সর্বশেষ সংবাদ-
বৃষ্টি হলেই খানাখন্দে পানি, কুলিয়া-গাজীরহাট সড়কে চরম দুর্ভোগ : ধীরগতির কাজে ক্ষুব্ধ এলাকাবাসীসাতক্ষীরায় ঘূর্ণিঝড় মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ ডিসিরবিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্তদেবহাটায় ৪০০ কেজি মাছের পোনা অবমুক্তআশাশুনিতে ৭৫৫জন নিম্নআয়ের মানুষের মাঝে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণপারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টাদেবহাটায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কলারোয়ায় র‌্যালিসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেতসাতক্ষীরা গ্রীন কোয়ালিশনের ষান্মাসিক পরিকল্পনা পর্যালোচনা কর্মশালা

ইউপি সদস্য আলতাফুর রহমান ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রিনা পারভীনকে অনৈতিক কার্যকলাপের সময় হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

গত বৃহস্পিতবার ভোরে এলাকার জনগণ ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের এই দুই ইউপি সদস্যকে একটি ঘরে আপত্তিকর অবস্থায় দেখে আটক করে ইউপি চেয়ারম্যান আনিসুর ইসলামের হাতে তুলে দেন। পরে চেয়ারম্যান তাদের পুলিশে সোপর্দ করেন।

এ বিষয়ে বৃহস্পতিবার বিকেলে পুলিশ বাদী হয়ে অনৈতিক কার্যকলাপ করার অপরাধে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে গতকাল শুক্রবার সকালে তাদের দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার রাতে ইউপি সদস্য আলতাফুর রিনার বাসায় গেলে বৃহস্পতিবার ভোরে এলাকার জনগণ তাদের আটক করে ঘরে বন্ধ করে রাখে। পরে ইউপি চেয়ারম্যান আনিসুর ইসলামের হাতে আলতাফুর ও রিনাকে তুলে দেয়া হয়। পরে চেয়ারম্যান তাদের পুলিশে সোপর্দ করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অবেসিটি জার্নালের গবেষণায় দেখা গেছে যে, সকালের ভারী নাস্তা সারাদিন উচ্চ ক্যালোরীর খাবার গ্রহণের প্রবণতা কমায়। ফলে সকালের নাস্তা ওজন কমাতে সাহায্য করে। ইসরাইলের তেল আভিভ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সম্প্রতি বিষয়টি নিয়ে গবেষনা করেছেন। সকালের নাস্তা বাদ দেয়াটা এমনিতেও ডায়েটের জন্যও ক্ষতিকর। নতুন একটা স্টাডিতে খাবার গ্রহনের সময় ও ওজন হ্রাসের সম্পর্ক পাওয়া গেছে। তাই সকালের নাস্তায় যে সকল খাবার রাখলে ওজন কমে আসবে, সেই সব খাবার নিয়ে আমাদের আজকের এই আয়জন-

১. ডিম সালাদের স্যান্ডউইচ
সেদ্ধ ডিম একদম ছোট টুকরা করে কেটে নিতে হবে। তারপর একটা পাত্রে মেয়োনেজ, মাস্টারড পেস্ট, গোলমরিচ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ ও চিনি নিয়ে পেস্ট তৈরি করুন। এতে ডিমের টুকরা বা কুচি মিশিয়ে তা একটা পাউরুটির ওপরে চামচ বা ছুরির সাহায্যে সমানভাবে লাগিয়ে নিয়ে ওপরে আর একটা পাউরুটি দিয়ে হালকা করে চেপে বসিয়ে দিন। এবার ধারালো ছুরি দিয়ে পাউরুটির চারপাশের শক্ত অংশ কেটে বাদ দিয়ে তারপর আড়াআড়িভাবে ত্রিভুজাকারে বা লম্বালম্বিভাবে আয়তাকারে কেটে পরিবেশন করতে হবে। সালাদপ্রেমী হলে পাউরুটিতে ডিমের প্রলেপ দেওয়ার আগে লেটুসপাতা, পাতলা করে কাটা টমেটো দিয়ে তার ওপরে ডিমের প্রলেপ দিয়েও স্যান্ডউইচ তৈরি করা যেতে পারে। ভিন্নতা আনতে একটু ধনেপাতা কুচিও দেওয়া যেতে পারে।

২. পালংশাকের সালাদ
উপকরণ- মাংস ৫০০ গ্রাম, পালংশাক ১ কেজি, পেঁয়াজ কুচি ১ কাপ, সরিষার তেল ৪ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, জিরা বাটা ১ চা চামচ, মরিচ বাটা ১ চা চামচ, হলুদ বাটা ১ চা চামচ, এলাচ ২টি, দারুচিনি ৪ টুকরো, গোটা জিরা ১ চা চামচ, লবণ স্বাদমতো।
তৈরিকরণ পদ্ধতি- গোটা জিরা ও পালংশাক বাদ দিয়ে সব উপকরণ মাংসের সঙ্গে মিশিয়ে চুলায় দিয়ে সেদ্ধ করতে হবে। সেদ্ধ হয়ে গেলে ৪ কাপ পানি দিয়ে পালংশাক কুচি দিন। মাংস ও পালংশাক মাখামাখা হয়ে এলে জিরা ভেজে গুড়া করে ওপরে দিয়ে নামিয়ে নিন।

৩. ওটস
প্রথমে ওটস ভেজে নিন। প্যানে তেল দিয়ে মুরগির মাংস ভাজা ভাজা করে পেঁয়াজকুচি ও রসুনকুচি দিয়ে ভাজুন। মাংস একটু নরম হলে সবজি দিয়ে সব গুঁড়ামসলা আর লবণ দিয়ে ভাজুন। এবার ডালগুলো দিয়ে পানিসহ ঢেকে রান্না করতে থাকুন। সবকিছু আধা সিদ্ধ হলে ভাজা ওটস আর কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দিন। আবার ঢাকনা দিয়ে রান্না হতে দিন। পানি শুকিয়ে ভাজা ভাজা হলে ধনেপাতার কুচি ছিটিয়ে নামিয়ে ফেলুন।
এভাবে তৈরি হয়ে যাবে, ওটস এর খিচুড়ি। যা সকালের নাস্তায় খেলে দিনে ওজন কমাতে সাহায্য করে।

৪. সবজি স্যান্ডউইচ
পছন্দমত আগে সবজি নিয়ে নিতে হবে। এরপর সবজি গুলো ধুয়ে কেটে নিতে হবে। কড়াই এ তেল দিয়ে পিয়াজ হালকা লাল করে ভেজে নিয়ে তাতে মরিচ-জিরা-দারচিনি-তেজপাতা দিয়ে ভেজে নিতে হবে। সবজিগুলোতে লবন-হলুদ দিয়ে নেড়ে হালকা পানি দিয়ে অল্প আচে ঢেকে দিতে হবে। পানি শুকিয়ে আসলে ১ টেবিল চামচ তেল দিয়ে ভালো ভাবে নেড়ে ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে। এবার, পাউরুটির পাশের লাল অংশ কেটে নিয়ে তাতে সস মাখিয়ে নিয়ে সবজি ঠান্ডা করে তা পাউরুটির মধ্যে ছড়িয়ে রেখে সস, শশা কুচি(ইচ্ছা) দিয়ে আবার একটু সস দিয়ে আরেক টা পাউরুটি দিয়ে হাত দিয়ে একটু চাপ দিতে হবে। তারপর ৩ কোনা করে কেটে নিয়েই তৈরি হয়ে গেল সবজি স্যান্ডউইচ।

৫. মুরগীর মাংসের সালাদ
ডাঁটা বাদ দিয়ে পালংশাক বেছে নিয়ে ফুটন্ত পানিতে ছেড়ে দিয়ে এক মিনিট রেখে তুলে নিন। এবার বরফ পানিতে কিছুক্ষণ রেখে তুলে নিয়ে কিচেন টিস্যুতে ভালো করে মুছে হাত দিয়ে ছিঁড়ে রাখুন। কচি ভুট্টার দানা অল্প লবণ দিয়ে সেদ্ধ করে নিন। মুরগি ব্যবহার করলে হাড় ছাড়ানো মুরগি ছোট টুকরা করে অল্প লবণ-হলুদ দিয়ে তেলে হালকা করে ভেজে নিন। চাইলে গ্রিল করা মুরগিও ব্যবহার করা যাবে। আর চিকেন সসেজ ব্যবহার করলে তাও ছোট ছোট টুকরা করে তেলে হালকা ভেজে নিন।

এবার ড্রেসিং তৈরির পালা। একটা পাত্রে অলিভ অয়েল, চিলি ফ্লেক্স, লেবুর রস, চিনি ও স্বাদমতো লবণ খুব ভালো করে মিশিয়ে নিন। তারপর এতে ভুট্টার দানা, মুরগি অথবা চিকেন সসেজ মিশিয়ে নিন। হালকা হাতে পালংশাক আর আনার দানা ছড়িয়ে মিলিয়ে নিলেই সালাদ তৈরি।-সূত্রঃ টাইম্‌স অফ ইন্ডিয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ধুলিহর প্রতিনিধি : সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুরে শুক্রবার দিবাগত গভীর রাতে একযোগে ৬ বাড়ী থেকে ৮টি মোবাইল সেট চুরি হয়েছে। এ নিয়ে এলাকায় চোর আতংক বিরাজ করছে। চুরির ঘটনায় এলাকাবাসী উদ্বিগ্ন হয়ে পড়েছে। জানা যায়, ব্রহ্মরাজপুর ইউনিয়নের বড়খামার গ্রামের মোঃ আছের আলী ঢালীর পুত্র মোঃ ইমরান হোসেনের ১টি এন্ড্রয়েড স্মার্ট ও ১টি বাটন মোবাইল, একই গ্রামের মৃত ওসমান কাজীর পুত্র মোঃ আব্দুস সামাদের ১টি বাটন মোবাইল, এলাহী বক্স গাজীর পুত্র মোঃ রমজান আলী গাজীর ১টি বাটন মোবাইল, মোঃ আমিনুদ্দীন সরদারের পুত্র মোঃ আলমগীর হোসেনের ১টি এন্ড্রয়েড স্মার্ট ফোন, মোঃ মেহের আলী সরদারের পুত্র মোঃ জিয়ারুল ইসলামের ১টি বাটন মোবাইল ও ১টি এন্ড্রয়েড স্মার্ট ফোন এবং উমরাপড়া গ্রামের মৃত এব্রাহিম মোড়লের পুত্র মোঃ বকুল মোড়লের ১টি এন্ড্রয়েড স্মার্ট ফোন শুক্রবার দিবাগত গভীর রাতে তাদের প্রত্যেকের বাড়ী থেকে চুরি হয়। কারোর বাড়ির বারান্দা, কামরা ও কারোর ঘরের দরজা খুলে চোরেরা এসব মোবাইল ফোন চুরি করে। অন্যদিকে মোবাইল চুরি ছাড়াও আরো ২বাড়ী থেকে নগদ কিছু টাকা চুরি হয়েছে বলে প্রকাশ পেয়েছে। এদিকে বড়খামার গ্রামের ইমরান হোসেনের বাড়ী থেকে মোবাইল চুরি করে নিয়ে যাওয়ার সময় তার মা আজিদা খাতুন এলাকার চিহ্নিত চোর ফিংড়ী ইউনিয়নের বালিথা গ্রামের জমাত আলীর পুত্র মোঃ জাহেদ আলী (৩৩) টের পেয়ে ধাওয়া করলে সে বাড়ীতে গিয়ে আশ্রয় নেয়। পরে তার কাছে মোবাইল চুরির বিষয়ে জানতে চাইলে সে অস্বীকার করে ও উপস্থিত লোকজনকে বের করে দেয়। জাহেদ এলাকার কুখ্যাত চিহ্নিত চোর ও মাদকসেবী। তবে মোবাইল চুরির সাথে আরোও কয়েকজন চোর জড়িত থাকতে পারে বলে জানা গেছে। তবে মাদকাসক্ত যুবকরা এসব চুরির সাথে জড়িত বলে সচেতনমহলের ধারনা। সম্প্রতি এলাকায় মাদকসেবীর সংখ্যা ব্যাপকহারে বৃদ্ধি পাওয়ায় চুরি-ডাকাতি ও ছিনতাই বৃদ্ধি পেয়েছে। নেশার টাকা যোগাড় করতে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের মত অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। একটি সূত্র জানায়, সম্প্রতি আশাশুনি-চাপড়া সড়কের ঘুড্ডের ডাঙ্গী এলাকা থেকে শুরু করে সাড়াগাছির মোড় পর্যন্ত এর মধ্যে কয়েকটি মোবাইল সেট ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগী কয়েকজন জানান। শুক্রবার দিবাগত গভীর রাতে মোবাইল চুরির ঘটনায় খবর পেয়ে ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পের এ,এস,আই সৈয়দ আলী শেখ শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে এলাকার চিহ্নিত চোরদের ধরতে অভিযান শুরু করেছে। মোবাইল চুরির ঘটনায় সাতক্ষীরা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এ ব্যাপারে এলাকাবাসী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত যুবক ও চোর-ডাকাতদের ধরতে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

এম বেলাল হোসাইন : সাতক্ষীরার কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় হেলপারের মৃত্যু হয়েছে। নিহত হেলপার ছয়ঘোরিয়া এলাকার আবুল কালামের পুত্র হাসান আলী। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী বাস কলারোয়া কলেজের সামনে পৌছানো মাত্রই গেটের মুখ থেকে হেলপার পড়ে যায়। এসময় তার উপর দিয়ে বাসে চলে যায় ঘটনাস্থলে হেলপার হাসান আলীর মৃত্যু হয়। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

১ জুলাই ২০১৭, শনিবার। ১৭ আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৮৩ তম (অধিবর্ষে ১৮৪ তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৮৩৫ – উইলিয়াম অ্যাডাম কর্তৃক বাংলাদেশের প্রথম শিক্ষাবিষয়ক রিপোর্ট (অ্যাডাম রিপোর্ট) পেশ।
১৮৪৭ – মার্কিন ডাক বিভাগের প্রথম ডাক টিকিট চালু।
১৮৬২ – কলকাতা হাইকোর্টের আনুষ্ঠানিক উদ্বোধন।
১৮৬২ – রাশিয়ার মস্কোতে রাষ্ট্রীয় গণগ্রন্থাগার প্রতিষ্ঠিত হয়।
১৮৬৩ – আমেরিকায় গৃহযুদ্ধ (গ্যাটিসবার্গ যুদ্ধ) শুরু।
১৮৬৭ – কানাডা ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে।
১৮৭৯ – অবিভক্ত ভারতে প্রথম পোস্টকার্ড চালু।
১৯২১ – কমিউনিস্ট পার্টি অব চায়না প্রতিষ্ঠিত হয়।
১৯২১ – ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
১৯২৯ – স্যার আবদুর রহিমকে সভাপতি, মওলানা আকরম খাঁকে সম্পাদক এবং শেরেবাংলা একে ফজলুল হককে সহ-সভাপতি করে নিখিল বঙ্গ প্রজা সমিতি গঠিত।
১৯৪৭ – ব্রিটিশ পার্লামেন্টে ভারত ও পাকিস্তানের স্বাধীনতা আইন পাস।
১৯৬০ – ব্রিটিশ নিয়ন্ত্রিত সোমালিয়া ও ইতালি নিয়ন্ত্রিত সোমালিয়ার একীভূত হওয়ার মধ্য দিয়ে আফ্রিকার দেশ সোমালিয়া স্বাধীনতা লাভ করে।
১৯৬২ – আফ্রিকার ছোট্ট দেশ বুরুন্ডি ও রুয়ান্ডা স্বাধীনতা অর্জন করে।
১৯৬৬ – কানাডায় প্রথম রঙিন টেলিভিশন সম্প্রচারিত হয়।
১৯৬৭ – কানাডা প্রতিষ্ঠিত।
১৯৯৭ – বৃটেন চীনের গুরুত্বপূর্ণ দ্বীপ জনপদ হংকংকে চীনের কাছে ফিরিয়ে দেয়।
২০০২ – নেদারল্যান্ডসের হ্যাগে বিশ্বের প্রথম স্থায়ী আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতের কার্যক্রম শুরু।

জন্ম
১৬৪৬ – গট্‌ফ্রিড লিবনিত্স, একজন জার্মান দার্শনিক এবং গণিতবিদ ছিলেন।
১৮৮২ – বিধান চন্দ্র রায়, বিখ্যাত চিকিৎসক, পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী।
১৯০২ – লেখক সৈয়দ মুজতবা আলীর জন্ম।
১৯০৩ – আবুল ফজল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রাষ্ট্রপতির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ছিলেন।
১৯০৭ – বিশিষ্ট রাজনীতিক, পার্লামেন্টারিয়ান আতাউর রহমান খানের জন্ম।
১৯৩০ – নোয়াম চমস্কির স্ত্রী ক্যারল চমস্কি জন্মগ্রহণ করেন।
১৯৪৭ – বঙ্গবন্ধুর অন্যতম বিশেষ স্নেহভাজন ৪ খলিফার অন্যতম আবদুল কুদ্দুস মাখনের জন্ম।
১৯৬১ – কার্ল লুইস, মার্কিন ক্রীড়াবিদ।
১৯৬১ – প্রিন্সেস ডায়ানা, যুক্তরাজ্যের প্রাক্তন যুবরাজ্ঞী।
১৯৭৬ – রুড ভ্যান নিস্টেল্‌রয়ি, ওলন্দাজ ফুটবলার।
১৯৩২ – এম এন আখতার – বাংলাদেশের প্রখ্যাত গীতিকার, সুরকার ও শিল্পী।

মৃত্যু
১৯৬২ – বিধান চন্দ্র রায়, বিখ্যাত চিকিৎসক, পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী।
২০০৪ – মার্লোন ব্রান্ডো, অস্কার পুরস্কার বিজয়ী মার্কিন চলচ্চিত্র অভিনেতা।
২০০৪ – ইংরেজ লেখক পিটার বার্নেস।
২০০৪ – আমেরিকার প্রখ্যাত অভিনেতা মার্লোন ব্র্যান্ডো।

ছুটি ও অন্যান্য
ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস।
চিকিৎসক দিবস (ভারতীয়)

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

এশিয়ার বৃহত্তম প্রসাধনসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান ‘ওয়াটসনস মালয়েশিয়া’র একটি বিজ্ঞাপনে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। বিজ্ঞাপনটি লিঙ্গ ও বর্ণবৈষম্যকে প্রকটভাবে তুলে ধরেছে বলে কেউ কেউ অভিযোগ করেছেন।

১৫ মিনিটের বেশি ওই ভিডিওতে মালয়েশিয়ার ‘দায়াং সেনাংদং’ নামের একটি লোককাহিনী দেখানো হয়েছে। সেখানে দেখা যায়, এক রাজকুমারের মন জয় করার চেষ্টা করছেন কয়েকজন নারী। সবাই একে একে রাজকুমারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। এর একপর্যায়ে আসে এক নারীর পালা।

ঘোমটায় মুখ ঢাকা ওই নারীর কণ্ঠস্বর শুনেই প্রেমে পড়ে যান রাজকুমার। পরে ঘোমটা সরালেই আঁতকে ওঠেন তিনি। কারণ ওই নারীর ত্বক কুচকুচে কালো। অভিশাপপ্রাপ্ত হয়েই তাঁর এই পরিণতি। এরপর ওই নারী মুখ ধুয়ে আসেন। এতে তাঁর চেহারা ফরসা হয়ে যায়। ভিডিওটির ১০ মিনিট আট সেকেন্ডে দেখা যায় এই দৃশ্য।

ভিডিওটি প্রকাশের পর ক্ষোভ প্রকাশ করেন মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে শুরু হয় সমালোচনা। এর পরিপ্রেক্ষিতে পরে ওয়াটসনস বিজ্ঞাপনটি সরিয়ে নেয়।

এ বিষয়ে সিনডি গ্যালপ নামে ব্রিটেনের এক বিজ্ঞাপন বিশেষজ্ঞ সংবাদমাধ্যম মামব্রেলা এশিয়াকে বলেন, অচল ওই লোককাহিনী মঞ্চায়ন করে পুরোনো দিনের ধ্যান-ধারণাকে তুলে ধরা হয়েছে। সেখানে দেখানো হয়েছে, পুরুষদের জন্য নারীরা নিজেদের শরীরে পরিবর্তন আনছেন। এর মাধ্যমে লিঙ্গবৈষম্য ফুটে উঠেছে। এ ছাড়া ত্বক কালো হলে কুৎসিত আর সাদা হলেই সুন্দর—বৈষম্যমূলক এই যুক্তি বিজ্ঞাপনে দেখানো হয়েছে।

টুইটারে একজন মন্তব্য করেন, মালয়েশিয়াতে এ ধরনের বিজ্ঞাপন হতাশাজনক।

বিজ্ঞাপনটিকে লজ্জাজনক উল্লেখ করে আরেকজন বলেন, এর মাধ্যমে নারী ও কালোদের প্রতি অসম্মান দেখানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মাহফিজুল ইসলাম আককাজ : কবি, সাহিত্যিক ও সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক মুফতি আব্দুর রহিম কচি’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা -০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে ইন্তেকাল করেন। তার এ মৃত্যুতে এমপি রবি বলেন, সাতক্ষীরাবাসী একজন কবি, সাহিত্যিক ও সাতক্ষীরার প্রবীণ সাংবাদিককে হারিয়েছে। যে ক্ষতি সাতক্ষীরাবাসীর পুরণ হওয়ার নয়। তিনি একজন মানব দরদী ও জনহিতৈষী ব্যক্তি ছিলেন এবং জেলার মাটি ও মানুষের সেবায় নিবেদিত প্রাণ হিসেবে কাজ করেছেন। সাতক্ষীরাবাসী একজন কবি, সাহিত্যিক ও সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক ব্যক্তিত্বকে হারাল। তার মৃত্যুতে জেলায় শোকের ছায়া নেমে এসেছে। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। ১৯২১ সালের ১ জুলাই যাত্রা শুরু করে রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। শনিবার এর ৯৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। তাই আজ ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস’। এ বছর এর প্রতিপাদ্য ‘উদ্ভাবন ও উন্নয়নে উচ্চশিক্ষা’। এবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হবে দিনটি। এ উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে থাকছে নানান কর্মসূচি।

সকাল সোয়া ১০টায় প্রশাসনিক ভবন সংলগ্ন মলচত্বরে জাতীয় পতাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও হলসমূহের পতাকা উত্তোলন, পায়রা ওড়ানো, কেক কাটা এবং উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হবে। কর্মসূচির উদ্বোধন করবেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাবি’র পক্ষ থেকে একটি শুভেচ্ছা বাণী প্রদান করেছেন তিনি।

শুভেচ্ছা বাণীতে উপাচার্য শ্রদ্ধাভরে স্মরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২১ সালে শতবর্ষে পদার্পণ করবে। সরকারের রূপকল্প-২০২১ মাথায় রেখে ঢাবি শিক্ষা, গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তিসহ টেকসই উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। তাই আমাদের এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য হলো উদ্ভাবন ও উন্নয়নে উচ্চশিক্ষা।’

শনিবার সকালে উপাচার্যের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন।

অন্যান্য কর্মসূচির মধ্যে সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার আয়োজিত দুর্লভ পাণ্ডুলিপির প্রদর্শনী। এর আগে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন হল থেকে শোভাযাত্রাসহ প্রশাসনিক ভবন সংলগ্ন মলচত্বরে সমবেত হবেন। সেখান থেকে শোভাযাত্রা নিয়ে যাবেন টিএসসিতে।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট ও হলে থাকছে দিনব্যাপী কর্মসূচি। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে হল, বিভাগ ও অন্যান্য অফিস খোলা থাকবে দুপুর ১২টা পর্যন্ত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest