আসাদুজ্জামান : সাতক্ষীরা সদর উপজেলার বাজুয়াডাঙ্গা এলাকা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নিহতের বাড়ির ধারে একটি পোলট্রি ফার্মের পাশ থেকে তার লাশটি উধ্ধার করা হয়। নিহত গৃহবধূর নাম রুপা মন্ডল (২৩)। তিনি সদও উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামের সুশান্ত মন্ডলের স্ত্রী।
নিহতের মামা কালিগঞ্জ উপজেলার উজিরপুর গ্রামের জয়দেব মন্ডল জানান, পাঁচ বছর আগে তার ভাগ্নি রুপা মন্ডলের সাথে সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামের প্রভাস মন্ডলের বিয়ে হয়। বিয়ের এক বছর পর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র আমার মায়ের সাথে (সুশান্ত’র নানী শ্বাশুড়ির) ঝগড়া হলে সেখান থেকে সে শ্বশুর বাড়ি যাওয়া বন্ধ করে দেয়। এরপর আমার ভাগ্নি রুপার সাথে তার বাবা-মার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ নিয়ে তাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো বলে তিনি জানান। দাম্পত্য জীবনে তাদের সকাল মন্ডল নামে তিন বছরের একটি পুত্র সন্তানও রয়েছে। তিনি আরো জানান, সকালে ভাগ্নির মৃত্যুর খবর শুনে ওর বাবা নরেন্দ্র মন্ডলকে নিয়ে দুপুওে জামাই সুশান্ত’র বাড়িতে এসে দেখি আমার ভাগ্নি লাশ তাদেও বাড়ি থেকে কিছুটা দূরে একটি পোলট্রি ফার্মের পাশে পড়ে আছে। তিনি জানান, লাশ ময়না তদন্ত করার জন্য পুলিশ নিয়ে তিনি সেখানে গেছেন। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর তিনি পরবর্তী ব্যবস্থা নেবেন বলে জানান।
সাতক্ষীরা সদও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তিনি আরো জানান, লাশ ময়না তদন্তের পর আসল রহস্য জানা যাবে।

আসাদুজ্জামান : কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ১১ দফা দাবীতে জাতীয় শিক্ষক কর্মচারি ফ্রন্ট সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে মানবন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা শহরে উক্ত মানব বন্ধন কর্মসূচীটি পালিত হয়। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও জেলা শিক্ষক কর্মচারী ফ্রন্টের যুগ্ন আহবায়ক ও বাকশিস কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক অধ্যক্ষ আবদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, কলেজ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সাধারন সম্পাদক ও বাকশিস কেন্দ্রীয় কমিটির পরিসংখ্যান বিষয়ক সম্পাদক অধ্যক্ষ এ.আর.এম. মোবাশ্বেরুল হক জ্যোতি, বাকশিস কেন্দ্রীয় কমিটির সদস্য উপধ্যক্ষ মইনুল হাসান, কারিগরি কলেজ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সাধারন সম্পাদক তপন শীল, অধ্যক্ষ আজিজুল ইসলাম, নুর মোহাম্মদ পাড়, মনিরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, জেলা কর্মচারী ফেডারেশনের সভাপতি আব্দুল ওহাব আজাদ প্রমুখ।
মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ মারুফ আহমেদ, ওসি তদন্ত হাশেম প্রমুখ। এ ছাড়া সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা, সদর উপজেলার মাসিক রাজস্ব সভা, সদর উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা, সদর উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভা ও সদর উপজেলা চোরাচালান প্রতিরোধ কমিটির পৃথক পৃথক সভা অনুষ্ঠিত হয়েছে।
৭০তম কান উৎসবের শর্টফিল্ম কর্নারে অংশ নেওয়া বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাগ’ এবার মুক্তি পাচ্ছে উত্তর আমেরিকা ও ইউরোপের দেশগুলোতে। আসছে নভেম্বর-ডিসেম্বরের মধ্যে শর্টসটিভি (দ্য গ্লোবাল হোম অব শর্ট মুভিজ) তাদের ৪ কোটি সাবস্ক্রাইবারের কাছে পৌঁছে দেবে ‘দাগ’।
আগামী নির্বাচনের আগে সরকারি কার্যক্রমকে জনগণের সামনে আরও গতিশীল ও দৃশ্যমান করার লক্ষ্য নিয়ে শিগগিরই মন্ত্রিসভায় রদবদল আসছে। সেইসঙ্গে, মন্ত্রীদের দায়িত্ব পালনে অদক্ষতা ও নানা বিতর্কে জড়িয়ে পড়া মন্ত্রীদের বাদ দেওয়ার পরিকল্পনাও রয়েছে এ রদবদলে।
মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে আটক হয়েছেন বাংলাদেশের মানবাধিকার বিষয়ক সংগঠন অধিকার-এর সম্পাদক আদিলুর রহমান খান।
দেবহাটা ব্যুরো : দেবহাটা থানা পুলিশের হাতে অস্ত্রসহ ১ জন আটক হয়েছে। আটককৃতের নাম সাইদুর রহমান ওরফে টুআইসি (২৬) সে দেবহাটা উপজেলার বহেরা গ্রামের আব্দর রশিদ সাহাজীর পুত্র। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে দেবহাটা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে। মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে দেবহাটা থানার এসআই আব্দুল কাদের দেবহাটা উপজেলার কুলিয়া আশু মার্কেটের সামনে থেকে দেশীয় একটি পাইপগান সহ সাইদুরকে আটক করেন। এ ব্যাপারে এসআই আব্দুল কাদের বাদী হয়ে সাইদুর ওরফে টুআইসি এবং তার আপন ভাই আল আমিন রওফে দিনেশ (২৩) কে আসামি করে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(চ) ধারায় মামলা দায়ের করেছেন। মামলা নং-১৪। বুধবার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।