সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজআশাশুনির মহিষকুড় মৎস সেট সংলগ্ন সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধনশ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন : সভাপতি মনির- সাধারণ সম্পাদক লিটনঅবৈধভাবে বালু উত্তোলন: সাতক্ষীরার গাবুরায় লাখ টাকা জরিমানাতালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুরদেবহাটায় ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা স্মারক বিতরণবৃষ্টি হলেই খানাখন্দে পানি, কুলিয়া-গাজীরহাট সড়কে চরম দুর্ভোগ : ধীরগতির কাজে ক্ষুব্ধ এলাকাবাসীসাতক্ষীরায় ঘূর্ণিঝড় মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ ডিসিরবিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্তদেবহাটায় ৪০০ কেজি মাছের পোনা অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক : তালা উপজেলার পাটকেলঘাটা থানার নগরঘাটায় গ্রামে বাল্যবিবাহের ঘটনায় নববধূসহ এলাকার মেম্বার মোঃ আব্দুল করিম বিশ্বাসকে পাটকেলঘাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, এস,আই পীযূষ দাশসহ সঙ্গীয় ফোর্স থানায় নিয়ে গেছেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য এ্যাড. শাহনেওয়াজ পারভীন মিলি, মাহফুজা সুলতানা রুবি, এ্যাড. সেলিনা আকতার শেলী, তালা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক আলেয়া খাতুন প্রমুখ। সরেজমিনে দেখা যায়, শনিবার সকাল ১১ যখন উপরোক্ত ব্যক্তিরা ছেলের বাড়িতে যায় তখন তারা সেইবাড়িতে বিবাহের আনুষ্ঠানিকতা চলছে তারপর সে বাড়িতে একসাথে নববধূ ইয়াসমীন এবং বর মোজাহারুলকে দেখা মাত্র বর ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়।
এছাড়া গত ০৭-০৭-২০১৭ তারিখে গোপনে রেজিস্ট্রি ছাড়া হুজুরের মাধ্যমে বিয়ে হয়। শনিবার বরের বাড়ি বিয়ের আনুষ্ঠানিকতা চলার সময় সাংবাদিকরা উপস্থিত হয়। এসময় ছেলের চাচা বর্তমান নগরঘাটা ইউপি এর ২ নং ওয়ার্ড সদস্য মোঃ আব্দুল করিম বলেন, এটি আমার বাড়ির সামনে হলেও আমি কিছুই জানি না।
এ বিষয়ে এলাকার চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লিপু বলেন শুক্রবার রাত ১১ টা পর্যন্ত বিষয়টি নিয়ে সমাধান করা হয়েছিল যে এদের এখন বিয়ে হবে না যতদিন ১৮ বছর বয়স না হয়।
পরে তালা উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানালে তিনি তাৎক্ষণিক ভাবে পাটকেলঘাটা থানায় অবগত করেন তখন পাটকেলঘাটা থানার ওসি তদন্তসহ উপরোক্ত কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন এবং প্রতিবেদককে জানান গতকাল থানায় ভিকটিম পরিবারের সাথে মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনেন যতদিন প্রাপ্তবয়স্ক না হয় ততদিন বিবাহ দেবেন না তবুও পরদিন তাদের বিয়ের আয়োজনকে আইন বিরোধি মনে হওয়ায় তাদেরকে থানায় নিয়ে এসেছি। বর্তমানের তারা থানায় অবস্থান করছেন। এসময় থানার ওসি ছুটিতে ছিলেন বলে জানান ডিউটিরত এ,এস,আই সায়েদুল। এ বিষয়ে থানায় একটি অভিযোগ দেওয়া হয় যার নম্বর ২১৮। পরে ইউপি চেয়ারম্যান এর জিম্মায় মেয়েটিকে ছেড়ে দেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

রাজধানী ঢাকার হলি আর্টিজানের মতো ভারতের পশ্চিমবঙ্গের খাগড়াগড় বিস্ফোরণ ঘটনারও প্রধান আসামি চাঁপাইনবাবগঞ্জে গ্রেফতারকৃত সোহেল মাহফুজ ওরফে হাতকাটা নাসিরউল্লাহ। তাই সোহেল মাহফুজকে হেফাজতে পেতে ঢাকায় আসবে ভারতের সর্বোচ্চ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) গোয়ন্দারা।

এনআইএ সূত্রে জানা গেছে, বাংলাদেশ পুলিশের সঙ্গে কথা বলে তারা অনেকটাই নিশ্চিত, এই সোহেল মাহফুজই বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরক ঘটনার মূল অভিযুক্ত হাতকাটা নাসিরউল্লাহ। তাকে জেরা করার পাশাপাশি কলকাতায় নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হবে। তবে সোহেল মাহফুজের গ্রেফতারের বিষয়ে তারা সরকারি ভাবে কিছু জানেন না। এনিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ শুরু করেছে এনআইএ।

২০১৪ সালের অক্টোবরে পশ্চিমবঙ্গের বর্ধমানের খাগড়াগড়ে যে বিস্ফোরণ ঘটেছিল, তাতে সব মিলিয়ে মোট ৩০ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে এনআইএ। ঘটনায় ১০ জন ফেরার দেখানো হয়। চার্জশিটে থাকা ৩০ জনের মধ্যে ৬ জন বাংলাদেশি। এর মধ্যে সাজিদ ও সরিবুলকে গ্রেফতার করে এনআইএ। কওসার, তালহা শেখ, সইদুল ও নাসিরউল্লাহর খোঁজ চলছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেগন্যান্ট এই বাবা জন্ম দিলেন এক ফুটফুটে কন্যা সন্তানের। ভাবতে অবাক লাগছে? অবিশ্বাস্য নয় বিষয়টি একেবারেই সত্য। সঠিক পদ্ধতিতেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এই বাবা। তাঁর নাম হায়ডেন ক্রস।

জানা গেছে, হায়ডেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। কন্যা সন্তান হিসেবেই তিনি জন্মগ্রহণ করেন। এরপর ট্রান্সজেন্ডার হরমোনের স্পেশাল ট্রিটমেন্ট করেন। সম্পূর্ণ আইনতভাবেই হচ্ছিল সেক্স চেঞ্জ করার এই বিশেষ ট্রিটমেন্টটি। কিন্তু তার মাঝেই বেঁকে বসলেন ২১ বছরের হায়ডেনা। তাঁর শখ তিনি একটি বাচ্চার জন্ম দেবেন। এরপরই সোশ্যাল সাইটে পরিচিতি হন এক স্পার্ম ডোনারের সঙ্গে। হায়ডেনের ইচ্ছেপূরণের জন্যই স্বেচ্ছায় তিনি হায়ডেনকে স্পার্ম দেন।

গত জানুয়ারিতেই তাঁর প্রেগন্যান্ট হওয়ার কথা তিনি সোশ্যাল সাইটে জানিয়েছেন। আর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় পোস্টটি। কারণ সম্ভবত তিনিই বিশ্বের প্রথম যিনি ছেলে হয়ে জন্ম দিলেন এক কন্যার। সিজারের মাধ্যমে সন্তানের জন্ম দেন তিনি।

সম্প্রতি তাঁর পরিবারও এই বিষয়টির সত্যতা প্রকাশ করেছেন। পরিবার সূত্রে জানা গেছে, হায়ডেন এবং তাঁর কন্যা দুজনেই একেবারে সুস্থ। হায়ডেন তাঁর কন্যার নাম রেখেছেন লুইস ক্রস। সূত্র: কলকাতা টোয়েন্টিফোর সেভেন এবং দ্যা সান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জে পরকীয়ার জের ধরে ৩ সন্তানের জননী জেসমিন খাতুন (২৮) কে নিয়ে চম্পট দিয়েছে। সে উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের নীলকন্ঠপুর গ্রামের অবাসনে বসবাসকারী শহীদুল গাজীর স্ত্রী। এঘটনায় স্বামী শহিদুল গাজী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। দায়েরকৃত অভিযোগ ও স্থানীয় মেম্বর খলিলুর রহমান জানান, নীলকন্ঠপুর আবাসন প্রকল্পে দীর্ঘদিন যাবৎ স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করে আসছে শ্রমজীবি শহিদুল গাজী। একই আবাসনে বসবাসকারী ধলবাড়িয়া ইউনিয়নের উকসা গ্রামের শেখ আব্দুস সাত্তারের ছেলে ১ সন্তানের জনক শেখ খোকন (৪১) সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে শহিদুল গাজীর স্ত্রী জেসমিন খাতুনের। পরিবারের চোখ ফাঁকি দিয়ে কোন কিছু বুঝে উঠার আগেই শুক্রবার দুপুরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায় তারা। পালিয়ে যাওয়ার সময় ঘরে থাকা নগদ অর্থ ও সোনার গহনাসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে বলে শহিদুল ইসলাম বলেন। এদিকে স্ত্রী সন্তান হারিয়ে শহিদুল গাজী পাগল প্রায় অবস্তায় প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্ঠি হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নলতা প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার নলতা হাইস্কুল মাঠে গতকাল শনিবার বেলা ১২ টায় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শেখ আকছেদুর রহমান’র তত্ত্বাবধানে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় উপজেলা স্বাস্থ্যসহকারী ফুটবল একাদশ ও সি.এইচ.সি.পি ফুটবল একাদশ অংশগ্রহন করে উপজেলা স্বাস্থ্যসহকারী ফুটবল একাদশ ৩-২ গোলে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। খেলা পরিচলনা করেন, স্বাস্থ্যসহকারী নজিম উদ্দীন লেলিন।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সাতক্ষীরা জেলা সিভিল সার্জন তৌহিদুর রহমান, কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শেখ আকছেদুর রহমান, শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ হাবিবুর রহমান, আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ অরুন কুমার ব্যানার্জী, কালিগঞ্জ থানার অফিসার ইন-চার্জ লস্কর জায়াদুল হক প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নলতা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন আওয়ামী মহিলালীগের এক বর্ধিত সভা অনুষ্ঠানে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক সফল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও কালিগঞ্জ,আশাশুনি এবং দেবহাটার মাটি ও মানুষের প্রাণ-প্রিয় নেতা অধ্যাপক ডা.আ ফ ম রুহুল হক এমপি বলেন, “আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতিককে জয়যুক্ত করতে আমরা সবাই এগিয়ে আসবো”।
তিনি আরো বলেন, আগামী জাতীয় নির্বাচনে নৌকার পাশে সবাই থাকবে এবং নৌকার জয় হবেই। এ লক্ষে আমি তৃনমূল নেতাকর্মীদের পাশে আছি এবং তাদের নিয়ে মাঠ পর্যায়ে কাজ করবো ইনশাআল্লাহ।
শনিবার (৮ জুলাই) বিকাল ৪ টায় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা টাউনপাড়ায় সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আফম রুহুল এমপির নিজস্ব বাসভবনে আওয়ামী মহিলালীগ নেত্রী রাবেয়া সুলতানার সভাপতিত্বে নলতা ইউনিয়ন আওয়ামী মহিলালীগের এক বর্ধিত সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, নলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফিরোজ শাহরিয়ার, রনি, আশরাফুল, তারিকুল ইসলামসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনগর ব্যুরো : জাতীয় পুরষ্কার প্রাপ্ত শারীরিক প্রতিবন্ধী শিশু শিল্পি জেবা তাসনিয়ার (১০) এর চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। সং¯কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এর সার্বিক সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন এন্ড প্ল¬াস্টিক সার্জারি বিভাগের প্রধান ডাঃ সামান্ত লাল সেন তার অপারেশন করবেন। শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের হাসান হাফিজুর রহমানের কন্যা নকিপুর সরকারি প্রাথমিক ব্যিদালয়ের ৪র্থ শ্রেণির কৃতি ছাত্রী ও উপজেলা শিল্পকলা একাডেমীর আবৃত্তি, নাচ ও সংগীত বিভাগের শিক্ষার্থী। জেবা তাসনিয়া কয়েক বছর ধরে নিউরোফাইব্রোমা রোগে ভুগছিল। ২০১৬ সালে ঢাকা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় জাতীয় কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় সে ৩য় স্থান লাভ করে। এ সময় জেবা তাসনিয়া সংস্কৃতি মন্ত্রীর নজরে পড়ে। মন্ত্রী জেবা তাসনিয়ার চিকিৎসায় ১ম পর্যায়ে নগদ ১লক্ষ টাকা প্রদান করেন। এবং পরবর্তীতে অপারেশনসহ সকল খরচের দায়িত্বভার গ্রহণ করেছেন। জেবা তাসনিয়ার পরিবার ও শ্যামনগরবাসী মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই প্রতিভাবান শিশু শিল্পির সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক : শ্যামনগর উপজেলা চেয়ারম্যান সাময়িক বরখাস্ত হওয়া জামায়াত নেতা মাওলানা আব্দুল বারী বড় বউয়ের অনুমতি ছাড়াই বিয়ে করায় এলাকাবাসীর তোপের মুখে ২য় স্ত্রীকে নিয়ে লাপাত্তা। স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলা জামাতের সাবেক আমীর জামাত নেতা সাময়িক বরখস্তকৃত উপজেলা চেয়ারম্যন আলহাজ্ব মাওলানা আব্দুল বারী ২য় বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছেন। যশোর জেলার ঝিকরগাছা উপজেলার হাজেরালী মোড় সংলগ্ন রাজাপুর গ্রামের দাঊদ আলীর কন্যা ফুলি খাতুনকে(৪৫) কে ২য় বধূ হিসেবে গত ৬ জুলাই রাতে আটুলিয়ার হাওয়াল ভা্গংীর বাড়ীতে নিয়ে আসেন। গত ৬ জুলাই ২০১৭ বধু বেসে হাওয়াল ভাঙ্গীর গ্রামের বাড়িতে নিয়ে আসলে ডেইলি সাতক্ষীরা ও বিভিন্ন পত্রিকায় ব্যাপকভাবে প্রচার পায়। সত্যতা যাচাই করতে এবং নববধুকে দেখতে হাওয়াল ভাংগী বাড়িতে উৎসুত জনতা ভিড় জমায়। এলাকায় নিন্দার ঝড় ও ক্ষোভের সৃষ্ঠি হয়। এলাকাবাসীর এহেন তোপের মুখে গত ৭ জুলাই গভীর রাতে ২য় স্ত্রীকে নিয়ে সাময়িক বরখস্তকৃত উপজেলা চেয়ারম্যান জামায়াত নেতা মাওলানা আব্দুল বারী লাপাত্তা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest