সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজআশাশুনির মহিষকুড় মৎস সেট সংলগ্ন সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধনশ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন : সভাপতি মনির- সাধারণ সম্পাদক লিটনঅবৈধভাবে বালু উত্তোলন: সাতক্ষীরার গাবুরায় লাখ টাকা জরিমানাতালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুরদেবহাটায় ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা স্মারক বিতরণবৃষ্টি হলেই খানাখন্দে পানি, কুলিয়া-গাজীরহাট সড়কে চরম দুর্ভোগ : ধীরগতির কাজে ক্ষুব্ধ এলাকাবাসীসাতক্ষীরায় ঘূর্ণিঝড় মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ ডিসিরবিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্তদেবহাটায় ৪০০ কেজি মাছের পোনা অবমুক্ত

আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার খাজরা ও আনুলিয়া ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি বাল্য বিবাহ বন্ধ এবং নোটারী পাবলিকের মাধ্যমে এভিডেভিট বিয়ে ধৈধ্য প্রচার দেওয়ার অপরাধে একজনকে জরিমানা করা হয়েছে। শুক্রবার আনুলিয়া ইউনিয়নের বিছটে মোস্তাক মোল্যার কন্যা সদ্য এসএসসি পাশ করা শবনম মুস্তারী লিজার বিয়ের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সুষমা সুলতানা ভ্রাম্যমান আদলত পরিচালনা করে বিয়ে বন্ধ করে দেন। এসময় বিয়ে অনুষ্ঠানে সহযোগিতা করার দায়ে বাল্য বিবাহ নিরোধ আইনে ফজর আলীর পুত্র মোস্তাক আহমেদ ও প্রতাপনগর গ্রামের লতিফ গাজীর পুত্র আকরামকে ৫০০০ টাকা করে ১০সহাজার টাকা জরিমানা করে। পরে খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা গ্রামে মুজিবরের কন্যা সখিনাকে নোটারী পাবলিকের মাধ্যমে এফিডেভিট করে বৈধ্য বিয়ে করনো হয়েছে প্রচার দেওয়ায় সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এফিডেভিট কোন বিয়ের বৈধতা দেয়না ঘোষণা দিয়ে বর কাকবাসিয়া গ্রামের মুজিবরের পুত্র আঃ আহাদকে ৫০০০ টাকা জরিমানা করা হয়। এবং স্থানীয় ইউপি সদস্যের হাতে তাদেরকে জিম্মায় দিয়ে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত ঘর সংসার না করতে পারে সেব্যাপারে দায়িত্ব অর্পন করা হয়।

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অপ্রতিম রহমান : মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনার প্রতি আস্থাশীল সাতক্ষীরা জেলার প্রত্যেকটি মানুষ উদ্বিগ্ন ছিল সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনোত্তর আ ’লীগের উপদলীয় কোন্দল নিয়ে। সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যকার সম্পর্কের অবনতিতে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে পড়ছিল বিরূপ প্রভাব। গতকাল দ্বিতীয় দফার একটি বৈঠক শেষে তার অবসান ঘটেছে। মধুর মিলন ঘটেছে জেলা আ ’লীগের শীর্ষ নেতাদের। আর এর ফলে তৃণমূলে আনন্দের বন্যা বইতে শুরু করেছে।
জেলার বিভিন্ন প্রান্ত থেকে পত্রিকা অফিসে ফোন করে আনন্দ প্রকাশ করছেন দলটির অসংখ্য নেতা-কর্মী। জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় ২ জন সংসদ সদস্য এবং অন্যান্য শীর্ষ নেতাদের উপস্থিতিতে এ মিলন ঘটেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় শহরের একটি অভিজাত রেস্টুরেন্টের ৪র্থ তলায় এ বিশেষ ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন সেখানে উপস্থিত একাধিক শীর্ষ নেতা।
উল্লেখ্য, কেন্দ্রের হস্তক্ষেপে ঢাকায় দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উপস্থিতিতে জেলা আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সম্প্রতি পরষ্পরকে আলিঙ্গন করে সাতক্ষীরায় ফেরেন। কিন্তু এরপরও যেন হচ্ছিল না কাক্সিক্ষত মিলন। অবশেষে দিন তিনেক আগে শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলার উপস্থিত ৩ শীর্ষ নেতা আগামী ৯জুলাই খুলনায় অনুষ্ঠিতব্য দলের বিভাগীয় সম্মেলনের পূর্বে অভ্যন্তরীণ বিরোধ নিষ্পত্তির জন্য জেলা আ ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমদ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম একটি ‘এক্সক্লুসিভ’ বৈঠক করেন। এরই ধারাবাহিকতায় গতকাল সন্ধ্যায় তারা বৃহত্তর পরিসরে নিজেদের মধ্যের মনোমালিন্যের পরিসমাপ্তি ঘটান। নেতৃবৃন্দ ৯ জুলাইয়ের সম্মেলন সফল করতে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম, সাতক্ষীরা-৪ আসনের সাংসদ এস এম জগলুল হায়দার, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক অধ্যাপক আবু আহমেদ, দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশিদ, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এস এম শহীদুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম শওকাত হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু সায়ীদ, সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাহাজান আলী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন, শ্যামনগর উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক আতাউল হক দোলন, সাতক্ষীরা পৌর আ.লীগের যুগ্ম-সম্পাদক মো: রাশেদুজ্জামান রাশি, জেলা যুব মহিলালীগের সভানেত্রী ফারহা দিবা খান সাথী, সাধারণ সম্পাদিকা মোছাঃ সাবিহা হোসেন, নাসিমা বেগম, রুনা বেগম, শরিফা খাতুন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ যুবমহিলা লীগের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনাসভা ও কেককাটা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৮টায় সাতক্ষীরা জেলা যুব মহিলালীগের আয়োজনে শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাতক্ষীরা সদর সংসদ মীর মোস্তাক আহমেদ রবি, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, সাতক্ষীরা-৪ আসনের সাংসদ এস এম জগলুল হায়দার, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবু আহমেদ, দপ্তর সম্পাদক শেখ হুরুন অর রশিদ, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এস এম শহীদুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম শওকাত হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু সায়ীদ, সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাহাজান আলী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন, শ্যামনগর উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক আতাউল হক দোলন, সাতক্ষীরা পৌর আ.লীগের যুগ্ম-সম্পাদক মো: রাশেদুজ্জামান রাশি, জেলা যুব মহিলালীগের সভানেত্রী ফারহা দিবা খান সাথী, সাধারণ সম্পাদিকা মোছাঃ সাবিহা হোসেন, নাসিমা বেগম, রুনা বেগম, শরিফা খাতুন প্রমুখ। এসময় কেক কেটে বাংলাদেশ যুব মহিলালীগের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন অতিথিবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক : এবার সাতক্ষীরা সরকারি কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে সদর উপজেলার চাঁদপুর আদর্শ কলেজে বিএনপি নেতা মোবাশ্বেরুল হক জ্যোতিকে অধ্যক্ষ পদে নিয়োগের বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

গত বুধবার (৫ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি কলেজ শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব নাছিমা খানম স্বাক্ষরিত (স্মারক নং: ৩৭.০০০.০০০.৭০.০৬.০০৫.২০১৪-২৪৭) এক পত্রে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে মহাপরিচালককে এই নির্দেশ দেওয়া হয়েছে।

এতে প্রধানমন্ত্রীর ০৩.০৭৯.০১৬.০৪.০০.০২৭.২০১৬ নং স্মারকের সূত্র ধরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে মহাপরিচালককে সাতক্ষীরা সদর উপজেলার চাঁদপুর আদর্শ কলেজের সদ্য নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ মোবাশ্বেরুল হক জ্যোতির নিয়োগ প্রক্রিয়া ও এমপিওভুক্তির আবেদনের বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ১০ দিনের মধ্যে মন্ত্রণালয়কে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের আদেশে সূত্র হিসেবে প্রধানমন্ত্রীর স্মারক নং উল্লেখ থাকার এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিবেচনা করা হচ্ছে।

মন্ত্রণালয়ের আদেশটিতে বিষয় হিসেবে বলা হয়েছে, “সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি ও সদ্য অবসরপ্রাপ্ত লিয়াকত পারভেজের যোগসাজসে সাতক্ষীরা জেলার সদর উপজেলাধীন ভালুকা চাঁদপুর কলেজ এর অধ্যক্ষ হিসেবে বি.এন.পি নেতাকে নিয়োগ প্রদান।”

এ বিষয়ে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি বলেন, “কলেজ এর সভাপতি হিসেবে আমি শুধুমাত্র পরীক্ষায় যিনি প্রথম হয়েছেন তাকে নিয়োগের জন্য সুপারিশ করেছি মাত্র। ডিজি এবং বোর্ডের প্রতিনিধিরা যাকে প্রথম করেছেন তাকে নিয়োগ দিয়ে আমি বরং নিয়োগ প্রক্রিয়ায় কোন হস্তক্ষেপ করা থেকে বিরত থেকেছি। এখানে যোগসাজসের কোন প্রশ্নই ওঠে না। আর জ্যোতির কোন রাজনৈতিক পরিচয়ও আমার জানা নেই।”

অন্যদিকে লিয়াকত পারভেজ বলেন, ‍”যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই মোবাশ্বেরুল হক জ্যোতিকে অধ্যক্ষ নিয়ো দেয়া হয়েছে। তদন্ত হলে হোক, কোন সমস্যা নেই।”

উল্লেখ্য, জ্যোতি গত ১ এপ্রিল ভালুকা চাঁদপুর আদর্শ ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ পদে যোগদান করেন। ৩১ মে পর্যন্ত তিনি তিনি সাতক্ষীরা ছফুরন্নেছা মহিলা কলেজ এ সমাজবিজ্ঞানের  প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। ভালুকা চাঁদপুর কলেজে অধ্যক্ষ পদে যোগদানের সময় ছফুরন্নেছা কলেজের অধ্যক্ষ আশরাফুন নাহার স্বপ্না তার স্বামী ডাঃ রফিকুল ইসলামের চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছিলেন। তখন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন প্রদীপ কুমার দাশ। জ্যোতি কিভাবে ছফুরন্নছো কলেজ থেকে ছাত্রপত্র পেলেন তা নিয়েও বিতর্ক রয়েছে।

এদিকে, একাধিক সূত্র জানায়, ২০ লক্ষাধিক টাকার বিনিময়ে সাতক্ষীরা সদর উপজেলা যুবদলের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মোবাশ্বেরুল হক জ্যোতিকে অধ্যক্ষ পদে নিয়োগ পরীক্ষায় প্রথম হওয়ার ব্যবস্থা করেন সাতক্ষীরা সরকারি কলেজ এর বহুললোচিত তৎকালীন অধ্যক্ষ প্রফেসর রিয়াকত পারভেজ। উল্লেখ্য, প্রফেসর লিয়াকত সাতক্ষীরা সিটি কলেজে থাকাকালীন লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সাতক্ষীরা সরকারি কলেজের বিভিন্ন ফান্ডের টাকা তছরুপের অসংখ্য অভিযোগ রয়েছে দুর্নীতি ও চারিত্রিক ক্রটির কারণে অভিযুক্ত এই সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে। লিয়াকত পারভেজ যশোর শিক্ষাবোর্ডে প্রেষণে চারকিকালীন ঘূষ গ্রহণের দায়ে অভিযুক্ত হন। ভালুকা চাঁদপুর আদর্শ ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ নিয়োগ বোর্ডের প্রতিনিধি হিসেবে তিনি আর্থিক সুবিধা নিয়ে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছেন বলে জানা গেছে। এমনকি মোবাশ্বেরুল হক জ্যোতিকে আ. লীগপন্থী শিক্ষক সংগঠনের নেতা হিসেবে চালানোর চেষ্টা করেন তিনি। যা আদৌ সত্য নয়, বাকশিস, সাতক্ষীরা এধরনের কোন রাজনৈতিক উপদল বা গ্রুপ নেই বলে নিশ্চিত করেছেন সংগটনটির সাবেক ও বর্তমানএকাধিক নেতা। মোবাশ্বেরুল হক জ্যোতি ১৯৯১ সালে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রার্থী হিসেবে ছাত্র কল্যাণ সম্পাদক পদে নির্বাচন করেন, যা সাতক্ষীরা সরকারি কলেজ নথিতে এখনও সংরক্ষিত রয়েছে।তিনি একই সময়ে সাতক্ষীরা সরকারি কলেজ হোস্টেল শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদকও ছিলেন।তিনি ১৯৯১-৯২ শিক্ষাবর্ষে সাতক্ষীরা সরকারি কলেজের মানবিক শাখা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফিরে তার আপন ভাই ধূলিহরের সাবেক চেয়ারম্যান মোদাচ্ছেরুল হক হুদার নেতৃত্বাধীন জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা সদর উপজেলা কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন। এরপর জ্যোতি এড. আমজাদ হোসেন ও প্রভাষক মিজানুর রহমানের নেতৃত্বাধীন তৎকালীন জিয়া পরিষদের সাতক্ষীরা জেলা কমিটির একজন শীর্ষ নেতাও ছিলেন।

তার ভাই হুদার প্রতিটি ইউপি নির্বাচনে জ্যোতি প্রধান সমন্বয়কারীর দায়িত্বও পালন করেন। সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরাসরি দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে তার ভাই বর্তমানে জেলা বিএনপির অন্যতম শীর্ষ নেতা হুদা নির্বাচন করেন। সেখানেও জ্যোতি তার ভাইয়ের প্রধান নির্বাচন সমন্বয়ক ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে মোবাশ্বেরুল হক জ্যোতি বলেন, ”কে বা কারা এ ব্যাপারে অভিযোগ করেছে আমি জানি না। আমি অনলাইনের মাধ্যমে দেখেছি। আমি কোন রাজনৈতিক দলের সাথে কখনও যুক্ত নই। আমি বিভিন্ন নাগরিক সংগঠনের সাথে যুক্ত। আমি বরং আ. লীগপন্থী শিক্ষক সংগঠনের সেক্রটারির দায়িত্ব পালন করে আসছি।”

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

চিকুনগুনিয়া থেকে মুক্তি কামনা করে রাজধানীর মসজিদে-মসজিদে জুমার নামাজ শেষে আল্লাহর দরবারে মোনাজাত করেছেন মুসল্লিরা। এ জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে প্রশাসনের পক্ষ থেকে দেওয়া প্রয়োজনীয় স্বাস্থ্যবার্তা অনুসরণ করার আহ্বান জানান মোনাজাত পরিচালনাকারী খতিব ও ঈমামরা।

রাজধানীর মোহাম্মদপুরের মিনার মসজিদের ইমাম মাওলানা আসাদ বলেন, ‘চিকুনগুনিয়া মহামারি আকারে ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। চিকুনগুনিয়াসহ সব রোগ থেকে মুক্তি পেতে স্বাস্থ্যবার্তা অনুসরণ করে চলতে হবে। সুস্থতা আল্লাহর বড় নিয়ামত।’

ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের লিখিত অনুরোধে শুক্রবার (৭ জুলাই) এডিস মশাবাহিত চিকুনগুনিয়া রোগ প্রতিরোধের জন্য রাজধানী ঢাকার বিভিন্ন মসজিদের খুতবায় সচেতনতামূলকবার্তা পড়ে শোনান খতিবরা। নামাজ শেষে মোনাজাতে আল্লাহর কাছে চিকুনগুনিয়া থেকে মুক্তি কামনা করেন তারা। খতিবরা বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। নিজ আঙিনা পরিষ্কার রাখলে আর মশা জন্মাতে পারবে না।’

সতর্কতামূলক বার্তায় বলা হয়, চিকুনগুনিয়া প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। মশা যেন কামড়াতে না পারে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। দিনে বা রাতে যেকোনও সময় ঘুমাতে মশারি ব্যবহার করতে হবে। আক্রান্ত রোগীকে আলাদাভাবে মশারির ভেতর রাখতে হবে। শরীরের অনাবৃত অংশে মশা প্রতিরোধক লোশন ব্যবহার ও জানালায় নেট লাগানো ছাড়াও প্রয়োজনে দরজা-জানালা বন্ধ রাখার জন্যও বলা হয়।

এতে আরও বলা হয়েছে, মশার বংশবিস্তারের স্থানগুলো ধ্বংস করতে হবে। বাসা-বাড়ির আশপাশে মাটির পাত্র, কলসি, খোসা, বালতি, ড্রামসহ যেসব জায়গায় পানি জমতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখতে হবে। এসির পানি যেন জমে না থাকে, সে দিকে নজর রাখতে হবে। কোথাও যেন পানি জমতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।

মসজিদে মসজিদে দোয়া ও বার্তা প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেন, ‘এটা মহামারি নয়। তবে এডিশ মশাবাহিত চিকুনগুনিয়া থেকে যেন মানুষ রেহাই পায়, সে জন্য যা-যা করা দরকার, সবই করছি। মসজিদ কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে যেন এ সচেতনতামূলক বার্তা মানুষের মাঝে পৌঁছে দেওয়াসহ দফায়-দফায় ওষুধ দেওয়া ছিটানো হচ্ছে।’

এডিস মশাবাহিত চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে জরুরি চিকিৎসা ও পরামর্শ-কেন্দ্র চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। দক্ষিণ নগর ভবনে অবস্থিত এ তথ্য কেন্দ্রের সমন্বয়ের দায়িত্ব পালন করবেন ডিএসসিসি সচিব মো. শাহাবুদ্দিন। এছাড়া করপোরেশনের ৫টি অঞ্চলে এরোগ থেকে মুক্তি পেতে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করা হয়।

বিগত তিন মাসেরও বেশি সময় ধরে রাজধানীতে চিকুনগুনিয়ার প্রকোপ চলছে। চিকৎসকরা জানিয়েছেন, জ্বরাক্রান্ত প্রতি তিন জনের মধ্যে একজন আক্রান্ত হচ্ছেন এই রোগে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গোটা রাজধানীই এডিস মশার জন্য ঝুঁকিপূর্ণ। তাই এ রোগ থেকে সহসা মুক্তি মিলছে না মানুষের।

সংশ্লিষ্টরা বলছেন, চলতি বছর কেবল রাজধানীতে থাকলেও সচেতন না হলে ভবিষ্যতে হয়তো পুরো দেশেই এ রোগ ছড়িয়ে পড়তে পারে। যেহেতু চিকুনগুনিয়া রোগের কোনও প্রতিষেধক নেই, তাই সচেতনতাই একমাত্র প্রতিষেধক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ভারতের বাংলা সিরিয়াল ও চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় তারকা বিক্রম চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, কসবার অ্যাক্রোপলিস মলের সামনে থেকে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টা নাগাদ তাকে গ্রেফতার করা হয়। আজ শুক্রবার দুপুরে তাকে আলিপুর আদালতে হাজির করা হবে।

অনেক দিন থেকেই পুলিশের খাতায় পলাতক ছিলেন বিক্রম। পুলিশ জানিয়েছিল, খোঁজ চলছে। বিক্রমের বিরুদ্ধে তাদের হাতে জোরালো তথ্যপ্রমাণ আছে বলেও দাবি পুলিশের। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে পুলিশ জানতে পারে, কসবায় এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছেন বিক্রম। এরপর সেখানে বিক্রমের জন্য অপেক্ষা করে কলকাতা পুলিশের বিশেষ দল।

গত ২৯ এপ্রিল বিক্রম চট্টোপাধ্যায় গাড়ি দুর্ঘটনায় মারাত্মক আহত হন। গাড়িতে এ সময় তার সঙ্গে ছিলেন জনপ্রিয় মডেল সোনিকা সিংহ চৌহান। ঘটনাস্থলেই মারা যান তিনি। ভোর ৪টা নাগাদ দক্ষিণ কলকাতায় রাসবিহারী মোড়ের কাছে লেক মলের সামনে দুর্ঘটনাটি ঘটে।

মডেল সোনিকা সিংহ চৌহানের মৃত্যুর পেছনে সেদিন গাড়ির স্টিয়ারিংয়ে থাকা বন্ধু বিক্রমের বেসামাল ও বেপরোয়া আচরণকে দায়ি করেছে পুলিশ। বিক্রমের বিরুদ্ধে অনিচ্ছাকৃত ভাবে মৃত্যু ঘটানোর অভিযোগ আনা হয়েছে। জানা গেছে, এরই মধ্যে আদালতে পুলিশের আবেদন গৃহীত হয়েছে। শেষ পর্যন্ত আদালতে অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ যাবজ্জীবন সাজা হতে পারে বিক্রমের।

আদালতে পুলিশের দেওয়া তদন্ত প্রতিবেদন থেকে জানা গেছে, বিক্রম দুর্ঘটনার আগে দু’টি পানশালায় দফায় দফায় মদ্যপান করেন। ফরেনসিক প্রতিবেদন থেকে জানা গেছে, ওই রাতে বিক্রমের গাড়ির গতি একবারও ৯০-এর নিচে নামেনি। এক সময়ে তা ১১৫ পর্যন্ত উঠেছিল। দুর্ঘটনার ঠিক সাড়ে চার সেকেন্ড আগে গতিবেগ ছিল ঘণ্টায় ১০৫ কিলোমিটার। দুই সেকেন্ড আগে ছিল ঘণ্টায় ৯৩ কিলোমিটার। দুর্ঘটনাটি ঘটার দেড় সেকেন্ড আগেও ব্রেক কষেননি বিক্রম। যেহেতু সামনের দিকে ধাক্কা লাগেনি, তাই গাড়ির এয়ারব্যাগও খোলেনি। বিক্রমের সিটবেল্ট বাঁধা থাকলেও সোনিকার ছিল না।

এই ঘটনার পর অনেকটা তাড়াহুড়ো করে স্টার জলসায় শেষ হয়েছে বিক্রম চট্টোপাধ্যায় অভিনীত জনপ্রিয় সিরিয়াল ‘ইচ্ছে নদী’। ডেকান ক্রনিকল, টাইমস অব ইন্ডিয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

‘ম্যাঙ্গোলি-চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১৫’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হৃদি শেখ। বাংলাদেশি বংশোদ্ভূত রুশ নাগরিক হৃদি শেখ এবার ভারতের স্টার প্লাস চ্যানেলের ‘ড্যান্স প্লাস সিজন থ্রি’ নাচের প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। জানা গেছে, হৃদি সেখানে বাংলাদেশ ও রাশিয়ার প্রতিনিধিত্ব করছেন।

হৃদি শেখ এখন আছেন ভারতের মুম্বাইয়ে। সেখান থেকে সংবাদ মাধ্যমকে জানান, রাশিয়া ও ইউক্রেনের কয়েকটি রিয়্যালিটি শোতে অংশ নিয়েছেন তিনি। সেখানে তিনি নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার আর মডেল হিসেবে সমান জনপ্রিয়। স্বপ্ন ছিল নাচ নিয়ে অনেক দূর যাবেন। তাকে এই সুযোগ করে দিয়েছে ‘ড্যান্স প্লাস’।

বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, রাশিয়া, থাইল্যান্ড, নরওয়ের প্রতিযোগী আছেন ‘ড্যান্স প্লাস সিজন থ্রি’ নাচের প্রতিযোগিতায়। তাদের সঙ্গেই নাচছেন হৃদি শেখ। এখানে হৃদি শেখকে প্রশিক্ষণ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের কুমারী সুরাজ—কত্থক ও ভরতনাট্যমসহ ভারতীয় বিভিন্ন নৃত্যশৈলীর ফিউশন করে তিনি নতুন একটি ধারা তৈরি করেছেন। এর নাম ‘বলিওয়াক’।

হৃদি এখন হাউস অব সুরাজে কাজ করছেন। ‘হাউস অব সুরাজ’ মেয়েদের নৃত্যদল। এখানে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, নরওয়ে, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী ও স্বাধীন নৃত্যশিল্পীদের খুঁজে বের করা হয়।

বলিউডের ছবির গানের সঙ্গে নাচ​ করেন হৃদি শেখ। জানালেন, তেমনি কিছু ভিডিও রেখেছেন নিজের ইউটিউব চ্যানেলে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অস্ট্রেলিয়ায় বিসিবি হাই-পারফরম্যান্স (এইচপি) দলের জয়রথ ছুটছেই। প্রথম ও দ্বিতীয় ম্যাচের পর এবার তৃতীয় ম্যাচেও দাপুটে জয় পেয়েছে এইচপি টিম। ডারউইনের এমসিজি মাঠে অলরাউন্ডার সাইফউদ্দিনের দুর্দান্ত শতকে নর্দান টেরিটরির (এনটি) আমন্ত্রিত একাদশকে ৪২ রানে হারিয়েছে এনামুল হক বিজয়ের দল।

শুক্রবার শুরুতে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৭ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় এইচপি দল। টাইগারদের হয়ে একটি টি-টুয়েন্টি খেলা সাইফউদ্দিনের ব্যাট থেকে এসেছে অপরাজিত ১০৪ রানের দুর্দান্ত একটি ইনিংস। সঙ্গে এনামুল হক বিজয় এবং লেগস্পিন অলরাউন্ডার তানভির হায়দারের ব্যাট থেকে এসেছে ৩৬ রান করে।

অ্যালেক গ্রেগরির ১৪৪ রানের অসাধারণ ইনিংসটিও নর্দান টেরিটরিকে হারের বৃত্ত থেকে বের করে আনতে পারেনি। সবকটি উইকেট হারিয়ে অজি দলটি তুলতে পারে ২২৫ রান।

দুর্দান্ত এই জয়ে দুই ম্যাচ হাতে রেখেই ৩-০ তে সিরিজ নিজেদের করল এনামুল হক বিজয়ের দল। পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী রোববার।

এর আগে বুধবার এনটি দলের দেয়া ১৯০ রানের লক্ষ্য ৩ বল ও এক উইকেট হাতে রেখে টপকায় এইচপি দল। অলরাউন্ডার তানবীর হায়দারের লড়াকু অপরাজিত ৫১ রানের ইনিংসে মান বাঁচে সফরকারীদের।

পরের ম্যাচে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে ৭০ রানে জয় পায় বিজয়রা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest