সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজআশাশুনির মহিষকুড় মৎস সেট সংলগ্ন সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধনশ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন : সভাপতি মনির- সাধারণ সম্পাদক লিটনঅবৈধভাবে বালু উত্তোলন: সাতক্ষীরার গাবুরায় লাখ টাকা জরিমানাতালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুরদেবহাটায় ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা স্মারক বিতরণবৃষ্টি হলেই খানাখন্দে পানি, কুলিয়া-গাজীরহাট সড়কে চরম দুর্ভোগ : ধীরগতির কাজে ক্ষুব্ধ এলাকাবাসীসাতক্ষীরায় ঘূর্ণিঝড় মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ ডিসিরবিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্তদেবহাটায় ৪০০ কেজি মাছের পোনা অবমুক্ত

মাত্র ১৮ মাস বয়সে শরীরে প্রাণঘাতী ক্যানসার বাসা বাঁধার পর ফুটবল দুনিয়ার গভীর সখ্য গড়ে উঠেছিল ফুটবল অন্তঃপ্রাণ শিশু সমর্থক ব্র্যাডলি লরি। মাত্র ৬ বছর বয়সে বিশ্বকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন ক্ষুদে ফুটবল সমর্থক।

শনিবার লরির মৃত্যুর খবরটা ফেসবুকে জানিয়েছেন তার মা জেমামা নিজেই।

ইংলিশ প্রিমিয়ার লিগের দল সান্ডারল্যান্ডের সমর্থক লরির চিকিৎসার জন্য উঠেছিল লাখ লাখ পাউন্ড। চিকিৎসকেরা অনেক চেষ্টা চালিয়েছেন। কিন্তু ক্যানসার যে প্রাণঘাতী হয়েই বাসা বেঁধেছিল ছোট্ট লরির শরীরে।যার কাছে হারতেই হল লরিকে।

লরির জন্য গত মৌসুমে বিশেষ আয়োজন হয়েছিল সান্ডারল্যান্ড-এভারটন ম্যাচে। তার নামে সেদিন স্লোগান তুলে গ্যালারি মুখর করেছিলেন দর্শকেরা।

সান্ডারল্যান্ডের জার্সি পরে মাঠে নেমে সে একটি গােলও করেছিল। পেনাল্টি থেকে পরাস্ত করেছিল এভারটনের গোলকিপার বোগোভিচকে। পুরোটাই ছিল লরির জন্য এক আনন্দ আয়োজন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নেতাদের ‘খাই খাই ভাব’ পরিহার করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘খাই খাই ভাব’ কর্মীদের মধ্যে নেই। কিন্তু নেতাদের মধ্যে আছে। নেতাদের এই ‘খাই খাই ভাব’ পরিহার করতে হবে।

খুলনা জেলা স্টেডিয়ামে আওয়ামী লীগের খুলনা বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। আজ রোববার বেলা ১১টার দিকে এ প্রতিনিধি সভা শুরু হয়।

নেতা-কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আমি মন্ত্রী। আমার এপিএস, ভাই এবং আত্মীয়স্বজন যদি অপকর্ম করে, তবে আমি কি ভালো মানুষ? তাই আমি বলব, হয় এদের সংশোধন করুন, নাহয় এদের পরিহার করুন। গুটি কয়েক মানুষের জন্য আওয়ামী লীগের রাজনীতি কলুষিত হতে পারে না।’ নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আওয়ামী লীগকে ক্ষতি করবেন না। খারাপ লোককে দলে ভেড়াবেন না। দল ভারী করে কোনো লাভ নেই। পদে না থাকলে কেউ সালাম দেবে না। ক্ষমতায় না থাকলে দাপট চূর্ণবিচূর্ণ হয়ে যাবে।’

বিএনপিকে উদ্দেশ করে সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপিকে নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। তারা এখন নালিশ পার্টিতে পরিণত হয়েছে। তারা বলেছিল ঈদের পর আন্দোলন করবে। কিন্তু কোথায় তাদের আন্দোলন? ঈদ তো কবেই শেষ হয়েছে। এভাবে দেখতে দেখতে আট বছর হয়ে গেল। কিন্তু আন্দোলন আর কবে হবে? তাদের মরা গাঙে আর জোয়ার আসবে না। যে দলে আন্দোলনে পরাজিত হয়, তারা বিজয়ী হতে পারে না। এটাই হলো ইতিহাস।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্য। সম্মানিত অতিথি ছিলেন বাগেরহাট-১ আসনের সাংসদ শেখ হেলাল উদ্দিন, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ।

