মাছে-ভাতে বাঙ্গালী আমরা। ভাতের সাথে মাছ না থাকলে চলেই না। কিন্তু মাছ খাওয়ার একটা জালা আছে। খেতে খেতে হঠাৎ গলায় মাছের কাঁটা ফোটেনি এমন বাঙালি বোধহয় খুঁজে পাওয়া মুশকিল। অনেকেই এই ভয়ে মাছ খেতে ভয় করেন।
আমাদের বদ অভ্যায় আছে, আমরা খেতে খেতে কথা বলি। আবার কর্মব্যস্ততার জন্য খুই তাড়াতাড়া খায়। এই অসাবধানের কারণে মাছ খেতে গিয়ে কগায় কাঁটা ফুটান। আর তখনি শুরু হয় ঝামেলা।
তাই এবার আসুন গলায় মাছের কাঁটা নামানোর উপায়।
সাদা ভাত:
সাদা শুকনো ভাতের ছোটো ছোটো বল বানিয়ে চটপট পানি দিয়ে গিলে ফেলতে হবে। মনে রাখবেন, শুধু শুধু সাদা ভাত খেলে কিন্তু গলায় আটকে থাকা জেদি কাঁটা নামাতে পারবেন না।
পানি:
উপরে উল্লেখিত কোনও উপাদানই যদি হাতের কাছে না থাকে, তা হলে অনেক পরিমাণ পানি খেয়েই গলা থেকে কাঁটা নামাতে হবে আপনাকে। ভালো হয় যদি, হালকা গরম পানিতে সামান্য লবণ মিশিয়ে খান। তাতে কাঁটা নরম হয়ে তাড়াতাড়ি গলা থেকে নেমে যাবে। আপনিও তাড়াতাড়ি কাঁটা ফোটার যন্ত্রণা থেকে নিস্তার পাবেন।
কোক:
বাড়িতে কোক জাতীয় পানীয় থাকলে খান। এটি কাঁটা নামানোর সবচেয়ে আধুনিক পদ্ধতি। গলায় মাছের কাঁটা বিঁধলে এক নিশ্বাসে যতটা সম্ভব কোক খেয়ে নিন। কাঁটা নরম হয়ে নেমে যাবে।
অলিভ অয়েল:
তেল পিছল পদার্থ। আর অলিভ অয়েল কাঁচা খেলেও ক্ষতি নেই। তাই বাড়িতে যদি অলিভ অয়েল থাকে তৎক্ষণাৎ খেয়ে নিন ১ চামচ। কাঁটা পিছলে গলা থেকে নেমে যাবে।
পাতি লেবু:
মাছের কাঁটা নিমেষে নরম করে তুলতে পারে পাতি লেবু। তাই গলায় কাঁটা ফুটলে আগে একটা লেবু কাটুন। নুনে মাখিয়ে রস খেয়ে নিন। কাঁটা নরম হয়ে নেমে যাবে গলা দিয়ে।
কলা:
কলা পিচ্ছিল। তাই গলায় মাছের কাঁটা বিঁধলে আগেই একটা কলা খেয়ে নিন। কখন গলা থেকে কাঁটা নেমে যাবে টেরই পাবেন না।
ভিনিগার:
গলায় ফুটে থাকা মাছের কাঁটা নামাতে দারুণ কাজ দেয় ভিনিগার। জলের সঙ্গে সামান্য ভিনিগার মিশিয়ে খেলে আটকে থাকা কাঁটা খুব সহজে নেমে যায়। অনেকটা পাতি লেবুর মতো কাজ করে।

মাহফিজুল ইসলাম আককাজ : আগামী ১৭ জুলাই সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামীলীগের কর্মী সভা-২০১৭ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে জেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ভবনে জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. ফরিদা আক্তার বানু’র সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎন্সা আরা, যুগ্ম সম্পাদিকা লায়লা পারভীন সেজুতি, নারী নেত্রী মমতাজুন্নাহার ঝর্ণা, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য এড. শাহনওয়াজ পারভীন মিলি, মাহফুজা রুবি, সাহানা মুহিদ, ইসমত আরা, তালা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা, প্রভাষক সালেহা আক্তার, শাকিলা ইসলাম জুঁই, সোনিয়া পারভীন শাপলা, রোখসানা পারভীন, তৈয়েবা, রওশানারা রুবি, সিম্মি, সুলেখা চন্দ্র দাস প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদিকা লায়লা পারভীন সেজুতি।
নিজস্ব প্রতিবেদক : সুন্দরবন সংস্থার আয়োজনে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির প্রায় ৩শ শিক্ষার্থীদের মধ্যে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রত্যেক শেণির মোট ৫জন করে শিক্ষার্থীদের পুরুস্কৃত করা হয়। এসময় উপস্থিত ছিলেন তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, শিক্ষক রবিউল ইসলাম, লাবসা ইউনিয়ন ৯নং ওয়ার্ডের মেম্বর মনিরুল ইসলাম, সুন্দরবন সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ এনামুজ্জামান নিপ্পন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম, মারুফ হাসান, এস এম আশিকুর রহমান, নাজমুল হাসান, লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহসিনুুল হাবিব মিন্টু, সুন্দরবন সংস্থার সভা পরিচালক নজিবুর রহমান টুটুল, উপদেষ্টা সদস্য মোঃ শাহজাহান আলী, মোঃ আলিমুজ্জামান পলাশ। এছাড়াও উপস্থিত ছিলেন মহিদুজ্জামান, শোভন, আরিফ, সোহেল, রাসেল প্রমুখ।
কর কমিশনার এফএইচ আরিফ আন্তর্জাতিক রোটারি (জেলা ৩২৮১) বাংলাদেশের নতুন রোটারি গভর্নর নির্বাচিত হয়েছেন। গত ১ জুলাই থেকে তিনি এই পদে দায়িত্ব গ্রহণ করেন।
বড়দল গ্রামের মোন্তাজ উদ্দীন গাজীর ছেলে বিমান বাহিনীর অবসর প্রাপ্ত ওয়ারেন্ট অফিসার আব্দুল হাকিম গাজী বাদী হয়ে পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগে দালাল আইযুব আলী সরদার ও সামছুর গাজীসহ তিন জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ মামলায় আসামীরা পলাতক থাকার এক পর্যায়ে বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বড়দল গ্রামের ঠাকুর বাড়ি এলাকা থেকে পুলিশ সামছুর গাজীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সামছুর গাজীর বিরুদ্ধে এই মামলা ছাড়াও নাশকতা, মারামারি, মানহানি ও প্রধান মন্ত্রিকে কটুক্তিসহ একাধিক মামলা রয়েছে। এদিকে, সামছুর গাজীর গ্রেফতারে বড়দল ইউনিয়ন বাসীর মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে।
আসাদুজ্জামান : সাতক্ষীরার কলারোয়ায় বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছে। বুধবার বেলা ১ টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের কোমরপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
বস-টু
গত দুই বছর ধরে দুর্দান্ত পারফর্ম করছে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগারদের খেলার ধরনও গেছে পাল্টে। নিজেদের গড়ে তুলেছে ‘টিম বাংলাদেশ’ হিসেবে। আর সেটা হয়েছে মাশরাফি বিন মর্তুজা নামক জিয়নকাঠির ছোঁয়ায়!