মোস্তফা কামাল : শ্যামনগরে কাশিমাড়ীর ঝাঁপালীতে খোলপেটুয়া নদীর প্রবল জোয়ারে পানি বেড়িবাঁধে ভেঙ্গে মৎস্য ঘের প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। পানি লোকালয়ে আসার সম্ভবনা দেখা দিয়েছে। এলাকাটিতে প্লাবিত হলে কয়েক শত ঘরবাড়ী মৎস্য ঘের ক্ষতিসহ জানমালের অপূরণীয় ক্ষতির সম্ভবনায় এলাকায় লোকজন বিনিদ্রা রাত যাপন করেছে। স্থানীয় এম,পি- এস,এম জগলুল হায়দার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান, পাউবো কর্মকর্তা সহ স্থানীয় ইউপি চেয়ারম্যান ডাঃ এস,এম আব্দুর রউফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় সূত্রে প্রকাশ,গত ২০০৯ সালে আইলায় ঝাপালীর টেপুখালী বাঁধ সংলগ্ন খোলপেটুয়া লবনাক্ত পানি লোকালয়ে প্রবেশ করে। ফলে মৎস্যঘের, ঘরবাড়ী ও নানা প্রজাতির বৃক্ষাদীর ব্যাপক ক্ষতি হয়। সে সময় স্থানটিকে পরিত্যক্ত ঘোষনা করে। প্রায় ৬০ বিঘা জমি ছেড়ে সরকারী বে- সরকারী সংস্থা সহ এলাকার লোকজন স্বেচ্ছা শ্রমের মাধ্যমে প্রায় ১কিঃ মিঃ দৈর্ঘ্য বাঁধটি দিয়ে স্বত্তি প্রকাশ করে। তবে অনেক ঘের মালিক ও জমির মালিক নিঃস্ব হয়। কয়েক মাস পরে ঘের মালিক ও জমির মালিকরা জমি ও ঘের অক্লান্ত প্রচেষ্টায় অনেক অর্থ খরচ করে পরিত্যাক্ত জমিতে পুণঃরায় বাঁধ দিয়ে মৎস্য ঘের শুরু করে। বর্তমানে নুরুল আমিন তরফদার ঘের না করলেও সরকারী নিয়ম মেনে আকবর আলী, জলিল মিস্ত্রী, আমজেদ কারিগর, জাহিদ সানা, সাইফুল ইসলাম, মোশারফ হোসেন, মনছুর গাজী, মোক্তার হোসেন,আমিন ও বাক্কার সহ অনেকে মৎস্য ঘের পরিচালনা করে আসছে। সেই পরিত্যক্ত বাঁধটি কয়েকদিন পূর্বে পুণঃরায় ফাটল ধরে বাঁধ ভাঙ্গে এবং প্রবল জোয়ারের পানি বাঁধের উপর দিয়েও সেই প্রায় ৬০ বিঘা জমিতে প্রবেশ করে ব্যাপক ক্ষতি হয়। মুলবাঁধটি এখনও অক্ষুন্ন থাকলেও ভীত কাটছে না এলাকাবাসীর। কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান ডাঃ এস,এম আব্দুর রউফ ও সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী আনিছুজ্জামান আনিচ জানান, ঝাপালীতে এ ভাঙ্গন রোধ করে পুণঃরায় স্থায়ী ভাবে মজবুত বাঁধ নির্মাণে সংশ্লিষ্ট দপ্তরে অবহিত করা হয়েছে। দ্রুততার সাথে কাজটি সম্পন্ন হলে এলাকাবাসীর হতাশা কেটে যাবে। বাস্তবতার নিরিখে দলমত ভেদাভেদ ভুলে বাঁচার তাগিতে ঐক্যবদ্ধ ভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে এমনই প্রত্যাশা সকলের। খোলপেটুয়া ছোবল থেকে ফসলি আবাদি ও মৎস্য ঘের রক্ষা করতে জানমালের নিরাপত্তার স্বর্ত্তে জরুরিভিত্তিতে বাঁধ সংস্কারে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

আসাদুজ্জামান ঃ ওরা সব হাইব্রীড নেতা। আগে কেউ স্মাগলিং করতো। কেউ করতো ডেকোরেশনের ব্যবসা। এখন দেখি আওয়ামী লীগ যুবলীগের বড় বড় নেতা। আজ তারাই আমার তিনটি চটকা গাছ কেটে নেযার চেষ্টা করছেন । আমি একজন দরিদ্র প্রতিবন্ধী মানুষ। এ ক্ষতি কিভাবে পুষাবো আমি।
মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর বাজার জামে মসজিদে জেলা পরিষদ থেকে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। শুক্রবার জুমআ’র নামাজের পূর্বে মসজিদের সভাপতি প্রভাষক আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ অনুদান তুলে দেন সাতক্ষীরা জেলা পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু। এসময় তিনি বলেন, ‘আমি চেষ্টা করবো, ‘আগামী দিনেও পর্যায়ক্রমে আমার নির্বাচনী এলাকার বিভিন্ন মসজিদ ও প্রতিষ্ঠানে এ ধরনের অনুদান দেওয়ার। এসময় তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হাফেজ ইমদাদুল হোসেন, হাফেজ এবাদুল হোসেন, আমিনুর রহমান, কবির হোসেন, আব্দুর রহমান প্রমুখ।
স্পোর্টস ডেস্ক: বিশ্ব ক্রিকেটের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ক্রিকেট মাঠে অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে দিনকে দিন নিজেকে উঠিয়েছেন নতুন উচ্চতায়। নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন প্রতিদিন, যেন সুনিপুণভাবে লিখে যাচ্ছেন কোনো মহাকাব্য। সেই সাকিব আল হাসানের ভক্ত সংখ্যা অগণিত। যদিও মাঠের সাকিব ভক্তদের কাছে পরম আরাধ্য কেউ। সহজে তার দেখা পাওয়া ভার, এর কারণ হিসেবে খ্যাতির বিড়ম্বনা তো আছেই।
আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের কর্তৃপক্ষ রিও ডি জেনেরিওর ৯৫ জন সামরিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। মাদক চক্রের কাছে অস্ত্র বিক্রি এবং মাদক বিরোধী অভিযানের বিষয় ফাঁস করে দেয়ার সঙ্গে এ সব পুলিশ কর্মকর্তা জড়িত বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এদেরকে ‘পচা’ পুলিশ বলে অভিহিত করা হয়েছে।
একটু আলাদা, তা এরই মধ্যে প্রমাণ করেছেন ‘এম এস ধোনি : দি আনটোল্ড স্টোরি’তে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে। সম্প্রতি বিতর্ক এড়িয়ে মুক্তি পেয়েছে ‘রাবতা’। তবে নিশ্বাস ফেলার সময় নেই ৩১ বছর বয়সী এই অভিনেতার। একই সঙ্গে দুটি চলচ্চিত্রের কাজ চালিয়ে যেতে হবে তাঁকে। পরবর্তী চলচ্চিত্রের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন সুশান্ত।
আমাদের এই পৃথীবিতে নানান জাতির মানুষের বসবাস। নানান বর্ণে নানান ভাষায় এসব জাতি বিভক্ত, তাদের রীতি নীতিও আলাদা। বিয়ে প্রথা প্রতিটি সমাজেই আছে, কিন্তু সমাজ ও জাতি ভেদে বিবাহ রীতির অনুষ্ঠানাদি ভিন্ন ভিন্ন রকমের হয়ে থাকে। তেমনি কয়েকটি বিচিত্র বিবাহ রীতি এখানে তুলে ধরা হলো।
৩০ জুন ২০১৭, বৃহস্পতিবার। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।