সভায় সাতক্ষীরা জেলা আ. লীগের সভাপতি মুনসুন আহমদ এবং সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামও বক্তব্য রাখেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট ও বাদুড়িয়ায় সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনায় বাংলাদেশিদের মদদ রয়েছে।

স্থানীয় সময় আজ শনিবার পশ্চিমবঙ্গের মুখ্য প্রশাসিক ভবন ‘নবান্নে’ এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন মমতা। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি আপত্তিকর পোস্ট নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মমতা বলেন, ‘ওই এলাকার অশান্তিতে বাংলাদেশ থেকে আসা লোকজনের মদদ রয়েছে বলে আমি খবর পেয়েছি। আর বাংলাদেশ থেকে আসা এই অনুপ্রবেশকারীদের সঙ্গে বিজেপির সম্পর্ক খুব ভালো।’

মমতা আরো বলেন, ‘কোনো এক সংবাদমাধ্যমে বসিরহাটের ঘটনা বলে, আদতে বাংলাদেশের কুমিল্লার একটি ভিডিও ফুটেজ প্রচার করা হয়েছে। এমনকি সামাজিক মাধ্যম ফেসবুকেও ভোজপুরি চলচ্চিত্রের দৃশ্য নিয়ে ভুল প্রচার করা হচ্ছে।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘বসিরহাট ও বাদুড়িয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করা হবে। বাংলা একটি স্পর্শকাতর জায়গা। এই পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশ, ভুটান ও নেপালের বর্ডার রয়েছে। পশ্চিমবঙ্গ লাগোয়া সিকিমের সঙ্গে রয়েছে চীনের বর্ডার। ফলে, পরিকল্পিতভাবে পশ্চিমবঙ্গে অশান্তি তৈরির চক্রান্ত করা হচ্ছে।’

বসিরহাট-বাদুড়িয়ার ঘটনা পূর্ব পরিকল্পিত দাবি করে মমতা বলেন, ‘বসিরহাট ও বাদুড়িয়াতে অস্ত্রশস্ত্র নিয়ে প্ররোচনা দেওয়া হয়েছে। তা সত্ত্বেও বসিরহাট বাদুড়িয়ার মানুষ সেই প্ররোচনায় পা দেননি। এ জন্য তাদের ধন্যবাদ।’

বসিরহাটে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুরের ঘটনায় মমতা ভারতের রাষ্ট্রীয় সেবক সংঘ (আরএসএসকেও) কাঠগড়ায় দাঁড় করান। আরএসএসের দুর্গাবাহিনীকে কটাক্ষ করেন। নারীদের বন্দুক চালানো শেখানো নিয়েও প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বসিরহাট ও বাদুড়িয়ার পাশাপাশি দার্জিলিং পরিস্থিতি নিয়েও কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এক মাস হয়ে গেল দার্জিলিং শান্ত করা সম্ভব হয়নি। কেন্দ্রের কাছে সিআরপিএফ বাহিনী চাওয়া সত্ত্বেও তারা তা দেয়নি। পাহাড়ের জনজীবন এখনো শান্ত হয়নি, এখনো স্কুল-কলেজ বন্ধ।

কেন্দ্র সরকারের উদ্দেশে মমতা বলেন, ‘পাহাড়ের ছেলেমেয়েদের পড়াশোনা করতে দিন। পাহাড়ে খাবার পাঠান।’ এ সময় পাহাড়ের রাজনৈতিক দলগুলোকে শান্তির পথে ফিরে আসার বার্তাও দেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের (জিএনএলএফ) এক সদস্যের মৃত্যুকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলাসহ পাহাড় অঞ্চল আবারও রণক্ষেত্রে পরিণত হয়েছে। এ ঘটনার জের ধরে দাঙ্গায় নিহত হয়েছেন আরো একজন।

স্থানীয় সময় গতকাল শুক্রবার রাত ১১টার দিকে দার্জিলিংয়ের সোনাদা এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন জিএনএলএফ সদস্য তাসি ভুটিয়া। এর পর থেকে উত্তপ্ত হয়ে ওঠে পাহাড়ের পরিবেশ।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে কার্শিয়াং ও দার্জিলিংয়ের মধ্যবর্তী সোনাদা এলাকায় একটি ওষুধের দোকান থেকে বাড়ি ফিরছিলেন তাসি। পথে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি।

জিএনএলএফের মুখপাত্র নিরাজ জিম্বা জানিয়েছেন, মৃত তাসি ভুটিয়া তাঁদের সমর্থক। পুলিশের গুলিতেই তাসির মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি। তবে সেদিন রাতে গোর্খা জনমুক্তি মোর্চার হয়ে পুলিশের গাড়িতে আগুন লাগাতে এলে তাসিকে গুলি করে হত্যা করা হয় বলেও অভিযোগ উঠেছে।

এই বিষয়ে পুলিশ জানিয়েছে, জিএনএলএফের দাবি ভুল। কোনো ব্যক্তিগত শত্রুতা থেকে খুন হয়েছেন তাসি। এখানে পুলিশের কোনো ভূমিকা নেই। মোর্চাই এই ঘটনায় রাজনৈতিক রং লাগাতে চাইছে।

এদিকে তাসি হত্যার পরিপ্রেক্ষিতে শনিবার দার্জিলিংসহ পাহাড়ে মিছিল করে মোর্চা। ফলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সকাল থেকেই পাহাড়ের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। দার্জিলিংয়ের মোড়ে মোড়ে মোতায়েন করা হয় পুলিশ। এ ছাড়া পাহাড়ের কার্শিয়াং, কালিম্পংসহ বিভিন্ন স্থানে চলে পুলিশের কড়া নজরদারি।

নিরাপত্তা সত্ত্বেও শনিবার সকালে সোনাদা থানায় ব্যাপক ভাঙচুর চালায় মোর্চা সমর্থকরা। বেশ কয়েকজন পুলিশ কর্মীকে মারধর করা হয় বলেও জানায় পুলিশ। সোনাদার পাশাপাশি ঘুম স্টেশনও অবরুদ্ধ করে দেয় মোর্চার সমর্থকরা। মোর্চার সঙ্গে দাঙ্গায় হাত জিএনএলএফের কর্মী-সমর্থকরাও।

এদিকে তাসি ভুটিয়ার মৃতদেহ নিয়ে মিছিল করে মোর্চা ও জিএনএলএফ সমর্থকরা। দার্জিলিংয়ের টয়ট্রেন স্টেশন ও ডিএসপি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়। অন্যদিকে কালিম্পংয়ের গরুবাথান ন্যাওড়া রেঞ্জের ফরেস্ট কোয়ার্টারেও আগুন দেওয়া হয়। দার্জিলিংয়ের চকবাজার এলাকায় পুলিশ-বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে সুরজ সুনদাসসহ আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। কমবেশি আহত হয়েছেন অনেক। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে সেনাবাহিনী।

পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে এক মাস ধরে দার্জিলিংসহ পাহাড়ে আন্দোলন চালাচ্ছে গোর্খা জনমুক্তি মোর্চা। চলছে অনির্দিষ্টকালের বন্ধ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ভারতের দিল্লি শহরের ব্যস্ততম একটি সড়কে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন এক বৃদ্ধ। তাঁর কোলে ছোট একটি কুকুর। আর পেছনের আসনে আরো দুটি কুকুর। মোটরসাইকেলের গতি নিয়ে যেন কোনো চিন্তাই নেই কুকুর তিনটির। বরং ফুরফুরে বাতাসে জিভ নাড়িয়ে মোটরসাইকেল ভ্রমণ বেশ উপভোগ করছিল তারা।

এমন ঘটনা কি সচরাচর দেখা যায়? তাই সুযোগ পেয়ে মুঠোফোনে ভিডিও করে নেন কাহান বক্সি নামের এক তরুণ। তারপর সেটি পোস্ট করেন ফেসবুকে। ভিডিওটি ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়।

এ বিষয়ে বক্সি বলেন, ‘গত মঙ্গলবার (৪ জুলাই) সন্ধ্যায় আমরা কালকাজি যাচ্ছিলাম। সন্ধ্যা সোয়া ৬টার দিকে এই দৃশ্য চোখে পড়ে। দিল্লির বিকাশ মার্গ ও আইটিওর কাছে দৃশ্যটি দেখামাত্র ভিডিও করে রাখি।’

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি ফেসবুকে ৩৯ হাজার ২৩৯ বার দেখা হয়েছে।

পরে ফেসবুকে ‘ডগস ডে আউট’ নামে একটি গ্রুপে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টে অনেকেই মজার মজার মন্তব্য করেন।

একজন ফেসবুক ব্যবহারকারী বলেন, ‘আমি প্রায়ই এই সর্দারজিকে লক্ষ্মীনগর ফ্লাইওভার থেকে আইটিও ব্রিজের দিকে তাঁর পোষা প্রাণীগুলোকে নিয়ে যেতে দেখি।’

