সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন : ৫০ হাজার টাকা জরিমানাদেবহাটায় বিভিন্ন বাজার ও স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রচারাভিযানবিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাতক্ষীরায় ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহসাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজআশাশুনির মহিষকুড় মৎস সেট সংলগ্ন সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধনশ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন : সভাপতি মনির- সাধারণ সম্পাদক লিটনঅবৈধভাবে বালু উত্তোলন: সাতক্ষীরার গাবুরায় লাখ টাকা জরিমানাতালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুরদেবহাটায় ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা স্মারক বিতরণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃত করার অভিযোগ এনে আগৈলঝাড়ার ভূতপূর্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারেক সালমানের জামিন বাতিল করে তাকে টেনে হিঁচড়ে কোর্ট হাজতে নিয়ে যাওয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার সংগঠনটির এক জরুরি সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। সংগঠনটির মহাসচিব কবির বিন আনোয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি জামিনযোগ্য অপরাধের সি. আর মামলায় সমনের প্রেক্ষিতে স্বেচ্ছায় হাজির হওয়া ব্যক্তির জামিন নামঞ্জুর করা সম্পূর্ণ নজিরবিহীন। বাদী ও অন্যান্য আইনজীবী একটি কল্পিত বিষয়ের ওপর আদালতে অরাজক পরিস্থিতি ও চাপ সৃষ্টি করে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে।

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আদালতের প্রতি সম্মান জানিয়ে ১৯ জুলাই বুধবার গাজী তারেক সালমান আদালতে উপস্থিত হলে প্রথমে তার জামিন নামঞ্জুর করা হয় এবং তাকে জেল হাজতে নেওয়ার সময় পুলিশ সদস্যরা তার ওপর বল প্রয়োগ করেন এবং তাকে টেনে হিঁচড়ে হাজতে নিয়ে যাওয়া হয়। রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে আদালতের এমন নজিরবিহীন আদেশ দিয়ে জেল হাজতে পাঠানোসহ পুলিশের অবমাননাকর ও আইন বহির্ভূত আচরণ এবং বাদী ও অন্যান্য আইনজীবীর আদালতে চাপ প্রয়োগের ঘটনার তীব্র সমালোচনা করা হয়েছে ওই সভায়।

সভায় আদালতের দেওয়া এমন আদেশ, পুলিশি আচরণ এবং ‘তথাকথিত নামধারী স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের’ বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন।

উল্লেখ্য, গাজী তারেক সালমান বর্তমানে বরগুনার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৬ সালের ২৬ মার্চ আগৈলঝাড়াতে একই দায়িত্ব পালনের সময় স্থানীয় এক শিশুর আঁকা বঙ্গবন্ধুর ছবি দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আমন্ত্রণপত্র ছাপিয়েছিলেন তিনি। এ ঘটনার এক বছর পর বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগ এনে তার বিরুদ্ধে আদালতে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ সাজু দণ্ডবিধির ১৮৬০ এর ৫০১ ধারায় মামলা করলে বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বিষয়টি আমলে নেন। ১৯ জুলাই আদালতে উপস্থিত হওয়ার পরে এসব ঘটনা ঘটে। পরে অবশ্য জামিন পান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ডেস্ক রির্পোট : ‘মুক্তামনির শারীরিক অবস্থা আমাদের আশানুরূপ পর্যায়ে পৌঁছায়নি, এর জন্য আরও কিছুদিন সময় লাগবে। তার ওপর মুক্তামনির শরীরে নতুন উপসর্গ দেখা দিয়েছে। গত দুই দিনের জ্বর ও রক্তপাতে তার শরীর অনেক দুর্বল। এ অবস্থায় আমরা তাকে শিগগিরই অপারেশন করাতে পারছি না।’ মুক্তামনির শারীরিক অবস্থার ব্যাপারে প্রশ্ন করলে এসব কথা বলেন ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।
বৃহস্পতিবার (২০ জুলাই) মুক্তামনির চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ড বসেছিল জানিয়ে ডা. সামন্ত লাল সেন আরও বলেন, ‘মুক্তামনির চিকিৎসায় গঠিত হওয়া আগের মেডিক্যাল বোর্ডের সঙ্গে ঢামেক হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এম কে খানও যুক্ত হয়েছেন। বৃহস্পতিবার পুরো মেডিক্যাল বোর্ড বসেছিল। বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, মুক্তামনি শারীরিকভাবে পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত তার বায়োপসি হবে না।’
ডা. সামন্ত লাল সেন আরও বলেন, ‘বুধবার (১৯ জুলাই) রক্ত দেওয়ার পর মুক্তামনির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তাকে ফিট করার জন্য আরও চেষ্টা করতে হবে। এজন্য আমরা তাকে পুষ্টিকর খাবার দিচ্ছি। বায়োপসি না করা পর্যন্ত কোনও ডায়াগনসিসে যেতে পারবো না আমরা। বায়োপসি করার মতো শারীরিক অবস্থায় সে পৌঁছায়নি। এর জন্য আরও চার থেকে পাঁচ দিন সময় লাগবে। আমরা আশা করছি, আগামী সপ্তাহে হয়তোবা তার বায়োপসি করতে পারবো। ততোদিন পর্যন্ত তার অপারেশন করা যাবে না।’
প্রাথমিকভাবে মুক্তামনি বিরল ‘লিমফেটিক ম্যালফরমেশন’ রোগে আক্রান্ত বলেই জানিয়েছেন চিকিৎসকরা। তার চিকিৎসায় আট সদস্যের একটি মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে। মুক্তামনির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে, মেয়ে মুক্তামনির শারীরিক অবস্থা নিয়ে নিজের ভয়ের কথা জানিয়েছেন তার বাবা ইব্রাহীম হোসেন। তিনি বলেন, ‘মঙ্গলবার (১৮ জুলাই) রাতে মেয়ের জ্বর ছিল ১০২ ডিগ্রি, বুধবারও সারাদিনও জ্বর ছিল। সকাল থেকে ডান হাত থেকে অল্প অল্প করে রক্ত পরলেও দুপুরের পর থেকে সেটা বেড়েছে। একের পর এক ডাক্তাররা আসছেন, কিন্তু আমি তো মেয়েটাকে নিয়ে ভয় পাচ্ছি।’
১১ বছরের মুক্তামনির ডান হাত ফুলে গিয়ে দেহের চেয়েও ভারী হয়ে গেছে। ফুলে যাওয়া সেই অংশে সাদা রঙের শত শত পোকা ঘুরে বেড়াচ্ছে। চার বছর ধরে এ রোগ বয়ে বেড়াচ্ছে ছোট্ট শিশুটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ন্যাশনাল ডেস্ক : ‘পাঁচজনকে ক্রসফায়ার দিয়েছি, আরও ১৪ জনের লিস্ট করেছি’ একটি পত্রিকায় এমন বক্তব্য প্রকাশের পর ঢাকা-১৯ আসনের (সাভার) সাংসদ এনামুর রহমান দলের ভেতরে ও বাইরে চাপের মধ্যে পড়েছেন। আতঙ্কে রয়েছেন বিরোধী দলের নেতা-কর্মীসহ অনেকেই। অনেকে গণমাধ্যমকর্মীসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাদের কাছে ফোন করে তালিকার খোঁজখবর জানতে চাচ্ছেন। সাংসদের বরাত দিয়ে বুধবার পত্রিকাটি ওই সংবাদ প্রকাশ করেছে।
সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিনহাজ উদ্দিন মোল্লার স্ত্রী নার্গিস আক্তার বৃহস্পতিবার এ প্রতিবেদকের কাছে ফোন করে সাংসদের ক্রসফায়ারের তালিকায় তাঁর স্বামীর নাম রয়েছে কি না, তা জানতে চান। নার্গিস আক্তার বলেন, সম্প্রতি তাঁর স্বামীকে একটি হত্যা মামলায় আসামি করা হয়েছে। এরপর থেকেই তাঁর স্বামীকে ক্রসফায়ারের হুমকি দেওয়া হচ্ছে। অথচ ঘটনার দিন তাঁর স্বামী ভারতে অবস্থান করছিলেন।
নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক নেতা ক্রসফায়ারের তালিকায় তাঁর নাম আছে কি না, তা জেনে দেওয়ার অনুরোধ জানিয়ে এ প্রতিবেদককে বলেন, ‘ভাই, খুব আতঙ্কের মধ্যে আছি, সাভার থাকব কি থাকব না সিদ্ধান্ত নিতে পারছি না।’ সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দার বলেন, পত্রিকায় সাংসদের বক্তব্য প্রকাশের পর থেকে অনেকেই তাঁর কাছে ফোন করে ক্রসফায়ারের তালিকায় তাঁদের নাম আছে কি না, তা জানতে চাচ্ছেন। তিনি বলেন, একজন দায়িত্বশীল ব্যক্তির এ ধরনের বক্তব্যে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রতিক্রিয়া জানতে চাইলে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ বলেন, ‘আমাদের দলের সব পর্যায়ের নেতা-কর্মী, বিশেষ করে যাঁরা দায়িত্বশীল পদে আছেন, তাঁদের সাবধানতার সঙ্গে কথা বলতে হবে। যা বললে দল এবং সরকারসহ নিজের ভাবমূর্তি ক্ষুণœ হবে, তা না বলাই ভালো।’ মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংসদ এনামুর রহমান বলেন, ‘আমার বক্তব্যের জন্য আমি লজ্জিত ও জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেছি। পাশাপাশি নিজের দোষ শিকার করে ফেসবুক আইডি ও পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে আমার বক্তব্য প্রত্যাহার করেছি।’ এ ধরনের বক্তব্যের জন্য সরকারের ভেতর থেকে কোনো চাপ আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘বকাঝকার পাশাপাশি তিরস্কার করা হয়েছে এবং ভবিষ্যতের জন্য সাবধান করে দেওয়া হয়েছে।’
সাংসদ এনামুর রহমান নির্বাচনী এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে একটি পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘সাভারে অনেক ক্যাডার আর মাস্তান ছিল। এখন সব পানি হয়ে গেছে। কারও টুঁ শব্দ করার সাহস নেই। পাঁচজনকে ক্রসফায়ারে দিয়েছি আরও ১৪ জনের লিস্ট করেছি। সব ঠান্ডা। লিস্ট করার পর যে দু-একজন ছিল, তারা আমার পা ধরে বলেছে, আমাকে জানে মাইরেন না আমরা ভালো হয়ে যাব।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

