এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু : কালিগঞ্জে ৪৬তম জাতীয় স্কুল ও মাদ্রাসার গ্রীস্মকালিন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুুতি সভা বৃহস্পতিবার সকাল ১১টায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, অতিরিক্ত সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, পাইল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সৈয়দ মোমেনুর রহমান, বিষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার মন্ডল, চৌমুহুনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ হোসেন, কুশুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনোরঞ্জন কুমার, হাজী তফিলউদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওঃ রমিজউদ্দিন, মৌতলা মাদ্রাসার সুপার মহসীন আলী, রতনপুর বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক অচিন্ত কুমার ঘোষ, শ্রীকলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিশির দত্ত, ভদ্রখালি মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শ্যামল কর্মকার, পাইলট বালিকা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষিকা রওশানারা খানম প্রমুখ। সভায় উপজেলা পর্যায়ে ৪৬তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীস্মকালিন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। আগামি ২২ জুলাই থেকে উপজেলার ৪টি উপজোন বিটিজিআর হাইস্কুল মাঠ, ধুলিয়াপুর স্কুল মাঠ, কুশুলিয়া স্কুল মাঠ ও মৌতলা স্কুল মাঠে ৫৬টি হাইস্কুল ও মাদ্রাসার ছাত্রছাত্রীদের মধ্যে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে সেমিফাইনাল ও ফাইনাল খেলা উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হবে। জাতীয় গ্রীম্মকালীন খেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উপ-কমিটির গঠন করা হয়েছে।


কলারোয়া ডেস্ক : কলারোয়া থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে একটি মোটরসাইকেলসহ ২শ’পিচ ফেনসিডিল উদ্ধার করেছে। বৃহস্পতিবার সকালে কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান, বৃহস্পতিবার ভোর রাতে থানা পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে উপজেলার কেরালকাতা ইউনিয়নের পুটুনি গ্রামের রাস্তা দিয়ে খুলনা-হ-১১-৪৭২২ নং মোটরসাইকেল আহরহী দুই ব্যক্তি পুলিশ দেখে মোটরসাইলে ফেলে পালিয়ে যায়। পরে থানার এসআই সোলাইমার সঙ্গীয় ফোর্স নিয়ে ওই ফেলে যাওয়া মোটরসাইল সহ একটি বস্তা উদ্ধার করে। পরে ওই বস্তায় তল্লাসী চালিয়ে ২শ’ পিচ ফেনসিডিল উদ্ধার করে। এঘটনায় কলারোয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে।
এম বেলাল হোসাইন/মাহাফিজুল ইসলাম আককাজ : পায়ে সামান্য পেরেক ফুটে রক্তক্ষরণ, এরপর একের পর এক অপচিকিৎসা ও অন্ধ বিশ্বাসের ফলসরূপ আজ পা থেকে মাংস খসে পড়ছে বুধহাটার আকবর গাজীর। অবস্থা এতটাই খারাপ যে তার বাম পাটি রক্ষা করাই এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ক্ষতিগ্রস্ত বাম পা নাড়াতেই পারছেন না তিনি। গরিব অসহায় এই মানুষটির আজকের এই দুর্বিসহ পরিণতির প্রধান কারণ অসচেতনতা। এই অসুস্থ মানুষটির দুর্দশার খবর পেয়ে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে এনে ভর্তি করানো হয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে দ্রুত ঢাকায় পাঠানোর উদ্যোগ নিচ্ছেন সাতক্ষীরা-০৩ আসনের সংসদ সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক।
বৃহস্পতিবার দুপুরে গ্রামের বাড়ি থেকে ঢাকায় যাওয়ার পথে জরুরি যাত্রা বিরতি করে সাতক্ষীরা সদর হাসপাতলে আকবর গাজীকে দেখতে যান ডা. রুহুল হক। এসময় তিনি বলেন, “মানুষ অসুস্থ হয়ে ঘরে পড়ে যন্ত্রণায় কাঁদবে, এটা বঙ্গবন্ধুর আদর্শ হতে পারে না। বঙ্গবন্ধুর আদর্শে যারা আদর্শিত তারা কখনো ঘরে বসে থাকতে পারে না। বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত দল আ ’লীগ ক্ষমতায় থাকতে বিনা চিকিৎসায় কোন মানুষ মারা যাবে না। ইতোমধ্যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের প্রত্যন্ত অঞ্চলের চিকিৎসা সেবা পৌছে দিতে কমিউনিটি ক্লিনিক চালু করেছেন। সেখানে লক্ষ লক্ষ টাকা বরাদ্দ রেখেছেন। শুধু তাই নয় জননেত্রী সাতক্ষীরার মানুষের জন্য স্বপ্নের মেডিকেল কলেজ স্থাপন করেছেন। সদর হাসপাতাল আধুনিকায়ন করেছেন। চিকিৎসা সেবা যাতে করে মানুষের দোরগোড়ায় পৌছে যায়।
শ্যামনগরে আদিবাসী মুন্ডারা তাদের ভোগদখলীয় সরকারি খাস জমি থেকে প্রভাবশালীদের দ্বারা অপসারিত হচ্ছেন। খবরটি জানতে পেরে বেশ কয়েকজন সাংবাদিকসহ শ্যামনগরের বাদোঘাটায় চারু মুন্ডার বাড়িতে গেলাম। দেখলাম তারা তাদের দখলীয় জমিতে থাকা অবস্থায় ঝড়ে ভেঙে যাওয়া গোয়াল ঘরটি নতুন করে নির্মাণ করতে বাধাপ্রাপ্ত হচ্ছেন। ফলে পালিত গরু ও মানবসন্তানকে এক সাথে বসতঘরে থাকতে হচ্ছে তাদের। পরদিন পত্রপত্রিকায় খবরটি পরিবেশিত হয়।
ভারতের নতুন রাষ্ট্রপতি হলেন রামনাথ কোবিন্দ। বিজেপির এই প্রার্থী মোট ৪ লাখ ৭৯ হাজার ৫৮৫ ভোট পেয়েছেন, যা মোট ভোটের ৬৫ শতাংশ। পার্লামেন্ট হাউস ও ১১টি রাজ্যের ভোট গণনা শেষে নির্বাচন কমিশনের কর্মকর্তারা এ তথ্য জানান বলে এনডিটিভির খবরে বলা হয়।
কলারোয়া ডেস্ক : জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে কলারোয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।