পানামা পেপারস কেলেঙ্কারির জেরে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নেওয়াজ দেশটির সুপ্রিম কোর্টের গঠিত যৌথ তদন্ত দলের (জেআইটি) জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন। বুধবার তিনি ইসলামাবাদে জেআইটির উচ্চ ক্ষমতাসম্পন্ন ছয় সদস্যের জিজ্ঞাসাবাদে মুখোমুখি হতে ফেডারেল জুডিশিয়াল একাডেমিতে পৌঁছেন।
এর আগে পাকিস্তানের সুপ্রিম কোর্ট দেশটির প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের অফশোর সম্পত্তির তদন্তের জন্য একটি তদন্ত দল গঠনের নির্দেশ দেয়। বুধবার সকালের দিকে পাক প্রধানমন্ত্রীর কন্যা মরিয়াম নেওয়াজ যখন ইসলামাবাদে পৌঁছান তখন জুডিশিয়াল কমপ্লেক্সের বাইরে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ’র (পিএমএল-এন) শত শত কর্মী অবস্থান নেন।
তারা মরিয়াম নেওয়াজের পক্ষে বিভিন্ন ধরনের শ্লোগান দেন। এসময় পাক প্রধানমন্ত্রী কন্যা উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
এক্সপ্রেস নিউজ বলছে, গত ২৫ জুন পাকিস্তানের সুপ্রিম কোর্ট মরিয়াম নেওয়াজের বিরুদ্ধে সমন জারি করেন। একই সঙ্গে ৫ জুলাই বুধবার সকাল ১১ টায় তাকে জুডিয়াল কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়।
এক্সপ্রেস ট্রিবিউন বলছেন, এই প্রথম যৌথ তদন্ত দলের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী কন্যা মরিয়াম নেওয়াজ। এর আগে তার দুই ভাই হুসাইন ও হাসান নেওয়াজ যথাক্রমে ছয় ও তিনবার জেআইটির মুখোমুখি হন।
উল্লেখ্য, পানামা পেপারস কেলেঙ্কারির অভিযোগে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ক্ষমতা থেকে অপসারণের জন্য পর্যাপ্ত তথ্য নেই বলে গত ২০ এপ্রিল জানিয়ে দেয় পাকিস্তানের সুপ্রিম কোর্ট। একই সঙ্গে পাকিস্তানের এই প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের দুর্নীতির অভিযোগ তদন্তে যৌথ তদন্ত দল গঠনের নির্দেশ দেয়া হয়।
সুপ্রিম কোর্টের ওই নির্দেশের ফলে ক্ষমতায় থাকতে নওয়াজের জন্য সব ধরনের বাধা কেটে যায়। পাকিস্তান সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ বিভক্ত রায় দেয়। সেই সময় দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সুপ্রিম কোর্টের বাইরে সাংবাদিকদের বলেন, শীর্ষ আদালতের রায় ৩-২ এ বিভক্ত। প্রধানমন্ত্রী ইতোমধ্যে চিঠিতে বলেছিলেন যে, এ বিষয়ে তদন্তের জন্য একটি কমিশন গঠন করা উচিত।

নিজের ছেলে বড় হয়ে কি হবেন, এমন কোন কিছুই এখনো বলেননি বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ছেলের একটি ভিডিও আপলোড করেছেন এই ওপেনার। আর এরপর থেকেই গুঞ্জন উঠেছে তাহলে কি বাবার মতই ক্রিকেটার হচ্ছেন তামিম পুত্র!
বাংলাদেশে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটের যাত্রীদের বোর্ডিং পাস নেওয়ার সময় টিকেটের সঙ্গে ছবিসহ পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক করা হয়েছে।
মাহফিজুল ইসলাম আককাজ : শত ব্যস্ততার মাঝেও বিটিভির জেলা প্রতিনিধির ক্যামেরা পার্সন মীর মোস্তফা আলীর পরিবারের পাশে দাঁড়ালেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। জানালেন সমবেদনা আর সান্তনা। এ সময় তিনি মরহুম মলুদা খাতুনের পরিবারকে সান্তনা দেন। সাতক্ষীরায় বিটিভির জেলা প্রতিনিধির ক্যামেরা পার্সন মীর মোস্তফা আলীর মাতা মলুদা খাতুনের শোকাহত পরিবারের খোঁজ নিতে এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাতে বুধবার সকালে পুরতন সাতক্ষীরাস্থ মরহুমের বাস-ভবনে যান সাংসদ মীর মোস্তাক আহমেদ রবি। মলুদা খাতুন মঙ্গলবার রাতে বার্ধ্যক্য জনিত কারণে নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন। তার মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ৫ পুত্র সন্তান, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের মরদেহ বুধবার বাদ জোহর দারুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে শহরের কামালনগর সরকারি গোরস্থানে দাফন করা হয়।
গাজী আল ইমরান : মঙ্গলবার বিকালে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামের আনারুল ইসলামের শিশু কন্যা(০৫)কে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে একই গ্রামের মজিদ গাজীর বখাটে পুত্র জাহিদুল (২২) এর বিরুদ্ধে।
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশ নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ৩৩ জনকে গ্রেফতার করেছে। এ সময় ১৬৯ পিচ ইয়াবা ও ২৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
অবাক হওয়ার মতো কথা হলেও, এই বিশ্বাস কিংবা কুসংস্কারটি কিন্তু এখনও বহু মানুষদের মধ্যে পাওয়া যায়৷ এবং এর জন্য ওঝারাই দায়ি, বলছেন ওয়াকিবহাল মহল৷
কেএম রেজাউল করিম: দেবহাটার ৫ নারীর কঠোর পরিশ্রম আর প্রচেষ্টায় ভাগ্যের চাকা ঘুরেছে। বর্তমানে তারা সমাজের অন্য মানুষের মত সুখে শান্তিতে পরিবারের সদস্যদের সাথে বসবাস করছে। অধিক পরিশ্রম আর প্রচেষ্টা নিজেদের উন্নয়ন ঘটানোর কাহিনি জানিয়েছেন উপজেলার ৫ নারী।