নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার কলারোয়ায় বিশেষ অভিযান চালিয়ে নাশকতার মামলার আসামী হোমিওপ্যাথিক ডাক্তারসহ ২জামায়াত কর্র্মীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার দুুপুরের দিকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল ২জামায়াত কর্মী লাঙ্গলঝাড়া গ্রামের মৃত ইমান আলী সরদারের ছেলে ও লাঙ্গলঝাড়া বাজারে হোমিও প্যাথিক ডাক্তার আব্দুর রাজ্জাক (৫৭) এবং গোয়ালচাতর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুুর রশিদ (৫১)। আটকের বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান, গত বুধবার গভীর রাতে কেরালকাতা ইউনিয়নের সিংগা হাইস্কুলের পিছনে বসে আটকরা আগামী সংসদ নির্র্বাচনকে ঘিরে সরকার বিরোধী ষড়যন্ত্র ও নাশকতা পরিকল্পনা করার জন্য কয়েকজন জামায়াত-শিবিরের নেতা কর্মীদের নিয়ে গোপনে বৈঠক করছিল। এ সময় পুলিশ খবর পেয়ে ওই রাতেই সেখান থেকে জামায়াত-শিবিরের ৯ নেতা কর্মীকে আটক করেন। পরে এ ঘটনায় থানার এসআই জাহাঙ্গীর হোসেন বাদি হয়ে নাশকতা পরিকল্পনা করার অভিযোগে কয়েকজনের নাম উল্লেখসহ অঙ্গতদের আসামী করে একটি মামলা নং (৫০) ৬/১৭ দায়ের করেন। সেই মামলার আসামী হওয়ায় থানার এসআই পিন্টু লাল দাস শুক্রবার দুপুরে ডাক্তার আব্দুর রাজ্জাক ও আব্দুুর রশিদকে এলাকা থেকে আটক করেন। বর্তমানে মামলাটি থানার এসআই পিন্টু লাল দাস তদন্ত করছে বলে জানা যায়। এদিকে বর্র্তমান সরকারকে উৎখাত করার জন্য ডাক্তার আব্দুর রাজ্জাক জামায়াত-শিবির নেতাকর্মীদের অর্থ যোগানদাতা হিসেবে দীর্র্ঘদিন ধরে কাজ করেই চলেন বলে স্থানীয়রা জানান।

মুফতি আব্দুর রহিম কচি আর নেই। ভাবতেই পারি না সুস্থ অবস্থায় তাকে যেরকম দেখেছি সেই দেখাই যেন চির জাগরুক থাকুক। সাপ্তাহিক দখিনায়নের সম্পাদকÑ এই ছিল তার মূল পরিচয়। মুফতি আব্দুর রহিম কচি আর দখিনায়ন সমার্থক ছিল। সাপ্তাহিক দখিনায়নের ডিকা¬রেশন বের করা এবং পত্রিকাটি প্রকাশনা ও সম্পাদনার পুরো দ্বায়িত্বটি ছিলো মুফতি আব্দুর রহিম কচির জীবনের এক অসাধারণ সাধনার বিষয়। শুধুমাত্র একটি পত্রিকার ডিকা¬রেশন পাওয়ার জন্য এ রকম সাধ্য-সাধনার নজির দ্বিতীয়টি আর খুঁজে পাওয়া খুবই কঠিন।
বাম হাতের দুই আঙ্গুলের মাঝে ধোঁয়া ছড়াচ্ছে সিগারেট। মাঝে মাঝে উঠছে দুই ঠোঁটে। আর ডান হাতের তিন আঙ্গুলের মাথায় কলম। সামনে নিউজ প্রিন্ট কাগজের প্যাড। কাছেই চায়ের কাপ ছেড়ে উড়ছে মিষ্টি ধোঁয়া। এক সাথেই চলছে তিনটি কাজ। মাঝে মাঝে সুখটান দিয়ে শেষের অংশ ফেলে দিয়ে আরেকটি সিগারেটে অগ্নিসংযোগ। চা ফুরালে ‘এই চা নিয়ে আয়। সিগারেট দে’।
চলতি বছরের জানুয়ারি থেকে ৩০ জুন (শুক্রবার) পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ও ক্রসফায়ারে ৯০ জন নিহত হয়েছেন। ক্রসফায়ারে গত ছয় মাসে অন্যান্য বাহিনীর চেয়ে পুলিশ এগিয়ে রয়েছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মানবাধিকার সংগঠন—আইন ও সালিশ কেন্দ্র (আসক) এই তথ্য জানিয়েছে।
পাটকেলঘাটা প্রতিনিধি: বাংলাদেশ সুপ্রীম কোর্টের একজন ও হাইকোর্টের তিন জন বিচারপতির সাথে রিপোর্টার্স ক্লাব পাটকেলঘাটার নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের আইনজীবী এ্যাড. মোহম্মদ হোসেনের পাটকেলঘাটাস্থ ‘ল’ চেম্বারে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো: নিজামুল হক নাসিম, হাইকোর্টের ডিভিশনের বিচারপতি কে. এম কামরুল কাদের, মো: মোস্তফা জামান ইসলাম, মো: বদরুজ্জামান, ঢাকা সিএমএম এর শেখ হাফিজুর রহমান, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের এ্যাড. রবিউল ইসলাম বুদু কে রিপোর্টার্স ক্লাব পাটকেলঘাটার সাংবাদিকরা ফুলেল শুভেচ্ছা জানান ও পরবর্তীতে মতবিনিময়ে মিলিত হন। এসময় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাব পাটকেলঘাটার সভাপতি সৈয়দ মাসুদ রানা, সহ-সভাপতি (সিনি:) ডা: হেলাল উদ্দীন, সহ-সভাপতি নজরুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক খান হামিদুল ইসলাম, যুগ্ন-সাধারণ সম্পাদক সুমন চক্রবর্তি, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্র্তি, সহ-সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, অর্থ-সম্পাদক শাহিনুর রহমান, দপ্তর সম্পাদক গাজী রোকনুজ্জামান, ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম, সাহিত্য বিষয়ক সম্পাদক ইলিয়াস হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অমিত কুমার , স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: সুপ্রদাস মজুমদার, সহ-সম্পাদক হাসান গফুর লিটন, প্রচার সম্পাদক ফরিদ হাসান জুয়েল, কার্য-নির্বাহী সদস্য ইউনুছ আলী সরদার, অমিত কুমার সাধু, মো: মশিউজ্জামান, সিরাজুল ইসলাম, রুবেল ইসলাম, মাহবুব হোসেন মিন্টু, রহমত আলী মিঠু ও বিশিষ্ট ব্যবসায়ী হাসান হোসেন বাবু।
প্রেস বিজ্ঞপ্তি : একতা, আন্তরিকতা, সহোযোগিতা ও অগ্রগতি এই স্লোগানকে সামনে নিয়ে মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন অব সাতক্ষীরা ব্যানারে সাতক্ষীরা মেডিকেল কলেজ ক্যাম্পাসে ব্যাপক উদ্দিপনা, উৎসাহ ও জাকজমকপূর্ণ ভাবে উৎযাপিত হলো বিশেষ অনুষ্ঠান। সারা বাংলাদেশে বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত সাতক্ষীরা জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন ‘মেডিকেল স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অফ সাতক্ষীরা’ আয়োজিত ঈদ পুনর্মিলনী ও জনসচেতনতা মূলক অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বি. এম. এর সভাপতি ডা. আজিজুর রহমান, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কাজী হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. তওহীদুর রহমান, জেলা স্বাচিপের সাধারণ সম্পাদক ডা. মনোয়ার রহমান, মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রকল্প পরিচালক ডা. দেলোয়ার হোসেন ও সাতক্ষীরার বিভিন্ন শ্রেণির ডাক্তারগণ। অনুষ্ঠানে সারাদেশের প্রায় ১০০ জন মেডিকেল শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন সংগঠনের আহবায়ক স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজের ৫ম বর্ষের মেধাবী ছাত্র রনজিত হালদার ও সংগঠনের সদস্য সচিব খুলনা মেডিকেল কলেজের ৫ম বর্ষের মেধাবী ছাত্র বি. এম. আসাদুজ্জামান নূর। আয়োজক কমিটির অন্যতম সদস্য গাজী মেডিকেল কলেজের ২য় বর্ষের ছাত্র মাহফিজুর রহমান শুভ বলেন, অনুষ্ঠানে মূলত ভবিষ্যৎ সেবক প্রজন্ম সাতক্ষীরার সকল সদস্যকে এক করার আহবান জানানো হয়েছে এবং একটা স্থায়ী পরিকল্পনা ও পরিচালনা কমিটি করারও সিদ্ধান্ত হয়েছে। বিভিন্ন জনসচেতনতা ও সেবামূলক কর্মসূচিও খুব শীঘ্রই দেওয়া হবে। অনুষ্ঠানে জনসচেতনতামূলক বেশকয়েকটি স্লাইডও দেখানো হয়। সকলের সুস্থতা এবং একটা পরিকল্পিত সংগঠন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তরা।
শ্যামনগর ব্যুরো : শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামে জমি বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৫ ব্যক্তি গুরুত্বর আহত হয়ে শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে শ্যামনগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।
কেএম রেজাউল করিম : দেবহাটায় আতœমানবতার সেবায় এক অসহায় অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা সহায়তা প্রদান করেছে জেলা পরিষদ। শুক্রবার বিকাল ৪ টায় মাঝ-পারুলিয়া গ্রামের আব্দুর রহিম সরদারের পরিবারে উক্ত চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। জেলা পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা অসহায় পরিবারে হাতে সহযোগীতার ৫ হাজার টাকার চেক তুলে দেন। এসময় আরও উপস্থিত ছিলেন ২নং পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ২নং ওয়ার্ড ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন হিরাসহ স্থানীয় সুধীজনেরা। দীর্ঘদিন ধরে অসুস্থ অসহায় পরিবারে সামান্য সহয়তা পেয়ে অনেকটা আনন্দ বয়ে আনে। তাছাড়া এ সহযোগীতা পেয়ে তাদের পরিবারের সদস্যকে চিকিৎসার মাধ্যমে সুস্থতার আশা করছে পরিবারটি। প্রান্তিক পর্যয়ে জেলা পরিষদের সহযোগিতা পৌঁছে দেওয়ার জন্য পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামসহ সকল সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন অসহায় পরিবারটি।