ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ : কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর কুশলিয়া স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠান গতকাল বুধবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। কুশলিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু রাইহান সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের এম.পি এবং ত্রাণ ও দুর্যোগ মন্ত্রাণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য স.ম জগলুল হায়দার। তিনি বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। ভাল ভাবে শিক্ষা জীবন শেষ করে বিভিন্ন পেশায় নিয়োজিত হয়ে দেশ সেবা করতে হবে। তিনি শিক্ষাখাতসহ সরকারের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকা-ের বর্ণনা দিয়ে আগামী দিনে উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।
সমাজকর্ম বিষয়ের প্রভাষক আনিছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের কমান্ডার আলহাজ্জ্ব শেখ ওয়াহেদুজ্জামান, কুশলিয়া স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও কুশলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী কাহফিল অরা সজল, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুহাইমিনুর রহমান রেজা, প্রতিষ্ঠানের সাবেক সভাপতি কাজী রওনাকুল ইসলাম প্রমুখ। নবীন বরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক : জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা আট মাসের অন্তস্বত্তা গৃহবধূ মনজিলা খাতুনসহ তার স্বামী ও বৃদ্ধা দাদিকে ব্যাপক মারিপট করে আহত করেছে। মঙ্গলবার গভীর রাতে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের বেতলা গ্রামে এই ঘটনাটি ঘটে। আহত অন্তস্বত্তা গৃহবধু ও তার বৃদ্ধা দাদিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কলারোয়া ডেস্ক : কলারোয়া সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসার বাসুদেব বসু বলেছেন. জঙ্গিবাদীরা ইসলামের ভুল ব্যাখা দিয়ে আমাদের কোমলমতি ছেলে-মেয়েদের বিপদগামী করছে। এরা জাতিকে সর্বনাশের পথে চালিত করার চেষ্টা করছে। এদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের ছেলে-মেয়েদের জঙ্গিবাদের কুমন্ত্রণা থেকে রক্ষা করতে হবে। প্রফেসার নতুন প্রজন্মকে জাতির প্রত্যাশা পূরণে কাজ করার আহবান জানিয়ে বলেন, নতুন প্রজন্মকে জনগণের প্রতি দায়বদ্ধ থেকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। জাতির প্রত্যাশা পূরণে তোমাদেরকে অগ্রসৈনিকের ভূমিকা পালন করতে হবে। কলারোয়া সরকারি কলেজের (২০১৭-১৮) শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্র/ছাত্রীদের নবীর বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতি ও প্রধান অতিথি’র বক্তবে এসব কথাগুলো বলেন। পবিত্র কোরআন তেলোয়াত ও গীতা পাঠদানের মাধ্যমে বুধবার সকালে সরকারি কলেজের আয়োজনে বিজ্ঞান ভবনের ১১নং কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু। শিক্ষা হোক সমাজ জাগরণের হাতিয়ার, সুশিক্ষা শিক্ষিতরা পারে সমাজ আর জাতিকে পরিবর্র্তন করতে। কলেজের পরিবর্র্তনের কথা তুলে ধরে এসো তুলি ধরি শিক্ষার মশাল, দুর করি সমাজের অন্ধকার। অন্তর মম বিকাশিত কর, অন্তরতর হে- এই স্লোগানকে সামনে রেখে কলেজে পড়–য়া ছাত্র/ছাত্রীদের উদ্দ্যেশে প্রধান অতিথি প্রফেসার বাসুদের বসু আরও বলেন, মন্দ কিছু বলোনা, মন্দ কিছু করোনা, এই হোক জীবনের গান। তোমাদের প্রথম কাজ হচ্ছে পিতা-মাতার কথা মেনে চলা। তোমরা ছাত্র তোমরাই পার শিক্ষককে আগলে রাখতে। শিক্ষক হচ্ছে শ্রেষ্ঠ, শিক্ষক হচ্ছে শ্রেষ্ঠ সবার সুতারাং তোমাদের বিনয়ী হতে হবে। কিসের বন্দ কিসের ছুটি, কলেজ জীবন ফাটাফাটি। এই সরকারি কলেজ থেকে বহু ছাত্র/ছাত্রীরা বাংলাদেশসহ বিশ্বের মান উজ্জ্বল করেছে। এখান থেকে তোমাদের যাত্রা শুরু হবে আগামীর পথচলা। সর্বপরি দেশ এগিয়ে যাচ্ছে বদলে গেছে বাংলাদেশ। বদলে যাওয়া দেশের সাথে নিজেদের আতœমর্যাদা বৃদ্ধিও বাড়াতে হবে। কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র শাহেদ আহম্মেদ শাওন ও ছাত্রী শামীমা আফরোজের যৌথ পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি মাইকেল মধুসুদন কলেজের প্রাক্তন উপাধ্যাক্ষ প্রফেসার নজরুল ইসলাম, কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসার আবু নছর, তালা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসার আবু বক্কর ছিদ্দিক, কলেজের প্রাক্তন উপাধ্যাক্ষ আব্দুল মজিদ, অধ্যাপক প্রাক্তন বিদ্যালয় পরিদর্শক এম এ ফারুক, কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ স্বরজিত কুমার বিশ্বাস, প্রাক্তন উপাধ্যক্ষ অহিদুল আলম মন্টুসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক আব্দুর সবুর, সহকারী অধ্যাপক ফারুক হোসেন, কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র কাজী আবিদ ও পূজা শেঠসহ কলেজের সকল শিক্ষক ছাত্র/ছাত্রীবৃন্দ। এদিকে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানের শুরুতেই অতিথি’দের ফুলেল শুভেচ্ছা জানায় কলেজের নবীন ছাত্র-ছাত্রীরা। এ সময় অতিথিদের পক্ষ থেকেও উপস্থিত সকল ছাত্র-ছাত্রীদের গোলাপ ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। আলোচনা সভা শেষে দুপুরে নবীর/প্রবীণদের নিয়ে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুুদেব বসুসহ আমন্ত্রিত অতিথিবৃৃন্দ এবং কলেজের ছাত্র/ছাত্রীরা।
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে একাধিক প্রার্থীর কাছ থেকে ভোট দেওয়ার অঙ্গীকার করে টাকা গ্রহণ করে পরে ফেরৎ দিতে অস্বীকার করায় কুলিয়ার অচিন্ত মন্ডল নামের এক ইউপি সদস্যকে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে। তিনি কুলিয়া ইউনিয়ন পরিদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ও পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক।
নিজস্ব প্রতিবেদক : তালা উপজেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়নের কোন না কোন জায়গায় প্রতি রাতেই বসছে জমজমাট জুয়ার আসর। এতে এলাকার পরিবেশ মারাত্বকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। চুরি-ডাকাতিসহ এলাকায় অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে। গত ১৫ দিন যাবত সরুলিয়া এলাকায় জমজমাট জুয়ার আসর বসলেও স্থানীয় প্রশাসন কোন ধরনের পদক্ষেপ নিচ্ছে না বলে এলাকাবাসীর অভিযোগ।
আমাদের ব্যস্ত জীবনের অন্যতম সঙ্গী কফি। হাজার ব্যস্ততায় নিজেকে একটুখানি চাঙ্গা করে নিতে কফির জুড়ি মেলা ভার। সারাদিনের ক্লান্তি থেকে মুক্তি পেতে এক কাপ কফিই যথেষ্ট। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ এক পরীক্ষায় প্রমাণ করেছে, যারা প্রতিদিন চার বা ততোধিক কাপ কফি পান করে তাদের বিষণ্ন হওয়ার সম্ভাবনা যারা কখনও পান করেনি তাদের চেয়ে ১০ ভাগ কম। কফিতে উচ্চমাত্রায় ক্যাফেইন নামে এক প্রকার উপাদান থাকার কারণেই এটি সম্ভব। এই কফি আপনাকে দূরে রাখবে নানারকম অসুখ থেকেও। চলুন জেনে নেয়া যাক-
পূর্ব চীনে ‘অবিশ্বাস্য’ একটি সমাধিস্থলের সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। দাবি করা হচ্ছে এটি প্রায় পাঁচ হাজার বছরের পুরোনো এবং সেখানে যাদের সমাহিত করা হয়েছে তাদের বলা হচ্ছে ‘জায়ান্টস’ (দৈত্যকার)।
মঙ্গলবার রাত ১১টার সময় শোবার ঘরে টেলিভিশন দেখছিলেন রাজশাহী শহরের বুধপাড়া এলাকার বাসিন্দা মাজদার আলী। কিন্তু শোবার ঘরে হঠাৎ তার চোখে পড়ল গোখরা সাপ। একটি সাপ খাটের নিচ থেকে বেরিয়ে আসে। মুহূর্তের মধ্যেই সাপটি ড্রেসিং টেবিলের পেছনে চলে যায়।