স্বাস্থ্য ও জীবন : বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক রিপোর্ট অনুসারে সারা বিশ্বে এই মুহূর্তে উচ্চ রক্তচাপের কারণে প্রায় ৭.৫ মিলিয়ান মানুষের মৃত্যু ঘটে, যেখানে এই রোগে আক্রান্তের সংখ্যা প্রায় ১ বিলিয়ন। এই রোগের প্রসার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আগে যেখানে ৫০-এর পর এই ধরনের রোগ হওয়ার আশঙ্কা থাকতো, সেখানে আজকাল ৩০-৪৫ বছর বয়সিরাও উচ্চ রক্তচাপের মতে মরণ রোগে আক্রান্ত হচ্ছে। ফলে কমছে আয়ু, বাড়ছে মৃত্যুহার।
যারা ইতিমধ্যেই এই রোগে আক্রান্ত হয়েছেন, তারা কী করবেন। এক্ষেত্রে আধুনিক মেডিসিনের সাহায্য নিতে পারেন। কিন্তু চিকিৎসক যদি অনুমতি দেন, তাহলে এই প্রবন্ধে আলোচিত ঘরোয়া পদ্ধতিটিকে একবার কাজে লাগিয়ে দেখতে পারেন, উচ্চ রক্তচাপের প্রকোপ কমাতে কতটা কার্যকরী এই ঘরোয়া পদ্ধতিটি।
উচ্চ রক্তচাপ হল সেই রোগ, যেখানে ধমনী দিয়ে স্বাভাবিকের থেকে বেশি গতিতে রক্ত প্রবাহ হতে থাকে। ফলে আর্টারির দেওয়ালে মারাত্মক চাপ পরে। আর এটা যদি দীর্ঘদিন ধরে হতে থাকে, তাহলে কিন্তু মারাত্মক বিপদ। এর ফলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক সহ একাধিক মরণ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। অনেক কারণেই এই রোগ হতে পারে। তবে মূল কারণ হল জীবনযাত্রা। সেই সাথে অনিয়ন্ত্রিত জীবনযাপনও এই রোগে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে।
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এই ঘরোয়া ওষুধটি তৈরি করতে যা যা প্রয়োজনঃ
১। খেজুর – ৩ টা।
২। গরম জল- ১ গ্লাস।
এই ঘরোয়া ওষুধটি প্রতিদিন খাওয়ার পাশাপাশি নিয়মিত শরীরচর্চা করলে এবং ডায়েটের দিকে নজর রাখলে অল্প দিনেই ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে চলে আসতে শুরু করে। কারণ খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন এ এবং অ্যান্টি-অক্সিডেন্ট। এই সবকটি উপাদান উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। সেই সাথে দৃষ্টিশক্তির উন্নতি, কনস্টিপেশন সারাতে এবং কোষের কর্মক্ষমতা বাড়াতে এই উপাদানগুলির কোনও বিকল্প হয় না বললেই চলে। খেজুরে উপস্থিত ম্যাগনেসিয়াম ধমনীদের ইলাস্ট্রিসিটি বাড়িয়ে দেয়। ফলে ব্লাড ফ্লো স্বাভাবিক হতে শুরু করে। যে কারণে রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসে যে কোন মুহূর্তেই।
ব্যবহার পদ্ধতি :
১। প্রতিদিন সকালে খালি পেটে তিনটা খেজুর খেতে হবে।
২। খাজুর খাওয়ার সময় অবশ্যই এক গ্লাস গরম পানি খেতে হবে।
৩। টানা এক মাস এই ভাবে খেজুর এবং গরম পানি একসাথে খাওয়ার অভ্যাস করুন, এতে অনেকটা উপকার পাবেন।

বিরাট কোহলি এবং যুবরাজ সিং চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচে ইচ্ছে করে হেরেছেন বলে দাবি করছেন দেশটির সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়নের কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আথাওয়ালে।
যশোরে নওয়াপাড়া-মনিরামপুর সড়কের ধোপাদি এলাকায় নওয়াপাড়াগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মাছের ঘেরে পড়লে তলিয়ে যায়।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়ায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে অপারেশন ‘টেপিড পাঞ্চ’ শুরু করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর পর পরই অভিযান শুরু করা হয়।
নেইমারকে দলে পেতে চান? ব্রাজিলিয়ান এই জাদুকরকে দেখতে চান প্রিয় দলের জার্সিতে? খুব বেশি কিছু করতে হবে না। শুধু পকেট থেকে খসাতে হবে একটা নির্দিষ্ট অঙ্কের অর্থ। অঙ্কটা তাঁর ক্লাব বার্সেলোনাই জানিয়ে দিয়েছে, ২২২ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যেটি ‘মাত্র’ দুই হাজার ৩৫ কোটি ৭৪ লাখ টাকা।
সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহবুব চৌধুরীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ শনিবার বিকেলে শ্রীলঙ্কা থেকে দেশে ফেরার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য এ খবর নিশ্চিত করেছেন।
একাত্তরের মামা গেরিলা বাহিনীর প্রধান শহীদুল হক মামা ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সুইডেনপ্রবাসী ছিলেন। তাঁর শ্যালিকা শরিফুন্নেসা গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে এ কথা জানিয়েছেন। পরে ইমরান প্রথম আলোকে এ খবরের সত্যতা নিশ্চিত করেন।
নিজস্ব প্রতিবেদক : সর্বস্তরের মানুষের ভক্তি শ্রদ্ধা আর অফুরান ভালবাসায় সিক্ত হয়ে চির বিদায় নিলেন সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক সাপ্তাহিক দখিনায়ন সম্পাদক মুফতি আবদুর রহিম কচি। বেদনাশ্রু আর ফুলেল শুভেচ্ছায় একাকার হয়ে সবার প্রিয় কচি ভাই শায়িত হয়েছেন চির নিদ্রায়।