ধর্ষণের কোন দেশকাল নেই। সুযোগ পেলেই ধর্ষকেরা শিশু, কিশোরী কিংবা গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন। কিন্তু এবার মায়ের কোলের এক শিশুকে ধর্ষণ করে বেধড়ক লাটিপেটা খেয়েছেন এক ধর্ষক।
ধর্ষণের শিকার সেই শিশুটিকে কোলে করেই তার মা এবং গ্রামের অন্যান্য নারীরা ধর্ষককে বেঁধে ইচ্ছামতো লাঠিপেটা করেছেন। পরে আধমরা অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে ভারতে এবং এটির ভিডিওক্লিপ লাইভলিকে প্রচারিত হয়েছে। ঘটনার সংবাদ প্রকাশ করেছে ভারতের পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত দৈনিক `সংবাদ প্রতিদিন`। ঘটনার ভিডিও দিয়ে নিউজটি করা হলেও ঘটনার স্থল এবং কবে ঘটনাটি ঘটেছে, উল্লেখ করা হয়নি। তবে এলাকাটিকে পাহাড়ি এলাকা বলে মনে হয়েছে।
ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে, ধর্ষক বাঁধা অবস্থায় মাঠে পড়ে রয়েছেন। আর তাকে ঘিরে রেখেছেন গ্রামের নারীরা। একজন একজন করে এগিয়ে আসছেন আর ধর্ষককে লাঠিপেটা করছেন। শেষমেশ আধমরা অবস্থায় স্থানীয় পুলিশ ধর্ষককে উদ্ধার করে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
সেই ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন-
https://www.youtube.com/watch?v=WdnC5DZOx1U

রাজধানীর গেন্ডারিয়ার ঢালকানগর এলাকায় একটি টিনসেট বাসায় গ্যাস পাইপ লাইন লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের সাতজন দগ্ধ হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। আজ ৫ জুলাই ভোর সোয়া ৪টার দিকে ঢালকানগর ৫৭/বি নম্বর টিনসেট বাসায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিশ্বের যেসব দেশে বাল্যবিয়ের ঘটনা সবচেয়ে বেশী ঘটে, বাংলাদেশ তার মধ্যে অন্যতম।
সরকারকে বিব্রত করতেই কবি ও কলামিস্ট ফরহাদ মজহারকে অপহরণ করা হয়েছিল। আদালতে দেয়া জবানবন্দিতে এমন তথ্য জানিয়েছেন তিনি।
বাংলাদেশের সুন্দরবন ‘ন্যাচারাল ওয়ার্ল্ড হেরিটেজ’ বা বিশ্ব এতিহ্যের মার্যাদা হারানোর আশঙ্কায় রয়েছে। তবে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনকে মর্যাদার তালিকায় রাখতে সরকার আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এটিকে কোনোক্রমেই যাতে বিশ্ব এতিহ্যের মর্যাদা থেকে বাদ দেয়া না হয় সে জন্য সরকার যেসব পদক্ষেপ নিয়েছে সেগুলো তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতিসংঘের ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের কাউন্সিলের সভায়।
নিজস্ব প্রতিবেদক : বহমান নদীকে মৃত দেখিয়ে সাতক্ষীরার কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের কুলতলিতে কাকশিয়ালি নদীর ওপর বাঁশের সাঁকো তৈরি করতে দেবেন না স্থানীয় জনগণ। তারা বলেন একশ্রেণির সুবিধাভোগী মানুষের স্বার্থে এ সাঁকো তৈরি হলে তা নদীকে যেমন অচল করে তুলবে তেমনি নদীর দুই প্রান্তের মানুষের একমাত্র ব্যবসা চিংড়ি ঘের মার খাবে। মঙ্গলবার সকালে কালিগঞ্জের কুলতলি খেয়াঘাটে আহুত এক সংবাদ সম্মেলনে দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকার বলেন, তার ইউনিয়নের হিন্দু অধ্যুষিত গোবিন্দকাটি, ঘোজা, টোনা, বাঁশদহ ও বেড়াখালি গ্রামের পাশ দিয়ে প্রবাহিত কাকশিয়ালী নদী। খরস্রোতা এ নদীর গোবিন্দকাটি বড়িবাঁধের পাশে রয়েছে কুলতলী খেয়াঘাট। এ খেয়াঘাটটি জেলা পরিষদের কাছ থেকে বাংলা ১৪২৪ সালের পহেলা বৈশাখ হতে ৩০ চৈত্র পর্যন্ত এক বছরের জন্য ইজারা নিয়েছেন জেলা যুবলীগের সভাপতি শেখ আব্দুল মান্নান। এ খেয়াঘাটের উত্তর-পূর্ব পাশে উজিরপূর ত্রিমোহিনী নামকস্থানে একটি স্যাঁকো নির্মাণ করে আশাশুনি, কালিগঞ্জ সদর ও সাতক্ষীরার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য এলাকাবাসি দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলো। অথচ সেখানে স্যাঁকো নির্মাণ না করে গত ২০ জুন কাকশিয়ালী নদীকে মজা (মৃতপ্রায়) দেখিয়ে কুলতলী খেয়াঘাটে ইজারাগ্রহীতা শেখ আব্দুল মান্নানকে জনস্বার্থ বিরোধী ৩০ হাজার টাকার বাঁশের স্যাঁকো তৈরির অনুমোদন দিয়েছেন জেলা পরিষদের প্রধান নির্বাহী এএনএম মঈনুল ইসলাম। অনুমোদনপত্রে বাঁশের স্যাঁকো নির্মাণে স্থানীয় ইউপি চেয়ারম্যান তার লোকজন বিরোধিতা করেছেন বলে উলে¬খ রয়েছে। এরপরও গত রোববার থেকে কুলতলী খেয়াঘাটে বাঁশের স্যাঁকো তৈরির কাজ শুরু করা হয়েছে।
আশাশুনি ব্যুরো: পুরাতন কমিটিতে নাশকতা কর্মকা-ে দুই আসামি মোশারফ ঢালি ও আবুল কালাম সহ সকল সদস্যকে বিলুপ্ত করে নতুন কমিটি গঠণের দাবিতে আশাশুনির বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ে মানববন্ধন পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ছাত্র-ছাত্রীরা, অভিভাবক, মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ, যুবলীগসহ শতশত এলাকাবাসী মানববন্ধনে অংশগ্রহণ করেন।
ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ: কালিগঞ্জের মৌতলা ইউনিয়নে ভিজিএফ’র গম বিতরণে অনিয়ম-দুর্নীতি এবং রশিদ বিহীন হোল্ডিং ট্যাক্সের টাকা আদায়ের ঘটনায় ভুক্তভোগীসহ এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এঘটনার প্রতিকার চেয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক), উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন দিয়েছেন ৬৫ জন ভুক্তভোগী দুঃস্থ ব্যক্তি। সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক বরাবর অনুলিপি প্রদান করা হয়েছে বলে জানা গেছে।