আশাশুনি ডেস্ক : জেলা পরিষদের আওতাধীন আশাশুনি মাদার দিঘি পুকুরে বিভিন্ন প্রজাতির সাদা মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল সকালে মাদার দিঘি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি জেলা পরিষদের সদস্য মহিতুর রহমান। এ সময় তিনি সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আমি আশাশুনির সন্তান আমার যতটুকু ক্ষমতা আছে, আমি আমার নির্বাচনী এলাকার উন্ননের জন্য আপ্রাণ কাজ করে যাওয়ার চেষ্টা করে যাব। তিনি আরও বলেন মাদার দিঘির চত্বরে সরকারী জায়গায় বর্ষা মৌসুমে জানাজার নামাজ পড়ার অনুপোযোগী হওয়ায় তিনি জেলা পরিষদের পক্ষ থেকে সার্ভেয়ার দিয়ে মাপজরিপ করার পর চারি ধারে প্রাচীরের ব্যবস্থা করার অঙ্গিকার করেন। মাছের পোনা অনুষ্ঠানে আশাশুনি আলিয়া মাদ্রাসার শিক্ষক আবুল কালাম আজাদের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ইউপি সদস্য তারিকুল আওয়াল সেজে, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি ফজল মাহমুদ তুহিন, পরিচালক পাথেয় শিক্ষিক পারভীন সুলতানা লিপি, মসজিদ কমিটির ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ মেহবুব হোসেন বাপী, ইমারত শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আব্দুস সবুর, ছাত্রলীগ নেতা তৈবার, ব্যবসায়ী বুলবুল, ইদ্রিস আলী, শুকুর আলী, আব্দুল হাকিম,স্বপন রবিইলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আশাশুনি ডেস্ক : আশাশুনির শ্রীউলায় ইউনিয়ন যুবলীগের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শ্রীউলায় ইউনিয়ন যুবলীগের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবলীগ আহবায়ক ইখতিয়ার উদ্দীন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য মহিতুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান স.ম সেলিম রেজা মিলন, খুলনা পাবলিক কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ, খানজাহান আলী কলেজ এর প্রভাষক আব্দুল মান্নান।
আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের কোচবিহারে পৈতৃক সম্পত্তি রক্ষায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি লিখেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তবে মমতা সেই চিঠির উত্তর দেননি বলে জানিয়েছেন তিনি।
আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) স্বঘোষিত খেলাফতের অবসান ঘোষণা করেছে ইরাক।
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের নির্দেশে পদচ্যুত যুবরাজ মোহাম্মদ বিন নায়েফকে তাঁর জেদ্দার প্রাসাদে বন্দি করা হয়েছে।
কলারোয়া ডেস্ক : সাতক্ষীরার কলারোয়ার লাঙ্গলঝাড়ায় পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এক সংবর্ধনা দেয়া হয়েছে। ঈদের পরদিন এ উপলক্ষ্যে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমদ স্বপন। প্রধান বক্তা ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর আলী, ব্যাংকার আব্দুর রউফ ও আব্দুল ওহাব, ক্যাপ্টেন আব্দুল্লাহ আল মামুন, অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা আব্দুল লতিফ, সাবেক ইউপি চেয়ারম্যান জুলফিকার আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমানুল্লাহ আমান, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি সাইফুল্লাহ আজাদ, বিকেবি কর্মকর্তা ইমদাদুল হক বাবলু ও পুলিশের এসআই শাহিন সাহাজান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব আ. হামিদ, ইউপি সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।
কলারোয়া ডেস্ক : ঈদের আনন্দে উচ্ছ্বসিত হয়ে কলারোয়া পাইলট হাইস্কুলের ২০১২ সালের এস.এস.সি ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে কলারোয়া ফুটবল মাঠে আর্জেন্টিনা সমর্থক একাদশ ও ব্রাজিল সমর্থক একাদশের মধ্যে ওই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে আক্রমন-পাল্টা আক্রমণের মধ্য দিয়ে ৩-৩ গোলে অমীমাংসিত থাকে খেলাটি। খেলার প্রথমার্ধে কাদেরের দেয়া গোলে ১-০ তে এগিয়ে যায় আর্জেন্টিনা সমর্থক একাদশ। পরে পাল্টা-পাল্টি গোলে উভয় দল ৩টি করে গোল করলে ম্যাচ ড্র হয়ে অমীমাংসিত থাকে। আর্জেন্টিনা সমর্থক একাদশের আরিফ ২টি ও কাদের ১টি এবং ব্রাজিল সমর্থক একাদশের রিগ্যান, আলফাজ ও সালাম ১টি করে গোল করেন। মঞ্চে বসে খেলাটি উপভোগ করেন সাতক্ষীরা ডে-নাইট কলেজের উপাধ্যক্ষ ময়নুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খাঁন চৌধুরী, অধ্যাপক আব্দুর রহিম, কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এড.শেখ কামাল রেজা, ক্রীড়া সংগঠক আলহাজ্ব আব্দুর রহিম বাবু, রেজাউল করিম লাভলু, ফুটবলার সাঈদ আলী, সুভাষ ঘোষ, নাজমুল হাসনাইন মিলন, বাপ্পি প্রমুখ। খেলাটি পরিচালনা করেন মাস্টার মাসউদ পারভেজ মিলন, নিয়াজ আহম্মেদ খাঁন ও মাস্টার অনুপ কুমার ঘোষ। ধারাভাষ্যে ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাস্টার শেখ শাহজাহান আলী শাহীন।
পরিবারে ছিল মোট চারটি হাতি। এর মধ্যে ছিল দুটি শিশু। খামারিদের পেতে রাখা বৈদ্যুতিক বেড়ার সংস্পর্শে এসে মারা গেল পরিবারের সব হাতি। ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটক রাজ্যের কোদাগু জেলায়।