আরেকজন লেখেন, ‘এমন একটি দৃশ্য দেখা খুব দুর্লভ। আমি এনএইচ ২৪-এর সামনে তাঁকে দেখেছি।’

অনেকেই আবার কাজটি ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

স্বামীর মাদক গ্রহণে বাধা দিয়েছিলেন রওশন আরা। আর এ কারণেই দরজা বন্ধ করে তাঁকে বেঁধে দা দিয়ে কুপিয়ে পালিয়ে গেছে স্বামী গোলাম রসুল। পরে বাড়ির লোকজন রওশনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

গতকাল শনিবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি গ্রামে এ ঘটনা ঘটে।

কুশখালি ইউনিয়ন পরিষদের সদস্য লিয়াকত হোসেন বাবু জানান, গোলাম রসুল দীর্ঘদিন ধরে ফেনসিডিল ও ইয়াবায় আসক্ত। এ নিয়ে পারিবারিক অশান্তি ছিল। গতকাল রাতে রসুল ঘরে বসে মাদক খাচ্ছিল। এতে বাধা দেন রওশন। ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে শাড়ি দিয়ে বেঁধে কুপিয়ে জখম করে রসুল।

রওশনের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে দা হাতে নিয়ে পালিয়ে যায় রসুল। এ সময় সে তার মেয়েকেও কোপানোর জন্য তাড়া করে।

লিয়াকত বাবু আরো জানান, রওশন আরাকে প্রতিবেশীরা দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসকরা তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখান থেকে রাতেই রওশনকে ঢাকায় পাঠানো হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে এ অভিযোগ পাননি। অভিযোগ পেলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনেক আগে থেকেই মিডিয়াতে গুঞ্জন চলছিল যে কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ ও মডেল অভিনেত্রী তানজিন তিশার মধ্যে বেশ গভীর সম্পর্ক চলছে। সম্প্রতি মিডিয়াপাড়ায় গুঞ্জন চলছে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও তানজিন তিশা বিয়ে করেছেন। সেই ঘটনার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এমনকি তানজিন তিশা নিজেও বলেছিলেন, ‘আসলে আমাকে নিয়ে একটি শ্রেণি উঠেপড়ে লেগেছে। বিয়ের ঘটনাকে নিছক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে অভিহিত করেন।’

এই বিষয়ে নিজের অভিমত সোশাল মিডিয়া জানান হাবিব। তিনি বলেন, ‘আমাকে নাকি কিছু সাংবাদিক ভাইরা খুঁজে পাচ্ছেন না! আমি এখন অস্ট্রেলিয়াতে অবস্থান করছি কনসার্ট এর জন্য। কিছুটা দুঃখজনক যে একটা বিষয় নিয়ে আবারও কথা বলতে হচ্ছে। আপনাদের করা একটা নিউস (নিউজ) দেখলাম। যেখানে বলা হয়েছে যে তানজিন তিশার কারণে আমার সাথে রেহান (হাবিবের বউ) এর ডিভোর্স হয়। কথাটি ঠিক নয়, কারণ ‘এক হাতে তালি বাজে না’। তানজিন তিশার সাথে আমার কি সম্পর্ক সেটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়। এবং এটি নিয়ে কিছু বলতে আমি বাধ্য না।’

হাবিব আরও বলেন, ‘কেন আমার ডিভোর্স এর কয়েক মাস পর এসব কথা রেহানই বা বললো এটাও আমার কাছে আশ্চর্যজনক। বলার হলে আরও আগেই বলত। ডিভোর্সের কারণ যাই হোক না কেন আমি তো জোর করে ডিভোর্স করতে বলিনি তাকে। সমঝোতার মাধ্যমেই তা হয়। তাহলে এখন এত কাদা ছোড়াছুড়ি কেন? এসব করে কারোই তো কোনো লাভ আমি দেখি না। এসব মোটেই কাম্য নয়।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অবিবাহিত। ধনাঢ্য ব্যবসায়ী। বড় লোকের সন্তান। এমন নানা পরিচয়ের ফাঁদ পাতত দক্ষ বাহাউদ্দিন ইভান। সঙ্গে বিয়ের প্রলোভন। প্রেমের নিখুঁত অভিনয়। এমন কৌশলে নারীদের কাছে টানতো সে। বন্ধু-বান্ধব, মোবাইল ফোনে যোগাযোগ ও ফেসবুকের মাধ্যমে ফেলতো প্রেমের ফাঁদে। তারপর সুযোগ বুঝে ধর্ষণ।

বারবার ধর্ষণের জন্য কৌশলে সে দৃশ্যের ভিডিওচিত্র ধারণ করে জিম্মি করতো। এভাবে তার শিকারে পরিণত হয়েছে বহু নারী। হারিয়েছে সম্ভ্রম। কৈশোর থেকেই তার এ নারীলিপ্সা ও বহুগামিতার কথা জানতো পরিবার। অপকর্ম থেকে সরাতে কম বয়সে ২০০৮ সালে তার বিয়ে দেয়া হয়। তার সর্বশেষ শিকার এক টেলিভিশন অভিনেত্রী।

গত মঙ্গলবার রাতে বনানীর ২ নম্বর সড়কের ন্যাম ভিলেজে নিজেদের ভাড়া বাসায়। কিন্তু এবার আর ছাড় মিলেনি। ধর্ষণের শিকার তরুণীর মামলায় গতকাল ইভানকে ৪ দিনের রিমান্ডে নিয়েছে বনানী থানা পুলিশ। গত বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তারের পর র‌্যাব তাকে বনানী থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এরপর ৭ দিনের রিমান্ড চেয়ে পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে ঢাকা মহানগর হাকিম আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে সকালে রাজধানীর কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে নেয়া হয় তাকে।

র‌্যাব-১১ এর এএসপি শাকিল আহমেদ বলেন, আমরা তাকে খুঁজতে গিয়ে তার আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলেছি। তার বিষয়ে অনুসন্ধান করেছি। সে বিভিন্নভাবে বহু মেয়েকে ফাঁদে ফেলে ধর্ষণ করেছে। পতিতাদের সঙ্গেও তার যোগাযোগ রয়েছে। সে বহুগামী। এসব কথা তার আত্মীয়স্বজনরাও জানে। প্রায় অভিন্ন কথা বলেন, র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান। তিনি বলেন, নারীর বিষয়ে দীর্ঘদিন ধরে তার বদনাম রয়েছে।

এদিকে বনানীর ২ নম্বর সড়কের ন্যাম ভিলেজের যে ৫/এ নম্বর ভবনে তারা ভাড়ায় থাকে তা সংলগ্ন উত্তর পাশের প্লটেই রয়েছে তার নানীর একটি প্লট। বনানীর চেয়ারম্যান বাড়ির ডি ব্লকের ২৯৮ নম্বর হোল্ডিংয়ের সেই নাজভীন ভিলা (ইতি)তে টিনশেড বাসায় বেশ কয়েকটি বাসা ভাড়া দেয়া হয়েছে।
সেখানকার ভাড়াটিয়াদের সঙ্গে কথা বলেও জানা গেছে একই তথ্য। অন্তত ৪ ভাড়াটিয়া পুরুষ ও নারী নাম প্রকাশ না করে বলেন, তার চরিত্র ভালো না। সে মাঝে মাঝে এখানে আসতো। একাধিক কক্ষে সময় কাটায়। নারী নিয়ে খারাপ কাজ করে বলে শুনেছি।

জিজ্ঞাসাবাদে ইভানের স্বীকারোক্তির বরাত দিয়ে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান সংবাদ সম্মেলনে বলেন, ইভান রাজধানীর ক্যাম্ব্রিয়ান স্কুলে ৯বম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করে। এরপর পড়ালেখা ছেড়ে দেয়। বনানীর ৮ নম্বর রোডে পিতার ইলেক্ট্রিক দোকানে বসতো। ব্যবসা দেখাশোনা করতো। সেই কিশোর বয়স থেকে নারী নিয়ে নানা অপকর্ম করতে থাকে। তার বিভিন্ন অপকর্মের কারণে ২০০৮ সালে অল্প বয়সে পরিবার তার বিয়ে দেয়। পুরান ঢাকার মেয়ে ইসমত আরা টুম্পার সঙ্গে তার বিয়ে হয়। তার আবরান নামে পাঁচ বছরের এক ছেলে ও অলিভিয়া নামে দেড় বছরের এক কন্যা রয়েছে। এরপরও সে বহুগামিতা ছাড়েনি। ২০০৫ সাল থেকে সে মাদক সেবন করে আসছে। এরপর আগে দু’বার তাকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে চিকিৎসাও দেয়া হয়েছে।

র‌্যাব আরও জানায়, বুধবার সকালে ওই নারী থানায় গিয়ে পুলিশসহ বাসায় যাওয়ার সময় ইভান সেই ভবনেই ছিল। লুকিয়ে ছিল বাড়ির ছাদে। পুলিশ বাড়ি ত্যাগ করলে সে বাসা থেকে বের হয়ে পড়ে। প্রথমে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় আত্মগোপন করে। সন্ধ্যায় যায় উত্তরার কাওলা এলাকায়। এরপর দক্ষিণ খান এলাকায় তার এক আত্মীয়ের বাসায় গিয়ে রাত কাটায়। তারপর বৃহস্পতিবার সকালে উত্তরা থেকে নারায়ণগঞ্জে খালা শান্তার বাসার উদ্দেশ্যে রওনা দেয়। প্রথমে উত্তরা থেকে বাসে চড়ে গুলিস্থান যায়। সেখান থেকে নারায়ণগঞ্জের চাষাঢ়া। তারপর ফতুল্লার পশ্চিম দেওভোগের মাসদাইর এলাকার ২৬০/২ নম্বর বাড়িতে খালার বাসায়। সেখান থেকে ওই দিন বিকালে র‌্যাব সদস্যরা তাকে আটকের পর প্রথমে র‌্যাব-১১ এর কার্যালয়ে নেয়া হয়েছিল।

এদিকে মঙ্গলবার রাতে সেই নারীকে ধর্ষণের আগে একাধিকবার নেশা জাতীয় দ্রব্য খাওয়ানো হয় বলে জানিয়েছেন বনানী থানার উপ পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা (আইও) সুলতানা আক্তার। জিজ্ঞাসাবাদে ওই নারীর বর্ণনার বরাত দিয়ে তিনি বলেন, বৃহস্পতিবার ফরেনসিক পরীক্ষা-নিরীক্ষার পর থেকে ধর্ষিতা তেজগাঁওয়ে ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছেন। তিনি একটি বেসরকারি টেলিভিশনে দু’একটি ধারাবাহিক নাটকের চরিত্রে অভিনয় করছিলেন।
মঙ্গলবার তাকে বাসায় জন্মদিনের দাওয়াত দিয়ে ইভান মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার কথা বলে ফোন করে আসতে বলে। এজন্য সে তার বাসায় যান। পরদিন তার শ্যুটিং ছিল বলে ব্যাগে টাকা ও কিছু কাপড়-চোপড়সহ বের হয়েছিলেন বলে জানান। ভিকটিমের পড়াশুনা এইচএসসি পর্যন্ত। ঘটনার পর এক পথচারীর মাধ্যমে ভোর ৪টার দিকে তিনি থানায় আসেন। তবে পথ দেখিয়ে দেয়ার পর ওই পথচারী থানায় না ঢুকে বাইরে থেকে চলে যায়। সেই রাতে ফোন করে বাসায় আনার পর তরুণীকে ডাল, মুরগী ও ভাত খেতে দেয়। এরপর দু’দফায় তাকে ইয়াবা সেবন করায়। তার স্ত্রী থাকার কথা সে আগে জানায়নি। নিজেকে অবিবাহিত ও ব্যবসায়ী বলে পরিচয় দিয়েছিল। কয়েক মাস আগে ফেসবুকে তাদের পরিচয়। এসব ঘটনা এখনও কুড়িগ্রামে তরুণীর পরিবার জানে কি না জানতে পারেনি তদন্ত কর্মকর্তা। এদিকে গত বুধবার ইভানের বাসা থেকে দুটি মোবাইল ফোন সেট ও তরুণীর পরিধান করা পোশাক জব্দ করা হয়েছে বলেও জানিয়েছেন তদন্ত কর্মকর্তা সুলতানা।

ইভানের বাসায় গিয়ে তার বাবা বোরহান উদ্দিন বেলাল, মা নাজনীন জাহান ইতি বা তার স্ত্রী ইসরাত আরা টুম্পাকে পাওয়া যায়নি। বাসায় তার এক শালী ও তিন কাজের মেয়ে নিলুফা, মৌসুমি ও আসমাকে দেখা গেছে। বুধবার সকালে পুলিশ নিয়ে ওই তরুণী সে বাসায় গেলেই আগের রাতের ঘটনার বিষয়ে তারা জানতে পারে বলে জানায়। তবে পুলিশের উপস্থিতিতে ভিকটিম তার জিনিস দাবি করে বাসার কিছু জিনিসপত্রও নিয়ে গেছে বলে দাবি করেছেন তারা। সূত্র: মানবজমিন

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest