মাহফিজুল ইসলাম আককাজ : পরিবেশ রক্ষা ও সমাজ উন্নয়নকারী সংগঠন হাতিরঝিল সোসাইটি সাতক্ষীরার ঈদ পুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে শহরের শহিদ নাজমুল সরণিস্থ প্রাণসায়ের খাল পাড়ে শেখ নাসেরুল হকের সভাপতিত্বে ঈদ পুর্নমিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মািক্তযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর মাহমুদ হাসান লাকি, জাসদ নেতা ওবায়দুস সুলতান বাবলু, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ হায়দার আলী তোতা, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি সংসদ জেলা শাখার সভাপতি সৈয়দ জয়নুল আবেদীন জসি, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক কাজী সাঈদ, এড. ফারুক হোসেন, এড. মোস্তাফিজুর রহমান, সাংবাদিক ফরিদ আহম্মেদ ময়না, এপিপি এড. তামিম আহমেদ সোহাগ, বাংলাদেশ স্থল বন্দর শ্রমিক ফেডারেশন ভোমরা শাখার সভাপতি মীর মহিতুল আলম, জেলা তাঁতীলীগের সভাপতি মীর আজহার আলী শাহিন, ক্রীড়া সংগঠক খন্দকার আরিফ হাসান প্রিন্স, সাফিউল আযম, মাহবুব হোসেন, ছড়াকার শেখ নাজমুল হাসান ও কালিমুল্লাহ প্রমুখ। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য হল পরিবেশ রক্ষা ও সমাজ উন্নয়ন। ইতিমধ্যে সংগঠনটি শহরের পাকাপোলের দু’ধারের প্রাণসায়ের খাল পরিস্কার করে ফুলের বাগান ও বসার স্থান করে নান্দনিক লেক তৈরী করে মানুষকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করা। এসময় হাতিরঝিল সোসাইটি সাতক্ষীরার সদস্যরা উপস্থিত ছিলেন।

যদি প্রশ্ন করা হয় এই মুহূর্তে বিশ্বের প্রথম সব থেকে ছোট গাড়ি কোনটি? এর দৈর্ঘ্যও প্রস্থ কত? আপনি ঢোঁক গিলে তরিঘরি করে আপনার হাতের স্মার্টফোনটি ঘাঁটতে শুরু করে দেবেন।
অবৈধভাবে ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশের চেষ্টা করতে গিয়ে প্রায় দুই হাজার বাংলাদেশি তুরস্কে আটকা পড়েছেন। এঁরা মূলত ইরান, লেবানন ও জর্ডানের অভিবাসী বাংলাদেশি।
আসাদুজ্জামান : সাতক্ষীরায় একই স্থানে একই সময়ে দেবহাটা উপজেলার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এবং উপজেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে পাল্টাপাল্টি কর্মসূচি দেয়ায় দেবহাটা উপজেলার পারুলিয়া বাসস্টান্ড এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার বেলা ৩টা থেকে ২৪ ঘন্টার জন্য এই ১৪৪ ধারা জারি করা হয়।
আসাদুজ্জামান : ভারতের বাদুড়িয়া থানা এলাকায় স্থানীয়দের একটি গোলযোগকে কেন্দ্র করে সাতক্ষীরা ভোমরা স্থল বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। এর ফলে মঙ্গলবার সারাদিন ভারতের ঘোজাডাঙ্গা বন্দর থেকে আমদানিকৃত কোন পন্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করেনি। এদিকে, পন্যবাহী কাঁচামালের কোন ট্রাক বাংলাদেশে প্রবেশ করতে না পারায় কোটি কোটি টাকার মালামালের ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। আর আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকায় ভোমরা স্থল বন্দর ও ভারতের ঘোজাডাঙ্গা এলাকায় মালামাল খালাসের অপেক্ষায় রয়েছে শত শত ট্রাক।
কবি, লেখক ও কলামিস্ট ফরহাদ মজহারকে নিজ জিম্মায় মুক্তির নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম আহসান হাবীব এই নির্দেশ দেন।
নদীভাঙন কবলিত এলাকায় বাঁধ নির্মাণে অংশগ্রহণ, মাটি কাটার বিরতিতে শ্রমিকদের সঙ্গে বসে পান্তা ভাত খাওয়া, রমজানে বাজার খরচ করে অসহায় মানুষের বাড়িতে যাওয়া, ভিক্ষুকের বাড়িতে ইফতার করাসহ বেশ কিছু কাজ করে সাম্প্রতিক সময়ে আলোচনায় আসা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এম জগলুল হায়দার আবারো আলোচনায় এসেছেন। এবার কৃষকদের উৎসাহিত করতে নিজে লাঙলের মুঠি হাতে জমি চাষে অংশ নিলেন এই সংসদ সদস্য।
মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ঊর্দ্ধতন সহ-সভাপতি এনছান এনছান বাহার বুলবুল রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০১৭-১৮ সনের সভাপতি নির্বাচিত হওয়ায় সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বিবৃতি প্রদান করেছেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাজাহান আলীসহ সদর উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।