শচীন টেন্ডুলকারের এলিট ব্যাটিং রেকর্ডগুলোর জন্য হুমকি মানা হয় তাকে। বিরাট কোহলি সেই হুমকির পারদ চড়িয়েই যাচ্ছেন। বৃহস্পতিবার দলকে সিরিজ জেতানো এক সেঞ্চুরি করার পথে কিংবদন্তি লিটল মাস্টারের আরেকটি রেকর্ড নিজের দখলে নিয়েছেন ভারতীয় অধিনায়ক।
জ্যামাইকার স্যাবিনা পার্কে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেটে মাত্র ২০৫ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে ৭৯ বল ও ৮ উইকেট হাতে রেখেই লক্ষ্যে নোঙর ফেলে ভারত।
সেইসঙ্গে সিরিজ জিতে নেয় ৩-১ ব্যবধানে। প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।
স্বাগতিকরা জিতলে সিরিজ ড্র হত। সেটি নিশ্চিতভাবেই পছন্দ হত না কোহলির। বোলাররা কাজের কাজটা করে দেওয়ার পরে তাই ব্যাট চওড়া করলেন নিজেই। ক্যাপ্টেন্স নকটি অপরাজিত ১১১ রানের। ১২ চার ও ২ ছয়ে ১১৫ বলে সাজানো। প্রথম ফিফটি ছুঁয়েছেন ৬৭ বলে, পরেরটি ৪১ বলে।
ক্যারিয়ারের ২৮তম ওয়ানডে শতকটির পথেই টেন্ডুলকারের অনন্য একটি রেকর্ড কেড়ে নিয়েছেন কোহলি। এখন রান তাড়া করার পথে কোহলির শতক হল রেকর্ড ১৮টি। টেন্ডুলকার এতদিন ১৭টি শতক নিয়ে শীর্ষে ছিলেন। টেন্ডুলকারের রান তাড়ার পথের সেঞ্চুরিগুলো করতে ২৩২ ইনিংস লেগেছিল। কোহলি সেটি আবার ১০২ ইনিংসেই টপকে গেলেন।
কোহলির শতকের দিনে ম্যাচটা সহজ করতে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন দিনেশ কার্তিকও। অপরাজিত ৫০ এসেছে তার ব্যাটে। অধিনায়কের সঙ্গে জুটিটা অবিচ্ছিন্ন ১২২ রানের। এছাড়া রাহানের ব্যাটে এসেছে ৩৯!
আগে দুই ভাই কাইল হোপের ৪৬ ও শাই হোপের ৫১ রানে লড়াই করার পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ। জেসন হোল্ডার ৩৬ ও রোভম্যান পাওয়েল করেছেন ৩১ রান।
মোহাম্মদ সামি ৪৮ রানে ৪ উইকেট নিয়ে সেরা। ৩টি নিয়েছেন উমেশ যাদবের। একটি করে গেছে পান্ডিয়া ও কেদার যাদবের ঝুলিতে।

১৭ রানে অ্যালিস্টার কুক ও কিটন জেনিংসকে হারিয়ে ইংল্যান্ড তখন বিপদে। মরনে মরকেল ও ভারনন ফিল্যান্ডারের পেস গোলায় ইংলিশ ব্যাটসম্যানরা কাঁপছেন। আক্রমণই প্রতিরক্ষার সবচেয়ে বড় অস্ত্র। কথাটা মাথায় ছিল রুটের। উইকেটে এসেই শুরু করলেন আক্রমণ। অপর প্রান্তে সতীর্থরা যাওয়া-আসার মধ্যে থাকলেও রুট ছিলেন অবিচল।
ভারতের আগ্রা বিমানবন্দরে একটি উড়োজাহাজে গতকাল বুধবার অস্বাভাবিক ও অবাঞ্ছিত এক অতিথির দেখা মিলেছে। উড়োজাহাজটিতে আট ফুট লম্বা একটি অজগর সাপ এসে হাজির হয়।
কেএম রেজাউল করিম : দেবহাটায় এক ৭ম শ্রেণির ছাত্রী আন্না(১৪) ও তার পরিবারের সদস্যদেরকে অপহরণ করে জোরপূর্বক বাল্যবিবাহ প্রদানের ঘটনা ঘটেছে। ঘটনাটি গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার পারুলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ঘটেছে। এ ঘটনায় বাদী হয়ে দেবহাটা থানায় উক্ত ছাত্রীর মামা সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছে। ঘটনা সূত্রে ও মামলার বাদী সাইফুল ইসলাম জানায়, তার বোন ও উক্ত ছাত্রীর মা জসিমুন নেছা, বোনের স্বামী মোস্তফা শেখ এবং কন্যা ৭ম শ্রেণির ছাত্রীর আন্না পারভীন দেবহাটার পাতাখালি গ্রামের আতœীয়র বাড়িতে বেড়াতে যায়। সেখানে গেলে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি আব্দুল গনি মোড়লের পুত্র সিরাজুল ও তার পরিবার উক্ত ছাত্রীর অভিভাবকদের কাছে বিবাহের প্রস্তাব পাঠায়। কিন্তু তাদের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় প্রস্তাবকারী সিরাজুল ও তার বাহিনীরা তাদেরকে গভীর রাতে আতœীয়র বাড়ি থেকে তুলে নিয়ে আসে। তাদের কে সিরাজুলের বাড়িতে রেখে মারপিট করে। এ সময় ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক সিরাজুলের শ্যালক সদর উপজেলার হাড়দ্দা গ্রামের সামাদ আলীর পুত্র শাহজাহানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়। পরদিন সকালে বিষয়টি মেয়ের মামা সাইফুল ইসলামকে জানালে তিনি দেবহাটা থানা পুলিশের সহযোগীতায় তাদের উদ্ধার করে। উদ্ধার করে দেবহাটা থানায় নিয়ে আসা হলে উভয় পক্ষ কে ডাকা হলে সিরাজুলের পিতা আব্দুল গনি থানায় আসেন। কিন্তু তিনি কৌশালে থানা থেকে বের হয়ে যান। পরবর্তীতে ছাত্রীর মামা সাইফুল ইসলাম বাদী হয়ে ৪ জনসহ ১০/১২ জনকে অজ্ঞাত আসামী করে অপহরন ও জোরপূর্বক বিবাহ প্রদান করায় একটি মামলা দায়ের করেন। যার নাম্বার ৫ তারিখ-৬/৭/১৭। এঘটনার পর থকে মামলায় উল্লেখিত আসামীরা আতœগোপন করেছে। এদিকে, ভুক্তভোগী পরিবারকে প্রকাশ্য হুমকি ও ভয়ভীতি প্রদান করছে মামলায় উল্লেখিত আসামীরা বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে, বাল্যবিবাহতে শিকার ঢাকা জাহা আলম উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী আন্না পারভীন(১৪) বলেন, আমি বিয়ে করতে রাজি হইনি। আমাকে জোর করে সিরাজুল তার শালার সাথে বিয়ে দিয়েছে। এমনকি তারা আমার বাবা, মা ও আমাকে কে সিরাজুল ও তার বাহিনী অনেক মারপিট করে এবং ভয়ভীতি দেখায়। আমি বিষয়টির সঠিক বিচার চাই।
না আব্দুল বারী মোবাইল প্রেমের মাধ্যমে ২য় বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছেন। যশোর জেলার ঝিকরগাছা উপজেলার হাজেরালী মোড় সংলগ্ন রাজাপুর গ্রামের দাঊদ আলীর কন্যা ফুলি খাতুনকে(৪৫)কে তিনি ২য় বধু হিসেবে গত ৬ জুলাই রাতে আটুলিয়ার হাওয়াল ভাংগীর বাড়িতে নিয়ে আসেন। এর আগে তিনি দীর্ঘ প্রায় ২ বৎসর যাবত ওই নারী সাথে পরকীয়া করে আসছিলেন। তার এ কর্মকা-ে একপর্যায়ে এলাকার লোকজন বাড়িটিকে ঘিরে ফেলে এবং তাকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করে। স্বামী হারা ফুলি প্রায়সময় ভারতের মুম্বাই শহরের যান এবং সেখানে কয়েক মাস থাকেন। তবে তিনি ঠিক কি কাজ করতেন কেউ জানেন না। তাদের এই বিবাহ প্রায় ১ বৎসর যাবৎ গোপন ছিল। ঢাকায় যাওয়ার কথা বলে বারী সেখানে সময় কাটাতেন। প্রায় ২ মাস পূর্বে প্রথম স্ত্রী ও আতœীয়স্বজন সেখানে গিয়ে আব্দুল বারীকে নিয়ে আসে। বিষয়টি নিয়ে শ্যামনগরের সর্বত্র গুঞ্জন হলেও বারী তা অস্বীকার করেন। অবশেষে গতকাল বৃহস্পতিবার বধু বেসে হাওয়াল ভাঙ্গীর গ্রামের বাড়িতে নিয়ে আসলে গুঞ্জনটি সত্যতা মেলে। তিনি কয়েকবার উপজেলা চেয়ারম্যান থাকাকালীন অবিবাহিত/বিবাহিত মেয়েদের সাথে সম্পর্কের গুঞ্জন উঠলেও তা নানাভাবে ধামাচাপা দেওয়া হয়। তার প্রথম পক্ষে ১ মেয়ে ও ২ ছেলে রয়েছে। মেয়ে সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষিকা, জামাতা হাইস্কুল শিক্ষক, বড় ছেলেও বিবাহিত এবং ছোট ছেলে বিবিএ অধ্যয়নরত। তিনি নানা হয়ে দাদার মর্যাদা পাওয়ার পথে। এই জামাত নেতার বিরুদ্ধে ইতিপূর্বে উপজেলা চেয়ারম্যানের দায়িত্বে সুযোগে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে, জমি বিক্রয় করার কথা বলে, হাওলাত/ঋণ হিসেবে আতœীয় ও সাধারণ মানুষের কাজ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়াও অভিযোগ আছে। হাওয়াল ভাংগী ও শ্যামনগর পশু হাসপাতাল সংলগ্ন তার আলীশান বাড়ি রয়েছে।
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার তালায় পঞ্চম শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় পুলিশ ধর্ষণকারী সাদ্দাম হোসেন (২৮)কে গ্রেফতার করেছে।
রাজধানীর বনানীতে জন্মদিনের দাওয়াত দিয়ে বাসায় ডেকে এনে এক তরুণীকে ধর্ষণের কথা স্বীকার করেছে অভিযুক্ত বাহাউদ্দিন ইভান। শুক্রবার (৭ জুলাই) সকালে কাওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান। এর আগে বৃহস্পতিবার র্যাব-১১ ইভানকে নারায়ণগঞ্জে তার এক আত্মীয়র বাসা থেকে গ্রেফতার করে
চীনের বন্দরনগরী শিয়ামেন থেকে বিমানের প্রথম শ্রেণীতে অর্থাৎ বিজনেস ক্লাসের আসনে চড়ে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর পৌঁছেছে তিনটি চীনা দেবমূর্তি।