ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচ কে হচ্ছেন, তা নিয়ে কয়েকদিন ধরেই চলছে আলোচনা। বিরেন্দর শেবাগকে নেওয়া হবে, নাকি টম মুটিকে কোহলিদের পরবর্তী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হবে— দেশটির সংবাদ মাধ্যমে এই বিষয়ে অনেক খবর প্রকাশিত হয়েছে। সম্প্রতি কোচ নিয়োগের ক্ষেত্রে নাটকীয় মোড় নিয়েছে। হঠাৎ করে আলোচনায় এসেছে দলটির সাবেক টিম ডিরেক্টর রবি শাস্ত্রীর নাম।
ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, শাস্ত্রী কোচের পদে আবেদন করার পাকাপাকি সিদ্ধান্ত নিয়েছেন। অবশ্য প্রথমে আগ্রহ না দেখালেও বর্ধিত সময়সীমা ৯ জুলাইয়ের মধ্যে আবেদন পাঠাতে পারেন তিনি।
এক বছর আগেই শাস্ত্রীকে সরিয়ে অনিল কুম্বলেকে নিয়োগ দেওয়া হয়েছিল। কুম্বলের অধীনে দল সাফল্যে পেলেও অধিনায়কের সঙ্গে তাঁর বনিবনা না হওয়ায় শেষ পর্যন্ত সরে যেতে হয়েছে।
এই বিতর্কের পর বোর্ড কর্তারাও অনুধাবন করেছেন, ড্রেসিং রুমে শান্তিপূর্ণ পরিবেশ দরকার। এমন কাউকে কোচ করা যাবে না, যার সঙ্গে অধিনায়ক বা খেলোয়াড়দের বনিবনা হবে না।
অবশ্য কোহালি ও তাঁর দলের বেশির ভাগ ক্রিকেটার শাস্ত্রীকে ফেরানোর পক্ষে। এমনকি কোহলি নিজেও বোর্ড কর্তাদের এমন কথা বলেছেন।
এর আগে ১৮ মাসের দায়িত্বে ভারতীয় দলকে দারুণ কিছু সাফল্য এনে দিয়েছিলেন শাস্ত্রী। সে সময় অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে টানা আটটি টেস্টে হোয়াইটওয়াশ হয়ে মহেন্দ্র সিংহ ধোনির ভারত ধুঁকছিল। সে সময় তিনি হাল ধরেন, দলকে একটা ভালো অবস্থায় নিয়ে যান।
তা ছাড়া কোহলি-শাস্ত্রী সম্পর্কের সমীকরণটাও বেশ ভালো। দুজনের বোঝাপড়া শুধু ভালো বললে কম বলা হবে, তাঁদের মধুর সম্পর্ক সবার মুখে মুখে। তাই বোর্ড শেষ পর্যন্ত শাস্ত্রীকে নিয়োগ দিলে অবাক হওয়ার কিছু থাকবে না।
তাই আপাতত পরিষ্কার যে, কোহালিদের পরবর্তী কোচ নির্বাচন নিয়ে নাটক জমে উঠেছে। এরই মধ্যে আবেদন করেছেন বিরেন্দর শেবাগ, দুই বিদেশি টম মুডি এবং রিচার্ড পাইবাস, ভারতের লালচাঁদ রাজপুত।

চ্যাম্পিয়নস ট্রফি শেষে টাইগাররা এখন ঈদের ছুটি কাটাচ্ছেন। ঈদ শেষেই ফিরতে হবে ঢাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি ক্যাম্পে। এরপর আছে দক্ষিণ আফ্রিকা সফর। এর মধ্যেই নতুন খবর এলো, বাংলাদেশ আর নিউজিল্যান্ডকে নিয়ে নাকি ত্রিদেশীয় সিরিজের কথা ভাবছে ক্রিকেটের পরাশক্তি ভারত। চলতি বছরের শেষে ভারতের মাটিতেই এই সিরিজ আয়োজন করার কথা ভাবছে বিসিসিআই।
জঙ্গি ঘাঁটি তরি করতে পাসতুনদের ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে নওয়াজ শরিফ সরকার। পাকিস্তানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন আফগানিস্তানের পাসতুন আন্দোলনকারী উমর দাউদ খটক। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বহু পাসতুন পরিবারের ঘর-বাড়ি নষ্ট করে দেওয়া হয়েছে। সোয়াত ও ওয়াজিরিস্তান থেকে পাসতুন কিশোরীদে তুলে নিয়ে গিয়ে যৌন ক্রীতদাস করে রেখেছে পাক আর্মি। পাক সেনা পাসতুনদের ধর্ষণ করেছে এবং বাড়িতে ঢুকে লুটপাঠ চালিয়েছে বলেও অভিযোগ জানান তিনি।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) চীনের তিব্বতে অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ করেছে চীন। সিকিম রাজ্য থেকে অবৈধভাবে বিএসএফ অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছে বেইজিং। আর এ নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর রয়টার্সের।
সোমবার ২৬ জুন সারাদেশে পালিত হয়েছে মুসলিম বিশ্বের সর্ব বৃহৎ উৎসব ঈদুল ফিতর। সারাদেশের গ্রামে গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এদিকে গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারেও ঈদ জামাত অনুষ্ঠিত হয়। কিন্তু ঈদের জামাতে অংশ নেননি কারাগারে বন্দি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদী ঈদের জামাতে নামাজে শরিক হননি। ওই কারাগারে বন্দিদের জন্য আলাদাভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
না ফেরার দেশে চলে গেলেন প্রখ্যাত সংগীতজ্ঞ ও নজরুল গবেষক সুধীন দাশ। মঙ্গলবার (২৭ জুন) রাত ৮টা ২০ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। সুধীন দাশ অনেক দিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
কলারােয়া ডেস্ক : ঈদের আনন্দকে আরো বিকশিত করতে কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চন্দনপুর হাইস্কুল চত্বরে ঈদের পরদিন মঙ্গলবার বিকেলে ওই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।
তোষিকে কাইফু : সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আফম রুহুল হক বলেছেন, উন্নয়নের মাধ্যমে গ্রাম পরিবর্তন করতে পারলেই দেশ পরিবর্তন হবে। তাই গ্রামের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন,আগামী দিনের পড়ালেখা হবে প্রযুক্তি নির্ভর ও উন্নয়ন সহায়ক। প্রত্যেকটি মানুষকে সেই উন্নয়নের অংশিদার করা হবে। দেশ পরিবর্তনে যে পরিকল্পনা নেয়া হবে তা ছাত্রলীগের মাধ্যমেই বাস্তবায়ন করা হবে। কারণ ছাত্রলীগ আমার কাছে একটি সংগঠন নয়, এটি আমার বিশ^াষ ও চলার উৎসাহ।