সর্বশেষ সংবাদ-
বৃষ্টি হলেই খানাখন্দে পানি, কুলিয়া-গাজীরহাট সড়কে চরম দুর্ভোগ : ধীরগতির কাজে ক্ষুব্ধ এলাকাবাসীসাতক্ষীরায় ঘূর্ণিঝড় মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ ডিসিরবিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্তদেবহাটায় ৪০০ কেজি মাছের পোনা অবমুক্তআশাশুনিতে ৭৫৫জন নিম্নআয়ের মানুষের মাঝে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণপারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টাদেবহাটায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কলারোয়ায় র‌্যালিসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেতসাতক্ষীরা গ্রীন কোয়ালিশনের ষান্মাসিক পরিকল্পনা পর্যালোচনা কর্মশালা

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার ৯ নং মথুরেশপুর ইউনিয়ন পরিষদে ভিজিডি কার্ডধারীদের ট্যাগ অফিসার ছাড়াই গম বিতারণকালে গম কম দেওয়ার অভিযোগে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন এলাকার জনসাধারণের জনরোষে অবরুদ্ধ হয়ে পড়েন।
কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈন উদ্দিন হাসান বিষয়টি জানার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর আহমদ মাছুমকে ঘটনাস্থলে পাঠান। তিনি ইউনিয়ন পরিষদের সামনে থেকে এক বস্তা গম উদ্ধার করেন এবং উত্তেজিত জনগনকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আননে। আজ শনিবার সকাল ৯টায় মথুরেশপুর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।
উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ভিজিডি গম ঈদের আগে দিতে না পারায় শনিবার মথুরেশপুর ইউনিয়ন পরিষদে ভিজিডি কার্ডধারী ৬১৩৪ জন দুঃস্থ ব্যক্তির মাঝে গম বিতরন শুরু করেন ইউপি চেয়ারম্যান মিজান। মথুরেশপুর ইউনিয়নরে ট্যাগ অফিসার উপজেলা পরিসংখ্যান অফিসার রাশিউল ইসলামের অনুপস্থিতিতে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন সংশ্লিষ্ট ইউপি মেম্বর মরিরুজ্জামান মনো, মিজানুর রহমানসহ অন্যান্য মেম্বরদের উপস্থিতিতে ভিজিডি কার্ডধারী প্রত্যককে ১৩ কেজি গমের পরিবর্তে ৭/৮ কেজি করে গম দেওয়ার অভিযোগে স্থানীয় জনসাধারণ ও কার্ডধারী ব্যক্তিরা চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখে।
ঘটনার দুই ঘণ্টা পর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুর আহমদ মাছুম ইউনিয়ন পরিষদের সামনে থেকে ১ বস্তা গম উদ্ধার করে ইউপি সচিব জয়দেব দত্তের নিকট জমা রাখেন। এবং গম কম না দিয়ে ১৩ কেজি করে গম দেওয়ার নির্দেশ দিলে পুনরায় গম বিতরণ শুরু হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর আহমদ মাছুম ডেইলি সাতক্ষীরাকে বলেন, “আজ সকালে ইউএনও স্যারের নির্দেশ পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডারসহ স্থানীয়রা এক বস্তা গম কেউ নিয়ে যাচ্ছিল বলে আটকে দিয়েছিলেন। বস্তাটি আমি জব্দ করে ইউপি সচিবের জিম্মায় দিয়ে আসি। পরবর্তীতে ইউএনও স্যারের নির্দেশে ওই এক বস্তা গমের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। অন্যদিকে সেখানে উপস্থিত যারা গম কম পেয়েছিল তাদেরকে পাওনা গম যথাযথভাবে ওজন করে বুঝিয়ে দেয়ার নির্দেশ দিই এবং পরবর্তীতে কাউকে যেন ওজনে কম দেয়া না হয় সেটি নিশ্চিত করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিই। ইতিমধ্যে যারা গম নিয়ে বাড়িতে চলে গিয়েছিল তাদের ক্ষেত্রে এটি আর সম্ভ হয়নি।”
এদিকে চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, গোডাউন থেকে বস্তায় গম কম আসায় বাধ্য হয়ে গম কম দিতে হচ্ছে।
অন্যদিকে বসন্তপুর খাদ্য গুদাম কর্মকর্তা বলেন, ইউপি চেয়ারম্যানদের কাছে হিসাব মত গম বুঝিয়ে দেওয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি : তালা মহিলা কলেজ’র ২০১৭-১৮ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পাঠদানের উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবরার বেলা ১১টায় মহিলা কলেজ হলরুমে কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফরিদ হোসেন।
প্রভাষক আসাদুজ্জামান’র পরিচালনায় বক্তব্য রাখেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) নির্বাহী পরিচালন শেখ ইমান আলী, জাসদ’র কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ, তালা মহিলা কলেজ’র উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান, সমাজসেবক মোয়াজ্জেম হোসেন রঞ্জু, কলেজ শিক্ষার্থী মাহাবুবা ফেরদাউস দোলা,ধৃতি প্রমুখ।
আলোচনার পূর্বে আমন্ত্রিত অতিথি ও একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এসময় তালা মহিলা কলেজ’র সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

জি.এম আবুল হোসাইন : রোটারি ক্লাব অব সাতক্ষীরা, রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরা ও পাটকেলঘাটা এর যৌথ উদ্যোগে রোটাবর্ষ ২০১৭-১৮ এর বর্ষবরণ র্যালী অনুষ্ঠিত হয়েছে। রোটারী ক্লাব অব সাতক্ষীরার প্রেসিডেন্ট এনছান বাহার বুলবুলের নেতৃত্বে ১লা জুলাই শনিবার সকালে সাতক্ষীরা শহরের পুরাতন আইনজীবী ভবন থেকে শুরু হয়ে র্যালীটি টাউন বাজার প্রদক্ষিণ করে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, রোটারী ক্লাব অব সাতক্ষীরার আইপিপি রোটা. মুফতি মোখলেছুর রহমান, রোটা. পিএইচএফ মাগফুর রহমান, রোটা. পিপি মাহমুদুল হক সাগর, রোটা. পিপি প্রফেসর ভূধর সরকার, রোটা. মনিরুজ্জামান টিটু, রোটা. হাছিবুর রহমান রনি, রোটার্যাট ক্লাব অব সাতক্ষীরার প্রেসিডেন্ট জি.এম আবুল হোসাইন, রোটার্যাট ক্লাব অব পাটকেলঘাটার প্রেসিডেন্ট মশরেফুজ্জামান ইমন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা ডেস্ক: তালায় বীর মুক্তিযোদ্ধা অমেদ আলী সরদার (৩০জুন) শুক্রবার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি….রাজিউন)। নিহত বীর মুক্তিযোদ্ধা অমেদালী কাটিপাড়া গ্রামের ইনতাজ আলী সরদারের পুত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুর সময় স্ত্রী, ১পুত্র ও ৪ কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন।শনিবার (১ জুলাই) সকাল ১১টার সময় তালা উপজেলা মাঠচত্বরে তার নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার পূবে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার দেওয়া হয়েছে।
তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে তালা-কলারোয়া মাননীয় সংসদ এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, তালা উপজেলা আ’লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদ হোসেন, তালা থানা অফিসার ইনচার্জ মোঃ হাসান হাফিজুর রহমান, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দীন, ডেপুটি কমান্ডার মাষ্টার জোয়াদ্দার আলাউদ্দীন, জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, উপজেলা জাপার সভাপতি এস এম নজরুল ইসলাম, জেলা আ. লীগের উপ-প্রচার সম্পাদক প্রণাব ঘোষ বাবলুসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের লোকজন জানাযা নামাজে অংশগ্রহণ করেন এবং শোক সমতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আটজন বেগমকে নিয়ে চিকিৎসা করাতে ভারতে এসেছিলেন কুয়েতের আমির শেখ সাবা আল আহমেদ আল জাবের আল সাবাহ। ছয় দিন অবস্থানের পর গতকাল শুক্রবার তিনি দেশে ফিরে গেছেন।

গত রোববার শেখ সাবা চিকিৎসার জন্য ভারতের দিল্লিতে আসেন। সোমবার তিনি উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় জেপি হাসপাতালে ভর্তি হন। তাঁর সঙ্গে আসেন তাঁর আট বেগমসহ পরিবারের ২৮ জন সদস্য।
খবরে বলা হয়েছে, আমিরের কী রোগ হয়েছে, তা জানা যায়নি। তবে তাঁর চিকিৎসার জন্য ২০ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয় ওই হাসপাতালে। আমিরকে রাখা হয় একটি বিশেষ কেবিনে। আর তাঁর পরিবার ওঠে গ্রেটার নয়ডার বিলাসবহুল জেপি রিসোর্টে। এই রিসোর্ট থেকে হাসপাতালের দূরত্ব নয় কিলোমিটার। আমিরের পরিবার হেলিকপ্টারযোগে রিসোর্ট থেকে হাসপাতালে যাতায়াত করে।

আমির তাঁর ব্যক্তিগত বিমানে করে দিল্লি আসেন। এরপর হেলিকপ্টারে করেই গ্রেটার নয়ডায় আসেন। গতকাল শুক্রবার তিনি চিকিৎসা শেষে কুয়েত ফিরে গেছেন। শেখ সাবা ২০০৬ সালের জানুয়ারি থেকে দেশটির আমির পদে রয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ভারতের বড় জয়

কর্তৃক Daily Satkhira

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামের উইকেট রান তোলার জন্য যে খুব আদর্শ ছিল, সেটি বলা যাবে না। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম ৪০ ওভারে ভারতের মতো ব্যাটিং শক্তির মাত্র ১৫২ রান তোলা, সেটিরই প্রমাণ। কিন্তু সেই উইকেটেই শেষ ১০ ওভারে ঝড় তুললেন মহেন্দ্র সিং ধোনি আর কেদার যাদব। এই সময় দারুণ গতিতে ঘুরল স্কোরবোর্ডের চাকা। রান উঠল ১০০। হাল জমানায় হরহামেশাই তিন শ করা ভারতের জন্য ২৫১ রানটাকে খুব বেশি মনে হচ্ছিল না। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সেই ২৫১ রানই তাড়া করতে পারল না স্পিনারদের দাপটে—কুলদীপ যাদব আর রবিচন্দ্রন অশ্বিন দুজনেই তুলে নিলেন ৩টি করে উইকেট। পাশাপাশি হার্দিক পান্ডিয়ার ২ উইকেট। ক্যারিবীয়রা শেষ ১৫৮ রানেই। ৯৩ রানের বড় জয় নিয়ে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বিরাট কোহলির দল।
উইকেট ব্যাটিংয়ের জন্য যে খুব ভালো ছিল না, সেটা বোঝা যাবে অজিঙ্কা রাহানে কিংবা যুবরাজ সিংদের ব্যাটিং-পরিসংখ্যান দেখেই। রাহানে ৭২ রানের ইনিংস খেললেও বল খেলেছেন ১১২। যুবরাজ ৫৫ বলে করেন ৩৯। কোহলি আউট হন ২২ বলে ১১ রান করে। ওপেনিংয়ে শিখর ধাওয়ান আগেই ফেরেন ৬ বলে ২ রান করে।
এমন একটা পরিস্থিতিতে ধোনির ব্যাট জ্বলল দুর্দান্তভাবেই। তিনি ৭৮ রানে অপরাজিত থাকেন ৭৯ বল খেলে—৪টি চার আর ২টি ছক্কা ছিল তাঁর ইনিংসে। কেদার যাদবও ভালো করেছেন। মাত্র ২৬ বলে ৪০ রান করেন তিনি।
২৫১ রানকে মামুলি মনে করেছিলেন যাঁরা, তাঁরা কুলদীপ ও অশ্বিনের দাপটে মুখ লুকাতে বাধ্য। ক্যারিয়ারের শুরুটাকে স্বপ্নের মতোই মনে হচ্ছে কুলদীপের কাছে। ক্যারিয়ারের প্রথম দুই ওয়ানডেতে তিনি তুলে নিয়েছেন ৬ উইকেট। কাল অ্যান্টিগাতে ৪১ রানে নিয়েছেন ৩ উইকেট।
অশ্বিনও ৩ উইকেট পেয়েছেন। ১০ ওভারে খরচ করেছেন মাত্র ২৮ রান—ম্যাচ তো এখানেই শেষ। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৪০ করেছেন জেসন মোহাম্মদ। ৩০ রান এসেছে রোভমান পাওয়েলের ব্যাট থেকে। এ ছাড়া ২৪ করেছেন শাই হোপ, কাইল হোপের ব্যাট থেকে এসেছে ১৯। সূত্র: এএফপি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অস্ট্রেলীয় ক্রিকেটারদের সঙ্গে দেশটির ক্রিকেট বোর্ডের ঝামেলা চলছিল বেশ কিছুদিন ধরে। বোর্ডের লভ্যাংশের একটা অংশ আনুপাতিক হারে বিভিন্ন স্তরে ভাগ করে দেওয়া নিয়েও দুই পক্ষের মধ্যে সমস্যার সৃষ্টি হয়। ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে দর্শক হয় না, এই যুক্তিতে সে পর্যায়ে খেলা ক্রিকেটারদের লভ্যাংশ দিতে চাইছে না সিএ। ক্রিকেটারদের আপত্তি সেখানেই, তারা চাইছে সব পর্যায়ের ক্রিকেটারদের মধ্যে বণ্টন করতে হবে বাড়তি আয়ের অংশ। তা নিয়ে দুক্ষের মধ্যে ঝামেলার শেষ দিন গতকাল শুক্রবারও সমঝোতা হয়নি। বোর্ডের শর্ত মেনে নতুন চুক্তিতে সই করেননি তাঁরা। তাই অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা কার্যত এখন বেকার।

ক্রিকেটারদের সংগঠন দ্য অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসিএ) এই সিদ্ধান্তে দেশটির শীর্ষ ক্রিকেটার থেকে শুরু করে প্রায় ২৩০ জন ক্রিকেটার এখন বেকার হয়ে গেছেন। তাই বড় একটা সংকটে পড়ে গেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট। কারণ আগস্টে বাংলাদেশ সফরের আসার কথা স্মিথদের। দুই টেস্টের দলও ঘোষণা হয়ে গেছে আগেই। চলতি মৌসুমে আছে মৌসুমের সবচেয়ে বড় আকর্ষণ অ্যাশেজ সিরিজ। বোর্ড এবং খেলোয়াড়দের দ্বন্দ্বে চরম অনিশ্চয়তায় পড়ে গেছে এই দুটি সিরিজও।

সংকটের শুরুটা হয়েছিল ঘরোয়া ক্রিকেটারদের নিয়েই। অস্ট্রেলিয়ান ক্রিকেটে প্রায় দুই দশক ধরে একটা বেতন কাঠামো চালু আছে। সেই কাঠামো অনুযায়ী বোর্ডের লভ্যাংশের একটা অংশ আনুপাতিক হারে বিভিন্ন স্তরে ভাগ করে দেওয়া হতো। কিন্তু এবার একটা নতুন কাঠামো করার প্রস্তুব দিয়েছে সিএ। লভ্যাংশ শুধু কেন্দ্রীয় চুক্তিতে থাকা ২০ জন খেলোয়াড়কে দেওয়া হবে।

কারণ ঘরোয়া ক্রিকেট থেকে বোর্ডের তেমন আয় হচ্ছে না। তাই লভ্যাংশ তাদের দেওয়া হবে না। বোর্ড সেই অর্থ খরচ করতে চায় তৃণমূল ক্রিকেটে। ক্রিকেটাররা তাতে আপত্তির জানায়। কারণ ঘরোয়া ক্রিকেটারদের জন্য তা অপমানজনক।

ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন এই প্রস্তাব নাকচ করে দিয়েছে। পরে আরেকটি প্রস্তাব দিয়েছিল বোর্ড। কিন্তু তাও মানেননি ক্রিকেটাররা। কারণ সেই প্রস্তাবেও ঘরোয়া ক্রিকেটাররা লভ্যাংশ পাবেন না।

তাই ক্রিকেটাররা হুমকি দিয়েছেন, সমঝোতা না হলে বিভিন্ন দেশের লিগে খেলবেন তাঁরা। অ্যাশেজেও খেলবেন না। বোর্ডও অনড় অবস্থানে। তারা পাল্টা হুমকি দেয়,অনুমতি না নিয়ে অন্য কোনো লিগে খেললে নিষিদ্ধ করা হবে খেলোয়াড়দের।

শুধু তাই নয়, বোর্ডের পক্ষ আরো জানানো হয়েছে, যদি পরে সমঝোতা হয়ও এই সময়টার (বেকার) বেতন দেওয়া হবে না খেলোয়াড়দের। সেই টাকা তারা খরচ করবে তৃণমূল পর্যায়ের ক্রিকেটের জন্য।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আর্জেন্টিনার রোজারিওর সান্তা ফেতে, যেখানে ফুটবলে যাত্রা শুরু হয়েছিল তাঁর— ঠিক সেখানেই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন লিওনেল মেসি। লিভ ইন রিলেশনের দিন শেষ করে গতকাল শুক্রবার দীর্ঘদিনের বান্ধবী আন্তোনেলা রক্কুজ্জোকের বিয়ের পিঁড়িতে বসেছেন এই বার্সেলোনা তারকা।

মেসির বিয়ে বলে কথা, তাই ছিল এলাহি আয়োজন। এমন আনন্দ মেসির সঙ্গে ভাগ করে নিতে হাজির হয়েছেন ফুটবল জগতের অনেক রথী-মহারথী। রোজারিওতে তাই যেন বসেছিল চাঁদের হাট।

২৬০ জন অতিথি মেসির এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিয়েতে বার্সেলোনা-ভিত্তিক খ্যাতনামা ডিজাইনার রোসা ক্লারার ডিজাইন করা পোশাক পরেছিলেন রক্কুজ্জো। স্পেন থেকেই এসেছে সেই ড্রেস। তা ছাড়া প্রায় ২০ জন হেয়ারড্রেসার ছিলেন, হাজার হোক, ‘ফার্স্ট লেডি অব ফুটবল’কে সাজানোর দায়িত্ব তো আর সহজ নয়। আর মেসি পড়েছিলেন সাদা শার্টের ওপর স্যুট-প্যান্ট।

মেসির বার্সা সতীর্থরা পৌঁছে গিয়েছেন আগেই। নেইমার, লুইস সুয়ারেজ, জেরার্ড পিকে, দানি আলভেজ, সার্জিও আগুয়েরো থেকে শুরু করে মেসির কাছের বন্ধু-বান্ধব ও আত্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পিকে আসেন তাঁর স্ত্রী কলম্বিয়ান পপ তারকা শাকিরাকে নিয়ে। অনুষ্ঠানে গান গেয়েছেন পিকের বান্ধবী পপস্টার শাকিরা।

গালা ইভেন্টে চমৎকার সব মেনুও ছিল। শুরুতে ব্রেড আর স্যালাড। এ ছাড়া আর্জেন্টিনার বিখ্যাত সব খাবার ছাড়াও ছিল সুসি স্টেশন। সান্তা ফের সিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে ক্যাসিনো খেলার সুবিধা ছাড়াও ভিতরে টেনিস খেলার জায়গা, বার কাম রেস্তোরাঁ, সুইমিং পুল সবই ছিল।

অবশ্য বিয়ের আগেই তাঁদের সুখের সংসার আলো করে এসেছে দুটি সন্তানও। আলোচিত এই জুটি এবার বিয়ের মাধ্যমে সম্পর্কটাকে আরো শক্ত করলেন।

মেসি-রক্কুজ্জো দীর্ঘদিন ধরে এক ছাদের নিচেই ছিলেন। ২০১২ সালে তাদের প্রথম সন্তান চিয়াগো ও ২০১৫ সালে দ্বিতীয় সন্তান মাতেও জন্ম নেয়।

শৈশব থেকেই মেসি-রক্কুজ্জো বন্ধুত্ব। পাঁচ বছর বয়সে দুজনের প্রথম দেখা। এর পর থেকেই তাঁরা ঘনিষ্ঠ বন্ধু । পরে মেসি আর্জেন্টিনা ছেড়ে স্পেনে পাড়ি জমালেও রক্কুজ্জোর সঙ্গে তাঁর সম্পর্ক অটুট ছিল। সেটা এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest