জ্যামিতিক হারে বাড়বে এবং ১৫টি গ্রামের অস্তিত্ব হুমকিতে পড়বে বলে এলাকাবাসী জানিয়েছেন। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : মাছখোলা বেতনা নদীর বেড়িবাদে ভয়াবহ ভাঙন দেখা দেওয়া আতংকিত এলাকাবাসী। সরেজমিনে দেখা গেছে পারমাছখোলা গ্রামের মৃত জিয়াদ আলী মাস্টারের বাড়ির সংলগ্ন পাউবোর বেড়িবাধে ভয়াবহু ভাঙন সৃষ্টি হয়েছে। ভাঙন আতংকে দিন কাটাচ্ছে এলাকার মানুষ। আতংকিত এলাকাবাসী জানায়, প্রায় একযুগ পূর্বে একই জায়গায় বাঁধ ভেঙে নদী গর্ভে বিলিন হয়ে যায়। সে সময় পাউবোর তত্ত্বাবধায়নে বাধটি সংস্কার করা হয়। সম্প্রতি সময়ে বেতনা নদীর নাব্যতা হ্রাস পাওয়ায় নদীর দুইপাশে নদীর উত্তর পাশে নদীর পানির প্রবল শ্রোত এর কারণে ভাঙন দেখা দেয়। ইউপি সদস্য মতিয়ার রহমান মতি বলেন, গত কয়েকদিন পূর্বে বাধের ভাঙন লক্ষ্য করা যায়। এখনি যদি বাধটি সংস্কার করা না হয় তাহলে ভাঙন আকার আরো বৃদ্ধি পাবে। জরুরি ভিত্তিতে বাধটি সংস্কার না হলে বাধ ভেঙে প্রায়ই ২০ গ্রামের মানুষ প্লাবিত হবে। এলাকাবাসী বাধ সংস্কার করার জন্য পাউবোর হস্তক্ষেপ কামনা করেছে।
কলারোয়া প্রতিনিধি : কলারোয়া সীমান্তে পতাকা বৈঠকে স্বামী-স্ত্রীসহ ৪ বাংলাদেশীকে ফেরত দিয়েছে বিএসএফ। বৃহস্পতিবার সকাল ৯টায় ও বুধবার সন্ধ্যায় তাদের বিজিবির কাছে হস্তান্তর করে।