নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জি, এন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির এক ছাত্রের দুই হাতে কলম দিয়ে খুঁচিয়ে রক্তাক্ত ও আহত করার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ওই শিশুর মাতা রাশিদা বেগম গত মঙ্গলবার অভিযুক্ত সহকারী শিক্ষক মোঃ মামুনার রশিদের বিরুদ্ধে সদর থানায় একটি অভিযোগও দায়ের করেছেন। তিনি তার লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, গত ৩ এপ্রিল সোমবার বেলা সোয়া ১২ টার দিকে অংকের কাসে আমার শিশু পুত্র রাশেদুজ্জামান রাশেদকে ওই স্কুলের সহকারী শিক্ষক মামুন বিনা কারনে মারপিটসহ তার দুটি হাত বেঞ্চের উপর রেখে তার হাতের কবজির উপর কলমের খোঁচা মেরে রক্তাক্ত ও জখম করে। একই সাথে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও জীবন নাশের হুমকিও প্রদান করে। বিষয়টি আমি সাথে সাথে উক্ত স্কুলের প্রধান শিক্ষিকাসহ ম্যানেজিং কমিটির লোকজনকে লিখিতভাবে জানালে তারা ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পরামর্শ দেন। এ খবরটি ওই শিক্ষক জানতে পেরে ওই দিনই দুপুরে তিনি আমার মুন্সিপাড়াস্থ ভাড়া বাসায় এসে আমাকেসহ আমার স্বামী আব্দুর রশিদ লাভলুকে এ নিয়ে থানা ও কোর্টে মামলা করিলে আমাদেরকে দেখে নেয়ার হুমকি প্রদান করেন। বিষয়টি আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানালে তারা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবসস্থা নেয়ার জন্য পরামর্শ দেন। এরপর আমি বাদী হয়ে পরদিন মঙ্গলবার থানায় একটি অভিযোগ দাখিল করি। তবে, ওই স্কুলের প্রধান শিক্ষিকা দিলরুবা আফরোজ জানান, আমি ওই শিশুর মাকে কোন আইনগত ব্যবস্থা নেয়ার পরামর্শ দেইনি। আমি বলেছিলাম অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল ব্যবস্থা নেয়ার জন্য তিনি সুপারিশ করবেন। তিনি আরো জানান, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি তাইফুল ইসলাম, স্থানীয় পৌর কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতাদের পরামর্শক্রমে তিনি আইনগত ব্যবস্থা নিয়েছেন। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি তাইফুল ইসলাম জানান, আমিসহ স্থানীয় পৌর কাউন্সিলর খবরটি শুনার সাথে সাথে স্কুলে যাই। ওই শিশুর মা আইনগত ব্যবস্থা নেয়ার কথা বললে আমরা এতে কোন আপত্তি করি নাই। এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক মাছখোলা গ্রামের মামুনার রশিদ তাকে মারপিটের বিষয়টি অস্বীকার করলেও তাকে কলমের খোঁচা দিযে রক্তাক্ত করার বিষয়টি স্বীকার করেই জানান, অসাবধানবশতঃ এটি হয়েছে। এর জন্য দুঃখ প্রকাশ করছি।
পুরাতন সাতক্ষীরা পুলিশ ফাঁড়ির এ এস আই রাজু জানান, সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন ঘটনাটি তদন্ত করার জন্য তাকে মৌখিকভাবে দায়িত্ব দিয়েছিলেন। তিনি সেখানে গিয়ে এর সত্যতাও পেয়েছেন বলে দাবি করে আরো জানান, এই শিক্ষক প্রায়ই স্কুলের বাচ্চাদের মারধর করেন।

আওয়ামী লীগের ভারত প্রীতি নেই মন্তব্য করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বরং তারা (বিএনপি) ক্ষমতায় গেলে ভারত প্রীতি এবং ক্ষমতার বাইরে গেলে ভারত ভীতিতে ভোগেন। সেখানে আওয়ামী লীগের নয়াদিল্লী কিংবা ওয়াশিংটন ভীতি নেই।’
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার মালিকানাধিন নিউ মার্কেট ভবনটি জনস্বার্থে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় পরিত্যক্ত (কনডেম্ড) ঘোষণা করেছে স্থানীয় সরকার বিভাগ। সে লক্ষ্যে মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা নিউ মার্কেটের ব্যবসায়ীদের মাঝে মালামাল সরানোর জন্য নোটিশ প্রদান করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : আলীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফকে আবারো আটক করেছে পুলিশ। বুধবার সকাল ১১টায় সাতক্ষীরা কারাগারের সামনে থেকে তাকে আটক করা হয়।
শ্রীমঙ্গলের সাত রঙের চা সবার কাছেই খুব আকর্ষণীয় ও প্রিয়। সাতরঙের রঙিন চায়ের এই বিশেষ রেসিপি বেশির ভাগ মানুষেরই অজানা। অনেকেই আবার ভাবেন এটা শুধুমাত্র শ্রীমঙ্গলেই পাওয়া যায়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন একথা জানিয়েছেন অধিনায়ক থেকে অবসর নিলেও যতদিন ফিট থাকবেন ততদিন টি-টোয়েন্টি ক্রিকেট খেলবেন মাশরাফি বিন মর্তুজা। বুধবার কলম্বোতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
গাজী আল ইমরান, শ্যামনগর : বাংলাদেশের সর্ববৃহৎ উপজেলা শ্যামনগর। আর সাথে সাথে এ উপজেলার একেবারেই কোল ঘেষে বিশ্বের সর্ববৃহৎ নিরবচ্ছিন্ন ম্যানগ্রোভ বন সুন্দরবন। আর সুন্দরবনের অপরুপ সুন্দরের আলোয় আলোকিত হয়ে এ বনের পাদদেশে উপজেলা প্রশাসনের তত্বাবধায়নে গড়ে উঠেছে আকাশলীনা ইকো ট্যুরিজম। মনোরম পরিবেশে গড়ে ওঠা এ পর্যটন কেন্দ্রটি মন কেড়েছে অসংখ্য পর্যটকের।ছুটির দিনে উপজেলার পর্যটকদের ব্যপক আগমনে পরিপূর্ণ যৌবন ফিরে পায় আকাশনীলা ইকো ট্যুরিজম সেন্টার। দর্শনার্থীদের জন্য শুধু মাত্র সুন্দরবন দেখার মধ্যে সীমাবদ্ধ রাখেনি এখানকার কর্তৃপক্ষ। তৈরি করা হয়েছে মোঃ আব্দুস সামাদ ফিস মিউজিয়াম। মানব সৃষ্ট পরিবেশ দূষণের কারণে দ্রত জলবায়ুর পরিবর্তন এবং মাছের আবাসস্থল ধ্বংসের কারণে দিন দিন মাছ বিলুপ্তের সংখ্যা বাড়ছে। ফলে আমাদের নতুন প্রজন্ম আমাদের ওই সব সংস্কৃতির নিদর্শন দেখতে পাওয়া থেকে বঞ্চিত হবে। বিলুপ্ত এবং বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মাছ ও জলে বাস করা বিভিন্ন জলজ প্রাণীর সাথে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতেই এই ব্যতিক্রম ধরনের জাদুঘর গড়ে তুলেছে উপজেলা প্রশাসন। জাদুঘরটি দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্যটকদের সুন্দরবন অঞ্চল অর্থাৎ উপকূলীয় অঞ্চলের মাছের সাথে পরিচয় ঘটাতে তৈরি করা হয়েছে। জাদুঘরটি শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ মনজুর আলমের ঐকান্তিক প্রচেষ্ঠা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হোসেনের তত্বাবধায়নে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্মিত হয়েছে। এ প্রসঙ্গে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক
হোসেন বলেন, “জাদুঘরটিতে রয়েছে জলের রাজ্যে বিচরণ করা চুনোপুটি থেকে শুরু করে ১০২ প্রকার আধা লবণ এবং সামুদ্রিক মাছ। যেগুলো মেডিসিনের মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে। আঞ্চলিক নামের সাথে সাথে মাছের বৈজ্ঞানিক নামসহ সকল প্রকারের বর্ণনা দেয়া আছে যাতে করে দর্শনার্থীরা ওই মাছ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারবেন।”
প্রেস বিজ্ঞপ্তি: মৌলবাদ ও জঙ্গীবাদের বিরুদ্ধে গণস্বাক্ষর কর্মসূচী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় দিকে সিটি কলেজ চত্বরে গণস্বাক্ষর কর্মসূচী অনুষ্ঠিত হয়। আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখা। ব্যবস্থাপনায় সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রলীগ। সিটি কলেজ ছাত্রনেতা মহিদুল ইসলামের নেতৃত্বে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেম সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হাসানুজ্জামান শাওন। এসময় সিটি কলেজ ছাত্রলীগের সদস্য শফি, মহাব্বত, কবির, ফাহিম, নোমান, মেহেদী, আমিনুর, সোহার্তো, মিরাজ, আসাদ, হাবিবুর ইসলাম, শাহারিয়ার, শুভ প্রমুখ। এই গণস্বাক্ষরে অংশ গ্রহন করেন শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী এবং সাধারন মানুষ।