লাল শাক খেতে সকলেই খুব পছন্দ করেন। লাল শাক খান না এমন কোনও মানুষ খুঁজে পাওয়া মুশকিল দুষ্কর। গরম ভাতে লাল শাক যেন দুপুরের ক্ষুধাকে আরও কয়েকগুন বাড়িয়ে দেয়। তবে চিকিৎসকদের মতে, এই লাল শাক শুধুই যে স্বাদে দারুণ তা কিন্তু নয়, বরং এই লাল শাকের মধ্যে রয়েছে প্রচুর স্বাস্থ্য গুণও। আমাদের আজকের এই প্রতিবেদন থেকে জেনে নিন, লাল শাকের নানাবিধ স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে-

১। লাল শাক ভিটামিন ‘এ’-তে ভরপুর। লাল শাক নিয়মিত খেলে দৃষ্টিশক্তি ভালো থাকে এবং অন্ধত্ব ও রাতকানা রোগ প্রতিরোধ করা যায়।

২। শরীরে অতিরিক্ত ক্যালসিয়াম জমে গিয়ে যেসব অসুখ হয় তা প্রতিরোধ করে লাল শাক। লাল শাকে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে।

৩। আঁশ জাতীয় অংশ খাবার পরিপাকে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। ভিটামিন ‘সি’-এর অভাবজনিত স্কার্ভি রোগ প্রতিরোধ করে।

৪। রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়, যা হৃদরোগের ঝুঁকি হ্রাস করে। লাল শাকের বিটা-ক্যারোটিন হার্টস্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি হ্রাস করে।

৫। ক্যালরির পরিমাণ কম থাকায় ডায়াবেটিস রোগীদের জন্যও লাল শাক যথেষ্ট উপকারি। এ ছাড়াও এটি শরীরের ওজন হ্রাস করে।

৬। এটি মস্তিষ্ক ও হৃৎপিণ্ডকে শক্তিশালী করে এবং দন্ত ও অস্থি গঠনে অবদান রাখে। দাঁতের মাড়ি ফোলা প্রতিরোধ করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বর্তমান সমাজে নারী নির্যাতনের ঘটনা খুব বেশি স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতির মাঝে কিন্তু নির্যাতিত হচ্ছেন পুরুষরাও৷ এতদিন কেবল গণধর্ষণের শিকার হতেন নারীরা৷ এবার গণধর্ষণের শিকার হলেন এক পুরুষ৷ শুধু তাই নয়, চরম শারীরিক নির্যাতনের ফলে মৃত্যুবরণ করতে হল তাকে৷

নাইজেরিয়াতেই ঘটেছে এই ঘটনা৷ এক ব্যবসায়ী তার পাঁচ স্ত্রী ধর্ষণে মৃত্যবরণ করেছেন৷ মৃত সেই ব্যক্তির নাম ইউরোকো ওনোজো৷ তার মোট ছয় স্ত্রী৷

জানা যায়, সারারাত পার্টিতে ব্যস্ত থাকার পর ভোর রাতে বাড়ি ফিরেছিলেন ওনোজো৷ অন্যদিকে সারারাত তার স্ত্রীয়েরা তার সঙ্গ পেতে প্রহর গুণছিলেন৷ ভোররাতে বাড়ি ফিরে কনিষ্ঠা স্ত্রীয়ের ঘরেই যান ওনোজো৷ এই কারণেই অপর পাঁচ স্ত্রী ক্ষুব্ধ হয়ে চড়াও হয় ওনোজোর উপর৷ এরপর পর পর চার স্ত্রীয়ের সঙ্গে যৌন মিলনে বাধ্য হয় ওনোজো৷ পঞ্চম স্ত্রীয়ের সঙ্গে সহবাসের সময় হঠাৎও স্ট্রোক হয়ে মারা যায় ওনোজো৷

এই ঘটনার পর পাঁচ স্ত্রী পালিয়ে যায়৷ তবে তাদের মধ্যে দুইজনকে গ্রেফতার করে নাইজেরিয়ার পুলিশ৷ অভিযুক্ত পাঁচ স্ত্রীয়ের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার মামলা দায়ের করেছে পুলিশ৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’। শুরু হতে চলেছে তার ১১তম আসর। প্রতিবছর থাকে নানা জল্পনা কল্পনা থাকে বিগ বসের অতিথি কে হবেন তাই নিয়ে। যদিও ‘বিগ বস’-এর অতিথিদের নাম গোপন রাখতে কোন কমতি রাখে না গোটা টিম। নিয়ম অনুযায়ী, এই রিয়েলিটি শোয়ের প্রিমিয়ারেই জানা যায়, কে কে আসতে চলেছেন ‘বিগ বস’-এর বাড়িতে।

প্রতি বছররের মত এই বছরেও যতই এগিয়ে আসছে ‘বিগ বস’-এর ১১ তম আসর শুরু হওয়ার সময়, ততই বাড়ছে উত্তেজনা। ইতিহাস বলছে বিতর্কিত ব্যক্তিত্বদেরই অতিথি করে নিয়ে আসেন বিগ বস। তাই স্বভাবতই উঠে আসছে তাদের নাম, যারা এই মুহূর্তে রয়েছেন খবরের শিরোনামে।

সেলিব্রিটিদের সঙ্গে একইঘরে সাধারণ মানুষের এই কম্বিনেশন দেখার জন্য উৎসুক দর্শকরা। তারই মাঝে সবার মাথায় ঘুরছে একটাই প্রশ্ন, কোন তারকা আসছেন বিগ বসের অতিথি হয়ে।
প্রথমেই যে নাম ঘুরছে মুখে মুখে। তিনি হলেন ইউটিউব সেনসেশন পুজা জৈন, যিনি জনপ্রিয় ঢিনচ্যাক পুজা নামে। তবে বিগ বসের অতিথি হওয়ার কথা কার্যত অস্বীকার করেন তিনি। এমনকী নিজের ইমেল আইডি দিয়ে তিনি জানিয়েছেন, বিগ বসের টিম যদি চায় যেন তার সঙ্গে যোগাযোগ করে।

তবে শুধু ঢিনচ্যাক পুজাই নয়, রয়েছেন ছোটপর্দার ‘জামাই রাজা’ খ্যাত নিয়া শর্মা। এছাড়া রয়েছেন সানা সইদ। ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে শাহরুখ-রানির মেয়ে ছোট্ট অঞ্জলিই সানা। এখন সে অবশ্য অনেকটাই বড় এবং তিনি জনপ্রিয় তার সেক্স অ্যাপিলের জন্য। রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও থিয়েটার ব্যক্তিত্ব অচিন্ত কৌর। বিগ বসের বাড়িতে আসতে চলেছেন ছোটপর্দায় জনপ্রিয় অভিনেতা পার্ল পুরি ও অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

রাজ্যসভার সেরা মহিলা সাংসদের সম্মানে সম্মানিত হলেন জয়া বচ্চন। এই সম্মান পাওয়ার পর জয়াকে প্রকাশ্যেই অভিনন্দন জানিয়েছেন তার স্বামী অমিতাভ বচ্চন।

বৃহস্পতিবার দিল্লির বিজ্ঞান ভবনে জয়াকে সেরা সাংসদের শিরোপা দিয়ে সম্মানিত করা হয়েছে। এরপর টুইটে স্ত্রীকে তার এই সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছেন বিগ বি। পরিবারের সদস্য হিসেবে জয়ার জন্যে তারা যে গর্বিত সে কথাও জানাতে ভোলেননি তিনি।

অমিতাভ লিখেছেন, সৎ ভাবে কাজ করলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। দিনের শেষে কাজই কথা বলে। যে কাজকে অবহেলা করে না, কাজও তাকে যোগ্য সম্মান ফিরিয়ে দেয়। নিজের দায়িত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ জয়া বুঝিয়েছেন, কাজের প্রতি তার একাগ্রতা। তাই তিনি তার যোগ্য সম্মান পেয়েছেন বলে মনে করেন অমিতাভ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তিন বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া ২৩৯জন যাত্রীকে নিয়ে এমএইচ ৩৭০-এর খোঁজ করতে গিয়ে উঠে এলো নতুন এক চমক। পানির নিচের এক নতুন দুনিয়া যেন উঠে এলো প্রকাশ্যে। যেখানে আগ্নেয়গিরি থেকে গভীর উপত্যকা রয়েছে চোখের আড়ালে।

অস্ট্রেলিয়ার পক্ষ থেকে প্রকাশিত একটি নকশা থেকে সমগ্র বিষয়টি উঠে এসেছে। যদিও দক্ষিণ ভারত মহাসাগরে তল্লাশি অভিযানের সময় মালেশিয়ার এই বিমানের কোনও হদিস পাওয়া যায়নি বলেই খবর।

অনুসন্ধান ব্যয় সাপেক্ষ ছিল। এই নতুন বিশ্বকে আরও জানতে প্রয়োজন আরও ছবি এবং আরও তথ্য।

বিজ্ঞানীদের মতে, প্রাপ্ত নকশা থেকে সমুদ্রের নিচের এই পৃথিবী সম্পর্কে আরও অনেক কিছু জানা যাবে। জিওয়ায়েন্স অস্ট্রেলিয়ার পক্ষ থেকে স্টুয়ার্ট মিনচিন জানিয়েছেন, অনুমান করা হচ্ছে নিখোঁজ বিমানের সন্ধান করতে গিয়ে বিশ্বের সামুদ্রিক অংশের মাত্র ১০-১৫ শতাংশেই খোঁজ চালানো হয়েছে। এসব তথ্য এবং নকশা ভবিষ্যতে বিজ্ঞানীদের গবেষণায় কাজে আসবে বলেও জানান তিনি। সূত্র: কলকাতা২৪.কম

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest