সর্বশেষ সংবাদ-
দৈ‌নিক পত্রদূ‌ত সম্পাদক স. ম আলাউদ্দী‌নের ৩১তম হত্যা দিব‌স উপলক্ষে আলোচনাসভাশ্যামনগরে মালঞ্চ নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যুকালীগঞ্ঞ্জের মথুরেশপুর ইউনিয়নের দুদলী বিএনপি অফিসের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধারসাতক্ষীরা জেলা পরিষদের লাইসেন্স পাইয়ে দিতে ঘুষ দাবির অভিযোগ : উচ্চমান সহকারী রাকেশের বিরুদ্ধে তদন্ত সম্পন্নসাতক্ষীরায় নাগরিক সংলাপ: ‘আমরা আর ডুবতে চাই না, এখনই সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নিন’সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারের অপসারণ দাবিতে নারী খেলোয়াড়দের মানববন্ধনসাতক্ষীরা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তরসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাশ্যামনগরে দুই সাংবাদিকে হত্যার হুমকি ও মিথ্যা মামলা প্রতিবাদে মানবন্ধনশ্যামনগরে অবৈধ বালু উত্তোলনের সময় বাল্কহেড জব : দুইজনের কারাদণ্ড

আসাদুজ্জামান : সাতক্ষীরার আশাশুনি থানায় কুখ্যাত দালাল আইযুব আলী সরদারসহ তিন জনের বিরুদ্ধে এবার পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের হয়েছে। গত শনিবার (২৪.০৬.১৭ তারিখে) বড়দল গ্রামের মোন্তাজ উদ্দীন গাজীর ছেলে বিমান বাহিনীর অবসর প্রাপ্ত ওয়ারেন্ট অফিসার আব্দুল হাকিম গাজী বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলা নং-১৮, ধারা- ৪৪৭, ৩৮৫, ৩৮৬, ৫০৬।
এজাহারকৃত মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন, বড়দল গ্রামের আফসার সরদারের ছেলে কুখ্যাত দালাল আয়ুব সরদার, মৃত এজাহার গাজীর ছেলে শামছুদ্দীন গাজী (৫২) ও মৃত এছাহাক গাজীর ছেলে ইদ্রিস গাজী (৪২)।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, “গত ২৭ এপ্রিল মঙ্গলবার রাত আনুমানিক ৮ টার সময় বাদি অবসর প্রাপ্ত ওয়ারেন্ট অফিসার আব্দুল হাকিম গাজীর বাড়িতে উক্ত আসামিরা অনধিকার প্রবেশ করিয়া জামায়াত-শিবির ও নাশকতা নামক মিথ্যা মামলায় জড়ানোর ভয় দেখিয়ে আশাশুনি থানার ওসির নাম করে ৪০ হাজার টাকা চাঁদা দাবী করেন। বাদী হাকিম গাজী মিথ্যা মামলার হাত থেকে রেহাই পেতে উক্ত তিন আসামীকে নগদ ৪০ হাজার টাকা দেন। তিনি আরো উল্লেখ করেন, আসামীরা দীর্ঘদিন ধরে এলাকায় পুলিশ প্রশাসনের নাম ভাঙ্গিয়ে একইভাবে চাঁদাবাজি করে আসছেন। এরই ধারাবাহিকতায় লোভ ও লালশার বশে উক্ত আসামীরা পুনরায় গত ১৭.০৬.২০১৭ তারিখ রাত আনুমানিক রাত ৯ টার সময় সাতক্ষীরার এডিশনাল এসপির নাম ভাঙ্গিয়ে বাদী হাকিম গাজীর নিকট আবারও ৫০ হাজার টাকা চাঁদা দাবী করেন। এক সপ্তাহের মধ্যে এই চাঁদার সমুদয় টাকা পরিশোধ না করলে তাকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে খুন করে লাশ গুম করা হুমকি দেয়া হয়। ঘটনার পর থেতে আসামীদের ভয়ে বাদী হাকিম গাজী পালিয়ে বেড়াচ্ছিলেন। এই মামলার স্বাক্ষী হামিদ গাজী, সবুর গাজী, নুরুজ্জামান মালী, মুক্তিযোদ্ধা পাঞাজাব বিশ্বাস ও মুক্তিযোদ্ধা ইয়াকুব গাজীর সামনে আসামীরা বলেন, শালা কতদিন পালিয়ে থাকবে, টাকা না দিয়ে এলাকায় আসলে জীবনে শেষ করে দিবো।”
এ ব্যাপারে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহিন জানান, “বড়দল গ্রামের হাকিম গাজীর দেয়া অভিযোগপত্রটি তদন্ত শেষে গত ২৪.০৬ ২০১৭ তারিখে এজাহার হিসেবে গণ্য করা হয়েছে। তিনি আরো জানান, এ মামলার আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।”
উল্লেখ্য, এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করার অভিযোগে সম্প্রতি দালাল আইয়ুব সরদার ও শামছুর গাজীসহ তিন জনের নামে সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন বড়দল ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মালী। মামলা নং-৮৮/১৭। এ মামলায় আদালতের বিচারক কালিগঞ্জ সার্কেলের এএসপির কাছে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন। উক্ত আসামিদের বিরুদ্ধে বড়দল বাজারে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, স্বোচ্ছাসেবকলীগ ও মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মানবন্ধন কর্মসূচিও পালন করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কেএম রেজাউল করিম : দেবহাটায় ক্ষুদ্র-নৃগোষ্ঠিভূক্ত সমিতির অধীনে ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে বাস্তবায়িত “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্রগ্রাম ব্যাতিত) কর্মসূচির আওতায় ২০১৬-১৭ অর্থবছরে এ শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল-আসাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ মাহমুদ, উপজেলা সমবায় কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রণব কুমার মল্লিক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান সহ বিভিন্ন কর্মকর্তা বৃন্দ। এ সময় নির্বাহী কর্মকর্তা ১ম শ্রেণীর ২জন, ২য় শ্রেণীর ২জন, ৩য় শ্রেনীর ১জন, ৪র্থ শ্রেণীর ৭জন, ৫ম শ্রেণীর ২জন, ৬ষ্ঠ শ্রেণীর ১জন, ৭ম শ্রেণীর ৩জন, ৮ম শ্রেণীর ৫জন, ১০ম শ্রেণীর ৫জন, এইস এস সি ১ম বর্ষের ১জন, ২য় বর্ষের ৩জন, অনার্স ২য় বর্ষের ১জন ও মানবিক বিভাগের ১জন করে মোট ৩৪জন ছাত্র-ছাত্রীদের মাঝে ২লক্ষ টাকা শিক্ষাবৃত্তি বিতরণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া খাল থেকে ৩ টি অস্ত্র ও ৬ রাউন্ড গুলিসহ বনদস্যু শফিকুল বাহিনীর চার সদস্যকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার সকালে র‌্যাব-৬ এর সদস্যরা তাদের আটক করে।

আটককৃত বনদুস্যরা হলো, শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রামের ফজলু গাইনের দুই ছেলে মিলন গাইন(৩৫) ও বাচ্চু গাইন (২৫), একই গ্রামের আনোয়ার গাজীর ছেলে আসাদুল ইসলাম (২৯) ও মৃত লতিফ মোড়লের ছেলে আলআমিন মোড়ল (৪৫)।

র‌্যাব-৬ এর অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদ জানান, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া খালে বনদস্যুরা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর ডিএডি মনিরুজ্জামান ও এস আই হাফিজুর রহমানের নেতৃত্বে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে দুটি এক নালা পাইপগান, একটি দোনালা বন্দুক ও ৬ রাউন্ড গুলিসহ বনদস্যু শফিকুল বাহিনীর সক্রিয় সদস্য উক্ত চার জনকে আটক করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল মান্নান জানান, আটককৃত বনদস্যুদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মামলা দিয়ে শ্যামনগর থানায় সোপর্দ করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আর্জেন্টিনার ফুটবল জাদুকর লিওনেল মেসি, গোটা বিশ্ব তার ফুটবল জাদুতে মুগ্ধ। আর তিনি মুগ্ধ ছোটবেলার বান্ধবী আন্তনেলা রোকুজ্জোতে! আর তাই দীর্ঘ দশ বছরের সংসার শেষে সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন এ যুগল। সেই আলো ঝলমলে বিয়ের আয়োজনের অপর পৃষ্ঠায় আছে অন্ধকার এক জগত। সেখানে আছে দারিদ্র্যের হাহাকার! আছে কুখ্যাত ড্রাগ মাফিয়া গ্যাংয়ের গল্প।

এর কোনও কিছুই একে অন্যের পাশে বসে না। কিন্তু ঘটনাচক্রে আগামীকাল শুক্রবার বৈপরীত্যের এই দুনিয়া এক হয়ে যেতে বসেছে।  ফুটবল ঈশ্বরের রাজকীয় বিয়ের আসর বসছে মেসির জন্মস্থান আর্জেন্টিনার রোজারিওতে। কিন্তু যে বিলাসবহুল হোটেলে এই বিয়ের অনুষ্ঠান হতে যাচ্ছে, তার চারদিক ঘিরে রয়েছে অপরাধের সাম্রাজ্য। আর্জেন্টিনার কুখ্যাত ড্রাগ মাফিয়া চক্র ‘লস মনোস’ যে সাম্রাজ্য চালায়। যেখানে দারিদ্র্য, ড্রাগ, রাহাজানি, খুন এসব খুব পরিচিত শব্দ!

কেন ঠিক এই অঞ্চলে মেসি বিয়ে করতে চলেছেন? এটা নিয়ে স্থানীয় বাসিন্দারা আগেই প্রশ্ন তুলেছিলেন। স্থানীয় প্রশাসনের এক উচ্চপদস্থ অফিসার কার্লোস দেল ফ্রেদে বলেছেন, ‘মেসির বিয়েটা বেশি করে সামনে নিয়ে আসছে আমাদের সমাজের বৈষম্য। ‘

আর্থিক বৈষম্যের পাশে আরও যে ব্যাপারটা উঠে আসছে, তা হল অপরাধের কালো ছায়া। এই তো গত ১৭ জুন মেসির বিয়ে যেখানে হবে, সেই হোটেল থেকে মাইল খানেকেরও কম দূরত্বে খুন হয়ে যান এক নারী। মোটরবাইকে চেপে দুই সন্ত্রাসী এসে ৪ নারীর ওপর গুলি চালায়। যে ঘটনায় মৃত্যু হয় ৫৬ বছর বয়সী এক নারীর। ঘটনাচক্রে নিহত নারী আবার ‘লস মনোস’ দলের নেতার বোন।

এর পর থেকেই আশঙ্কা, এই খুন ঘিরে আবার কখন না জানি ‘গ্যাং ওয়ার’ শুরু হয়ে যায়! এমন পরিস্থিতির মধ্যেই রোজারিওতে এসে হাজির হচ্ছেন মেসিসহ ফুটবল দুনিয়ার মহাতারকারা। এ ছাড়াও থাকবেন বহু সেলিব্রিটি অতিথি। যাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে। শোনা যাচ্ছে, মেসি নাকি নিরাপত্তার দায়িত্ব দিয়েছেন অবসরপ্রাপ্ত এক আর্জেন্টাইন সামরিক অফিসারের ওপর। ৩০০ নিরাপত্তকর্মী হোটেল ঘিরে থাকবে। কিন্তু তাতেও কি অস্বস্তি কমবে?

মেসি এবং রোকুজ্জো দুজনেই একসঙ্গে রোজারিওতে শৈশব কাটিয়েছেন। বিয়ের দিনটায় তাই তারা ফিরে যেতে চেয়েছেন নিজেদের কৈশোরে। কিন্তু স্থানীয় মানুষ এর পিছনে কোনও যুক্তি খুঁজে পাচ্ছেন না। স্থানীয় এক সংগঠনের প্রতিনিধি মিকায়েলা লেনা নামে ২৪ বছর বয়সি এক তরুণী বলেছেন, ‘সত্যি বলতে কি, আমি বেশ অবাক হয়ে গিয়েছিলাম যখন শুনি ওরা এখানে বিয়ে করবে বলে ঠিক করেছে। ‘

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল ‘আল জাজিরা’র প্রধান কার্যালয়ে বোমা মেরে গুঁড়িয়ে দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। সম্প্রতি এমন চমকপ্রদ তথ্য ফাঁস করে উইকিলিকস দাবি করেছে যে, আফগানিস্তানে মার্কিন আগ্রাসন চলাকালীন সময়ে তিনি এই নির্দেশ দিয়েছিলেন।

‘২০০৩ সালে মার্কিন আগ্রাসনের গুরুত্ব বাড়াতে এবং আরব জনগণের মতামত নিরস করার প্রচেষ্টার অংশ হিসেবে আল জাজিরা চ্যানেলটি বন্ধ করতে চেয়েছিলেন যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ। এই কারণেই আল জাজিরা চ্যানেলে বোমা ফেলতে বলেছিলেন তিনি। ‘ দ্য নিউ আররের এক প্রতিবেদনে আজ এ কথা বলা হয়। আরো জানা যায়, আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আফগানিস্তানে মার্কিন আগ্রাসন চলাকালে সাংবাদিকদের বর্জনের পরামর্শ দিয়েছিলেন। যাতে করে আফগানিস্তানে বেসামরিক হতাহতের খবর সংবাদমাধ্যমে প্রকাশ না পায়।

উল্লেখ্য, আফগানিস্তান ও ইরাকে মার্কিন আগ্রাসনের সময় মার্কিন বাহিনী সেখানকার আল জাজিরা কার্যালয়ে হামলা চালিয়েছিল। তাছাড়া ২০০১ সালে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় আল জাজিরা কাবুল কার্যালয় পুরোপুরি ধ্বংস করা হয়েছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তীব্র গরমে অতিষ্ঠ হয়ে ব্রিটেন ও ইউরোপের বেশ কিছু দেশের পুরুষরা স্কার্ট পরতে শুরু করেছেন। আর তারই জের ধরে ফ্রান্সের বাস ড্রাইভাররা লং ট্রাউজার্স ছেড়ে স্কার্ট পরে কাজে আসছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে ইউনিয়নের একজন সদস্য গ্যাব্রিয়েল ম্যাগনের বলেন, ‘যখন উইন্ডস্ক্রীনের পেছনে ৫০ ডিগ্রি তাপমাত্রায় আপনাকে সারাদিন বসে থাকতে হচ্ছে, তখন এই কাজের পরিবেশ গ্রহণযোগ্য হতে পারে না। ‘ এসময় তিনি আরো বলেন, ‘আমরা চাই কোম্পানি কিছু একটা করুক। যখন গরম এত বেড়ে যাচ্ছে তখন যেন আমরা শর্টস পরতে পারি, নিয়ম সেভাবে বদলানো হোক। ‘

উল্লেখ্য, কয়েকদিন আগে ব্রিটেনের একটি স্কুলের ছাত্ররাও একই ভাবে স্কার্ট পরে ক্লাশে এসেছিল স্কুলের ইউনিফর্ম নীতির প্রতিবাদ জানাতে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ভারতের প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদির বিশেষ ‘স্বচ্ছ ভারত’ অভিযানকেই তোয়াক্কা করেন না দেশটির কৃষি মন্ত্রী রাধামোহন সিং। ফলে প্রকাশ্যে প্রস্রাব করতেও তার কোনও আপত্তি নেই। তাই কোন এক দেওয়ালের ধারে দাড়িয়েই  প্রস্রাব করলেন তিনি। আর এ ঘটনার ছবি এখন ভাইরাল। মন্ত্রীসহ সোশাল মিডিয়ায় তীব্র সমালোচিত হচ্ছে দেশটির কেন্দ্রীয় সরকার।

ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, দেওয়ালের ধারে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী প্রস্রাব করছেন। তাকে পাহারা দিচ্ছেন রক্ষীরা। তবে ছবিটি কোথায় তোলা হয়েছে তা জানা যায়নি। এইটুকু জানা গেছে যে, কোথায় যাওয়ার পথে কৃষিমন্ত্রী গাড়ি থামিয়ে প্রকাশ্যে প্রস্রাব করেন।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে ভারতে শুরু হয়েছে ‘স্বচ্ছ ভারত’ অভিযান৷ এর মাধ্যমে পরিচ্ছন্ন দেশ গড়ার বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। দিকে দিকে চলছে তারই প্রচার। কিছু ক্ষেত্রে এসেছে সুফল। কিন্তু কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এসবের ধার ধারেন না৷ তিনি তাই এই কাজ করলেন।

বিহারের পূর্ব চম্পারণ লোকসভা থেকে নির্বাচিত হয়েছেন কৃষি মন্ত্রী রাধামোহন সিং। তিনি বিহার বিজেপির অন্যতম নেতা। ছিলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবকের সদস্য।

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর সেভেন

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ভারতের নারীরা প্রতিবাদের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন গরুর মুখোশ। সম্প্রতি ভারতের নানা জায়গায় গরুর মুখোশ পরা নারীর ছবি দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এসব ছবি ছড়িয়ে পড়েছে।  ইন্ডিয়া গেট, কলেজের ক্লাশরুম, ট্রেনের কামরা বা এমনকি রাষ্ট্রপতি ভবনের সামনে নারীর তোলা এসব ছবি দেখা যাচ্ছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গরুর মুখোশ ভারতে নারীর প্রতি অবহেলা বা নারী কতটা নিরাপত্তাহীনতায় রয়েছে তারই ইঙ্গিত দিচ্ছে। ২৩ বছর বয়সী ভারতীয় ফটোগ্রাফার সুজাত্র ঘোষ এই ফটোগ্রাফি প্রজেক্ট শুরু করেন। তিনি এর মাধ্যমে একটি প্রশ্ন ছুঁড়ে দিতে চেয়েছেন, তা হলো ভারতের মেয়েরা কি গরুর চেয়েও অধম। এখানে নারীর চেয়ে গরু বেশি নিরাপদ।

তিনি বলেন, আমার দেশে মেয়েদের তুলনায় গরুকে যে এত বেশি গুরুত্ব দেয়া হয়, সেটা দেখে আমি বিচলিত। এখানে একজন মেয়ে ধর্ষিতা বা লাঞ্ছিত হবার পর বিচার পেতে যে সময় লাগে, তার চেয়ে অনেক দ্রুত বিচার পায় একটি গরু।  কারণ হিন্দুরা এই গরুকে পবিত্র মনে করে।

https://www.youtube.com/watch?v=82yyHp6sA6I

ভারতে প্রতি পনের মিনিটে একজন নারী ধর্ষিত হয়। এ ধরণের খবরের জন্য প্রায়ই ভারতে সংবাদ শিরোনাম হয়। সুজাত্র ঘোষ বলেন, এসব অপরাধের মামলা চলতে থাকে বছরের পর বছর। অথচ যখন একটি গরু জবাই করা হয়, তখন হিন্দু চরমপন্থী গোষ্ঠীগুলো গিয়ে তখনই সন্দেহভাজনদের ধরে পিটিয়ে মেরে ফেলে।

তিনি আরো বলেন, এই হিন্দু গোরক্ষা গোষ্ঠীগুলোর তৎপরতা এবং তাদের প্রভাবের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবেই এই অভিনব ফটোগ্রাফির ধারণা নিয়ে কাজ শুরু করি। ভারতে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই গরু নিয়ে সমাজে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক বিভেদ।

গত দু’ বছরে তথাকথিত হিন্দু গোরক্ষকদের হাতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রেই কোন প্রমাণ ছাড়া শুধুমাত্র গুজবের ওপর ভিত্তি করে মুসলমানদের ওপর এসব হামলা চালানো হয়। এমনকি গরুর দুধ পরিবহনের জন্য পর্যন্ত মুসলমানদের ওপর হামলা চালানো হয়েছে।

সম্প্রতি নিউ ইয়র্কে এক সফরের সময় সেখানকার এক পার্টি শপ থেকে কিছু গরুর মুখোশ কেনেন সুজাত্র। সেখান থেকে ফিরে এসে তিনি এই ফটোগ্রাফি সিরিজের জন্য ছবি তুলতে শুরু করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest