সর্বশেষ সংবাদ-
দৈ‌নিক পত্রদূ‌ত সম্পাদক স. ম আলাউদ্দী‌নের ৩১তম হত্যা দিব‌স উপলক্ষে আলোচনাসভাশ্যামনগরে মালঞ্চ নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যুকালীগঞ্ঞ্জের মথুরেশপুর ইউনিয়নের দুদলী বিএনপি অফিসের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধারসাতক্ষীরা জেলা পরিষদের লাইসেন্স পাইয়ে দিতে ঘুষ দাবির অভিযোগ : উচ্চমান সহকারী রাকেশের বিরুদ্ধে তদন্ত সম্পন্নসাতক্ষীরায় নাগরিক সংলাপ: ‘আমরা আর ডুবতে চাই না, এখনই সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নিন’সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারের অপসারণ দাবিতে নারী খেলোয়াড়দের মানববন্ধনসাতক্ষীরা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তরসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাশ্যামনগরে দুই সাংবাদিকে হত্যার হুমকি ও মিথ্যা মামলা প্রতিবাদে মানবন্ধনশ্যামনগরে অবৈধ বালু উত্তোলনের সময় বাল্কহেড জব : দুইজনের কারাদণ্ড

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গো-রক্ষার নামে মানুষকে পিটিয়ে হত্যার বিরুদ্ধে হুঁশিয়ারি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে আবার গরুর মাংস বহনের সন্দেহে ঝাড়খন্ড রাজ্যে এক ব্যক্তিকে পিটিয়ে খুন করা হয়েছে। এ সময় ওই ব্যক্তির মাইক্রোবাসটিও পুড়িয়ে দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝাড়খন্ড রাজ্যের রামগড় জেলার বজরতন্ড গ্রামে এ ঘটনা ঘটে।

গো-রক্ষার নামে মানুষ হত্যা মেনে নেওয়া যায় না—প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এমন ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই এ ঘটনা ঘটল।

নিহত ব্যক্তির নাম আসগর আনসারি ওরফে আলিমুদ্দিন (৫০)। তাঁর বাড়ি জেলার নয়াসরাই গ্রামে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার আলিমুদ্দিন তাঁর মাইক্রোবাসে করে বাড়িতে ফিরছিলেন। গাড়িতে গরুর মাংস বহন করা হচ্ছে সন্দেহে বজরতন্ড গ্রামে একদল লোক তাঁর গাড়ি থামায়। এ সময় লোকজন আলিমুদ্দিনকে বেধড়ক মারধর করে। এরপর গাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

রামগড় জেলার আর কে মালিক নামের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা এনডিটিভিকে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আলিমুদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড বলে মন্তব্য করেন এই পুলিশ কর্মকর্তা।

আর কে মালিক জানান, আলিমুদ্দিন মাংসের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তবে ঘটনার দিন তাঁর গাড়িতে গরুর মাংস ছিল, এটা নিশ্চিত নয়। গাড়িতে মাংস আছে সন্দেহে তাঁকে মারধর করা হয়েছে। হামলাকারীদের চিহ্নিত করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।

ভারতের ঝাড়খন্ড রাজ্যে গরুর মাংস নিষিদ্ধ। হামলাকারীদের অভিযোগ, আলিমুদ্দিন বাজার থেকে গোপনে গো-মাংস কিনে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন।

এর তিন দিন আগে ঝাড়খন্ডের দেওরিতে উসমান আনসারি নামের এক ব্যক্তির বাড়ির বাইরে মরা গরু পড়ে থাকতে দেখে তাঁকে বেধড়ক মারধর করা হয়। পরে আগুন ধরিয়ে দেওয়া হয় ওই ব্যক্তির বাড়িতে।

এ ঘটনার এক সপ্তাহ আগে ঈদের বাজার শেষে বাড়ি ফেরার পথে চলন্ত ট্রেনের মধ্যে এক কিশোরকে দেশদ্রোহী আখ্যা দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

৪৫ বছর বয়স হয়ে গেল বলিউড অভিনেত্রী টাবুর। বলিউডের এই বিখ্যাত অভিনেত্রী অবশ্য এখনও অবিবাহিতা। কিন্তু কেন এখনও বিয়ে করেননি তিনি এমন প্রশ্নের জবাবে টাবু জানালেন, তার বিয়ে না হওয়ার জন্য নাকি দায়ী অজয় দেবগন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে টাবু বলেন, “অজয়কে আমি ২৫ বছর ধরে চিনি। ও আমার দূরের সম্পর্কের ভাই সমীর আর্যের বন্ধু এবং প্রতিবেশী ছিল। যখন আমার বয়স কম ছিল, তখন থেকেই অজয় এবং সমীর আমার ওপরে কড়া নজর রাখত। কোনও ছেলে আমার সঙ্গে কথা বললেই তাকে ধরে পিটিয়ে দিত। তারা দু’জনই একেবারে গুণ্ডা ছিল। ”

অর্থাৎ পুরোটাই মজার ছলে বলেছেন তব্বু। এই নায়িকা আরও জানিয়েছেন, মাঝেমধ্যেই তার জন্য সুপাত্রের খোঁজ করার জন্য অজয়কে বলেন তিনি।

সর্বশেষে টাবু বলেন, “যা বললাম পুরোটাই মজাচ্ছলে। আসলে আমার এবং অজয়ের মধ্যে দারুণ সম্পর্ক। যতজন পুরুষ অভিনেতা রয়েছেন, তাদের মধ্যে অজয় আমার জন্য বিশেষ অর্থ রাখে। ও এখনও বাচ্চাদের মতোই রয়েছে আর আমার বিষয়ে ভীষণ প্রোটেকটিভ। “

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বের বর্তমান ১৮ জন নারী জাতীয় নেতার মধ্যে অন্যতম হিসেবে তুলে ধরা হয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে প্রকাশিত এক গ্রন্থে এর উল্লেখ করা হয়েছে বলে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

‘নারী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী’ শীর্ষক এ গ্রন্থের প্রচ্ছদে অপর ছয়জন বিশ্বনেতার সঙ্গে শেখ হাসিনার ছবি মুদ্রিত হয়েছে। গ্রন্থটির লেখক হচ্ছেন যুক্তরাষ্ট্রের মানবাধিকারকর্মী ও শিক্ষাবিদ রিচার্ড ও’ব্রেইন।

ওয়াশিংটন ডিসির ওমেন্স ন্যাশনাল ডেমোক্রেটিক ক্লাবে (ডব্লিউএনডিসি) বিদেশি কূটনীতিক, নারীনেত্রী ও সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে গ্রন্থটি প্রকাশ করা হয়।

ও’ব্রেইন বাংলাদেশকে অধিকতর স্থিতিশীল ও অধিকতর গণতান্ত্রিক এবং অপেক্ষাকৃত কম হিংসাত্মক দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে শেখ হাসিনার আন্তরিক প্রয়াসের প্রশংসা করেন। এ প্রসঙ্গে লেখক শেখ হাসিনার এই উক্তি উদ্ধৃত করেন, ‘বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত ও ক্ষুধামুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে পারলেই আমি গর্বিত হব।’

গ্রন্থে প্রধানমন্ত্রীর পারিবারিক পটভূমির উল্লেখ করে বলা হয়, তাঁর বাবা শেখ মুজিবুর রহমান আধুনিক বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা এবং তিনি দেশটির প্রথম রাষ্ট্রপতি ছিলেন। লেখক ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে উল্লেখ করেন যে, ওই সময়ে শেখ হাসিনা ও তাঁর বোন (শেখ রেহেনা) দেশের বাইরে থাকায় বেঁচে যান।

ও’ব্রেইন ১৯৮১ সালে নির্বাসন থেকে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের উল্লেখ করে বলেন, আওয়ামী লীগকে পরিচালনার নেতৃত্বের পদে নির্বাচিত হয়ে তিনি নির্বাচনী কারচুপি ও নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ান। সে সময় তাঁকে দমন ও নির্যাতনের শিকার হতে হয় এবং আশির দশকে তিনি গৃহবন্দি হন।

লেখক এরশাদের শাসনামলের উল্লেখ করে বলেন, সরকারের নির্যাতন সত্ত্বেও শেখ হাসিনা এতই প্রভাবশালী ও জনপ্রিয় ছিলেন যে তাঁর চাপে ১৯৯০ সালে একজন সামরিক জান্তাকে পদত্যাগ করতে হয়।

লেখক বলেন, অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও শেখ হাসিনা ও তাঁর সরকার ১৯৯৭ সালে যুগান্তকারী পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি, স্থলমাইনের ব্যবহার নিষিদ্ধকরণ ও ক্ষুদ্রঋণ সম্মেলনে সভাপতিকে সহায়তা ও নারী কল্যাণ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অগ্রযাত্রাসহ অনেক কর্মকাণ্ড বাস্তবায়ন করেছেন।

রিচার্ড তাঁর গ্রন্থে শান্তি ও গণতন্ত্রের বিকাশে শেখ হাসিনার আন্তর্জাতিক স্বীকৃতির উল্লেখ করে বলেন, তিনি (শেখ হাসিনা) মাদার তেরেসা পদক ও গান্ধী পদক অর্জন করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

পেছন থেকে বাসরি লালকে দেখলে শিশু বলেই ভুল হবে। তাঁর উচ্চতা মাত্র দুই ফুট পাঁচ ইঞ্চি। অবাক করা বিষয় হলো, ছোট এই মানুষটি এরই মধ্যে ছুঁয়ে ফেলেছেন ৫০। বয়স আর উচ্চতার অমিলের কারণে এরই মধ্যে বিখ্যাত হয়ে উঠেছেন ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের এই বাসিন্দা।

ছোটবেলা থেকেই উচ্চতার কারণে হাসি-ঠাট্টা করা হতো বাসরিকে। তবে গণমাধ্যমে তাঁকে নিয়ে প্রতিবেদন প্রকাশের পর সেই দিন বদলে গেছে। পরিবার তাঁকে ‘হিরো’ (নায়ক) নামে ডাকছে।

বাসরির বড় ভাই গোপী লালের (৫৫) উচ্চতা আবার সাধারণ আর ১০ জন মানুষের মতোই। নিজ সহোদরের বিষয়ে তিনি বলেন, ‘আমার ভাইকে দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে। এটা আমাদের জন্য আশীর্বাদ। মানুষ বাসরিকে ভালোবাসে দেখে আমাদের গর্ব হয়।’

নিজের আকৃতি নিয়ে মনোঃকষ্ট নেই বাসরির। তিনি বলেন, ‘উচ্চতা আমার জন্য কোনো সমস্যা নয়। আর ১০ জনের মতোই আমি কাজ করি, বেঁচে থাকি ও ঘুমাই। সাধারণ একজনের মতোই আমি খেতে পারি।’

জন্মের সময় বাসরির আকৃতি স্বাভাবিক ছিল। পাঁচ বছর বয়সে থেমে যায় তাঁর শারীরিক বৃদ্ধি। দারিদ্র্যের কারণে সে সময় বাসরিকে চিকিৎসাও করাতে পারেনি তাঁর পরিবার।

এ বিষয়ে বাসরির ভাই গোপী বলেন, ‘তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার মতো কেউ ছিল না। আমরা খুব গরিব ছিলাম। আমি নিজে একজন দিনমজুর। কী-ই বা করতে পারতাম তাঁর জন্য?’

ভাই গোপী ও তাঁর স্ত্রী সত্যের বাসায় থাকছেন বাসরি। একটি কারখানায় কাজ করেন তিনি।

‘তিনি শুধু ভালো থাকতে চান, ভালো মানুষের সঙ্গে থাকতে চান, আর চান একটু ভালো-মদ’, বলেন গোপীর স্ত্রী সত্য।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

‘বাংলাদেশের জন্য সিনেমা বানিয়ে পবিত্র ঈদুল ফিতরে বাংলাদেশের কাছ থেকে ফিতরা হিসেবে কিছু হল পেয়েছি।’ দেশের সেরা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসকে নিয়ে ব্যয়বহুল ছবি ‘রাজনীতি’ নির্মাণ করে, প্রদর্শনের জন্য আশানুরূপ সিনেমা হল না পেয়ে এমন মন্তব্য করেন পরিচালক বুলবুল বিশ্বাস। ঢাকায় শুধু যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার ছাড়া আর কোনো হল পায়নি ছবিটি। ঢাকায় শাকিব-অপু অভিনীত ছবির চাহিদা থাকায় বাড়তি চাপ পড়ছে ব্লকবাস্টার সিনেমা হলের ওপর। তাই শুক্রবার থেকে আরো একটি শো বাড়িয়ে দিয়েছে হল কর্তৃপক্ষ। এখন থেকে দুই হলে চারটি করে শো চলবে। এর আগে দিনে তিনটি করে শো চালানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্লকবাস্টারের কর্মচারী সুমন আকন্দ।

সুমন বলেন, ‘ঈদের দিন থেকেই ছবিটির প্রতি দর্শকের আগ্রহ বেশি ছিল। প্রতিদিনই একদিন আগে সব টিকেট শেষ হয়ে যেত। অনেক দর্শক টিকেট না পেয়ে মন খারাপ করছে। যে কারণে হল কর্তৃপক্ষ আজ থেকে আরো একটি শো বাড়িয়ে দিয়েছে। আশা করি, এতে করে দর্শক আরো স্বচ্ছন্দে ছবিটি দেখতে পারবেন।’
ছবির পরিচালক বুলবুল বিশ্বাস বলেন, “আমি ব্লকবাস্টার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। ঢাকায় কোনো হল না পেয়ে আমার অনেক মন খারাপ হয়েছিল। সারা দেশে সিনেমা হল পেয়েছি মাত্র ৪০টি। এবার কিছুটা শান্তি পেলাম। আমি বাংলাদেশের একটি ছবি বানিয়েছি, যেটা বিশ্বমানের। বাংলাদেশের টেকনিশিয়ান, শিল্পীদের নিয়ে কাজ করেছি। আমার বিশ্বাস ছিল, ছবিটি যদি ঢাকার আরো কিছু সিনেমা হলে মুক্তি পেত, তাহলে বোঝা যেত কোন সিনেমায় দর্শক আগ্রহ দেখাচ্ছে। তবুও শান্তি ‘রাজনীতি’ ছবির জন্য বাড়তি শো চালাতে হচ্ছে।”

বুলবুল আরো বলেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের দেশের চলচ্চিত্র আরো সমৃদ্ধ হচ্ছে। যাঁরা সব সময় বলেন, আমাদের দেশে ভালো ছবি সম্ভব নয়, তাঁরা আমার ছবিটি দেখুন এবং প্লিজ আমাকে বলুন, কোন কারণে আমাদের ছবিটি পিছিয়ে। আপনার একটি মন্তব্য আমাদের দেশের চলচ্চিত্রের জন্য উপকার হতে পারে। ছবি না দেখে শুধু মন্তব্য দেশের জন্য ভালো কিছু হবে না।’

‘রাজনীতি’ ছবিতে শাকিব খান ও অপু বিশ্বাস ছাড়াও অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, আলীরাজ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, জয়শ্রী কর জয়া প্রমুখ। ছবিটির গান করছেন ফুয়াদ ও অদিত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : সাতক্ষীরার শ্যামনগরের একটি মৎস্য ঘের থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ি গ্রামের একটি মৎস্য ঘের থেকে তার লাশ উদ্ধার করা হয়। অজ্ঞাত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর।
স্থানীয়রা জানান, সকালে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ি গ্রামের নিরঞ্জন মিস্ত্রির মৎস্য ঘেরে স্থানীয় এলাকাবাসী অজ্ঞাত ওই ব্যক্তির লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, অজ্ঞাত ওই ব্যক্তির গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে, তার লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : সাতক্ষীরার আশাশুনিতে বিদুৎ স্পৃষ্টে এক গৃহবধূ নিহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার কুল্যা ইউনিয়নের আর,আর কাদাকাটি গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত গৃহবধূর নাম ময়না খাতুন (২৮)। তিনি ওই গ্রামের আফাজ উদ্দীনের স্ত্রী।
স্থানীয়রা জানান, ময়না খাতুনের স্বামী আফাজ উদ্দীন গতকাল (বৃহস্পবিার) সাতক্ষীরার ওয়ালটন শো রুম থেকে একটি ফিরিজ কিনে নিয়ে যান। ওই ফিরিজটি আজ শুক্রবার সকালে বিদ্যুতের লাইন লাগানো অবস্থায় ভিজা কাপড় দিয়ে পরিষ্কার করছিলেন গৃহবধূ ময়না খাতুন। এ সময় হটাৎ অসাবধান বশতঃ বিদ্যুতের তারে ওই ভিজা কাপড় লাগলে ঘটনা স্থলেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিনি মারা যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহিন এ ঘটনাটি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অহনা। এখানে তার ছদ্ম নাম ব্যবহার করা হচ্ছে। পড়াশোনায় অত্যন্ত ভালো ছিলেন কিন্তু এখন সেসব বাদ দিয়েছেন। বছর খানেক হল তিনি মাদক গ্রহণ করছেন। প্রথমে সিগারেট দিয়ে শুরু আর এখন ইয়াবা।
অহনা বলছিলেন “বাসায় বাবা মায়ের সাথে সমস্যা। সিগারেট খাওয়া শুরু করলাম। একদিন বন্ধুরা বললো ইয়াবা নে। আমি ভাবলাম দুই-একটা খাবো তারপর ছেড়ে দেবো কিন্তু আমার অবস্থা এমন হলো আর ছাড়তে পারলাম না।”
অহনা মাদকাসক্ত হওয়ার কারণ হিসেবে দাবি করছিলেন বাবা-মায়ের সাথে কলহ এবং তাদের কাছ থেকে কাঙ্ক্ষিত সময় তিনি পাচ্ছিলেন না। একটা পর্যায়ে বন্ধুবান্ধবের সাথে কৌতুহলবশত তিনি মাদক নেন।
বাংলাদেশের মাদক বিরোধী সংস্থা মানস বলছে দেশে প্রায় ৭০ লাখ মাদকাসক্ত ব্যক্তির ১৬ শতাংশই নারী। ঢাকায় আহছানিয়া মিশনে মেয়েদের জন্য একটি আলাদা মাদক নিরাময় কেন্দ্র রয়েছে।
সেখানকার স্বাস্থ্য বিভাগের প্রধান ইকবাল মাসুদ বলছিলেন স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েদের মাদকাসক্ত হয়ে পড়ার একটা প্রধান কারণ পরিবার বা বাবা-মায়ের সাথে ভাল সম্পর্ক না থাকা বা বাবা-মায়ের কাছ থেকে তাদের প্রত্যাশামত সময় না পাওয়া।
মাদক বিরোধী সংস্থা মানস বলছে পাঁচ বছর আগে নারীদের মধ্যে মাদক নেয়ার প্রবণতা ছিল ৫ শতাংশ।
তবে পুরুষদেরকে যতটা সহজে চিকিৎসা দেয়া সম্ভব বা নিরাময় কেন্দ্রে আনা যায়, মেয়েদের ক্ষেত্রে বিষয়টা বেশ জটিল। ঢাকা আহছানিয়া মিশন বলছে নারীদের মধ্যে ৮৪ শতাংশকে পরিবারের সদস্যদের চাপে চিকিৎসা গ্রহণ করতে হচ্ছে।
এখন মেয়েরা মূলত কী ধরণের শারীরিক সমস্যায় শিকার হচ্ছে । বারডেম হাসপাতালের চিকিৎসক ড.অরূপ রতন চৌধুরী বলছিলেন যেহেতু মেয়েদের সন্তান জন্ম দানের বিষয় রয়েছে তাই মারাত্মক ঝুঁকির মুখে পড়ে একজন মাদকাসক্ত নারী ও তার শিশু।
মি. চৌধুরী বলছিলেন “মেয়েদের পরিবার অত্যন্ত গোপনীয়তা মেইনটেইন করতে চায় যার ফলে চিকিৎসাটা সময় মত হয় না। যখন নিয়ে আসে তখন অনেক দেরি হয়ে যায়।”
আমার আরো একজনের সাথে কথা হলো যিনি এক বিবাহিত এক সন্তানের মা। তিনিও মাদকাসক্ত। কারণ হিসেবে তার অভিযোগ স্বামীর সাথে বনিবনা না হওয়াতে, হতাশাগ্রস্ত হয়ে তিনি এক পর্যায়ে মাদক গ্রহণ করতে শুরু করেন।
ঢাকা আহছানিয়া মিশনের ইকবাল মাসুদ বলছেন দাম্পত্য কলহের কারণে অনেক গৃহিণী মাদকাসক্ত হচ্ছেন।
মি. চৌধুরী বলছিলেন “একটা মেয়ে বিয়ের সময় হয়তবা গোপন করে কিন্তু পরে ঠিকই প্রকাশ পায়। এবং সে সন্তান নেয়ার সময় চরম ঝুঁকিতে পরে। হয় অ্যাবরশন হয়ে যায় না হলে বিকলাঙ্গ সন্তান হয়।”
বাংলাদেশের শুধু ঢাকা শহরে নয় দেশর বিভিন্ন স্থান থেকে মাদকাসক্ত নারীরা মাদক নিরাময় কেন্দ্রে আসছেন।
১৫ থেকে ৩৫ বছর বয়সী নারীদের মধ্যে পনের শতাংশ নারী নানা ধরণের মাদকে আসক্ত বলেও সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে। আর এদের ৪৩ শতাংশ নারী সেবন করছেন ইয়াবা।
গবেষকরা বলছেন দিন দিন এই নির্দিষ্ট মাদকটির সহজপ্রাপ্যতার কারণেই এর দিকে ঝুঁকে পড়ছে মেয়েরা।

সূত্র বিবিসি বাংলা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest