সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজআশাশুনির মহিষকুড় মৎস সেট সংলগ্ন সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধনশ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন : সভাপতি মনির- সাধারণ সম্পাদক লিটনঅবৈধভাবে বালু উত্তোলন: সাতক্ষীরার গাবুরায় লাখ টাকা জরিমানাতালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুরদেবহাটায় ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা স্মারক বিতরণবৃষ্টি হলেই খানাখন্দে পানি, কুলিয়া-গাজীরহাট সড়কে চরম দুর্ভোগ : ধীরগতির কাজে ক্ষুব্ধ এলাকাবাসীসাতক্ষীরায় ঘূর্ণিঝড় মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ ডিসিরবিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্তদেবহাটায় ৪০০ কেজি মাছের পোনা অবমুক্ত

আতিথেয়তায় বরাবরই বাংলাদেশিদের নামডাক থাকলেও, রাজধানী ঢাকায় একটি ছাদ রেস্টুরেন্টে (রুফটপ রেস্টুরেন্ট) বিদেশি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

এই নিষেধাজ্ঞার কথা জানিয়ে ভবনটির প্রবেশে মুখে নোটিশও দেয়া হয়েছে।

রেস্টুরেন্টে কর্তৃপক্ষ বলছে, হোলি আর্টিজান হামলার পর ভবন মালিকের চাপে তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

আর ভবন মালিক বলছেন, বিদেশিদের উপর নানা হামলার ঘটনার পর এখানেও কোনরকম অঘটন এড়াতে তিনি রেস্টুরেন্টে মালিকদের ওই অনুরোধ করেছেন।

উত্তরায় লেকের পাশে একটি পাঁচতলা ভবনের ছাদে লেক টেরেস নামের ওই রেস্টুরেন্টটি অবস্থিত। এখানে মূলত সামুদ্রিক মাছ এবং স্টেক পরিবেশন করা হয়।

রেস্টুরেন্টের নীচতলায় এবং প্রবেশ মুখে ইংরেজিতে টাঙানো নোটিশে বলা হয়েছে, ‘হোলি আর্টিজান হামলার প্রেক্ষাপট এবং ভবন মালিকের নোটিশের প্রেক্ষিতে, আমরা কোন বিদেশিকে আমাদের রেস্টুরেন্টে সেবা দিতে পারছি না। এজন্য আমরা সর্বান্ত:করণে লজ্জিত এবং ক্ষমা প্রার্থী।’

এই নোটিশের বিষয়ে রেস্টুরেন্ট ব্যবস্থাপক সোহেল রানা বলছেন, ”হোলি আর্টিজান হামলার পর, ভবন মালিক আমাদের নিষেধ করেছে যেন এখানে বিদেশি নাগরিকদের অ্যালাউ না করা হয়। এজন্যই আমরা নোটিশটি দিয়েছি।”

এজন্য তারা নিজেরাও খুব লজ্জিত কিন্তু তাদের কিছু করার নেই বলে তিনি জানান।

এই রেস্টুরেন্টে প্রতিমাসে মোট গ্রাহকের মধ্যে ১৫% বিদেশি আসতেন বলে তিনি জানান।

ভবনের মালিক ওয়ালিউল হাসনাত বলছেন, ”গুলশানের হামলার পর সব আবাসিক এলাকা থেকে রেস্টুরেন্ট বা বাণিজ্যিক প্রতিষ্ঠান সরিয়ে নেয়ার একটি আদেশ দিয়েছিল রাজউক। তখন আমি ওই রেস্টুরেন্টের লোকজনকে এখান থেকে সরে যেতে বললাম। কিন্তু তারা বললো এত তাড়াতাড়ি প্রতিষ্ঠিত ব্যবসা কিভাবে সরিয়ে নেবে। তখন তাদের বললাম, যতদিন তারা সরে যেতে না পারছে, ততদিন বিদেশিদের যেন এখানে অ্যালাউ (প্রবেশ) করা না হয়।”

হাসনাত বলছেন, ”এটা যে লজ্জার বিষয়, তা আমিও উপলব্ধি করি। কিন্তু নিরাপত্তার কথা ভেবে আমি এটা করতে বাধ্য হয়েছি। একটা দুর্ঘটনা যদি ঘটে যায়, তখন আমি দায়ী হয়ে যাবো। এজন্য আমার নিজের দিক থেকে এই সতর্কতা নিতে বাধ্য হয়েছি। ”

রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বলছে, তারা এখন চেষ্টা করছেন, নোটিশটি প্রত্যাহারে ভবন মালিককে রাজি করানোর।

ভবন মালিক মি. হাসনাত বলছেন, তারা চেষ্টা করছেন, এটিকে বাণিজ্যিক ভবন হিসাবে স্বীকৃতি আদায়ের। সেটা হলে হয়তো রেস্টুরেন্টটি এখানে তাদের মতো চলতে পারবে আর তারও আপত্তি থাকবে না।

ততদিন পর্যন্ত বিদেশিদের জন্য বন্ধই থাকছে লেক টেরেস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্যারিস, ৬ জুলাই, ২০১৭ (বাসস) : ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠে এসেছে জার্মানী। গত সপ্তাহে কনফেডারেশন্স কাপ জয়ের মাধ্যমেই ব্রাজিল ও আর্জেন্টিনাকে পিছনে ফেলে বিশ্ব চ্যাম্পিয়নরা এবার র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানটি দখল করলো।
রাশিয়ার মাটিতে অনুষ্ঠিত কনফেডারেশন্স কাপের ফাইনালে জার্মানী ১-০ গোলে চিলিকে পরাজিত করে প্রথমবারের মত শিরোপা জয়ের স্বাদ পায়। এর ফলে ২০১৮ রাশিয়া বিশ্বকাপেও তারা ফেবারিট হিসেবেই নি:সন্দেহে মাঠে নামবে। দুই বছরের বেশী সময় পরে জার্মানরা বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানটি পুনরায় দখল করলো।
জার্মানীর শীর্ষস্থান দখলে ইউরোপীয়ান চ্যাম্পিয়ন পর্তুগালের ঠিক আগে থেকে ব্্রাজিল দ্বিতীয় ও আর্জেন্টিনা তৃতীয় স্থানে নেমে গেছে।
ফিফা শীর্ষ ১০ র‌্যাঙ্কিং :
১. জার্মানী (+২)
২. ব্রাজিল (-১)
৩. আর্জেন্টিনা (-১)
৪. পর্তুগাল (+৪)
৫. সুইজারল্যান্ড (+৪)
৬. পোল্যান্ড (+৪)
৭. চিলি (-৩)
৮. কলম্বিয়া (-৩)
৯. ফ্রান্স (-৩)
১০. বেলজিয়াম (-৩)

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আজ শুরু হবে প্রভাবশালী বিশ্বনেতাদের সম্মেলন জি-২০। এতে অংশ নিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সহ গুরুত্বপূর্ণ অনেক বিশ্ব নেতাই এখন জার্মানিতে রয়েছে।

কিন্তু শুরু হতে যাওয়া এই সম্মেলনের প্রাক্কালেই আয়োজক দেশ জার্মানির হামবুর্গে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ।

প্রতিবাদকারীরা ‘ওয়েলকাম টু হেল’, অর্থাৎ বাংলায় যার অর্থ দাঁড়ায়, ‘দোযখে আপনাকে স্বাগত’ শিরোনামে একটি মিছিলের আয়োজন করে। এতে অংশ নেয় অন্তত ১২ হাজার মানুষ।

বিক্ষোভে সংঘর্ষ ছড়িয়ে পড়লে এতে আহত হয়েছে অন্তত ১৫ জন পুলিশ, যাদের মধ্যে তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

বিক্ষোভকারীরা বলছে, বৈষম্য দূর করতে সরকার প্রধানেরা যেনো আরো মনোযোগী হন তা মনে করিয়ে দেয়াই তাদের মূল উদ্দেশ্য।

এই বিক্ষোভকারী এখানে বলছেন, “আমি জি-২০ সম্মেলনের বিরোধী কারণ তারা গণতান্ত্রিক নয়। তারা অন্য দেশগুলোর জন্য নিজেরাই সিদ্ধান্ত নিতে চায়, যা একেবারেই সমীচীন নয়”।

আরেকজন বিক্ষোভকারী বলছেন, “আমি এদের বিরোধিতা করি কারণ তারা যে রাজনীতি করে তা আমি পছন্দ করি না। যেমন এরদোয়ান, পুতিন ও ট্রাম্প”।

জলবায়ু পরিবর্তন ও বাণিজ্যসহ কিছু ইস্যুতে জি-টুয়েন্টি সম্মেলনের নেতাদের মধ্যেও মত-দ্বৈততা রয়েছে।

জি-২০ সম্মেলনের আগেই জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের সাথে দেখা করেছেন মার্কিন প্রধান ডোনাল্ড ট্রাম্প। সেখানে তারা উত্তর কোরিয়া, মধ্যপ্রাচ্য সংকট ও ইউক্রেন সমস্যা নিয়ে আলাপ করেছে।

তবে, গত সপ্তাহেই মিজ মের্কেল বলেছিলেন, এবারের জি-২০ প্যারিস জলবায়ু চুক্তি বিষয়ে বিশেষ গুরুত্ব দেবে।

এদিকে আজই প্রথম বারের মত আনুষ্ঠানিক বৈঠক করবেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও রুশ রাষ্ট্রপ্রধান ভ্লাদিমির পুতিন। বিপরীত মেরুর প্রভাবশালী এই দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক কতখানি সফল হবে তা নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে আলোচনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশ নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ৫১ জনকে গ্রেফতার করেছে। এ সময় ১০ পিচ ইয়াবা ও ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ১৫ টি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, সাতক্ষীরা সদর থানা থেকে ২১ জন, কলারোয়া থানা ০৫ জন, তালা থানা ০৫ জন, কালিগঞ্জ থানা ০৪ জন, শ্যামনগর থানা ০৫ জন, আশাশুনি থানা ০৪ জন, দেবহাটা থানা ০৩ ও পাটকেলঘাটা থানা থেকে ০৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠান ‘স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড’ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। টেরিটরি সেলস অফিসার ও রিজিওনাল সেলস ম্যানেজার পদে এ নিয়োগ দেওয়া হবে।

টেরিটরি সেলস অফিসার
যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। সঙ্গে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের জন্য নির্ধারিত বয়স অনূর্ধ্ব-৩৮ বছর।

রিজিওনাল সেলস ম্যানেজার
যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। সঙ্গে আট বছরের অভিজ্ঞতাসহ এবং একই পদে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের জন্য নির্ধারিত বয়স অনূর্ধ্ব-৪৫ বছর।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় কাগজসহ আবেদন করতে পারবেন ‘জেনারেল ম্যানেজার, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, রূপায়ণ সেন্টার (১১তম ফ্লোর), ৭২ মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২’ ঠিকানায়। আবেদন করা যাবে ১৫ জুলাই ২০১৭ তারিখ পর্যন্ত।

বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মেক্সিকোর গুয়েরেরো রাজ্যে প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী শহর অ্যাকাপুলকোতে একটি কারাগারে সংঘর্ষে অন্তত ২৮ বন্দি নিহত হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার অ্যাকাপুলকোর সিইআরইএসও কেন্দ্রীয় কারাগারে কয়েদিদের দুটি পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর নিহত কয়েদিদের লাশগুলো কারাগারের রান্নাঘর, উঠান ও দম্পতিদের সাক্ষাৎস্থল থেকে উদ্ধার করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

গুয়েরেরো রাজ্যের নিরাপত্তা বাহিনীর মুখপাত্র রবার্তো আলভারেজ এ তথ্য জানিয়ে সাংবাদিকদের বলেন, ‘এটা কারাগারের অভ্যন্তরীণ দুটি পক্ষের দীর্ঘদিনের দ্বন্দ্বের ফল।’

আলভারেজ জানান, রাজ্য পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আর সেখানে নিয়োজিত কেন্দ্রীয় পুলিশ ও সেনাবাহিনী জেলখানাটি বাইরে থেকে ঘিরে রেখেছে। তিনি আরো জানান, রাজ্যের গভর্নর বিষয়টি তদন্ত করার আদেশ দিয়েছেন। একই সঙ্গে কারাগারের কোনো কর্মী সংঘর্ষে জড়িত কি না, তা-ও খতিয়ে দেখতে বলেছেন।

মেক্সিকোর কারাগারগুলোতে ঠাসাঠাসি করে থাকা কয়েদিরা প্রায়ই বড় ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেশটির কারাগারে দীর্ঘদিন ধরেই দাঙ্গা কিংবা পালানোর ঘটনা ঘটছে।

অ্যাকাপুলকো শহরটি মেক্সিকোর অন্যতম অবকাশযাপনের কেন্দ্র হিসেবে পরিচিত। তবে কয়েক বছর ধরে শহরটি মেক্সিকোর অন্যতম নৈরাজ্যপূর্ণ স্থান। এটি আফিম উৎপাদনেরও কেন্দ্র।

চলতি বছরের শুরুর দিকে মেক্সিকোর শিল্প এলাকা মন্টেরিতে কারাগারে দাঙ্গায় ৪৯ জন নিহত হয়েছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রথমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখোমুখি হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শুক্রবার দুপুরে জার্মানির হামবুর্গে দুজনের বৈঠক হওয়ার কথা রয়েছে।

উন্নত ২০ রাষ্ট্রের সংগঠন জি২০ সম্মেলনে যোগ দিতে এ মুহূর্তে দুজনই জার্মানির হামবুর্গে রয়েছেন।

কূটনৈতিক সূত্রে জানা যায়, ট্রাম্প ও পুতিন সিরিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের নির্বাচন ইস্যুতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কের যে অবনতি হয়েছে, তা পুনরুদ্ধার করতে চান।

বৈঠকের বিষয়ে রাশিয়ার গণমাধ্যমগুলো বলেছে, এর ব্যাপ্তি এক ঘণ্টা হতে পারে। পরে কিছু গণমাধ্যম জানায়, সেটির ব্যাপ্তি আধা ঘণ্টাও হতে পারে। বৈঠকে উভয় দেশের প্রেসিডেন্ট সিরিয়া ও ইউক্রেন ইস্যুর ওপর গুরুত্বারোপ করবেন বলে আশা করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার পোল্যান্ডের রাজধানী ওয়ারসতে দেওয়া এক ভাষণে রাশিয়াকে ইউক্রেনসহ বিশ্বের অন্যান্য দেশে আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প।

এদিকে জি২০ সম্মেলনের আগে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে জার্মানি। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত ৭৬ পুলিশ আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আজ এই আন্দোলন আরো তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মাহফিজুল ইসলাম আককাজ : আগামী ০৯ জুলাই খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা সফল ও সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবির আহবানে মুনজিতপুরস্থ বাসভবনে অফিস কার্যালয়ে সদর উপজেলা আওয়ামীলীগ, ১৪টি ইউনিয়ন আওয়ামীলীগ ও পৌরসভার ০৯টি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি / সাধারণ সম্পাদকসহ দলীয় নেতাকর্মীদের নিয়ে মীর মোস্তাক আহমেদ রবি এমপি’র সভাপতিত্বে খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় প্রতিনিধি সভা সফলে প্রস্তুতি সভায় বাংলাদেশ আওয়ামীলীগ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি ও সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি দলীয় নেতৃবৃন্দকে আগামী ০৯ জুলাই খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা সফল করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং আগামী জাতীয় নির্বাচনে দলের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করতে কি ভূমিকা রাখতে হবে সে সম্পর্কে ও দিকনির্দেশনা দেন। দলের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন, সফলতা ও দলের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে দলীয় নেতা-কর্মীদের প্রতি উদাত্ত আহবান জানান। উল্লেখ্য-আগামী ০৯ জুলাই খুলনা বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ হায়দার আলী তোতা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সদর উপজেলা সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান অছলে, এপিপি এড. তামিম আহমেদ সোহাগ, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রেজাউল ইসলাম, যুবলীগ নেতা শেখ সফি উদ্দিন শফি, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রমজান আলী বিশ্বাস, বল্লী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান, সাধারণ সম্পাদক জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান, লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এড. মুস্তাফিজুর রহমান শাওনওয়াজ, বাঁশদহা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাষ্টার মফিজুর রহমান, ফিংড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মো. সামছুর রহমান, শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শওকাত আলী, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান মানি, পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক শেখ আনোয়ার হোসেন মিলন, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নারায়ন চন্দ্র, ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম, কুশখালি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউছুফ আলী, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ধুলিহর ইউনিয়ন আওয়ামীলীগের আমিনুল ইসলাম, পৌর ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম। এসময় সদর উপজেলা আওয়ামীলীগ, ১৪টি ইউনিয়ন আওয়ামীলীগ ও পৌরসভার ০৯টি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি / সাধারণ সম্পাদকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest